Shuru
Apke Nagar Ki App…
রবিবাসরীয় সকালে শরীর চর্চার মাধ্যমে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে এর সৌজন্য সাক্ষাৎ , পাশে দাঁড়িয়ে গল্পও হলো দুই প্রার্থীর
ঝাড়গ্রাম আপডেট
রবিবাসরীয় সকালে শরীর চর্চার মাধ্যমে ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউ এবং কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দে এর সৌজন্য সাক্ষাৎ , পাশে দাঁড়িয়ে গল্পও হলো দুই প্রার্থীর
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by ঝাড়গ্রাম আপডেট1
- Post by JHARGRAM NEWS UPDATE1
- লালবাঁধ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মেগা মিছিলে প্রার্থী বীরবাহা হাঁসদা: মানুষের আস্থায় জয়ের চাবিকাঠি। নির্বাচনের দামামা বাজতেই কোমর বেঁধে ময়দানে নেমে পড়লেন বিনপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদা। শনিবার জামবনি ব্লকের লালবাঁধ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একগুচ্ছ গ্রামে একযোগে আয়োজিত হলো তৃণমূল কংগ্রেসের 'মেগা জনসংযোগ' কর্মসূচি। খড়গপুর থেকে শুরু করে আমতলিয়া— সর্বত্রই প্রার্থীকে ঘিরে দেখা গেল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আবেগ ও উন্মাদনা।এদিন কর্মসূচির শুরুতেই বীরবাহা হাঁসদা স্থানীয় গরাম থানে পুজো দিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন। এরপরই শুরু হয় গ্রাম পরিক্রমা। খড়গপুর, মুড়াকাঠি, আস্তি, বালিবাঁধ, দইচাকুরিয়া, পলাশবনি, বড়রাজগ্রাম, রাঙ্গামাটিয়া, গৈদ, মহাদান এবং আমতলিয়া গ্রামে প্রার্থীর পদযাত্রা এক ভিন্ন মাত্রা পায়। প্রতিটি গ্রামেই প্রার্থীর সঙ্গে পা মেলান স্থানীয় কর্মী ও সমর্থকরা। আদিবাসী অধ্যুষিত এই এলাকাগুলিতে ঘরের মেয়েকে কাছে পেয়ে গ্রামবাসীরা নিজেদের প্রথা ও রীতিনীতি অনুযায়ী তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। জনসংযোগ চলাকালীন বীরবাহা হাঁসদাকে দেখা যায় একেবারে সাধারণ মানুষের মতো মিশে যেতে। বিশেষ করে এলাকার মহিলা এবং প্রবীণদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ্য করা গেছে। বীরবাহা তাঁদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাঁদের অভাব-অভিযোগ মন দিয়ে শোনেন। তিনি তাদের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।প্রার্থী বীরবাহা হাঁসদা বলেন"মানুষের ভালোবাসা আর আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। প্রতিটি গ্রাম থেকেই যে অভাবনীয় সাড়া এবং সহানুভূতি পাচ্ছি, তাতে জয়ের ব্যাপারে আমি ১০০ শতাংশ আশাবাদী।"এদিনের এই মেগা কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপস্থিত ছিলেন একঝাঁক জেলা ও ব্লক নেতৃত্ব। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জেলা এসটি সেলের সভাপতি অর্জুন হাঁসদা, জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী কুনামি হাঁসদা, জেলা পরিষদের পূর্ত কর্মাদক্ষ নিশীথ মাহাতো, জামবনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফকির মান্ডি, জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মধুসূদন মুর্মু, পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুপ্রিয়া হেম্ব্রম, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিমাংশু দত্ত,ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পয়রানি মান্ডি ।রাজনৈতিক মহলের মতে, জামবনি ব্লকের এই নিবিড় জনসংযোগ কর্মসূচি বিনপুর বিধানসভা এলাকায় তৃণমূলের জমি আরও শক্ত করবে। প্রার্থীর এই সরাসরি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাওয়া এবং তাঁদের মনের কথা শোনা আসন্ন নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক ওয়াকিবহাল মহল।1
- ৪ ঠা মে অমিত শাহকে সবুজ আবির মাখাতে চান তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়।1
- রবিবার সকালে কোতবাজারে জনসংযোগে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। শুধু সমস্যার কথা শোনাই নয়, বাজারে মাছ বিক্রেতাদের পাশে বসে মাছ বিক্রিও করতে দেখা যায় তাঁকে, যা এলাকায় কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।1
- খড়্গপুরের অতুলমণি স্কুলে আয়োজিত চা চক্রে সকাল সকাল বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতা Dilip Ghosh। উপস্থিত অনেকেই আশাবাদী—বিজেপির হাত ধরেই খড়্গপুরে “সুদিন” ফিরবে বলে তাঁদের বিশ্বাস। এদিন দুর্নীতির ইস্যুতে তীব্র আক্রমণ শানান Dilip Ghosh। তিনি বলেন, লুঠের টাকা “পেট থেকে টেনে বের করা হবে” এবং ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, পরিস্থিতি বদলালে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, যেমন হয়েছেন Arvind Kejriwal ও Hemant Soren। রাজনৈতিক বার্তায় তিনি আরও বলেন— “১৫ বছর চোরকে দিয়েছেন, ৩৫ বছর বামকে দিয়েছেন, ৫টা বছর দিয়ে দেখুন, ভালো রাখবে রাম।” এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। #Kharagpur #AtulmoniSchool #ChaaChakra #BJP #DilipGhosh #WestBengalPolitics #CorruptionIssue #PoliticalCampaign #Election2026 #BengalElection #KharagpurNews #PublicConnect #VoteForChange #PoliticalUpdate1
- #ElectionCampaign : नामांकन के अगले दिन ही एक्शन में दिलीप घोष, पाड़ा-पाड़ा घूमकर मांगे वोट। #kharagpursadar224 #bidhansabhaelection2026 #bjpcandidate #DilipGhosh #camping #pollution #kharagpurnews91
- Post by ঝাড়গ্রাম আপডেট1