Shuru
Apke Nagar Ki App…
বাংলাদেশে পাচারের আগে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকার প্রসাধনী উদ্ধার বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের গ্রামে মজুত করে রাখা প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৩০ নম্বর ব্যাটেলিয়নের কলসি পাড়া সীমা চৌকির জওয়ানরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামে অভিযান চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শ্যাম্পু, ফেস ক্রিম সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বিএসএফ সূত্রে অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় কলসি গ্রামের বাসিন্দা এমডি হাছিনুর হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযানের আগেই হাছিনুর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিএসএফ।
Tapas Roy
বাংলাদেশে পাচারের আগে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকার প্রসাধনী উদ্ধার বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের গ্রামে মজুত করে রাখা প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৩০ নম্বর ব্যাটেলিয়নের কলসি পাড়া সীমা চৌকির জওয়ানরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামে অভিযান চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শ্যাম্পু, ফেস ক্রিম সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বিএসএফ সূত্রে অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় কলসি গ্রামের বাসিন্দা এমডি হাছিনুর হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযানের আগেই হাছিনুর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিএসএফ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মহিষকুচি ২ নম্বর অঞ্চলে এলাকা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার তুফানগঞ্জ ৯ নম্বর বিধানসভার অন্তর্গত ৩ নম্বর মণ্ডলের মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন তুফানগঞ্জ ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ভবতোষ সরকার। বুধবারের এই পরিদর্শনে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়ার কথা শোনেন। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলি সম্পর্কে সরেজমিনে খোঁজখবর নেন তিনি। পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মহিষকুচি ২ নম্বর অঞ্চলের বিভিন্ন বুথের কার্যকর্তারা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে তাঁদের সমস্যাগুলি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেওয়া হয়। জনসংযোগ ও জনসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার বার্তাও দেন ভবতোষ সরকার। তাঁর এই পরিদর্শনকে ঘিরে স্থানীয় কর্মী-সমর্থকদের মধ্যেও উৎসাহ দেখা যায়।1
- দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলে গ্যাস সিলিন্ডারে আগুন, বড় বিপদ এড়াল স্থানীয়দের তৎপরতায় দেওয়ানগঞ্জ হাজরাপাড়া এস এস কে স্কুলের রান্নাঘরে হঠাৎই রান্নার গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যাওয়ায় বুধবার দুপুরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দমকল পৌঁছানোর আগেই পাড়া প্রতিবেশী ও পুলিশের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত কারণে রান্নাঘরে রাখা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে তড়িঘড়ি বিষয়টি জানানো হয় হলদিবাড়ি দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিলেও দেওয়ানগঞ্জ বাজার থেকে ঘটনাস্থলে পৌঁছানোর পথে রাস্তা সংকীর্ণ হওয়ায় কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। তবে তার আগেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সক্রিয় ভূমিকায় আগুন নিভিয়ে ফেলা হয়। ফলে কোনও রকম ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।3
- বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️ #busrobano #ipsbusrobano #mahuamaitra বুসরো বানো মহা পাপ করে ফেলেছে ⁉️ রুটিন ট্রান্সফার নাকি অন্য কিছু ⁉️ #busrobano #ipsbusrobano #mahuamaitra1
- ফাইনালে চ্যাম্পিয়ন শোলোঘরিয়া ফুটবল ক্লাব ময়নাগুড়ি: বুধবার বাংলারঝাড় পল্লী সংঘের আয়োজনে অনুষ্ঠিত হল আট দলীয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা। ফাইনাল খেলা উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন কমিটি। এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন ময়নাগুড়ি বিধানসভার বিধায়ক ডালিম চন্দ্র রায়, বঙ্গরত্ন দীনেশ চন্দ্র রায়, দোমোহনী ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান কল্যাণী রায় সহ অন্যান্যরা। এদিন প্রথমেই অতিথিদের বরণ করে নেওয়া হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মূল মাঠে অনুষ্ঠিত হয় খেলোয়াড় পরিচিতি পর্ব। এরপর বেলুন উড়িয়ে খেলার সূচনা করেন বিধায়ক ডালিম চন্দ্র রায়। জানা গিয়েছে, গত ৩০ আগষ্ট শুরু হয় ৩৩ তম বর্ষের আট দলীয় ফুটবল টুর্নামেন্ট। স্বর্গীয় দেবেন্দ্র, রাজেন্দ্র চ্যাম্পিয়ন ট্রফি, স্বর্গীয় হরেন্দ্র, অশ্বিনী কুমার রানার্স ট্রফি এবং স্বর্গীয় রমেশ চন্দ্র লস্কর চ্যাম্পিয়ন এবং রানার্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হল বুধবার। এদিনের খেলায় মাঠে নামে জলপাইগুড়ি লোকনাথ ফুটবল একাডেমি এবং ক্রান্তি ষোলো ঘড়িয়া ফুটবল ক্লাব। খেলার নির্দিষ্ট সময়ে ১-১ গোল হওয়ায় রেফারি টাইব্রেকারের সিদ্ধান্ত নেন। এটার ৪-৩ গোলে জয়লাভ করেন ষোলো ঘোড়িয়া ফুটবল ক্লাব। খেলা শেষে বিজয়ী এবং রানার্স দলের হাতে ট্রফি তুলে দেন আয়োজক কমিটি।1
- প্রেম ও ভিডিও কলের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিল বিজেপি নেত্রী! প্রেমের ফাঁদে ফেলে ১২ লক্ষ টাকা হাতানোর অভিযোগ বিজেপি নেত্রীর বিরুদ্ধে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ওঠে সেই অভিযোগ। অভিযোগ, ওই বিজেপি নেত্রী দুবাই য়ে কর্মরত এক প্রবাসী ব্যক্তির সাথে দীর্ঘ দিন ধরে প্রেম ও অশালীন ভিডিও কল করতেন। যার আছিলায় কখনো ওই মহিলা নিজের নামে র ব্যাংকের অ্যাকাউন্ট আবার কখনো মহিলার মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে দুবাইয়ে কর্মরত ওই ব্যক্তির কাছ থেকে কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে মহিলা ওই ব্যক্তির সাথে সমস্ত সম্পর্ক বন্ধ করে দিলে ওই ব্যক্তি হিসেব করে দেখেন কয়েক ধাপে প্রায় ১২ লক্ষ টাকা ওই মহিলা নিয়েছেন। এবং প্রতারিত ওই ব্যক্তি মহিলার ভিডিও কল রেকর্ড করে রাখেন। জানা গেছে, ত্রিপুরার বিজেপির নেত্রী ওই মহিলা বাংলাদেশের বাসিন্দা দুবাইয়ে কর্মরত যুবকের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে ছিলেন।1
- উৎসবের আমেজে নতুন রঙে সাজছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ বড়গিলা গ্রাম। এই প্রথমবার এলাকায় শারদীয় দুর্গোৎসবের আয়োজন করেছে দক্ষিণ বড়গিলা মর্ডান জেন্টস ক্লাব। খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। প্রথম বর্ষের পুজো ঘিরে ইতিমধ্যেই গ্রামজুড়ে তৈরি হয়েছে উৎসাহ ও আনন্দের পরিবেশ।1
- জটেশ্বর আলিপুরদুয়ার নর্থ বেঙ্গল কমার্শিয়াল গাড়ি স্ট্যান্ড বিশ্বকর্মা পূজা2
- বাংলাদেশে পাচারের আগে প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকার প্রসাধনী উদ্ধার বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে সীমান্তের কাঁটাতারের বেড়ার ভেতরের গ্রামে মজুত করে রাখা প্রায় ২ লক্ষ ৩২ হাজার টাকা মূল্যের প্রসাধনী সামগ্রী উদ্ধার করল বিএসএফ। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ি সেক্টরের অন্তর্গত ৩০ নম্বর ব্যাটেলিয়নের কলসি পাড়া সীমা চৌকির জওয়ানরা কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসি গ্রামে অভিযান চালান। একটি বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শ্যাম্পু, ফেস ক্রিম সহ বিভিন্ন প্রসাধনী সামগ্রী। বিএসএফ সূত্রে অভিযোগ, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যেই সেগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় কলসি গ্রামের বাসিন্দা এমডি হাছিনুর হকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তবে অভিযানের আগেই হাছিনুর বাড়ি থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে বিএসএফ।1