অন্ডালের উখরায় ভোটের আগে কড়া নজরদারি, নাকা চেকিংয়ে উদ্ধার ২ লক্ষ তিয়াত্তর হাজার টাকা ভোটের আগে কড়া নজরদারি, নাকা চেকিংয়ে উদ্ধার ২ লক্ষ তিয়াত্তর হাজার টাকা। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে নাশকতা রুখতে ও বাইরে থেকে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই অভিযানেরই অংশ হিসেবে বুধবার দুপুর প্রায় ১:৩০ নাগাদ অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে এক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৩ হাজার টাকা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দিন ঘোষণার পর একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করার ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র থাকা বাধ্যতামূলক। সঠিক ব্যাখ্যা ও নথি দেখাতে না পারায় পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম প্রবীর চক্রবর্তী। তিনি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় পোস্ট অফিসের এজেন্ট। তাঁর দাবি, গ্রাহকদের টাকা একত্র করে তিনি নিয়ে যাচ্ছিলেন, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে আইন অনুযায়ী টাকাগুলি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপযুক্ত প্রমাণ ও নথিপত্র প্রশাসনের কাছে জমা দিতে পারলে তিনি তাঁর টাকা ফেরত পেতে পারেন, অন্যথায় সেই অর্থ সরকারি খাতে জমা পড়ে যাবে।

- পুরনো হিসেব চুকিয়ে নতুন বছরের শুরু, ভিরিঙ্গি কালী মন্দিরে বেনাচিতির ব্যবসায়ীদের হালখাতা পুজো। বাংলা নববর্ষের প্রথম প্রভাতেই ভক্তি ও ঐতিহ্যের আবহে মুখরিত হয়ে ওঠে দুর্গাপুরের ভিরিঙ্গি কালী মন্দির। প্রতি বছরের মতো এ বছরও বুধবার সকাল ১১ টায় বেনাচিতির ব্যবসায়ীরা হালখাতা পূজার মাধ্যমে নতুন বছরের সূচনা করলেন। ভোর থেকেই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন ব্যবসায়ী ও সাধারণ ভক্তরা। নতুন বছরের শুরুতে মা কালীর আশীর্বাদ নিয়ে শুভ সূচনা করার এই প্রথা বহুদিন ধরেই চলে আসছে। হালখাতা বাঙালি ব্যবসায়ী সমাজের এক গুরুত্বপূর্ণ সংস্কৃতি, যেখানে পুরনো বছরের দেনা পাওনার হিসেব মিটিয়ে নতুন খাতা খোলা হয়। সেই ঐতিহ্য মেনেই ব্যবসায়ীরা মায়ের আরাধনা করে নতুন বছরের ব্যবসায়িক পথচলা শুরু করেন। মন্দিরে পূজার পাশাপাশি ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের আবহ তৈরি হয়।1
- Post by Babu Bagdi1
- आसनसोल कालीपहाड़ी डंपिंग ग्राउंड में भयंकर आग याता यात प्रभावित NH 19 में ASANSOL POST आसनसोल का खबरीलाल1
- বাঁকুড়া, বিষ্ণুপুর: কংগ্রেস প্রার্থী উজ্জ্বল চন্দ্র ভোট চাইতে গিয়ে কী বিপাকে পড়েছেন বগডহরায় নাকি তৃণমূল হার মানলো? দেখুন...1
- ভোটের আগে অভিনব উদ্যোগ তৃণমূলের। এবার আর মৌখিক প্রতিশ্রুতি নয়, একেবারে লিখিত আকারে 'প্রতিজ্ঞাস্তম্ভে'র মাধ্যমে আগামী পাঁচ বছর কি করা হবে তার তালিকা আগাম প্রকাশ করলেন ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী। ইন্দাসের তৃণমূল প্রার্থী জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যে উন্নত জরুরি ও বিশেষজ্ঞ পরিষেবা-সহ ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিকে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নীত করা হবে। এছাড়াও আমরুল, দিঘলগ্রাম এবং আকুই- এই তিনটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে উন্নীত করার প্রতিশ্রুতি তিনি দেন। সেই সঙ্গে মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া নিশ্চিত করতে ইলেকট্রিক বার্নার চুল্লি নির্মাণ করা হবে ইন্দাস এলাকায়। একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণে জামকুড়ি গ্রাম পঞ্চায়েত থেকে বলসি-২ গ্রাম পঞ্চায়েত পর্যন্ত দ্বারকেশ্বর নদী বরাবর ৬ কিলোমিটার দীর্ঘ একটি বাঁধ নির্মাণ, আকুই ইউনিয়ন হাই স্কুল ফুটবল মাঠটিকে স্টেডিয়ামে রূপান্তরিত করা হবে বলে তিনি জানান। যোগাযোগ ব্যবস্থার উন্নতির বিষয়ে আখড়াশাল ঘাট থেকে জুজুর ঘাট পর্যন্ত দ্বারকেশ্বর নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও তাঁর বিধানসভা এলাকাল মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েতে ৬ মাসের মধ্যে মালাকারপোতা চৌমাথা থেকে মধুবন কাল ব্রিজ পর্যন্ত ২ কিমি রাস্তা ও নারু সাদাগর বাড়ি থেকে দিঘি নর্থ ও সাউথ পাস পর্যন্ত ১ কিমি সিসি রাস্তা তৈরী হবে। এতে স্থানীয়দের যাতায়াত সুবিধা হবে বলে তিনি জানান। লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতে চাঁপাউরি মুসলিমপাড়া থেকে চাঁপাউরি হয়ে মালিকপাড়া দশরথতলা পর্যন্ত ৪.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ করা হবে।লাউগ্রাম গ্রাম পঞ্চায়েতে ডিংগল খান পুকুর থেকে আমদই দিলীপ ঘোষ কাঁথি বাসভবন পর্যন্ত ১.৫ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি নির্মাণ করা হবে।উন্নত রক্ষণাবেক্ষণের জন্য ইন্দাস রেলওয়ে স্টেশন থেকে রোল গ্রাম হয়ে চেকপোস্ট পর্যন্ত এবং খোশবাগ থেকে সন্তাশ্রম হয়ে সমরঘাট সেতু পর্যন্ত রাস্তাগুলোকে পিডব্লিউডি (PWD)-র অধীনে আনা হবে বলেও প্রতিজ্ঞাপত্রে তিনি জানিয়েছেন।1
- Post by মুখার্জী নিউজ1
- Post by Kotulpur news1
- নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার। বাংলা নববর্ষের পবিত্র সকালে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। পরনে ধুতি-পাঞ্জাবি, গাড়ি থেকে নেমেই কোনো প্রোটোকল না মেনে সরাসরি লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। বুধবার সকাল সাড়ে দশটায় দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী দয়াময়ী কালী বাড়ি এলাকায় এদিন তৈরি হয় এক বিশেষ উৎসবমুখর পরিবেশ। নববর্ষের সূচনায় প্রার্থনা ও পুজো দিতে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়ানোর এই দৃশ্য উপস্থিত ভক্তদের মধ্যে আলাদা অনুভূতি তৈরি করে। অনেকেই তাঁর এই সরল আচরণকে স্বাগত জানান।1