logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম। এদিন ফরেন্সিক দলের সদস্যরা জোড়া খুন হওয়া ঘরটিতে যান এবং সেখান থেকে রক্তের নমুনা সহ একাধিক জিনিস সংগ্রহ করে। ফরেন্সিক দলের সাথে ছিলো দিনহাটা থানার তদন্তকারী অফিসাররাও। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় সুকুমার বর্মন(৫২) ও চম্পা রায়(৪০) নামে দম্পতি খুন হয়। আর এই ঘটনায় তাদেরই ছেলে মহাদেব রায়(২০)এর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে।এবং ঘটনার দিন রাতেই দিনহাটা থানার পুলিশ মহাদেবকে গ্রেপ্তার করে।এবং জেরায় সে নিজের মাকে ও বাবাকে বাটাম, কুড়াল ও হাতুড়ির আঘাতে নৃশংস খুনের কথা স্বীকার করে নেয়।পাশাপাশি জেরায় সে জানায় মূলত নষ্ট হয়ে যাওয়া ডিম ভাত খাওয়া নিয়ে বিবাদ থেকেই সে তার মা ও বাবাকে খুন করে।এরপর ১২ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজত দেয়। মঙ্গলবার পুলিশি হেপাজত শেষে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজত মঞ্জুর করে।

1 hr ago
user_Subhadeep Chakroborty
Subhadeep Chakroborty
দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
1 hr ago

দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের জোড়া খুনে কান্ডে এবার ঘটনাস্থলে এলো ছয় সদস্যের ফরেন্সিক টিম। এদিন ফরেন্সিক দলের সদস্যরা জোড়া খুন হওয়া ঘরটিতে যান এবং সেখান থেকে রক্তের নমুনা সহ একাধিক জিনিস সংগ্রহ করে। ফরেন্সিক দলের সাথে ছিলো দিনহাটা থানার তদন্তকারী অফিসাররাও। উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর দিনহাটা ভিলেজ-১ গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় সুকুমার বর্মন(৫২) ও চম্পা রায়(৪০) নামে দম্পতি খুন হয়। আর এই ঘটনায় তাদেরই ছেলে মহাদেব রায়(২০)এর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠে।এবং ঘটনার দিন রাতেই দিনহাটা থানার পুলিশ মহাদেবকে গ্রেপ্তার করে।এবং জেরায় সে নিজের মাকে ও বাবাকে বাটাম, কুড়াল ও হাতুড়ির আঘাতে নৃশংস খুনের কথা স্বীকার করে নেয়।পাশাপাশি জেরায় সে জানায় মূলত নষ্ট হয়ে যাওয়া ডিম ভাত খাওয়া নিয়ে বিবাদ থেকেই সে তার মা ও বাবাকে খুন করে।এরপর ১২ সেপ্টেম্বর তাকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেপাজত দেয়। মঙ্গলবার পুলিশি হেপাজত শেষে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজত মঞ্জুর করে।

More news from Coochbehar and nearby areas
  • দুর্গাপুজোর নিয়মকানুন নিয়ে ঘোকসাডাঙায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুজো কমিটির সদস্যরা ঘোকসাডাঙা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ঘোকসাডাঙা থানার পুলিশ। বুধবার ঘোকসাডাঙা থানায় আয়োজিত ওই বৈঠকে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙা থানার ওসি, মাথাভাঙ্গা সার্কেলের পুলিশ আধিকারিক-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের অবহিত করা হয়। পাশাপাশি পুজো কমিটিগুলিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। বৈঠকে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজোর প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা পুলিশ আধিকারিকদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
    1
    দুর্গাপুজোর নিয়মকানুন নিয়ে ঘোকসাডাঙায় প্রশাসনিক বৈঠক, উপস্থিত পুজো কমিটির সদস্যরা 
ঘোকসাডাঙা: আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে পুজো কমিটিগুলিকে নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল ঘোকসাডাঙা থানার পুলিশ। বুধবার ঘোকসাডাঙা থানায় আয়োজিত ওই বৈঠকে মাথাভাঙ্গা-২ ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পুজোকে কেন্দ্র করে প্রশাসনের নির্ধারিত নিয়মকানুন এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ঘোকসাডাঙা থানার ওসি, মাথাভাঙ্গা সার্কেলের পুলিশ আধিকারিক-সহ থানার অন্যান্য পুলিশকর্মীরা। পুজোর দিনগুলিতে মণ্ডপের নিরাপত্তা, দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, যান চলাচল স্বাভাবিক রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, শব্দবিধি-সহ বিভিন্ন বিষয়ে পুজো কমিটির উদ্যোক্তাদের অবহিত করা হয়।
পাশাপাশি পুজো কমিটিগুলিকে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সমস্ত সরকারি নির্দেশিকা মেনে পুজোর আয়োজন করার পরামর্শ দেওয়া হয়েছে। মণ্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা এবং কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত পুলিশকে জানানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা তাঁদের পুজোর প্রস্তুতি ও বিভিন্ন সমস্যার কথা পুলিশ আধিকারিকদের জানান। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পুজোর দিনগুলিতে সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই বৈঠক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
    user_Abhishek Dey
    Abhishek Dey
    সাংবাদিক Mathabhanga Ii, Coochbehar•
    14 hrs ago
  • মহিষকুচি ২ নম্বর অঞ্চলে এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডলের মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার। বুধবারের এই পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের কার্যকর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেন ভবতোষ সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
    1
    মহিষকুচি ২ নম্বর অঞ্চলে এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার
তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডলের মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার। বুধবারের এই পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের কার্যকর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেন ভবতোষ সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️ #busrobano #ipsbusrobano #mahuamaitra বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️ #busrobano #ipsbusrobano #mahuamaitra
    1
    বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️
#busrobano #ipsbusrobano #mahuamaitra
বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️
#busrobano #ipsbusrobano #mahuamaitra
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • প্রেম ও ভিডিও কলের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিল বিজেপি নেত্রী! প্রেমের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই অভিযোগ। অভিযোগ, ওই বিজেপি নেত্রী দুবাই য়ে কর্মরত এক প্রবাসী ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে প্রেম ও অশালীন ভিডিও কল করতেন। যার আছিলায় কখনো ওই মহিলা নিজের নামে র ব্যাংকের অ্যাকাউন্ট আবার কখনো মহিলার মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে দুবাইয়ে কর্মরত ওই ব্যক্তির কাছ থেকে কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে মহিলা ওই ব্যক্তির সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিলে ওই ব্যক্তি হিসেব করে দেখেন কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা ওই মহিলা নিয়েছেন। এবং প্রতারিত ওই ব্যক্তি মহিলার ভিডিও কল রেকর্ড করে রাখেন। জানা গেছে, ত্রিপুরার বিজেপির নেত্রী ওই মহিলা বাংলাদেশের বাসিন্দা দুবাইয়ে কর্মরত যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।
    1
    প্রেম ও ভিডিও কলের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিল বিজেপি নেত্রী!
প্রেমের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই অভিযোগ।  অভিযোগ,
ওই বিজেপি নেত্রী দুবাই য়ে কর্মরত এক প্রবাসী ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে প্রেম ও অশালীন ভিডিও কল করতেন। যার আছিলায় কখনো ওই মহিলা নিজের নামে র
ব্যাংকের অ্যাকাউন্ট আবার কখনো মহিলার মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে দুবাইয়ে কর্মরত ওই ব্যক্তির কাছ থেকে কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা
হাতিয়ে নেন। পরবর্তীতে মহিলা ওই ব্যক্তির সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিলে ওই ব্যক্তি হিসেব করে দেখেন কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা ওই মহিলা
নিয়েছেন। এবং প্রতারিত ওই ব্যক্তি মহিলার ভিডিও কল রেকর্ড করে রাখেন। জানা গেছে,
ত্রিপুরার বিজেপির নেত্রী ওই মহিলা বাংলাদেশের বাসিন্দা দুবাইয়ে কর্মরত যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • ফাইনালে চ্যাম্পিয়ন শোলোঘরিয়া ফুটবল ক্লাব ময়নাগুড়ি: বুধবার বাংলারঝাড় পল্লী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। ফাইনাল খেলা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কমিটি। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়, বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায়, দোমোহনী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিন প্রথমেই অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মূল মাঠে অনুষ্ঠিত হয় খেলোয়াড় পরিচিতি পর্ব। এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন বিধায়ক ডালিম চন্দ্র রায়। জানা গিয়েছে, গত ৩০ আগষ্ট শুরু হয় ৩৩ তম বর্ষের আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় দেবেন্দ্র, রাজেন্দ্র চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় হরেন্দ্র, অশ্বিনী কুমার রানার্স ট্রফি এবং স্বর্গীয় রমেশ চন্দ্র লস্কর চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হল বুধবার। এদিনের খেলায় মাঠে নামে জলপাইগুড়ি লোকনাথ ফুটবল একাডেমি এবং ক্রান্তি ষোলো ঘড়িয়া ফুটবল ক্লাব। খেলার নির্দিষ্ট সময়ে ১-১ গোল হওয়ায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। এটার ৪-৩ গোলে জয়লাভ করেন ষোলো ঘোড়িয়া ফুটবল ক্লাব। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি।
    1
    ফাইনালে চ্যাম্পিয়ন শোলোঘরিয়া ফুটবল ক্লাব
ময়নাগুড়ি: বুধবার বাংলারঝাড় পল্লী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। ফাইনাল খেলা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কমিটি। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়, বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায়, দোমোহনী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিন প্রথমেই অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মূল মাঠে অনুষ্ঠিত হয় খেলোয়াড় পরিচিতি পর্ব। এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন বিধায়ক ডালিম চন্দ্র রায়। জানা গিয়েছে, গত ৩০ আগষ্ট শুরু হয় ৩৩ তম বর্ষের আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় দেবেন্দ্র, রাজেন্দ্র চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় হরেন্দ্র, অশ্বিনী কুমার রানার্স ট্রফি এবং স্বর্গীয় রমেশ চন্দ্র লস্কর চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হল বুধবার। এদিনের খেলায় মাঠে নামে জলপাইগুড়ি লোকনাথ ফুটবল একাডেমি এবং ক্রান্তি ষোলো ঘড়িয়া ফুটবল ক্লাব। খেলার নির্দিষ্ট সময়ে ১-১ গোল হওয়ায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। এটার ৪-৩ গোলে জয়লাভ করেন ষোলো ঘোড়িয়া ফুটবল ক্লাব। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি।
    user_ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি নিউজ
    ময়নাগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় বিপদ এড়াল স্থানীয়দের তৎপরতায় দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলের রান্নাঘরে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল পৌঁছানোর আগেই পাড়া প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি বিষয়টি জানানো হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেওয়ানগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রাস্তা সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয় ভূমিকায় আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
    3
    দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় বিপদ এড়াল স্থানীয়দের তৎপরতায়
দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলের রান্নাঘরে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল পৌঁছানোর আগেই পাড়া প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি বিষয়টি জানানো হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেওয়ানগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রাস্তা সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের।
তবে তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয় ভূমিকায় আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
    user_Jay shankar roy
    Jay shankar roy
    Local News Reporter হলদিবাড়ি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • বাংলাদেশে পাচারের আগে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকার প্রসাধনী উদ্ধার বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের গ্রামে মজুত করে রাখা প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৩০ নম্বর ব্যাটেলিয়নের কলসি পাড়া সীমা চৌকির জওয়ানরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামে অভিযান চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শ্যাম্পু, ফেস ক্রিম সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বিএসএফ সূত্রে অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় কলসি গ্রামের বাসিন্দা এমডি হাছিনুর হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযানের আগেই হাছিনুর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিএসএফ।
    1
    বাংলাদেশে পাচারের আগে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকার প্রসাধনী উদ্ধার

বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের গ্রামে মজুত করে রাখা প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৩০ নম্বর ব্যাটেলিয়নের কলসি পাড়া সীমা চৌকির জওয়ানরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামে অভিযান চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শ্যাম্পু, ফেস ক্রিম সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বিএসএফ সূত্রে অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় কলসি গ্রামের বাসিন্দা এমডি হাছিনুর হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযানের আগেই হাছিনুর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিএসএফ।
    user_Tapas Roy
    Tapas Roy
    Journalist মেখলিগঞ্জ, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️ #jhilikbarman #rajbanshi #koch ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️ #jhilikbarman #rajbanshi #koch
    1
    ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️
#jhilikbarman #rajbanshi #koch
ঝিলিক বর্মন নেই! লাভ জিহাদের স্বীকার ঝিলিক ⁉️
#jhilikbarman #rajbanshi #koch
    user_Sakil Ahamed
    Sakil Ahamed
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান। পরিবারের সঙ্গে উৎসবে সামিল হয়ে গণেশ বন্দনায় অংশ নেন অভিনেতা। গণেশ মূর্তির সামনে প্রার্থনা ও আরতি করতে দেখা যায় তাঁকে। সালমানের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতার এই আচার-অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ। গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন সালমান খান।
    1
    গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান।
গণেশ চতুর্থীতে ভক্তিভরে গণেশের আরতি করলেন বলিউড অভিনেতা সালমান খান।
পরিবারের সঙ্গে উৎসবে সামিল হয়ে গণেশ বন্দনায় অংশ নেন অভিনেতা।
গণেশ মূর্তির সামনে প্রার্থনা ও আরতি করতে দেখা যায় তাঁকে।
সালমানের এই ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
অভিনেতার এই আচার-অনুষ্ঠান ঘিরে অনুরাগীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ।
গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন সালমান খান।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    15 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.