গুপ্তমনি মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু অজিত মাহতের, বাইক র্যালি ও বাড়ি বাড়ি প্রচারে জোর তৃণমূলের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোপীবল্লভপুরে জোরকদমে প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অজিত মাহত। আজ সকালে গুপ্তমনি মায়ের মন্দিরে পুজো দিয়ে তিনি নিজের নির্বাচনী প্রচারের শুরু করেন। কয়েকশো বাইকের বিশাল র্যালির মাধ্যমে সমর্থকদের নিয়ে মন্দিরে পৌঁছন তিনি। পুজো শেষ করে সেখান থেকেই র্যালি করে দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দেন অজিত মাহত। সকাল থেকেই তার প্রচার কর্মসূচি ছিল ব্যস্ততায় ভরা। গোপীবল্লভপুর বিধানসভার শালবনি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের অভাব-অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।প্রচার চলাকালীন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অজিত মাহত জানান, গোপীবল্লভপুর এলাকায় কুর্মি ভোটারের সংখ্যা বেশি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুর্মি সম্প্রদায়ের উন্নয়নে একাধিক কাজ করেছেন। সেই কারণেই কুর্মি সমাজের মানুষ তৃণমূল কংগ্রেসের পাশেই থাকবেন বলে তিনি আশাবাদী।এছাড়াও তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে, তা মানুষ ভোলেনি। গত কয়েক বছরে এলাকায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। তাই এই নির্বাচনে জয় নিয়ে তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসী।

- Post by JHARGRAM NEWS UPDATE1
- তৃণমূল কংগ্রেসের প্রার্থী Pradip Sarkar অভিযোগ করেছেন, রেলওয়ে এলাকাজুড়ে বিজেপির একাধিক পোস্টার লাগানো হয়েছে, যা মডেল কোড অফ কন্ডাক্টের নিয়মের পরিপন্থী। তাঁর দাবি, নিয়ম অনুযায়ী কোনও রাজনৈতিক দলই দেওয়াল বা বৈদ্যুতিক খুঁটিতে পোস্টার লাগাতে পারে না। #Kharagpur #TMC #BJP #PradipSarkar #MamataBanerjee #Election2026 #ModelCodeOfConduct #PoliticalClash1
- The grand two-day finale of the 'Nrityam Dance Festival and Annual Celebration 2026' concluded at the Silver Jubilee High School Grounds. Organized by the renowned S.J. Dance and Cultural Association, the event featured dancers from West Medinipur, East Medinipur, Kolkata, and Jhargram. Both young and senior artists mesmerized the audience with performances spanning classical, folk, and contemporary dance forms.1
- বিধানসভা ভোটের প্রচারে বেরিয়ে চন্দ্রকোনার বিজেপি প্রার্থী আলুর দাম নিয়ে কী বললেন? সাংবাদিক দের মুখোমুখি হয়ে শুনুন1
- চন্দ্রকোণার আলু চাষিদের হাহাকার কান্না মাঠ ভরা সোনার ফসল, অথচ কৃষকের চোখে জল। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এখন যেন এক অভিশপ্ত জনপদ। যে আলু মানুষের অন্ন জোগায়, সেই আলুই আজ কাল হয়ে দাঁড়িয়েছে চাষিদের জীবনে। ২০০ টাকা বস্তা দরেও মিলছে না খরিদ্দার, মাঠেই ছটফট করছেন অন্নদাতারা।" চন্দ্রকোনার বাজারগুলোতে এখন দুই বস্তা আলুর দাম ঠেকেছে মাত্র ২০০ টাকায়। অথচ ট্র্যাজেডি হলো, এই দামেও আলু নিতে চাইছে না কেউ। চাষিদের মাথায় আকাশ ভেঙে পড়েছে খরচের বহর দেখে। যে পাটের বস্তা কয়েকদিন আগেও ছিল মাত্র ১৪ টাকা, কালোবাজারির দাপটে আজ তার দাম আকাশছোঁয়া—বিক্রি হচ্ছে ৪০ টাকায়।" "মাঠে আলু ফেলে রাখলে পচে যাবে, এই ভয়ে কৃষকরা ছুটছেন হিমঘরের দিকে। কিন্তু সেখানেও চরম দুর্ভোগ। চন্দ্রকোনার হিমঘরগুলোর সামনে মাইলের পর মাইল ট্রাক আর গরুর গাড়ির দীর্ঘ লাইন। কাঠফাটা রোদে দিন-রাত এক করে লাইনে দাঁড়িয়েও মিলছে না আলুর বন্ড। একদিকে চড়া রোদে নষ্ট হচ্ছে ফসল, অন্যদিকে বাড়ছে শ্রমিকের মজুরি। "চাষিদের দাবি—সার, বীজ আর সেচের খরচ মেটানোর পর এখন পকেটে টান পড়েছে। ২০০ টাকা বস্তা দরে আলু বিক্রি করলে শ্রমিকের পয়সাও উঠছে না। ঋণের বোঝা মাথায় নিয়ে দিশেহারা চাষিরা এখন শুধুই প্রশাসনের হস্তক্ষেপের আশায় পথ চেয়ে বসে আছেন।" "চন্দ্রকোনার এই ছবি আজ গোটা জেলার কৃষি অর্থনীতির এক করুণ বিজ্ঞাপন। রক্ত জল করা ফসলের সঠিক দাম কি আদেও পাবেন এই কৃষকরা? নাকি ঋণের দায়ে পিষ্ট হয়ে এভাবেই শেষ হয়ে যাবে তাদের স্বপ্ন? চন্দ্রকোনা থেকে আমি.রিয়ার সাথে আশাবুদ্দিন খাঁনের রিপোর্ট পিবিএন বাংলা1
- মেঘলা ভাব, আবার কোথাও কোথাও রোদ ঝলমল করলেও সেই সঙ্গে গরমের তীব্রতাও বাড়ছে। বৃষ্টির সম্ভাবনা খুবই কম, ফলে দিনের বেশিরভাগ সময়ই শুষ্ক নয়, বরং আর্দ্র গরমই অনুভূত হচ্ছে। বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় বাইরে বেরোলেই ভ্যাপসা অস্বস্তি টের পাওয়া যাচ্ছে। কয়েকদিন এমনই থাকবে দক্ষিণ এর জেলা গুলি1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেওয়ার পর স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন দিলীপ ঘোষ। এলাকার নানা সমস্যার কথা সরাসরি সাধারণ মানুষের কাছ থেকেই শোনেন তিনি। এদিন তিনি বলেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার আরও দৃঢ় হয়েছে এবং এলাকার সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবেন। #Kharagpur #DilipGhosh #BJP #Election2026 #KharagpurJagoran #WestBengalPolitics #TMC #GroundReport1
- Post by Bhisma Rajak1