logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দুর্গাপুরে তীব্র জলসংকট, প্রায় ২০ দিন ধরে ভোগান্তি পাইপলাইন ফাটায় বাড়ছে সমস্যা ,দুর্গাপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র জলসংকটের অভিযোগ উঠেছে দুর্গাপুরে তীব্র জলসংকট, প্রায় ২০ দিন ধরে ভোগান্তি পাইপলাইন ফাটায় বাড়ছে সমস্যা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে ৪১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তীব্র জলসংকটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুর ১ঃ৩০ টায় এলাকাবাসীর দাবি, প্রায় ২০ দিন ধরে নিয়মিত জল সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে বহু মানুষকে বাধ্য হয়ে জল কিনে দৈনন্দিন কাজ চালাতে হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রতিদিনই জল পাওয়ার জন্য হাহাকার পড়ে যাচ্ছে। অনেক এলাকায় ট্যাপ খুললেও জল আসছে না। এর ফলে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। রান্না, পানীয় জল থেকে শুরু করে দৈনন্দিন নানা কাজে সমস্যায় পড়েছেন বাসিন্দারা। অন্যদিকে জল বিক্রেতারাও চাপে পড়েছেন। এক জল বিক্রেতা জানান, বর্তমানে জলের চাহিদা এতটাই বেড়ে গেছে যে পর্যাপ্ত সাপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে অনেক এলাকায় চাহিদা থাকা সত্ত্বেও জল পৌঁছে দেওয়া যাচ্ছে না। জানা গেছে, রেলওয়ে এক্সটেনশনের কাজ চলাকালীন দুর্গাপুর প্রোজেক্ট লিমিটেড (ডিপিএল)-এর একটি প্রধান জলের পাইপলাইন ফেটে যায়। তার জেরেই একাধিক এলাকায় জল সরবরাহে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।

on 12 March
user_Prashanta Mal
Prashanta Mal
Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • Post by Kotulpur news
    1
    Post by Kotulpur news
    user_Kotulpur news
    Kotulpur news
    Local News Reporter কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by রিপোর্টারAbhijit Santra
    1
    Post by রিপোর্টারAbhijit Santra
    user_রিপোর্টারAbhijit Santra
    রিপোর্টারAbhijit Santra
    Youth Social Services Organisation কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
  • বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    1
    বিধানসভার নির্ঘন্ট বাজার পরেই এলাকায় এলাকায় চলছে উৎসবের মেজাজ। আর আজ বাংলা বর্ষ শুধু মুখেই ধামসা মাদল খল করতাল ব্যান্ড বাজনার সাথে নাচ করতে দেখা গেল গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাজি কে।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • ভরতপুরের আলুগ্রাম অঞ্চলের একাধিক গ্রামে : জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)। ৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকে মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। এ দিন আলুগ্রাম অঞ্চলের করাইল গ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য এই প্রচার অভিযান শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ ও ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা জানান। বাজনার তালে কর্মীদের উল্লাস আর ‘জয় বাংলা’ স্লোগানে এদিন আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রার্থী কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজারামপুর, মন্ডলপুর, চুঁয়াতোর, আঙ্গারপুর, আলুগ্রাম, সুনিয়া, মদনপুর ও মাসলা সহ একাধিক গ্রামের অলিতে-গলিতে ঢুকে ৮ থেকে ৮০ তথা সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এই নিবিড় জনসংযোগ অভিযানে প্রার্থীর পাশে থেকে পা মিলিয়েছেন অঞ্চল সভাপতি নিছার উদ্দিন সেখ, জেলা পরিষদ সদস্য বাবর আলী সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও তাঁর স্বামী সেলিম সেখ, এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
    1
    ভরতপুরের আলুগ্রাম অঞ্চলের একাধিক গ্রামে : জনসংযোগ সারলেন তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান (সুমন)।
৬৯ ভরতপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভরতপুর-১ নম্বর ব্লকে মঙ্গলবার দিনভর বর্ণাঢ্য নির্বাচনী প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন। এ দিন আলুগ্রাম অঞ্চলের করাইল গ্রাম থেকে মুস্তাফিজুর রহমানের বর্ণাঢ্য এই প্রচার অভিযান শুরু হয়, যেখানে স্থানীয় বাসিন্দারা তাঁকে পুষ্পবৃষ্টি, মিষ্টিমুখ ও ফুলের মালায় উষ্ণ অভ্যর্থনা জানান। বাজনার তালে কর্মীদের উল্লাস আর ‘জয় বাংলা’ স্লোগানে এদিন আকাশ-বাতাস মুখরিত হয়ে ওঠে। প্রার্থী কেবল রাজপথেই সীমাবদ্ধ থাকেননি, বরং রাজারামপুর, মন্ডলপুর, চুঁয়াতোর, আঙ্গারপুর, আলুগ্রাম, সুনিয়া, মদনপুর ও মাসলা সহ একাধিক গ্রামের অলিতে-গলিতে ঢুকে ৮ থেকে ৮০ তথা সর্বস্তরের মানুষের সাথে সৌজন্য বিনিময় করেন। এই নিবিড় জনসংযোগ অভিযানে প্রার্থীর পাশে থেকে পা মিলিয়েছেন অঞ্চল সভাপতি নিছার উদ্দিন সেখ, জেলা পরিষদ সদস্য বাবর আলী সেখ, পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা ও তাঁর স্বামী সেলিম সেখ, এবং পঞ্চায়েত প্রধান জাহিরুল সেখ সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব। গ্রামবাসীর উপচে পড়া ভিড় আর কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আগামী নির্বাচনে তৃণমূল শিবিরের আত্মবিশ্বাসকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
    user_রাঢ় বাংলা
    রাঢ় বাংলা
    Reporter ভরতপুর ১, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    30 min ago
  • selimsk selimsk
    1
    selimsk selimsk
    user_Selim Sk
    Selim Sk
    Carpenter রামপুরহাট 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সূচির মধ্যেই মঙ্গলবার দুপুর ১২ টায় দুর্গাপুরে একাধিক কর্মসূচি সেরে অমিত শাহ সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে সড়কপথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিশেষ বিমানে আরোহন করেন তিনি। সেখান থেকেই আকাশপথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেন। জানা গেছে, উত্তরবঙ্গেও তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও জনসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে। দুর্গাপুর সফরে তাঁর রোড শো তে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
    1
    আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সূচির মধ্যেই মঙ্গলবার দুপুর ১২ টায় দুর্গাপুরে একাধিক কর্মসূচি সেরে অমিত শাহ সিটি সেন্টারে একটি বেসরকারি হোটেল থেকে  সড়কপথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর-এর উদ্দেশ্যে রওনা দেন। বিমানবন্দরে পৌঁছে নির্ধারিত নিরাপত্তা প্রোটোকল মেনে বিশেষ বিমানে আরোহন করেন তিনি। সেখান থেকেই আকাশপথে উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাত্রা করেন। জানা গেছে, উত্তরবঙ্গেও তাঁর একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে, যেখানে দলীয় প্রার্থীদের সমর্থনে সভা ও জনসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে।
দুর্গাপুর সফরে তাঁর রোড শো তে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা যায় কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই তিনি পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন।
    user_Prashanta Mal
    Prashanta Mal
    Photographer দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • Post by Kotulpur news
    1
    Post by Kotulpur news
    user_Kotulpur news
    Kotulpur news
    Local News Reporter কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.