Shuru
Apke Nagar Ki App…
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম শহীদ দিবস উপলক্ষে তাঁর বলিদান দিবস স্মরণ করা হলো। কোলকাতা BJP কার্য্যালয়ে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্বগন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
Chanchal Siddhanta
ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম শহীদ দিবস উপলক্ষে তাঁর বলিদান দিবস স্মরণ করা হলো। কোলকাতা BJP কার্য্যালয়ে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্বগন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।
More news from Medinipur West and nearby areas
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি কড়া বার্তা দিয়েছেন, যেখানে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে সিভিক ভলেন্টিয়ারদের ছাড়াই সমস্ত বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।1
- একটি পানীয় জলের ট্যাংকিতে বিষ মেশাতে গিয়ে এক মহিলাকে হাতেনাতে ধরা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।1
- পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে বিদ্যুৎ পরিষেবার নানা সমস্যা নিয়ে সরব হয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি। সোমবার সংগঠনটির রামজীবনপুর ইউনিটের পক্ষ থেকে WBSEDCL-এর রামজীবনপুর কাস্টমার কেয়ার সেন্টারে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠন অভিযোগ করেছে যে, কৃষি, গৃহস্থালি, শিল্প ও ব্যবসায়িক ক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহে একাধিক সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু তার কোনো স্থায়ী সমাধান হচ্ছে না। এই স্মারকলিপিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধ করা, স্মার্ট প্রিপেইড মিটার প্রত্যাহার, কৃষকদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, অতিরিক্ত বিল সংশোধন এবং দ্রুত নতুন সংযোগ প্রদানের মতো মোট ২০ দফা দাবি উত্থাপন করা হয়েছে। সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি জানিয়েছে যে, সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থ রক্ষায় এই দাবিগুলি পূরণে যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবে। এখন দেখার বিষয় হলো, বিদ্যুৎ দপ্তর এই দাবিগুলিকে কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে।2
- পশ্চিম মেদিনীপুর জেলার বড় একটি অংশ, বিশেষত ঘাটাল মহাকুমার বিস্তীর্ণ এলাকা প্রতি বছর বর্ষা এলেই বন্যার আতঙ্কে থাকে। এই জল-যন্ত্রণার চিত্র দশকের পর দশক ধরে চলে আসছে, কারণ শিলাবতী, দ্বারকেশ্বর, ঝুমি এবং রূপনারায়ণের মতো নদীগুলির জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এই পরিস্থিতির প্রেক্ষিতে, বর্ষা শুরু হতেই প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি নিতে তৎপর হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা, এডিশনাল পুলিশ সুপার সন্দীপ সেন, ঘাটালের বিধায়ক শীতল কপাট, এবং ঘাটাল ও দাসপুরের বিডিওসহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তি বানভাসি এলাকাগুলি পরিদর্শনে আসেন। যদিও বিগত সরকার ঘাটাল মাস্টারপ্ল্যান এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছিল, কিন্তু সেই কাজ অত্যন্ত শম্বুক গতিতে চলছিল। তবে, নতুন সরকার গঠন হওয়ার পর এই মাস্টারপ্ল্যানের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে যে বর্ষার মরসুম কাটলেই এই কাজে গতি বাড়ানো হবে।1
- মনোজ জিওগ্রাফি ক্লাসেস-এ UGC NET ভূগোল এবং ভূগোল অনার্স-এর জন্য নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা UGC NET ভূগোল বা ভূগোল অনার্স-এ নির্দেশিকা খুঁজছেন, তাদের জন্য এই নতুন ব্যাচে যোগদানের সুযোগ রয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের দ্রুত যোগ দিতে উৎসাহিত করা হচ্ছে, কারণ সীমিত সংখ্যক আসন উপলব্ধ। বিস্তারিত তথ্যের জন্য 8926686063 নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে।1
- পশ্চিমবঙ্গ রাজ্যের উপর থাকা মোট ৮ লক্ষ কোটি টাকার দেনা আগামী এক সপ্তাহের মধ্যেই মিটে যাবে।1
- চোলাই মদের উৎপাদন, বিক্রি এবং সেবন বন্ধ করতে গড়বেতায় আবগারি দপ্তর, গড়বেতা থানার পুলিশ ও গড়বেতা ৩ ব্লক প্রশাসন যৌথভাবে একটি সচেতনতামূলক প্রচার অভিযান পরিচালনা করেছে। এই কর্মসূচির মাধ্যমে এলাকার বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষের কাছে চোলাই মদের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয়। একইসঙ্গে, বেআইনি মদ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের কথাও জনসমক্ষে জানানো হয়েছে।1
- ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ৭৩তম শহীদ দিবস উপলক্ষে তাঁর বলিদান দিবস স্মরণ করা হলো। কোলকাতা BJP কার্য্যালয়ে রাজ্য সভাপতি সম্মানীয় শ্রী শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য নেতৃত্বগন ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তিতে পুস্পস্তবক অর্পণ করে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।1