Shuru
Apke Nagar Ki App…
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস! বন্যায় কবলে পড়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু।
SHMBANGALI
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস! বন্যায় কবলে পড়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- চিনিতে কালোবাজারি বন্ধ করতে বহরমপুরে গুদামে হানা খোদ DM এর দ্রব্যমূল্য বৃদ্ধি ও কালাবাজারি রুখতে বহরমপুরে বাজারে হানা জেলা শাসক সহ প্রশাসনিক কর্তাদের। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির চাপে রীতিমতো হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্তের। চিনি থেকে সবজি জিনিসের দাম বাড়ছে হু হু করে। আর এই মূল্যবৃদ্ধিতে নড়েচড়ে বসেছে সরকার। বাজারে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে হানা প্রশাসনিক কর্তাদের। বুধবার সকালে বহরমপুরের খাগড়া ও গোপালঘাট এলাকায় বেশ কিছু গোডাউন ঘুরে দেখেন জেলা শাসক আর অর্জুন, এসডিও সমীরণ বারিক সহ প্রশাসনিক আধিকারিকেরা। তারা কথা বলেন ব্যবসায়ীদের সাথে। কী দামে চিনি কেনা হচ্ছে এবং বাজারে সেই চিনি কী দামে বিক্রি হচ্ছে তা খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা।1
- সাগরপাড়ার কাঁটাবাড়িতে গরুর আছাড় খেয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃ'ত্যু। সাগরপাড়ায় মর্মান্তিক ঘটনা। গরুর গুতোয় মর্মান্তিক মৃ'ত্যু এক ব্যক্তির। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার কাঁটাবাড়ি এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম ইন্তাজ সেখ বয়স (৪২)। জানা গেছে,গত ১৬ই আগস্ট রবিবার ইন্তাজ সেখ তার পিসতুতো ভাই ইয়ারুল সেখের গরুর ঘর থেকে একটি গরু ছুটে যায়। গরু ছুটে যাওয়ার সাড়াশব্দ পেয়ে সেই গরু ধরতে গিয়ে তাকে গরুতে আছাড় মারে। ঘটনায় ইন্তাজ সেখের মাথায় এবং ঘাড়ে চোট পায়। গুরুতর জখম হলে পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পাঁচদিন ভর্তি থাকার পর অবস্থার অবনতি হলে তাকে তাকে কোলকাতা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে পাঁচদিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর গতকাল মঙ্গলবার রাত দশটা নাগাদ দশ দিনের মাথায় তার মৃত্যু হয়। ভাইয়ের গরু ধরতে গিয়ে এভাবে অকালে মৃত্যু হবে তা টের পায়নি পরিবারের সদস্যরা। নিহত ইন্তাজ সেখ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। নিজের ভিটে জমি,বাড়ি নেই। শ্বশুরবাড়িতে থাকতেন। কোনমতে সংসার চলতো। বাড়িতে তিন ছেলেমেয়ে,স্ত্রী রয়েছে। এখন কিভাবে সংসার চলবে তা ভাবতে পারছে না পরিবারের সদস্যরা। শেষ বারের মত প্রিয় মানুষের মুখ দেখার জন্য অপেক্ষায় আত্মীয় স্বজনেরা। এই অবস্থায় স্থানীয় বাসিন্দারা ইন্তাজ সেখের পরিবারের জন্য সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন।1
- ১২ই রবিউল আউয়াল উপলক্ষে সাগরপাড়ায় বিরাট মিছিল, খুশির বার্তায় মুখর একাধিক এলাকা ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে সাগরপাড়া থানা এলাকার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো এক বিরাট ধর্মীয় মিছিল। সাগরপাড়া থেকে শুরু হওয়া এই মিছিল পুলপাড়া, নরসিংহপুর, নওদাপাড়া, চক হরেকৃষ্ণপুর, বারোমাসিয়া, ধনিরামপুর, খয়রতলা, ২০ নম্বর সাহেবনগর-সহ একাধিক এলাকা পরিক্রমা করে। মিছিলজুড়ে অংশগ্রহণকারীদের মুখে শোনা যায়— “আজ বিশ্বনবীর জন্মদিন, আজ আমাদের খুশির দিন”—সহ বিভিন্ন স্লোগান। ধর্মীয় আবেগ ও ভালোবাসায় মিছিলের পথজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা শিশু-কিশোর থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও দেখা যায় উৎসাহ। মিছিলে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে পথের ধারে দাঁড়িয়ে থাকা বাচ্চাদের পাশাপাশি মিছিলে থাকা মানুষজনের মধ্যে চকলেট বিতরণ করা হয়। ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ ﷺ মানবজাতির জন্য শান্তি, মানবতা, ন্যায়, সহমর্মিতা ও সুন্দর চরিত্রের শিক্ষা দিয়ে গেছেন। তাঁর জীবন ও আদর্শ মানুষের প্রতি ভালোবাসা, অসহায়ের পাশে দাঁড়ানো এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার বার্তা বহন করে। তাঁর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই মিছিলেও সেই ভালোবাসা, শ্রদ্ধা ও সম্প্রীতির বার্তাই তুলে ধরেন অংশগ্রহণকারীরা। সাগরপাড়া থেকে শুরু হয়ে বিস্তীর্ণ এলাকা পরিক্রমার মধ্য দিয়ে ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে সম্পন্ন হয় এই মিছিল।1
- ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। ভরতপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে : বর্ণাঢ্য জশনে জুলুস ও সম্প্রীতির বার্তা। আজ ১২ই রবিউল আউয়াল, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম ও ওফাত দিবস উপলক্ষে মুর্শিদাবাদের ভরতপুরে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। এই মহান দিনটিকে স্মরণীয় করে রাখতে ভরতপুর ও তার সংলগ্ন এলাকার মসজিদের ইমাম সাহেবদের নেতৃত্বে, স্থানীয় ইসলামিক মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৮ থেকে ৮০ সব বয়সের ধর্মপ্রাণ ইসলাম ধর্মাবলম্বীরা এক অভূতপূর্ব উৎসাহ- উদ্দীপনায় সমবেত হন। ভরতপুরের নতুন রাস্তার মোড় থেকে সূচনা হয় এক বিশাল ও বর্ণাঢ্য জশনে জুলুস অর্থাৎ নবী দিবসের শোভাযাত্রা। ব্যানার, শান্তির প্রতীক পতাকা হাতে হাজার হাজার মানুষ ভরতপুরের প্রধান প্রধান পথ পরিক্রমা করেন। শোভাযাত্রা শেষে এক নির্দিষ্ট স্থানে সবাই সমবেত হয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর শানে দরুদ ও সালাম পেশ করেন এবং সমগ্র মানবজাতির কল্যাণ, পারস্পরিক সৌহার্দ্য ও বিশ্বশান্তি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক উজ্জ্বল নিদর্শন দেখা যায় পথের ধারে। স্থানীয় অগণিত সাধারণ মানুষ পরম শ্রদ্ধায় মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ফল, পায়েস, ঠান্ডা শরবত, কোল্ডড্রিংকস ও পানীয় জলের বোতল তুলে দেন। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সার্বিক আইনশৃঙ্খলা ও শান্তি বজায় থাকে, সে জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো, যার ফলে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সুসম্পন্ন হয় এই ঐতিহাসিক নবী দিবস উদযাপন।1
- লগোলায় হাফ ডজন অনুপ্রবেশকারী বাংলাদেশী পাকড়াও,ব্যাপক উত্তেজনা। বাজিমাৎ! মুর্শিদাবাদের সীমান্ত এলাকা লালগোলার বুক থেকে এক সঙ্গে পরপর ছয় জন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতারের ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই হাফ ডজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করল লালগোলা থানার পুলিশ। জানা যায়, লালগোলা থানার অন্তর্গত মধুপুর এলাকায় এই বিশেষ পুলিশি অভিযান পরিচালিত হয়।1
- ধনিরামপুর কান্দিপাড়া কমিটির উদ্যোগে বিশ্বনবীর জন্মদিনে শোভাযাত্রার আয়োজন। ধনিরামপুর কান্দিপাড়া কমিটির উদ্যোগে বিশ্বনবীর জন্মদিনে শোভাযাত্রার আয়োজন।1
- নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস! বন্যায় কবলে পড়ে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু।1
- গোপনে খবর পেয়ে আবারো ৬ বাংলাদেশীকে আটক করল লালগোলা থানার পুলিস আবারো ৬ বাংলাদেশীকে আটক করল লালগোলা থানার পুলিস। আজ বুধবার ২৬ অগস্ট ভোরে লালগোলা থানার মধুপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। অভিযানে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে থানায় নিয়ে আনা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ৬ জনের বাড়ি বাংলাদেশের বিভিন্ন জেলায়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার ৩৬ বছরের রুবেল শেখ, রাজশাহী জেলার ৩১ বছরের কবীর শেখ, মানিকগঞ্জ জেলার ৩৯ বছরের আমিনুল, রাজশাহী জেলার ৩৪ বছরের মিজানুর রহমান, রাজশাহী জেলার ১৮ বছরের রিমন আলী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ২৮ বছরের আবুল হালিম। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, প্রায় এক মাস আগে তাঁরা বাংলাদেশ থেকে ভারতে এসেছেন। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করলেন তা খতিয়ে দেখছে লালগোলা থানার পুলিশ। আটক ৬ জনকে লালগোলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোটা ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও তাঁদের ভারতে প্রবেশের পথ নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।আজ ধৃতদের হোল্ডিং সেন্টারে পাঠানো হবে।1