Shuru
Apke Nagar Ki App…
ok selimsk selimsk
Selim Sk
ok selimsk selimsk
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- selimsk selimsk1
- নলহাটিতে দেরিতে আসাদউদ্দিন ওয়াইসির সভা, কম ভিড় নিয়ে প্রশ্ন—মঞ্চ থেকে মমতা ও মোদীকে একসাথে আক্রমণ। বীরভূমের নলহাটিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্ধারিত জনসভা ঘিরে দিনভর অনিশ্চয়তার পর শেষমেশ বিকেল প্রায় ৪টা নাগাদ তাঁর আগমন ঘটে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টায় সভা শুরু হওয়ার কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষার ফলে সভাস্থলে উপস্থিত জনতার একটি বড় অংশ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেন। প্রথমদিকে কিছুটা উৎসাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠে ভিড় কমতে থাকে। স্থানীয় সূত্রে অনুমান, সভায় উপস্থিতির সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০-এর মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় সভার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, উপস্থিত অনেকেই মূলত হেলিকপ্টার দেখতে বা কৌতূহলবশত সভাস্থলে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, এত বড় নেতার উপস্থিতিতেও যদি মাঠ পূর্ণ না হয়, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের নলহাটি ১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “নলহাটিতে এআইএমআইএম-এর কোনও বাস্তব ভিত্তি নেই। এত বড় নেতা আসার পরও যদি জনসমাগম সীমিত থাকে, তাহলে তা স্পষ্ট বার্তা দেয়। এখানে মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-কেই ভরসা করে।” তিনি আরও দাবি করেন, “অনেকেই শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়।” পাশাপাশি এআইএমআইএম-কে কটাক্ষ করে তিনি একে “বিজেপির বি-টিম” বলেও অভিযোগ তোলেন। এদিকে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। ওয়াইসি অভিযোগ করেন, “মোদী বলছেন মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদেরই শক্তিশালী করেছেন।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই—দুজনেই এক।” পাশাপাশি অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সিদ্ধান্তগুলিও প্রশ্নের মুখে তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের “সাপকে ভরসা করা যায়, কিন্তু বিজেপিকে নয়” মন্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, “বিজেপিকে যদি দুধ খাওয়ানো হয়ে থাকে, তা আপনার হাতেই হয়েছে।” তবে এই পরিস্থিতি নিয়ে এআইএমআইএম-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেরিতে আগমন ও তুলনামূলক কম ভিড়—এই দুই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে, নলহাটির এই সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।1
- ভরতপুরের আঙ্গারপুরে গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড : পুড়ে মৃত ৬টি, ছাগল নিঃস্ব প্রতিবন্ধী পরিবার। মুর্শিদাবাদের ভরতপুর থানার অন্তর্গত আলুগ্রাম পঞ্চায়েতের আঙ্গারপুর মাঝপাড়ায় সোমবার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত হলেন প্রতিবন্ধী ফেরিওয়ালা কামাল উদ্দিন খাঁ ও তাঁর পরিবার। গভীর রাতে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন হঠাৎ আগুন লাগে কামাল উদ্দিনের বাড়িতে। গবাদি পশুর চিৎকারে তাঁর বৌদি ডালিয়া বিবির ঘুম ভাঙলে তিনি দেখেন ঘরটি দাউ দাউ করে জ্বলছে। তাঁর আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পাশের পুকুর থেকে জল তুলে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন, কিন্তু ততক্ষণে ঘরের আসবাবপত্র ও পরনের পোশাক সহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতায় পাশের একটি একতলা বাড়ির ছাদের উপরে থাকা ধানের পালুইও ভস্মীভূত হয়। এই ঘটনায় ঘটনাস্থলেই ৬টি ছাগলের মৃত্যু হয়েছে এবং ২টি ছাগল গুরুতর আহত হয়েছে। প্রতিবন্ধী কামাল উদ্দিন যিনি ভিন জেলায় ফেরি করে কষ্টে সংসার চালাতেন, তাঁর দাবি অনুযায়ী আগুনে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সবকিছু হারিয়ে নিঃস্ব এই পরিবারটি প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন।1
- ভোট প্রচারের শেষ দিকে রোড শো করে নিমতিতা অঞ্চলে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী নুর আলম। মঙ্গলবার সকালে নিমতিতা অঞ্চলের শেরপুর থেকে শুরু করে হাসিমপুর, ধনার মোড় সহ বিভিন্ন প্রান্ত দিয়ে রোড শো আয়োজিত হয়। রোড শোতে মানুষের ব্যাপক সমাগম লক্ষ করা যায়। নিমতিতা অঞ্চলের বিভিন্ন প্রান্তে হুডখোলা গাড়িতে করে রোড শো করেন নুর আলম। বাইক মিছিলে শত শত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।1
- নওদার হরিকানায় তৃণমূলে যোগদান, বিরোধী শিবির ছেড়ে প্রায় ৩০০ কর্মীর যোগ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মুর্শিদাবাদের নওদা ব্লকে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। এই আবহেই বড়সড় ভাঙন দেখা গেল বিরোধী শিবিরে। নওদা ব্লকের বালি ২ নম্বর অঞ্চলের হরিকানা গ্রামে কংগ্রেস, AJUP ও বিজেপি ছেড়ে প্রায় তিন শতাধিক কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। জানা গেছে, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সফিউজ্জামান সেখ-এর নেতৃত্বে এবং তৃণমূল প্রার্থী শাহিনা মমতাজ খানের উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে নতুন সদস্যদের স্বাগত জানান নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদান আগামী নির্বাচনে তাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে, বিরোধীদের একাংশ এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। নির্বাচনের আগে এই ধরনের যোগদান যে রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে, তা বলাই বাহুল্য।1
- সামশেরগঞ্জে কৃষি মান্ডি ময়দানে রাহুল গান্ধীর বিশাল জনসভা। সেখানে ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর, রঘুনাথগঞ্জ, লালগোলা ও সাগরদীঘির কংগ্রেস প্রার্থীদের সমর্থনে এখানে রাহুল গান্ধী জনসভা করবেন। রাহুল গান্ধী সভা ঘিরে সকাল থেকে জোরদার প্রস্তুতি চলছে এবং প্রস্তুতি ক্ষতিয়ে দেখতে সামশেরগঞ্জের কংগ্রেস ব্লক সভাপতি তাসিরুদ্দিন আহমেদ এখানে উপস্থিত হয়েছেন। এই সভাস্থল ঘিরে সাজ সাজ রব।1
- Post by Safikul islam1
- হুমায়ুনে চুপ ! কান্দির সভায় ওয়াইসির নিশানায় অপূর্ব, মুর্শিদাবাদের কান্দিতে AIMIM এর প্রধান আসাদউদ্দি ওয়ইসি কড়া ভাষায় আক্রমণ করল হুমায়ুন কবীর কে, এছাড়াও তৃণমূল ের প্রার্থী অপূর্ব সরকারকে।1