logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

10 hrs ago
user_Binod
Binod
মাদারিহাট, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
10 hrs ago

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by Binod
    1
    Post by Binod
    user_Binod
    Binod
    মাদারিহাট, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বক্সার মোহাম্মদ আলী কামার, জাতীয় স্তরের বক্সার সঞ্জয় প্রসাদ, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শা এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের প্রায় ৬৩ জন পড়ুয়া অংশ নিয়েছে। বিজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পুলিশ সুপার ও মন্ত্রী স্কুলের ক্রীড়া পরিকাঠামোর প্রশংসাও করেন। স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য।
    1
    কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা
কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ বুন ইংলিশ স্কুলে শুরু হয়েছে দু’দিনব্যাপী রিজিওনাল বক্সিং প্রতিযোগিতা। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বক্সার মোহাম্মদ আলী কামার, জাতীয় স্তরের বক্সার সঞ্জয় প্রসাদ, আলিপুরদুয়ারের পুলিশ সুপার অমিত কুমার শা এবং প্রতিমন্ত্রী বিশাল লামা। প্রতিযোগিতায় উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের প্রায় ৬৩ জন পড়ুয়া অংশ নিয়েছে। বিজয়ীরা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে। পুলিশ সুপার ও মন্ত্রী স্কুলের ক্রীড়া পরিকাঠামোর প্রশংসাও করেন। স্কুলের চেয়ারম্যান পবন কুমার সিং ঝা জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করাই তাঁদের মূল লক্ষ্য।
    user_Dainik Barta
    Dainik Barta
    কালচিনি, আলিপুরদুয়ার, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ । রবিবার সমাজ মাধ্যমে দেখা যায়, কলকাতা কেন্দ্রিক সরকার ও পুলিশের উপর খুব উগড়ে দেন জীবন সিংহ। শুনুন কি বললেন তিনি
    1
    ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ 
ফের গোপন ডেরার থেকে ভিডিও বার্তা দিলেন কে এল ও সুপ্রিমো জীবন সিংহ । রবিবার সমাজ মাধ্যমে দেখা যায়, কলকাতা কেন্দ্রিক সরকার ও পুলিশের উপর খুব উগড়ে দেন জীবন সিংহ। শুনুন কি বললেন তিনি
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান। অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।
    1
    অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।
অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    22 min ago
  • ঘোকসাডাঙা বাজারে এমআরপি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙা, ২ আগস্ট: সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং এমআরপি-র (MRP) বেশি দামে পণ্য বিক্রি রোধে শনিবার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা বাজারে বিশেষ অভিযান চালায় ঘোকসাডাঙা থানা। অভিযান চলাকালীন বাজারের সবজি, মাছ, মাংস, মুদি সামগ্রী, পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করছেন কি না, প্যাকেটজাত সামগ্রী এমআরপি-র বেশি দামে বিক্রি হচ্ছে কি না এবং মূল্য সংক্রান্ত সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ভবিষ্যতে এমআরপি-র বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের এক প্রতিনিধি, ঘোকসাডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শেখ রিয়াজ উদ্দিন, সাব-ইন্সপেক্টর অভিজিৎ সরকার, সাব-ইন্সপেক্টর অভিজিৎ মোদক এবং ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
    1
    ঘোকসাডাঙা বাজারে এমআরপি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান
নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙা, ২ আগস্ট: সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং এমআরপি-র (MRP) বেশি দামে পণ্য বিক্রি রোধে শনিবার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা বাজারে বিশেষ অভিযান চালায় ঘোকসাডাঙা থানা।
অভিযান চলাকালীন বাজারের সবজি, মাছ, মাংস, মুদি সামগ্রী, পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করছেন কি না, প্যাকেটজাত সামগ্রী এমআরপি-র বেশি দামে বিক্রি হচ্ছে কি না এবং মূল্য সংক্রান্ত সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ভবিষ্যতে এমআরপি-র বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের এক প্রতিনিধি, ঘোকসাডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শেখ রিয়াজ উদ্দিন, সাব-ইন্সপেক্টর অভিজিৎ সরকার, সাব-ইন্সপেক্টর অভিজিৎ মোদক এবং ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
    user_Abhishek Dey
    Abhishek Dey
    সাংবাদিক Mathabhanga Ii, Coochbehar•
    38 min ago
  • সবজির বাজারে আগুন! মধ্যবিত্তের নাভিশ্বাস রুখতে এবার ময়নাগুড়িতে বড়সড় অভিযানে নামল প্রশাসন। রাজ্যে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল প্রশাসন। রবিবার ছুটির সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে এক বিশেষ অভিযান চালান সরকারি আধিকারিকরা। জানা গেছে বাজারে দীর্ঘদিন ধরেই চড়া দামে সবজি বিক্রির অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির ব্লক আধিকারিক এবং ময়নাগুড়ি থানা আইসি ও ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক । এদিন প্রতিটি ছোট-বড় ব্যবসায়ী দোকানে গিয়ে কি সতর্ক করেন। ক্রেতাদের সুবিধার্থে স্পষ্ট জানানো হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
    1
    সবজির বাজারে আগুন! মধ্যবিত্তের নাভিশ্বাস রুখতে এবার ময়নাগুড়িতে বড়সড় অভিযানে নামল প্রশাসন।
রাজ্যে লাগামহীন সবজির দাম নিয়ন্ত্রণে এবার সরাসরি বাজারে নামল প্রশাসন। রবিবার ছুটির সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি পুরাতন বাজারে এক বিশেষ অভিযান চালান সরকারি আধিকারিকরা।  জানা গেছে  বাজারে দীর্ঘদিন ধরেই চড়া দামে সবজি বিক্রির অভিযোগ উঠছিল। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন ময়নাগুড়ির ব্লক আধিকারিক এবং ময়নাগুড়ি  থানা আইসি ও ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক । এদিন প্রতিটি ছোট-বড় ব্যবসায়ী দোকানে গিয়ে কি সতর্ক করেন। ক্রেতাদের সুবিধার্থে স্পষ্ট জানানো হয়েছে, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিলে ব্যবসায়ীদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বাজারে আসা সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মুখ্যমন্ত্রীের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানালেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি, জ্যামারসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেকোনও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর চলাচল ও জনসভাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
    1
    মুখ্যমন্ত্রীের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানালেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল
তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি, জ্যামারসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেকোনও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর চলাচল ও জনসভাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান নিত্যপ্রয়োজনীয় সবজি ও খাদ্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জের রানীরহাট বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের নথি এবং বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
    1
    অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা
তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান
অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা
তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান
নিত্যপ্রয়োজনীয় সবজি ও খাদ্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জের রানীরহাট বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের নথি এবং বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.