ত্রিমোহিনীতে সিআইএল ফুটবল টুর্নামেন্ট, মাঠে নামছে ২৪টি দল। #highlightseveryone #followerseveryonehighlights #hilightseveryonefollowers #hilinewsbangla #হিলিনিউজবাংলা #তিওড় #পতিরাম #HiliNews #ত্রিমোহিনী #বালুরঘাট ত্রিমোহিনীতে সিআইএল ফুটবল টুর্নামেন্ট, অংশ নিচ্ছে ২৪টি দল ত্রিমোহিনী: খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দক্ষিণ দিনাজপুরের ত্রিমোহিনীতে আয়োজিত হচ্ছে সিআইএল ফুটবল টুর্নামেন্ট। কয়লা ইন্ডিয়া পরিচালিত ত্রিমোহিনী স্পোর্টস একাডেমি এবং শিলিগুড়ি স্মাইল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় আগামী ১৮ সেপ্টেম্বর, শুক্রবার ত্রিমোহিনী হাইস্কুল মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে ১৬টি ছেলেদের এবং ৮টি মেয়েদের দল রয়েছে। ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রতিযোগিতা ঘিরে উৎসবের আবহ তৈরি হবে বলে আশা আয়োজকদের। তাঁদের বার্তা, খেলাধুলার মাধ্যমে বন্ধুত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হোক।

- আড়াই লক্ষ বাংলাদেশি টাকা সহ এক যুবককে গ্রেফতার করলো বিএসএফ মেখলিগঞ্জ শহর থেকে আড়াই লক্ষ বাংলাদেশি টাকা সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। ধৃতের নাম পরিতোষ বর্মন (৩০)। তাঁর বাড়ি বাগডোকরা ফুলকাডাবড়ি পঞ্চায়েতের ৯৩ ফুলকাডাবড়ি গ্রামে। সূত্রের খবর, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে মেখলিগঞ্জ শহরে অভিযান চালায় জলপাইগুড়ি সেক্টরের ১৭৪ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। অভিযানে বাংলাদেশি মুদ্রা সহ পরিতোষকে আটক করা হয়। সূত্রের দাবি, উদ্ধার হওয়া মুদ্রাগুলি সীমান্তের চোরাচালানের কাজে ব্যবহারের জন্য রাখা হয়েছিল। যুবকের কাছ থেকে বাংলাদেশি টাকা ছাড়াও একটি বাইক, মোবাইল ফোন এবং পাঁচ হাজার ভারতীয় টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বৃহস্পতিবার বাজেয়াপ্ত সামগ্রী সহ ধৃতকে মেখলিগঞ্জ থানায় হস্তান্তর করে বিএসএফ।1
- 📍প্রধানমন্ত্রীর সেবার ২৫ বছর ও জন্মদিন উপলক্ষে মাথাভাঙা মদনমোহন মন্দিরে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন1
- সরকারি নিয়ম মেনে ফারাক্কা বিডিও অফিসে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন আশীর্বাদ প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।'সেবা সংকল্প অভিযান', চলবে ১৭ই সেপ্টেম্বর থেকে ১০ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬ তম জন্মদিনকে সামনে রেখে রাজ্যজুড়ে 'সেবা সংকল্প অভিযান' কর্মসূচির আয়োজন করা সমস্ত জেলার পাশাপাশি মুর্শিদাবাদের ফারাক্কা ব্লক অফিসে।1
- বুধবার দিনহাটা-১ ব্লক বিডিও অফিসে দুটি পৃথক গ্রাম পঞ্চায়েতের ঘাটের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলো। ঘাটের নিলাম কাশেম ঘাট ২ লক্ষ ৬০ হাজার, মদনাকুরা ঘাটের দর উঠল ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। বুধবার দিনহাটা-১ ব্লক বিডিও অফিসে দুটি পৃথক গ্রাম পঞ্চায়েতের ঘাটের নিলাম প্রক্রিয়া সম্পন্ন হলো। ঘাটের নিলাম কাশেম ঘাট ২ লক্ষ ৬০ হাজার, মদনাকুরা ঘাটের দর উঠল ১ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা।1
- ভেটাগুড়ি গনেশ পূজা উপলক্ষে আমরা তুলে ধরলাম1
- মোদীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান, শিবমন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা মোদীর জন্মদিনে স্বচ্ছতা অভিযান, শিবমন্দিরে পুজো দিয়ে কর্মসূচির সূচনা1
- পাঁচপাড়া বুথে প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন গাজোল ২ নম্বর অঞ্চলের পাঁচপাড়া বুথে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিন পালন করা হলো। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে সকলে মিলে প্রদীপ প্রজ্জ্বলন করেন। পাশাপাশি কেক কেটে নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ছিল উৎসবের আবহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উর্মিলা রাজবংশী, গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং গাজোল ১ নম্বর মণ্ডলের বিজেপি নেতা নেহার রঞ্জন মণ্ডল-সহ দলের অন্যান্য নেতা-কর্মী ও সহকর্মীরা। এদিনের কর্মসূচিতে সকলেই প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।1
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ফারাক্কায় বিশেষ কর্মসূচি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকী সাড়ম্বরে পালন করল দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা বিজেপি। এই উপলক্ষ্যে ফারাক্কা বিধানসভার গান্ধীঘাটে বিশেষ আয়োজন করা হয়। এদিনের কর্মসূচি সম্পর্কে দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার ফারাক্কা বিজেপি মণ্ডল সহ-সভাপতি স্বপন ঘোষ জানান, মোদীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে গান্ধীঘাটে ৫,০০১টি প্রদীপ প্রজ্জ্বলন করে 'আশীর্বাদের প্রদীপ' নাম দিয়ে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।1
- দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম। এদিন ফরেন্সিক দলের সদস্যরা জোড়া খুন হওয়া ঘরটিতে যান এবং সেখান থেকে রক্তের নমুনা সহ একাধিক জিনিস সংগ্রহ করে। ফরেন্সিক দলের সাথে ছিলো দিনহাটা থানার তদন্তকারী অফিসাররাও। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় সুকুমার বর্মন(৫২) ও চম্পা রায়(৪০) নামে দম্পতি খুন হয়। আর এই ঘটনায় তাদেরই ছেলে মহাদেব রায়(২০)এর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে।এবং ঘটনার দিন রাতেই দিনহাটা থানার পুলিশ মহাদেবকে গ্রেপ্তার করে।এবং জেরায় সে নিজের মাকে ও বাবাকে বাটাম, কুড়াল ও হাতুড়ির আঘাতে নৃশংস খুনের কথা স্বীকার করে নেয়।পাশাপাশি জেরায় সে জানায় মূলত নষ্ট হয়ে যাওয়া ডিম ভাত খাওয়া নিয়ে বিবাদ থেকেই সে তার মা ও বাবাকে খুন করে।এরপর ১২ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজত দেয়। মঙ্গলবার পুলিশি হেপাজত শেষে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজত মঞ্জুর করে।1