কলেজ পড়ুয়া কন্যার পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি ২৩ এপ্রিল হতদরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া কন্যার পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। মেলাঘর পৌর পরিষদের ১১ নং ওয়ার্ড সুভাষ নগর এলাকার এক হতদরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া কন্যা সুমিত্রা দত্তের পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি। তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় কাজ শেষ করে মেয়েটির বাড়িতে ছুটে যান। যদিও ঐ সময় মেয়েটি বাড়িতে ছিল না। সে কলেজে গিয়েছিল। তাই মেয়েটির সঙ্গে তার দেখা হয়নি। তিনি সুমিত্রা দত্তের বিছানায় শয্যাশায়ী পিতা স্বপন দত্ত এবং তার মা কাজল দত্তের সঙ্গে কথা বলেন। মেয়েটির মা ওসিকে জানায় দুই মাস পূর্বে তার স্বামীর হৃদরোগে আক্রান্ত হয়ে শরীরের একটি অঙ্গ অকেজো হয়ে যায়। তারপর থেকে সে বিছানায় শয্যাশায়ী। তার স্বামী রাজমিস্ত্রি যোগালি কাজ করত। স্বামী বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে পরিবারের রোজগার বন্ধ হয়ে যায়। তাদেরকে মাঝেমধ্যে উপোস থাকতে হয়। তার মেয়ে উদয়পুর কলেজে শিক্ষাবিজ্ঞান নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মেয়ের কলেজে যাবার জন্য গাড়ি ভাড়াও তাদের কাছে অনেক সময় থাকে না। প্রতিবেশীদের কাছ থেকে গাড়ি ভাড়া ধার করে মেয়েকে এনে দিতে হয়। প্রচন্ড আর্থিক সংকটে রয়েছে তারা। অর্থের অভাবে সে তার স্বামীর চিকিৎসা পর্যন্ত করতে পারছে না। মেয়ের পড়াশোনাও বন্ধের মুখে। এই সংবাদটি গতকাল দেখার পর মানবিকতার টানে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা তাদের বাড়িতে ছুটে যান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই সংবাদটি দেখতে পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। মানবিকতার টানে আমি তার বাড়িতে ছুটে এসেছি। আমি পরিবারটিকে ডিম তেল নুন বিস্কিট আলু সয়াবিন মুড়ি সাবান পেঁয়াজ সহ এক মাসের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি এবং মেয়েটির কলেজে যাবার জন্য এক বছরের গাড়ি ভাড়াও তার মায়ের হাতে তুলে দিয়েছি। মেয়েটির ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে ও আমি তাকে অর্থনৈতিকভাবে সাহায্য এবং সহযোগিতা করব বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। অজিত দেববর্মার এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা মেলাঘর বাসী।" মানুষ মানুষের জন্য"__কবির এই কথাটিকে কাজের মাধ্যমে প্রমাণ করে দেখালেন বিশ্রামগঞ্জ থানার ওসি । দরিদ্র ঘরের কলেজ পড়ুয়া কন্যাকে ও সি'র সাহায্য করার বিষয়টি জানতে পেরে এমনটাই বলছে গোটা মেলাঘর এলাকার মানুষ। অতীতেও বিশ্রামগঞ্জ থানার ওসি বেশ কয়েকজন মাধ্যমিক এবং দ্বাদশ পড়ুয়া দিব্যাঙ্গ ছেলে মেয়েকে তাদের ফাইনাল পরীক্ষার আগে সাহায্য করেছেন। ঘটনাটি শোনার পর অনেকেই বলছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা, সত্যিকার অর্থেই একজন মানবদরদী মানুষ ।

- কলেজ পড়ুয়া কন্যার পাশে বিশ্রামগঞ্জ থানার ওসি ২৩ এপ্রিল হতদরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া কন্যার পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। ঘটনা বৃহস্পতিবার দুপুরে। মেলাঘর পৌর পরিষদের ১১ নং ওয়ার্ড সুভাষ নগর এলাকার এক হতদরিদ্র পরিবারের কলেজ পড়ুয়া কন্যা সুমিত্রা দত্তের পাশে দাঁড়ালেন বিশ্রামগঞ্জ থানার ওসি। তিনি বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জ থানায় কাজ শেষ করে মেয়েটির বাড়িতে ছুটে যান। যদিও ঐ সময় মেয়েটি বাড়িতে ছিল না। সে কলেজে গিয়েছিল। তাই মেয়েটির সঙ্গে তার দেখা হয়নি। তিনি সুমিত্রা দত্তের বিছানায় শয্যাশায়ী পিতা স্বপন দত্ত এবং তার মা কাজল দত্তের সঙ্গে কথা বলেন। মেয়েটির মা ওসিকে জানায় দুই মাস পূর্বে তার স্বামীর হৃদরোগে আক্রান্ত হয়ে শরীরের একটি অঙ্গ অকেজো হয়ে যায়। তারপর থেকে সে বিছানায় শয্যাশায়ী। তার স্বামী রাজমিস্ত্রি যোগালি কাজ করত। স্বামী বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে পরিবারের রোজগার বন্ধ হয়ে যায়। তাদেরকে মাঝেমধ্যে উপোস থাকতে হয়। তার মেয়ে উদয়পুর কলেজে শিক্ষাবিজ্ঞান নিয়ে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে। মেয়ের কলেজে যাবার জন্য গাড়ি ভাড়াও তাদের কাছে অনেক সময় থাকে না। প্রতিবেশীদের কাছ থেকে গাড়ি ভাড়া ধার করে মেয়েকে এনে দিতে হয়। প্রচন্ড আর্থিক সংকটে রয়েছে তারা। অর্থের অভাবে সে তার স্বামীর চিকিৎসা পর্যন্ত করতে পারছে না। মেয়ের পড়াশোনাও বন্ধের মুখে। এই সংবাদটি গতকাল দেখার পর মানবিকতার টানে বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা তাদের বাড়িতে ছুটে যান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই সংবাদটি দেখতে পেয়ে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। মানবিকতার টানে আমি তার বাড়িতে ছুটে এসেছি। আমি পরিবারটিকে ডিম তেল নুন বিস্কিট আলু সয়াবিন মুড়ি সাবান পেঁয়াজ সহ এক মাসের খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিয়েছি এবং মেয়েটির কলেজে যাবার জন্য এক বছরের গাড়ি ভাড়াও তার মায়ের হাতে তুলে দিয়েছি। মেয়েটির ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ক্ষেত্রে ও আমি তাকে অর্থনৈতিকভাবে সাহায্য এবং সহযোগিতা করব বলে সংবাদ মাধ্যমে জানিয়েছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা। অজিত দেববর্মার এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা মেলাঘর বাসী।" মানুষ মানুষের জন্য"__কবির এই কথাটিকে কাজের মাধ্যমে প্রমাণ করে দেখালেন বিশ্রামগঞ্জ থানার ওসি । দরিদ্র ঘরের কলেজ পড়ুয়া কন্যাকে ও সি'র সাহায্য করার বিষয়টি জানতে পেরে এমনটাই বলছে গোটা মেলাঘর এলাকার মানুষ। অতীতেও বিশ্রামগঞ্জ থানার ওসি বেশ কয়েকজন মাধ্যমিক এবং দ্বাদশ পড়ুয়া দিব্যাঙ্গ ছেলে মেয়েকে তাদের ফাইনাল পরীক্ষার আগে সাহায্য করেছেন। ঘটনাটি শোনার পর অনেকেই বলছেন বিশ্রামগঞ্জ থানার ওসি অজিত দেববর্মা, সত্যিকার অর্থেই একজন মানবদরদী মানুষ ।1
- পুনর্মিলন ! শিলংয়ে গিয়ে অনন্ত'র কায়দায় মথা সুপ্রিমো প্রদ্যুতের সাথে সপরিবারে দেখা করেন মান্দাইয়ের ক্ষুব্ধ বিধায়ক স্বপ্না দেববর্মা।1
- ✍️ দীর্ঘদিন ধরে চলা পানীয় জল ও সেচের সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার সিপাহীজলা জেলার সোনামুড়া এলাকায় কৃষকদের বিক্ষোভ তীব্র আকার ধারণ করে। সমস্যার দ্রুত সমাধানের দাবিতে কৃষকরা আগরতলা-সোনামুড়া সড়ক অবরোধ করলে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় এবং কয়েক ঘণ্টার জন্য সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।1
- Post by PRABIR CRIME1
- খোয়াই জেলা, কল্যাণপুর: মাটির রাস্তা পরিদর্শনে বিধায়ক, অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন করে পিচ ঢালাইয়ের কাজ।।1
- Post by Gouranga Majumder1
- একই নাম্বারের দুটি স্কুটি । স্কুটি বিক্রি করতে গিয়ে ধরা খেল বিলোনিয়া হল চৌমুহনীস্থিত প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিক । বিলোনিয়া বনকর ওরিয়েন্টাল ক্লাবের সামনে ধরা খেল জালিয়াতি নাম্বারের স্কুটি। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। ঘটনাস্থল প্রিয় সার্ভিসিং সেন্টারের মালিককে সহ জালিয়াতি নাম্বারের স্কুটি নিয়ে যায় থানাতে1
- থানসাই মূল লক্ষ্য : বুদ্ধকুমার দেববর্মা জম্পুইজলা প্রতিনিধি আমতলী গোলাঘাটি কেন্দ্রের তিপ্রামথার বিজয়ী প্রার্থী এমডিসি বুদ্ধকুমার দেববর্মাকে সাথে নিয়ে বিজয় মিছিল করলো প্রমোদনগর এলাকার তিপ্রামথার নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় এই বিজয় মিছিলের সূচনা করা হয়। বিজয় মিছিলে ছিলেন নবনির্বাচিত এমডিসি বুদ্ধকুমার দেববর্মা। এমডিসি বুদ্ধকুমার দেববর্মা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন 'আমি রাজ্যের মধ্যে এক নম্বর হয়েছি। এতে জনসাধারণ দারুনভাবে খুশি, যার প্রমাণ আজকের বিজয় মিছিল। বুদ্ধবাবু বলেন থানসাই মূল লক্ষ্য। পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন এবং গ্রেটার তিপ্রাল্যান্ড আদায় করবই। এই দিনের বিজয় মিছিল প্রমোদনগর বাজার থেকে শুরু করে প্রমোদনগর হায়ার সেকেন্ডারি স্কুল হয়ে দেবেন্দ্র পারা পর্যন্ত। মিছিলে হাটেন স্বয়ং এমডিসির বুদ্ধকুমার দেববর্মা সহ স্থানীয় নেতৃত্বরা। বিজয় মিছিলের সময় এলাকার মহিলারা নবনির্বাচিত এমডিসি বুদ্ধকুমার দেববর্মাকে পাশে পেয়ে খুশি হয়ে বারংবার রং মেখে দেন। বিজয় মিছিলের মধ্য দিয়ে মথার নেতাকর্মীদের মধ্যে দারুন উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন তিপ্রামথা মাইনোরিটি সেলের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক খলিল মিয়া, তিপ্রামথার সিপাহীজলা জেলা সদস্য বনজিৎ দেববর্মা, তিপ্রামথা মাইনোরিটি সেলের গোলাঘাটি ব্লক সভাপতি মুহাম্মাদ আমির হুসাইন, ব্লক সিনিয়র লিডার সুরজিৎ দেববর্মা, ওয়াই টি এফ ব্লক সদস্য সুখরঞ্জন দেববর্মা, জিতেন দেববর্মা, অমরেশ দেববর্মা সহ অন্যান্য মথার কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।1