Shuru
Apke Nagar Ki App…
অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান। অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।
Uttorer Hawa উত্তরের হাওয়া
অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান। অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রুখতে বাজারে অভিযান শুরু করল পুলিশ প্রশাসন। রবিবার সকালে মাথাভাঙা বাজার সহ বিভিন্ন বাজারে মুদি ও আনাজের দোকানে গিয়ে পণ্যের দাম খতিয়ে দেখেন আধিকারিকরা।1
- অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান। অতিরিক্ত দাম নিলে কড়া ব্যবস্থা, বামনহাট ও নাজিরহাট বাজারে প্রশাসন-পুলিশের যৌথ অভিযান।1
- ঘোকসাডাঙা বাজারে এমআরপি ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান নিজস্ব সংবাদদাতা, ঘোকসাডাঙা, ২ আগস্ট: সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং এমআরপি-র (MRP) বেশি দামে পণ্য বিক্রি রোধে শনিবার মাথাভাঙা-২ ব্লকের ঘোকসাডাঙা বাজারে বিশেষ অভিযান চালায় ঘোকসাডাঙা থানা। অভিযান চলাকালীন বাজারের সবজি, মাছ, মাংস, মুদি সামগ্রী, পানীয় জল, কোল্ড ড্রিঙ্কস-সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পরিদর্শন করা হয়। ব্যবসায়ীরা নির্ধারিত মূল্য অনুযায়ী পণ্য বিক্রি করছেন কি না, প্যাকেটজাত সামগ্রী এমআরপি-র বেশি দামে বিক্রি হচ্ছে কি না এবং মূল্য সংক্রান্ত সরকারি নির্দেশিকা যথাযথভাবে মানা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় না করার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানায়, ভবিষ্যতে এমআরপি-র বেশি দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই অভিযানে উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের এক প্রতিনিধি, ঘোকসাডাঙা থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) শেখ রিয়াজ উদ্দিন, সাব-ইন্সপেক্টর অভিজিৎ সরকার, সাব-ইন্সপেক্টর অভিজিৎ মোদক এবং ঘোকসাডাঙা গ্রাম পঞ্চায়েতের প্রধান সীমা সরকার দেবনাথ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে স্বচ্ছতা বজায় রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি রোধ করা এবং সাধারণ ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখতে আগামী দিনেও এ ধরনের নজরদারি ও বিশেষ অভিযান নিয়মিতভাবে চালানো হবে।1
- মুখ্যমন্ত্রীের নিরাপত্তা আরও জোরদার করার দাবি জানালেন রাজ্যের পৌর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। সেই কারণেই অবিলম্বে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ গাড়ি, জ্যামারসহ আধুনিক নিরাপত্তা ব্যবস্থা চালুর প্রয়োজন রয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। অগ্নিমিত্রা পালের দাবি, রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেকোনও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি এড়াতে উন্নত প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও তিনি উল্লেখ করেন। মন্ত্রী আরও বলেন, মুখ্যমন্ত্রীর চলাচল ও জনসভাগুলিতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা দরকার। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।1
- ফের জন্তর মন্তর নিয়ে প্রধানমন্ত্রীর বার্তা ঘটনার নিন্দা করে বলেন তরুণ প্রজন্ম আমাদেরই সন্তান, তাই ভুলত্রুটি ক্ষমা করে তাদের সঠিক পথ দেখানোটাও বড়দের দায়িত্ব .....1
- Post by Binod1
- অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস মধ্যবিত্তের, সবজি কিনতেই পকেট ফাঁকা তুফানগঞ্জের রানীরহাট বাজারে মূল্যবৃদ্ধি রুখতে মহকুমা প্রশাসনের অভিযান নিত্যপ্রয়োজনীয় সবজি ও খাদ্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে কার্যত দিশেহারা সাধারণ মানুষ। বাজারে সবজির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে শুক্রবার তুফানগঞ্জের রানীরহাট বাজারে অভিযান চালায় মহকুমা প্রশাসন। বিভিন্ন দোকানে গিয়ে মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের নথি এবং বাজারদর খতিয়ে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। ব্যবসায়ীদের সরকারি নির্দেশিকা মেনে মূল্যতালিকা প্রদর্শন ও ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।1
- ইয়াবা ও গাঁজা পাচারের অভিযোগে টোটো চালক আটক, উদ্ধার ৮০০টি ইয়াবা ও ২.৭৫ কেজি গাঁজা দিনহাটা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করল পুলিশ। শুক্রবার দিনহাটা-২ ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের জয়গীরবাড়ি-১ এলাকায় টোটোতে করে মাদক পাচারের সময় এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মনিরুল মিয়া, বাড়ি জয়গীরবাড়ি-২ এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে জয়গীরবাড়ি-১ এলাকায় নম্বরবিহীন একটি টোটো আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে একটি জিপলক পাউচ থেকে প্রায় ৭৯ গ্রাম ও আনুমানিক ৮০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্যাকেট থেকে ২.৭৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকদ্রব্য এবং টোটোটি বাজেয়াপ্ত করা হয়েছে। NDPS আইনের সংশ্লিষ্ট ধারায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।1