logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ঘাটবেড়া-কেরুয়া অঞ্চলের সর্বত্র জনসংযোগে বিজেপি প্রার্থী জলধর মাহাতো আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বলরামপুর বিধানসভার ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে জোরকদমে জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জলধর মাহাতো। এলাকার একাধিক গ্রামে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। এই প্রচারে তার সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরাও। গ্রামবাসীদের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি বিজেপি নেতৃত্বের। নির্বাচনের আগে এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।

13 hrs ago
user_Balarampur Tv
Balarampur Tv
বলরামপুর, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
13 hrs ago

ঘাটবেড়া-কেরুয়া অঞ্চলের সর্বত্র জনসংযোগে বিজেপি প্রার্থী জলধর মাহাতো আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বলরামপুর বিধানসভার ঘাটবেড়া কেরুয়া অঞ্চলের বিভিন্ন গ্রামে জোরকদমে জনসংযোগ ও প্রচার চালাচ্ছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জলধর মাহাতো। এলাকার একাধিক গ্রামে ঘুরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বিজেপির পক্ষে ভোট দেওয়ার আবেদন জানান। এই প্রচারে তার সঙ্গে ছিলেন দলের কর্মী-সমর্থকরাও। গ্রামবাসীদের কাছ থেকে মিলছে ভালো সাড়া বলে দাবি বিজেপি নেতৃত্বের। নির্বাচনের আগে এই জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে।

  • user_Me
    Me
    Balarampur, Purulia
    👏
    1 hr ago
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by ঝাড়গ্রাম আপডেট
    1
    Post by ঝাড়গ্রাম আপডেট
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • দুর্গাপুর আজ নিস্তব্ধ শোকের ভারে যেন থমকে গেছে সময়। মাত্র ১৫ বছরের এক স্বপ্নবাজ কিশোরকে হারানোর বেদনায় স্তব্ধ গোটা পাওয়ারলিফটিং পরিবার। অভিমন্যু চ্যাটার্জী ডাকনাম কৃষ্ণ, হাসিখুশি, প্রাণবন্ত, অদম্য ইচ্ছাশক্তির এক খুদে পাওয়ারলিফটার, যে খুব অল্প সময়েই নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিল সবার হৃদয়ে। হঠাৎই নেমে আসে সেই মর্মান্তিক দুর্ঘটনা। ২৫,০০০ ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। তারপর কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর লড়াই দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। প্রতিটি মুহূর্ত কেটেছে প্রার্থনা, উৎকণ্ঠা আর আশায়। তবুও শেষরক্ষা হল না। ৭ই এপ্রিল, দুপুর ১২টা ৪০ মিনিটে নিঃশব্দেই থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের পথচলা। বুধবার দুপুর ১টায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে শেষবারের মতো প্রিয় অভিমন্যুকে বিদায় জানাতে ভিড় জমিয়েছেন খেলোয়াড়, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ীরা। চোখে জল, মনে অবিশ্বাস চারদিকে যেন শুধু নীরবতা আর শোকের আবহ। অভিমন্যু শুধু একজন খেলোয়াড় ছিল না সে ছিল এক স্বপ্ন, এক অদম্য লড়াই, এক অমলিন অনুপ্রেরণা যে খুব অল্প বয়সেই শিখিয়ে গেল, স্বপ্ন দেখার আর লড়াই করার নামই জীবন
    1
    দুর্গাপুর আজ নিস্তব্ধ
শোকের ভারে যেন থমকে গেছে সময়।
মাত্র ১৫ বছরের এক স্বপ্নবাজ কিশোরকে হারানোর বেদনায় স্তব্ধ গোটা পাওয়ারলিফটিং পরিবার।
অভিমন্যু চ্যাটার্জী ডাকনাম কৃষ্ণ, হাসিখুশি, প্রাণবন্ত, অদম্য ইচ্ছাশক্তির এক খুদে পাওয়ারলিফটার, যে খুব অল্প সময়েই নিজের কঠোর পরিশ্রম ও প্রতিভা দিয়ে জায়গা করে নিয়েছিল সবার হৃদয়ে। হঠাৎই নেমে আসে সেই মর্মান্তিক দুর্ঘটনা।
২৫,০০০ ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। তারপর কয়েকদিন ধরে জীবন-মৃত্যুর লড়াই
দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। প্রতিটি মুহূর্ত কেটেছে প্রার্থনা, উৎকণ্ঠা আর আশায়। তবুও শেষরক্ষা হল না। ৭ই এপ্রিল, দুপুর ১২টা ৪০ মিনিটে নিঃশব্দেই থেমে গেল এক সম্ভাবনাময় জীবনের পথচলা।
বুধবার দুপুর ১টায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে শেষবারের মতো প্রিয় অভিমন্যুকে বিদায় জানাতে ভিড় জমিয়েছেন খেলোয়াড়, বন্ধু ও অসংখ্য শুভানুধ্যায়ীরা। চোখে জল, মনে অবিশ্বাস চারদিকে যেন শুধু নীরবতা আর শোকের আবহ। অভিমন্যু শুধু একজন খেলোয়াড় ছিল না সে ছিল এক স্বপ্ন, এক অদম্য লড়াই, এক অমলিন অনুপ্রেরণা  যে খুব অল্প বয়সেই শিখিয়ে গেল, স্বপ্ন দেখার আর লড়াই করার নামই জীবন
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • Post by User5654
    1
    Post by User5654
    user_User5654
    User5654
    Salesperson দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। আগামী ২৩শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামছে প্রশাসন।"
    1
    রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনের দামামা। আগামী ২৩শে এপ্রিল থেকে শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করতে কোমর বেঁধে নামছে প্রশাসন।"
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • Post by সৈয়দ আব্বাস
    1
    Post by সৈয়দ আব্বাস
    user_সৈয়দ আব্বাস
    সৈয়দ আব্বাস
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি সঙ্গে আমি রিয়া সকাল ১০টায় কালিপুর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভাকে সামনে রেখে গোঘাটের অনুপনগরে এক প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া অঞ্চল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি খলিল শেখ, বুথ সভাপতি মোশারফ ভাঙ্গি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তাঁরা সকলেই আজকের জনসভাকে সফল করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন। এদিনের মিছিলের মাধ্যমে এলাকার বিভিন্ন প্রান্তে জনসংযোগও করা হয়, যার ফলে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। নেতৃবৃন্দের দাবি, কালিপুরের সভায় বিপুল জনসমাগম হবে এবং তা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
    1
    আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভি সঙ্গে আমি রিয়া
সকাল ১০টায় কালিপুর মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর জনসভাকে সামনে রেখে গোঘাটের অনুপনগরে এক প্রস্তুতি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিল ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিমপাড়া অঞ্চল কিষাণ ক্ষেতমজুর সংগঠনের সভাপতি খলিল শেখ, বুথ সভাপতি মোশারফ ভাঙ্গি সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ। তাঁরা সকলেই আজকের জনসভাকে সফল করার আহ্বান জানান এবং সাধারণ মানুষকে ব্যাপকভাবে অংশগ্রহণের জন্য অনুরোধ করেন।
এদিনের মিছিলের মাধ্যমে এলাকার বিভিন্ন প্রান্তে জনসংযোগও করা হয়, যার ফলে কর্মী-সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা যায়। নেতৃবৃন্দের দাবি, কালিপুরের সভায় বিপুল জনসমাগম হবে এবং তা রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    22 hrs ago
  • পানীয় জলের তীব্র সংকট এবং বেহাল রাস্তার প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পথ অবরোধে সামিল হলেন বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ী এলাকার ভুলাভেদা অঞ্চলের গিদিঘাটি চন্দনপুর গ্রামের বাসিন্দারা। বালতি, কলসি ও বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ভুলাভেদাতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলার ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলপাহাড়ী থানার পুলিশ ও বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিশ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। পরে ব্লক প্রশাসনের তরফে নলকূপ সারাইয়ের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।
    1
    পানীয় জলের তীব্র সংকট এবং বেহাল রাস্তার প্রতিবাদে বুধবার সকাল নাগাদ পথ অবরোধে সামিল হলেন বিনপুর ২ নম্বর ব্লকের বেলপাহাড়ী এলাকার ভুলাভেদা অঞ্চলের গিদিঘাটি চন্দনপুর গ্রামের বাসিন্দারা। বালতি, কলসি ও বিভিন্ন দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ভুলাভেদাতে ৫ নম্বর রাজ্য সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় পানীয় জলের সমস্যা প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছিল বাসিন্দাদের মধ্যে। একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই এদিন রাস্তায় নামেন গ্রামবাসীরা।
প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলার ফলে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলপাহাড়ী থানার পুলিশ ও বাঁশপাহাড়ী ফাঁড়ির পুলিশ। পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
পরে ব্লক প্রশাসনের তরফে নলকূপ সারাইয়ের গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে এবং দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হলে গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে দ্রুত স্থায়ী সমাধান না হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসীরা।
    user_ঝাড়গ্রাম আপডেট
    ঝাড়গ্রাম আপডেট
    সাংবাদিক ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • রাঢ়বঙ্গের চারটি সাংগঠনিক জেলার সভাপতি এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বীর ভূপেন্দ্র যাদব। বুধবার দুপুর সাড়ে বারোটায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বুধবার সকাল থেকে চলে গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে এই বৈঠক বলে সূত্রের খবর। বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, বোলপুর সংগঠনিক জেলা সভাপতি, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা। এই বৈঠকে যোগ দিতে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন,"রাঢ়বঙ্গের ছোট ছোট জেলা গুলিকে নিয়ে আলোচনা হয়। নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ হয়। রাঢ়বঙ্গের ৫৬ টা সিটে এবার তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে। মৃত ভোটারদের নাম বাদ গেছে। আর কিছু সাধারণ মানুষের নাম বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন এক কোটি কোটি লক্ষ মানুষের নাম বাদ যাবে। পুরোটাই চক্রান্ত।
    1
    রাঢ়বঙ্গের চারটি সাংগঠনিক জেলার সভাপতি এবং কর্মকর্তাদের নিয়ে বৈঠক করলেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী বীর ভূপেন্দ্র যাদব। বুধবার দুপুর সাড়ে বারোটায় দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বুধবার সকাল থেকে চলে গুরুত্বপূর্ণ বৈঠক। মূলত বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সাংগঠনিক দুর্বলতা কাটাতে এই বৈঠক বলে সূত্রের খবর। বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, বোলপুর সংগঠনিক জেলা সভাপতি, আসানসোল সাংগঠনিক জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, বর্ধমান সাংগঠনিক জেলা সভাপতি অভিজিৎ তা। এই বৈঠকে যোগ দিতে এসে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ বলেন,"রাঢ়বঙ্গের ছোট ছোট জেলা গুলিকে নিয়ে আলোচনা হয়। নানা রকমের সাংগঠনিক বিষয় নিয়ে পর্যবেক্ষণ হয়। রাঢ়বঙ্গের ৫৬ টা সিটে এবার তৃণমূলকে দূরবীন দিয়ে দেখতে হবে। মৃত ভোটারদের নাম বাদ গেছে।  আর কিছু সাধারণ মানুষের নাম বাদ গেছে তারা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো অভিযোগ করুক। মমতা বন্দ্যোপাধ্যায় কি করে জানলেন এক কোটি কোটি লক্ষ মানুষের নাম বাদ যাবে। পুরোটাই চক্রান্ত।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • SIR: ভবানীপুরে নাম কেটেছে ৪০ হাজার তাতে আমার বয়েই গেছে
    1
    SIR: ভবানীপুরে নাম কেটেছে ৪০ হাজার তাতে আমার বয়েই গেছে
    user_News10 Bangla
    News10 Bangla
    Media house জয়পুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.