Shuru
Apke Nagar Ki App…
দিনহাটা ২ নং ব্লকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সঙ্গে সাহেবগঞ্জ থানার পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনহাটা ২ নম্বর ব্লকের ঘাটপার নিগমনগর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াতে এই রুট মার্চ করা হয়। এলাকাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর টহলকে ঘিরে বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
Rahen Khandokar
দিনহাটা ২ নং ব্লকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, সঙ্গে সাহেবগঞ্জ থানার পুলিশ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দিনহাটা ২ নম্বর ব্লকের ঘাটপার নিগমনগর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ওই এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুট মার্চ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার পুলিশ আধিকারিকরাও। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থা বাড়াতে এই রুট মার্চ করা হয়। এলাকাজুড়ে কেন্দ্রীয় বাহিনীর টহলকে ঘিরে বাসিন্দাদের মধ্যেও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by News Reporter সাংবাদিক1
- খবর পেয়ে ঘটনাস্থলে তুফানগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন ও তুফানগঞ্জ থানার পুলিশ ।3
- তুফানগঞ্জ শহরের মদনমোহন বাড়ি সংলগ্ন এলাকায় আতশবাজির ফুলকি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় একটি ভাঙাচোরা গোডাউন এবং পাশের একটি গাছে আচমকাই আগুন ধরে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাছাকাছি এলাকায় কেউ আতশবাজি ফাটাচ্ছিল। সেখান থেকেই উড়ে আসা ফুলকি ওই পরিত্যক্ত গোডাউনটির ওপর পড়ে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোডাউনের ভিতরে জমে থাকা শুকনো কাঠ ও আবর্জনায়। পাশাপাশি গোডাউনের পাশে থাকা একটি গাছেও আগুন ধরে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে প্রথমে নিজেরাই জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, পরিত্যক্ত ওই গোডাউনটি দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে এবং সেখানে প্রায়ই আবর্জনা জমে থাকে, যার ফলে সামান্য অসাবধানতায় বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও পরিত্যক্ত স্থাপনা পরিষ্কারের দাবিও তুলেছেন স্থানীয় বাসিন্দারা।1
- কোচবিহার জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ শুরু, প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল, বিজেপি ও সিপিআইএম কোচবিহার জেলা বার অ্যাসোসিয়েশনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে। গোটা রাজ্যের পাশাপাশি কোচবিহারেও দুই দফায় এই ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম—সব রাজনৈতিক দলেরই প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২৩ জনের একটি প্যানেল রয়েছে। বিজেপির পক্ষ থেকে ১১ জন প্রার্থী এবং সিপিআইএমের পক্ষ থেকে ১০ জন প্রার্থী রয়েছেন। এই বিষয়ে কী জানাচ্ছেন কোচবিহার জেলা বার অ্যাসোসিয়েশনের অ্যাডভোকেটরা, তা শুনে নেওয়া যাক।1
- ভুট্টা খেতের আড়ালে চাষ করা অবৈধভাবে পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশি প্রেমেরডাঙ্গা এলাকায় ঘোকসাডাঙা থানার পুলিশের অভিযান1
- মাথাভাঙ্গা,গ্যাস বুকিং করেও মিলছে না গ্যাস সিলিন্ডার।গ্যাস সিলিন্ডার নিতে এসেও ফাঁকা সিলিন্ডার নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে গ্রাহকদের ।এদিন এই ঘটনাকে কেন্দ্র করেই মাথাভাঙ্গা গ্যাস অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা।অভিযোগ বুকিং করেও গ্যাস সিলিন্ডার মিলছে না। এরফলে বাড়িতে রান্না বন্ধ রয়েছে কবে মিলবে সিলিন্ডার সেটাও বুঝতে পারছেন না গ্রাহকরা।বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ।পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও অফিস কর্তৃপক্ষ নোটিশ ঝুলিয়েছে যুদ্ধের কারণে এই সংকট দেখা দিয়েছে ।পাশাপাশি কেওয়াইসি কমপ্লিট করার পরই গ্যাস মিলবে এমন নোটিশ দেওয়া হয়েছে।1
- ভুট্টা খেতের আড়ালে অবৈধভাবে চাষ করা হয়েছিল পোস্ত।গোপন খবরের ভিত্তিতে মঙলবার মাথাভাঙা ২ ব্লকের ঘোকসাডাঙা থানার প্রেমেরডাঙা পঞ্চায়েতের খট্টিমারি, শিঙিমারী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ বিঘা জমির ফলন্ত পোস্ত গাছ কেটে এবং ট্রাক্টর চালিয়ে নষ্ট করে দেওয়া হয়।ঘোকসাডাঙা থানার ওসি আশরাফ আলম জানান,ধারাবাহিক ভাবে চলবে এই অভিযান।নিষিদ্ধ পোস্ত চাষে স্থানীয় চাষিদের উৎসাহিত করার পিছনে আন্ত রাজ্য মাদক চক্র জড়িয়ে আছে কী না তাও খতিয়ে দেখছে পুলিশ1
- গ্যাস বুকিং করেও না পেয়ে মাথাভাঙ্গা শহরে গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসের সামনে গ্রাহকদের বিক্ষোভ1