Shuru
Apke Nagar Ki App…
কোতবাজারে জনসংযোগে নেমে মাছ বিক্রিতে চমক, প্রার্থীর... আরও দেখুন রবিবার সকালে কোতবাজারে জনসংযোগে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। শুধু সমস্যার কথা শোনাই নয়, বাজারে মাছ বিক্রেতাদের পাশে বসে মাছ বিক্রিও করতে দেখা যায় তাঁকে, যা এলাকায় কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বাংলা Prime news
কোতবাজারে জনসংযোগে নেমে মাছ বিক্রিতে চমক, প্রার্থীর... আরও দেখুন রবিবার সকালে কোতবাজারে জনসংযোগে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। শুধু সমস্যার কথা শোনাই নয়, বাজারে মাছ বিক্রেতাদের পাশে বসে মাছ বিক্রিও করতে দেখা যায় তাঁকে, যা এলাকায় কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
More news from Medinipur West and nearby areas
- মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মেধা উৎকর্ষ অভিযান সারা রাজ্য জুড়ে ক্রম সাফল্যের সাথে এগিয়ে চলেছে তিন বছর ধরে। সরকারি প্রাথমিক বিদ্যালয় স্তরের দ্বিতীয় , তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠ্যপুস্তক ও পাঠ্যপুস্তক বহির্ভূত মেধা অন্বেষণের উদ্দেশ্যে বিভিন্ন চক্রস্তরে এই অভীক্ষা কর্মসূচি আয়োজিত হয়ে আসে বিগত তিন বছর ধরে। কিন্তু দাঁতন দক্ষিণ চক্রে এই মেধা উৎকর্ষ অভিযান -২০২৫ কর্মসূচি এবার প্রথম আয়োজিত হয় চক্রের অধীন ৬নং চকইসমাইলপুর গ্রাম পঞ্চায়েতের অধীন বীরভদ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। সেই অভীক্ষায় অংশগ্রহণকারী ৯৫ জন ছাত্র-ছাত্রীর মধ্যে শ্রেণী ভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কাউন্সিল সদস্য সমীর কুমার দত্ত সহ অন্যান্য শিক্ষকগণ।1
- রবিবার সকালে কোতবাজারে জনসংযোগে নেমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন বিজেপি প্রার্থী শংকর গুছাইত। শুধু সমস্যার কথা শোনাই নয়, বাজারে মাছ বিক্রেতাদের পাশে বসে মাছ বিক্রিও করতে দেখা যায় তাঁকে, যা এলাকায় কৌতূহল ও চর্চার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।1
- খড়্গপুরের অতুলমণি স্কুলে আয়োজিত চা চক্রে সকাল সকাল বহু মানুষের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন বিজেপি নেতা Dilip Ghosh। উপস্থিত অনেকেই আশাবাদী—বিজেপির হাত ধরেই খড়্গপুরে “সুদিন” ফিরবে বলে তাঁদের বিশ্বাস। এদিন দুর্নীতির ইস্যুতে তীব্র আক্রমণ শানান Dilip Ghosh। তিনি বলেন, লুঠের টাকা “পেট থেকে টেনে বের করা হবে” এবং ক্ষমতায় এলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি তিনি দাবি করেন, পরিস্থিতি বদলালে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে হবে, যেমন হয়েছেন Arvind Kejriwal ও Hemant Soren। রাজনৈতিক বার্তায় তিনি আরও বলেন— “১৫ বছর চোরকে দিয়েছেন, ৩৫ বছর বামকে দিয়েছেন, ৫টা বছর দিয়ে দেখুন, ভালো রাখবে রাম।” এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। #Kharagpur #AtulmoniSchool #ChaaChakra #BJP #DilipGhosh #WestBengalPolitics #CorruptionIssue #PoliticalCampaign #Election2026 #BengalElection #KharagpurNews #PublicConnect #VoteForChange #PoliticalUpdate1
- #ElectionCampaign : नामांकन के अगले दिन ही एक्शन में दिलीप घोष, पाड़ा-पाड़ा घूमकर मांगे वोट। #kharagpursadar224 #bidhansabhaelection2026 #bjpcandidate #DilipGhosh #camping #pollution #kharagpurnews91
- রাজ্যে আরো একবার বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির স্পেল। ঝড়-বৃষ্টিতে কালবৈশাখী শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা। রবিবার থেকে বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বেশি হবে মঙ্গলবার ও বুধবার। কালবৈশাখী ঝড় বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে1
- ২০২৬-এ বিধানসভার অবস্থা কেমন হবে? কমেন্ট বক্সে জানান কার পাল্লা ভারী হবে1
- বিধানসভা নির্বাচনের প্রচারে এসে দলের কার্যকর্তাসহ পাঁচটি পরিবারকে দলে ফিরিয়ে নিলেন কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম। অভিযোগ, কয়েকদিন আগে তৃণমূলের দলীয় প্রচারে এসে বিজেপি কার্যকর্তা সহ পাঁচটি পরিবারের সদস্যদের হাতে তৃণমূলের পতাকা ধরিয়ে যোগদান করানো হয়েছিল। রবিবার বেলমা সংসদের তালডাঙা গ্রামের বিজেপি কর্মীরা ফের ফিরে এলেন বিজেপিতে। এমন ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। দলের কর্মসূচিতে নিয়ে গিয়ে তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডির প্রচারে সনা মান্ডিদের যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। ভুল বুঝিয়ে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ তুলে ভদ্র হেমরম বলেন, সনা মান্ডিরা বিজেপির কার্যকর্তা। তাদের তৃণমূলের কর্মসূচিতে নিয়ে গিয়ে পতাকা ধরানো হয়েছিল।একইসঙ্গে এদিন তৃণমূলের পাঁচটি পরিবার বিজেপিতে যোগদান করেছেন বলে জানান কেশিয়াড়ী বিধানসভার বিজেপি প্রার্থী ভদ্র হেমরম।1
- চোখের জলে শেষ বিদায় বীর জওয়ান হাবিলদার মৃণাল কান্তি ঘোষের।1