logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দুর্গাপুর ইস্পাত নগরীর শিবাজী কালীমন্দিরে নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার। বাংলা নববর্ষের পবিত্র সকালে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। পরনে ধুতি-পাঞ্জাবি, গাড়ি থেকে নেমেই কোনো প্রোটোকল না মেনে সরাসরি লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। বুধবার সকাল সাড়ে দশটায় দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী দয়াময়ী কালী বাড়ি এলাকায় এদিন তৈরি হয় এক বিশেষ উৎসবমুখর পরিবেশ। নববর্ষের সূচনায় প্রার্থনা ও পুজো দিতে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়ানোর এই দৃশ্য উপস্থিত ভক্তদের মধ্যে আলাদা অনুভূতি তৈরি করে। অনেকেই তাঁর এই সরল আচরণকে স্বাগত জানান।

2 hrs ago
user_Prashanta Mal
Prashanta Mal
Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
2 hrs ago

দুর্গাপুর ইস্পাত নগরীর শিবাজী কালীমন্দিরে নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার নববর্ষের সকালে লম্বা লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন প্রদীপ মজুমদার। বাংলা নববর্ষের পবিত্র সকালে সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কালী পুজো দিলেন দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ মজুমদার। পরনে ধুতি-পাঞ্জাবি, গাড়ি থেকে নেমেই কোনো প্রোটোকল না মেনে সরাসরি লাইনে দাঁড়িয়ে পড়েন তিনি। বুধবার সকাল সাড়ে দশটায় দুর্গাপুরের ইস্পাত নগরীর শিবাজী দয়াময়ী কালী বাড়ি এলাকায় এদিন তৈরি হয় এক বিশেষ উৎসবমুখর পরিবেশ। নববর্ষের সূচনায় প্রার্থনা ও পুজো দিতে এসে সাধারণ মানুষের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়ানোর এই দৃশ্য উপস্থিত ভক্তদের মধ্যে আলাদা অনুভূতি তৈরি করে। অনেকেই তাঁর এই সরল আচরণকে স্বাগত জানান।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
  • Ballia bnodpur ratva Malda West Bengal pin number732139
    5
    Ballia bnodpur ratva Malda West Bengal pin number732139
    user_Md Dulal Dulal
    Md Dulal Dulal
    রায়না ২, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    1
    বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • নির্বাচনের আগে চরম সতর্কবার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পুলিশ সুপার পাপিয়া সুলতানা
    1
    নির্বাচনের আগে চরম সতর্কবার্তা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পুলিশ সুপার পাপিয়া সুলতানা
    user_Chanchal Siddhanta
    Chanchal Siddhanta
    Local News Reporter Chandrakona - I, Medinipur West•
    1 hr ago
  • আজ ১লা বৈশাখ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা বার্তা দিলেন চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলই
    1
    আজ ১লা বৈশাখ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা বার্তা দিলেন চন্দ্রকোনার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দলই
    user_PBN বাংলা
    PBN বাংলা
    চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • ভরতপুরের আলুগ্রাম অঞ্চলের একাধিক গ্রামে : জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকে মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। এ দিন আলুগ্রাম অঞ্চলের করাইল গ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য এই প্রচার অভিযান শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ ও ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা জানান। বাজনার তালে কর্মীদের উল্লাস আর ‘জয় বাংলা’ স্লোগানে এদিন আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রার্থী কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজারামপুর, মন্ডলপুর, চুঁয়াতোর, আঙ্গারপুর, আলুগ্রাম, সুনিয়া, মদনপুর ও মাসলা সহ একাধিক গ্রামের অলিতে-গলিতে ঢুকে ৮ থেকে ৮০ তথা সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এই নিবিড় জনসংযোগ অভিযানে প্রার্থীর পাশে থেকে পা মিলিয়েছেন অঞ্চল সভাপতি নিছার উদ্দিন সেখ, জেলা পরিষদ সদস্য বাবর আলী সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও তাঁর স্বামী সেলিম সেখ, এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
    1
    ভরতপুরের আলুগ্রাম অঞ্চলের একাধিক গ্রামে : জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)।
৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকে মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। এ দিন আলুগ্রাম অঞ্চলের করাইল গ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য এই প্রচার অভিযান শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ ও ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা জানান। বাজনার তালে কর্মীদের উল্লাস আর ‘জয় বাংলা’ স্লোগানে এদিন আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রার্থী কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজারামপুর, মন্ডলপুর, চুঁয়াতোর, আঙ্গারপুর, আলুগ্রাম, সুনিয়া, মদনপুর ও মাসলা সহ একাধিক গ্রামের অলিতে-গলিতে ঢুকে ৮ থেকে ৮০ তথা সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এই নিবিড় জনসংযোগ অভিযানে প্রার্থীর পাশে থেকে পা মিলিয়েছেন অঞ্চল সভাপতি নিছার উদ্দিন সেখ, জেলা পরিষদ সদস্য বাবর আলী সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও তাঁর স্বামী সেলিম সেখ, এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • ভোটের আগে কড়া নজরদারি, নাকা চেকিংয়ে উদ্ধার ২ লক্ষ তিয়াত্তর হাজার টাকা। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে নাশকতা রুখতে ও বাইরে থেকে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই অভিযানেরই অংশ হিসেবে বুধবার দুপুর প্রায় ১:৩০ নাগাদ অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে এক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৩ হাজার টাকা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দিন ঘোষণার পর একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করার ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র থাকা বাধ্যতামূলক। সঠিক ব্যাখ্যা ও নথি দেখাতে না পারায় পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম প্রবীর চক্রবর্তী। তিনি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় পোস্ট অফিসের এজেন্ট। তাঁর দাবি, গ্রাহকদের টাকা একত্র করে তিনি নিয়ে যাচ্ছিলেন, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে আইন অনুযায়ী টাকাগুলি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপযুক্ত প্রমাণ ও নথিপত্র প্রশাসনের কাছে জমা দিতে পারলে তিনি তাঁর টাকা ফেরত পেতে পারেন, অন্যথায় সেই অর্থ সরকারি খাতে জমা পড়ে যাবে।
    1
    ভোটের আগে কড়া নজরদারি, নাকা চেকিংয়ে উদ্ধার ২ লক্ষ তিয়াত্তর হাজার টাকা। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে নাশকতা রুখতে ও বাইরে থেকে অনুপ্রবেশ ঠেকাতে সক্রিয় হয়েছে পুলিশ প্রশাসন। সেই অভিযানেরই অংশ হিসেবে বুধবার দুপুর প্রায় ১:৩০ নাগাদ অন্ডালের চনচনি এলাকায় উখড়া ফাঁড়ির পুলিশ নাকা চেকিং চলাকালীন সন্দেহজনকভাবে এক বাইক আরোহীকে আটক করে তল্লাশি চালায়। তল্লাশিতে ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ২ লক্ষ ৭৩ হাজার টাকা। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, ভোটের দিন ঘোষণার পর একসঙ্গে ৫০ হাজার টাকার বেশি নগদ বহন করার ক্ষেত্রে উপযুক্ত কাগজপত্র থাকা বাধ্যতামূলক। সঠিক ব্যাখ্যা ও নথি দেখাতে না পারায় পুলিশ টাকাগুলি বাজেয়াপ্ত করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম প্রবীর চক্রবর্তী। তিনি দুর্গাপুর-ফরিদপুর ব্লকের পাটশাওড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় পোস্ট অফিসের এজেন্ট। তাঁর দাবি, গ্রাহকদের টাকা একত্র করে তিনি নিয়ে যাচ্ছিলেন, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। তবে আইন অনুযায়ী টাকাগুলি আপাতত বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, উপযুক্ত প্রমাণ ও নথিপত্র প্রশাসনের কাছে জমা দিতে পারলে তিনি তাঁর টাকা ফেরত পেতে পারেন, অন্যথায় সেই অর্থ সরকারি খাতে জমা পড়ে যাবে।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
  • ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার। মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম পঞ্চায়েতের আঙ্গারপুর মাঝপাড়ায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন প্রতিবন্ধী ফেরিওয়ালা কামাল উদ্দিন খাঁ ও তাঁর পরিবার। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ আগুন লাগে কামাল উদ্দিনের বাড়িতে। গবাদি পশুর চিৎকারে তাঁর বৌদি ডালিয়া বিবির ঘুম ভাঙলে তিনি দেখেন ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পাশের পুকুর থেকে জল তুলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র ও পরনের পোশাক সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের একটি একতলা বাড়ির ছাদের উপরে থাকা ধানের পালুইও ভস্মীভূত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৬টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ২টি ছাগল গুরুতর আহত হয়েছে। প্রতিবন্ধী কামাল উদ্দিন যিনি ভিন জেলায় ফেরি করে কষ্টে সংসার চালাতেন, তাঁর দাবি অনুযায়ী আগুনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সবকিছু হারিয়ে নিঃস্ব এই পরিবারটি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
    1
    ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার।
মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম পঞ্চায়েতের আঙ্গারপুর মাঝপাড়ায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন প্রতিবন্ধী ফেরিওয়ালা কামাল উদ্দিন খাঁ ও তাঁর পরিবার। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ আগুন লাগে কামাল উদ্দিনের বাড়িতে। গবাদি পশুর চিৎকারে তাঁর বৌদি ডালিয়া বিবির ঘুম ভাঙলে তিনি দেখেন ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পাশের পুকুর থেকে জল তুলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র ও পরনের পোশাক সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের একটি একতলা বাড়ির ছাদের উপরে থাকা ধানের পালুইও ভস্মীভূত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৬টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ২টি ছাগল গুরুতর আহত হয়েছে। প্রতিবন্ধী কামাল উদ্দিন যিনি ভিন জেলায় ফেরি করে কষ্টে সংসার চালাতেন, তাঁর দাবি অনুযায়ী আগুনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সবকিছু হারিয়ে নিঃস্ব এই পরিবারটি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    14 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.