হিলিতে পুলিশ–CAPF রুট মার্চ, শান্তিপূর্ণ ভোটে আস্থা বাড়াতে জোরদার প্রস্তুতি। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilightseveryonefollowers #hilinewsbangla #HiliNews #BalurghatNews #বুনিয়াদপুর #balurghat_city #ত্রিমোহিনী #হরিরামপুর দক্ষিণ দিনাজপুর, হিলি: আসন্ন বিধানসভা নির্বাচন–২০২৬ কে সামনে রেখে জেলার হিলি ব্লকের ফতেপুর বারুইপাড়া এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে জেলা পুলিশ ও CAPF বাহিনীর যৌথ উদ্যোগে এলাকাজুড়ে রুট মার্চ ও এরিয়া ডমিনেশন পরিচালিত হয়। মঙ্গলবার এই কর্মসূচিতে অংশ নিয়ে নিরাপত্তা বাহিনী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করে এবং অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সচেতনতা বার্তা প্রদান করে। গ্রামবাসীদের উদ্দেশ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা ও নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর এই সক্রিয় উপস্থিতিতে এলাকায় নিরাপত্তা নিয়ে মানুষের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে বদ্ধপরিকর।

- মঙ্গলবার মালদার চাঁচলে হয়ে গেল হাই ভোল্টেজ নির্বাচনী সভা। উত্তর মালদার চার-চারজন কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। সভামঞ্চ থেকে তিনি রাজ্যের তৃণমূল সরকারের যেমন সমালোচনা করেন, তেমনই কড়া ভাষায় আক্রমণ শানান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।আগামী ২৩শে এপ্রিল মালদায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তাই আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে মালদায় কংগ্রেসের পুরনো ঘাঁটি পুনরুদ্ধারে মঙ্গলবার মালদায় নির্বাচনী প্রচারে আসেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। তিনি চাঁচলের কলমবাগান মাঠে সভা করেন। চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব, মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর, রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম এবং হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে আয়োজিত এই সভায় কংগ্রেস নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। রাহুল গান্ধী বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে চেপে সভাস্থলে পৌঁছান। তিনি হেলিকপ্টার থেকে নেমে সভামঞ্চে পৌঁছানো মাত্রই কংগ্রেস, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উন্মাদনার ছবি নজরে আসে। ভিড়ে ঠাসা সভায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী প্রথমেই বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। একহাত নেন তৃণমূলকেও। পাশাপাশি আসন্ন নির্বাচনে কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা সহ রাজ্যে কংগ্রেস সরকার গঠনের আবেদন জানান।1
- সামশেরগঞ্জে জনস্রোতের অপেক্ষা! আজ কাঁপবে কৃষি মান্ডি ময়দান—আসছেন Rahul Gandhi!” মুর্শিদাবাদের সামশেরগঞ্জে আজ নজিরবিহীন ভিড়ের সম্ভাবনা। কৃষি মান্ডি ময়দান ঘিরে সকাল থেকেই শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। লোকসভার বিরোধী দলনেতা Rahul Gandhi-র জনসভাকে কেন্দ্র করে কার্যত সরগরম পুরো এলাকা। কংগ্রেস সূত্রে খবর, ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি, জঙ্গীপুর ও রঘুনাথগঞ্জের প্রার্থীদের সমর্থনে এই মঞ্চ থেকেই গুরুত্বপূর্ণ বার্তা দেবেন তিনি। ফলে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র কৌতূহল। সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই উপস্থিত সামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি তাসিরুদ্দিন আহমেদ। মাঠজুড়ে কর্মীদের ব্যস্ততা, সাজসজ্জা ও নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতা চোখে পড়ার মতো।1
- সিতাই ৬ নং বিধানসভায় প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব ভোটার শারীরিকভাবে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাঁদের বাড়িতে গিয়েই ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনী আধিকারিকরা নির্দিষ্ট নিয়ম মেনে, নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন। এতে করে সকল ভোটার সমানভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের ফলে অনেকেই স্বস্তি পেয়েছেন এবং ভোট দিতে আগ্রহী হচ্ছেন, যারা আগে শারীরিক অসুবিধার কারণে ভোট দিতে পারতেন না।1
- ভোটের দিন যতই এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচার। এরই মধ্যে মঙ্গলবার শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মীসভা অনুষ্ঠিত হলো। জানা যায়, বড় মরিচা সবজি বাজারের শেড ঘরে আয়োজিত এই সভাটি শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হরিহর দাসের সমর্থনে অনুষ্ঠিত হয়।1
- Post by Kinkar roy Journalist4
- প্রথমদফা নির্বাচনের আগে ভোটগ্রহন শুরু হলদিবাড়িতে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Haldibari1
- প্রায় ৯ শত বছরের প্রাচীন বিকট কালীপুজোয় ভক্তদের ঢল, ধর্মীয় আবহে চাঙ্গা অর্থনীতি ও রাজনৈতিক জনসংযোগ। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilightseveryonefollowers #BalurghatNews #বুনিয়াদপুর #hilinewsbangla #HiliNews #balurghat_city #ত্রিমোহিনী #হরিরামপুর #হিলি1
- নিতাই মন্ডলের গ্রাম্য প্রচারে দুর্নীতির থিম! মালদায় ভোটের মঞ্চে চাঞ্চল্যকর অভিযোগ! মালদার গ্রামাঞ্চলে মঙ্গলবার নিঃশর্ত প্রচারে নামলেন নির্দল প্রার্থী নিতাই মন্ডল। তিনি গ্রামবাসীর কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শুনেছেন এবং বর্তমান সরকারের দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন, গোপাল চন্দ্র সাহার ৯৭ কোটির ঘাপলা এবং লিপিকা বর্মন ঘোষের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি জনগণের সমর্থন চান। প্রচারের শেষে তিনি মানুষকে নিজেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।1
- ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচিতে অংশ নিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জের রানীরহাট অঞ্চলের ৮ নম্বর বুথের কার্যকর্তাদের নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মণ্ডল ১-এর সভাপতি সঞ্জীব চন্দ্র রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব। বুথস্তরে সংগঠন আরও মজবুত করা, কর্মীদের উৎসাহ বাড়ানো এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যেই এই কর্মসূচি বলে বিজেপি সূত্রের দাবি। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ দেখা যায়।1