logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বর্ধমান থানায় আনা হল মুখ্যমন্ত্রী কে হত্যার ছকে অভিযুক্ত জঙ্গি হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে! শুরু জেরাপর্ব #Bardhaman #STF #JaishETerror #Exclusive বর্ধমান থানায় আনা হল অভিযুক্ত হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। শনিবার তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছককষার অভিযোগে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, হামিদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে অর্পিতা সরকারকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হামিদের সঙ্গে অর্পিতার সম্পর্ক, তাঁদের মধ্যে যোগাযোগের প্রকৃতি এবং অভিযুক্তের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটা অবগত ছিলেন, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত জেরার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বর্ধমানের একটি আবাসন থেকে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে আরও কারও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন।

5 hrs ago
user_কোচবিহার নিউজ
কোচবিহার নিউজ
Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
5 hrs ago

বর্ধমান থানায় আনা হল মুখ্যমন্ত্রী কে হত্যার ছকে অভিযুক্ত জঙ্গি হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে! শুরু জেরাপর্ব #Bardhaman #STF #JaishETerror #Exclusive বর্ধমান থানায় আনা হল অভিযুক্ত হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। শনিবার তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছককষার অভিযোগে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, হামিদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে অর্পিতা সরকারকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হামিদের সঙ্গে অর্পিতার সম্পর্ক, তাঁদের মধ্যে যোগাযোগের প্রকৃতি এবং অভিযুক্তের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটা অবগত ছিলেন, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত জেরার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বর্ধমানের একটি আবাসন থেকে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে আরও কারও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ। স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।
    1
    মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের
মাথাভাঙ্গা,মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগর গ্রাম পঞ্চায়েতের বড় কাউয়ারডারা সত্যেরটারি শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে স্কুলে এসে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের।অভিযোগ স্কুলে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই,শৌচালয় নোংরা অবস্থায় রয়েছে,স্কুল ঘরে টিনের চাল ফুটো বৃষ্টি হলেই জল পড়ে স্কুল ঘরে ।স্কুলের দুজন শিক্ষিকা তবে প্রায়শই সময়মতো স্কুলে আসেননা বলে অভিযোগ।
স্কুলের সমস্যা সমাধানের দাবিতে এদিন স্কুলে গিয়ে ক্ষোভ উগরে দেন অভিভাবকরা।যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফের জানাবেন বলে জানিয়েছেন।স্কুলে দেরি করে আসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি শিক্ষিকাদের।
    user_Babai Das
    Babai Das
    দিনহাটা ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • জল্পনার অবসান, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন বোর্ড গঠন জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিনহাটা-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। মোট ৪৮ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি বর্মন এবং সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বর্মন সরকার। বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। এরই মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় এবং সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনকে ঘিরে শুরু হয় জল্পনা। শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিনহাটা-১ ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন হয়। এদিন উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ বিজেপি নেতৃত্ব। ১৪ জন সদস্যের উপস্থিতিতে চুমকি বর্মনকে সভাপতি এবং সুস্মিতা বর্মন সরকারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়। নতুন সভাপতি চুমকি বর্মন বলেন, “আমি যাতে ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকেই আমার নজর থাকবে।” নতুন বোর্ড গঠনের পর দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির কাজকর্ম আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।
    1
    জল্পনার অবসান, দিনহাটা-১ পঞ্চায়েত সমিতিতে বিজেপির নতুন বোর্ড গঠন

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার দিনহাটা-১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন করল বিজেপি। মোট ৪৮ জন সদস্যের মধ্যে ১৪ জন সদস্যের উপস্থিতিতে এই বোর্ড গঠন হয়। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চুমকি বর্মন এবং সহ-সভাপতি হয়েছেন সুস্মিতা বর্মন সরকার।
বিধানসভা নির্বাচনের পর থেকেই পঞ্চায়েত সমিতির একাধিক সদস্যের অনুপস্থিতি ঘিরে তৈরি হয়েছিল জটিলতা। এরই মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি তপতী রায় এবং সহ-সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনকে ঘিরে শুরু হয় জল্পনা।
শুক্রবার কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিনহাটা-১ ব্লক পঞ্চায়েত সমিতিতে নতুন বোর্ড গঠন হয়। এদিন উপস্থিত ছিলেন দিনহাটার বিধায়ক অজয় রায়-সহ বিজেপি নেতৃত্ব। ১৪ জন সদস্যের উপস্থিতিতে চুমকি বর্মনকে সভাপতি এবং সুস্মিতা বর্মন সরকারকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
নতুন সভাপতি চুমকি বর্মন বলেন, “আমি যাতে ভালোভাবে আমার দায়িত্ব পালন করতে পারি, সেদিকেই আমার নজর থাকবে।”
নতুন বোর্ড গঠনের পর দিনহাটা-১ পঞ্চায়েত সমিতির কাজকর্ম আগামী দিনে কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর।
    user_RKN UPDATE
    RKN UPDATE
    Dinhata - Ii, Coochbehar•
    21 hrs ago
  • নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়া একমাত্র রাস্তা বিধারী নদীর ওপরে ব্রিজটা ভেঙ্গে গেছে
    1
    নতুন বাজার থেকে বারোমাসিয়া যাওয়া একমাত্র রাস্তা বিধারী নদীর ওপরে ব্রিজটা ভেঙ্গে গেছে
    user_Abdul Rafik Miya
    Abdul Rafik Miya
    Farmer সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার।এদিন কালচিনি বিডিওর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন।পারিবারিক সমস্যার কারনে এই ইস্তফা বলে জানান তিনি।যদিও, এ বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্র বলেন, "রাজ্যে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।ফলে তাদের ইস্তফা দিতেই হবে।প্রধানের পর কিছুদিনের মধ্যে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও ইস্তফা দেবে।"
    1
    রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার
রাজ্যে পালাবদলের পর শুক্রবার ইস্তফা দিলেন কালচিনি ব্লকের লতাবাড়ি গ্রাম পঞ্চয়েত প্রধান ধীরেন বাগোয়ার।এদিন কালচিনি বিডিওর কাছে তিনি ইস্তফা পত্র জমা দেন।পারিবারিক সমস্যার কারনে এই ইস্তফা বলে জানান তিনি।যদিও, এ বিষয়ে লতাবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা অলোক মিত্র বলেন, "রাজ্যে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই।ফলে তাদের ইস্তফা দিতেই হবে।প্রধানের পর কিছুদিনের মধ্যে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও ইস্তফা দেবে।"
    user_Dainik Barta
    Dainik Barta
    কালচিনি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য। তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন। জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
    1
    অবৈধ অনুপ্রবেশকারীরা দেশে থাকতে পারবেন না, জনগণনার সেলফ এনুমারেশন শুরুর প্রথম দিনেই কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরুর প্রথম দিনেই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনি স্পষ্ট ভাষায় বলেন, "যারা অবৈধভাবে দেশে প্রবেশ করেছে, তাদের এই দেশে থাকার কোনও অধিকার নেই। জনগণনার মাধ্যমে প্রকৃত নাগরিকদের তথ্য নথিভুক্ত করা হবে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"
মুখ্যমন্ত্রী জানান, জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়াকে স্বচ্ছ ও নির্ভুল করতে রাজ্য সরকার সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি সাধারণ মানুষের কাছে আবেদন জানান, নির্ধারিত সময়ের মধ্যে সঠিক তথ্য প্রদান করে এই প্রক্রিয়াকে সফল করতে সহযোগিতা করার জন্য।
তিনি আরও বলেন, জনগণনা শুধুমাত্র জনসংখ্যার হিসাব নয়, বরং ভবিষ্যৎ পরিকল্পনা, উন্নয়নমূলক প্রকল্প এবং সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনও ধরনের ভুল তথ্য বা তথ্য গোপন করার চেষ্টা বরদাস্ত করা হবে না।
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধী দলগুলি বিষয়টি নিয়ে প্রশ্ন তুললেও শাসক শিবিরের দাবি, দেশের নিরাপত্তা ও প্রশাসনিক স্বচ্ছতার স্বার্থেই নাগরিকদের সঠিক তথ্য সংগ্রহ করা প্রয়োজন।
জনগণনার সেলফ এনুমারেশন কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর এই বার্তা রাজ্যজুড়ে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • বর্ধমান থানায় আনা হল মুখ্যমন্ত্রী কে হত্যার ছকে অভিযুক্ত জঙ্গি হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে! শুরু জেরাপর্ব #Bardhaman #STF #JaishETerror #Exclusive বর্ধমান থানায় আনা হল অভিযুক্ত হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। শনিবার তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছককষার অভিযোগে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, হামিদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে অর্পিতা সরকারকে জেরা করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হামিদের সঙ্গে অর্পিতার সম্পর্ক, তাঁদের মধ্যে যোগাযোগের প্রকৃতি এবং অভিযুক্তের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটা অবগত ছিলেন, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত জেরার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, বর্ধমানের একটি আবাসন থেকে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে আরও কারও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন।
    1
    বর্ধমান থানায় আনা হল মুখ্যমন্ত্রী কে হত্যার ছকে অভিযুক্ত জঙ্গি হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে! শুরু জেরাপর্ব 
#Bardhaman #STF #JaishETerror #Exclusive
বর্ধমান থানায় আনা হল অভিযুক্ত হামিদ মন্ডলের বান্ধবী অর্পিতা সরকারকে। শনিবার তাঁকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী দল।
মুখ্যমন্ত্রীকে হত্যার ছককষার অভিযোগে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন তথ্য। তদন্তকারীদের দাবি, হামিদের সঙ্গে যোগাযোগ ও বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে অর্পিতা সরকারকে জেরা করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, হামিদের সঙ্গে অর্পিতার সম্পর্ক, তাঁদের মধ্যে যোগাযোগের প্রকৃতি এবং অভিযুক্তের পরিকল্পনা সম্পর্কে তিনি কতটা অবগত ছিলেন, সেই বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আপাতত জেরার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, বর্ধমানের একটি আবাসন থেকে গ্রেপ্তার হওয়া হামিদ মন্ডলকে নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে আরও কারও যোগসূত্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.