Shuru
Apke Nagar Ki App…
মাথাভাঙ্গা মদন মোহন মন্দিরে পূজা দিয়ে ব্রাহ্মণদের মধ্যাহ্নভোজন করালেন মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন নির্বাচনী প্রচারে ব্রাহ্মণ সেবার আয়োজন করেন।এদিন মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে এই ব্রাহ্মণ সেবার আয়োজন করেন। প্রথমেই মদনমোহন মন্দিরে এসে সাবলু বর্মন মদনমোহনের পুজো দেন ।এরপর দেবী দুর্গার আশির্বাদ নিয়ে কীর্তনে অংশগ্রহণ করেন এবং তারপরই ব্রাহ্মনদের সেবা করান। এদিন শতাধিক ব্রাহ্মণের ভোজনের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভোজনের পাশাপাশি প্রত্যেক ব্রাহ্মণদের এদিন ধুতি এবং রামাবলিও প্রদান করা হয়।
Rajesh Das
মাথাভাঙ্গা মদন মোহন মন্দিরে পূজা দিয়ে ব্রাহ্মণদের মধ্যাহ্নভোজন করালেন মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন নির্বাচনী প্রচারে ব্রাহ্মণ সেবার আয়োজন করেন।এদিন মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে এই ব্রাহ্মণ সেবার আয়োজন করেন। প্রথমেই মদনমোহন মন্দিরে এসে সাবলু বর্মন মদনমোহনের পুজো দেন ।এরপর দেবী দুর্গার আশির্বাদ নিয়ে কীর্তনে অংশগ্রহণ করেন এবং তারপরই ব্রাহ্মনদের সেবা করান। এদিন শতাধিক ব্রাহ্মণের ভোজনের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভোজনের পাশাপাশি প্রত্যেক ব্রাহ্মণদের এদিন ধুতি এবং রামাবলিও প্রদান করা হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- আম জনতা উন্নয়ন পার্টির সিতাই বিধানসভা কেন্দ্রের প্রার্থীর বাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় সোমবার দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন প্রার্থী মানিক চন্দ্র রায়। তার অভিযোগ, রবিবার রাতে একদল দুষ্কৃতি দিনহাটার গোসানিমারি ২ গ্রাম পঞ্চায়েতের বড় নাটাবাড়ি এলাকায় তার বাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি বাড়ি লক্ষ করে ঢিল ছোড়ে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবি জানিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন ওই প্রার্থী। সোমবার দলের কোচবিহার জেলা সভাপতি সুমন মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা ওই প্রার্থীকে নিয়ে দিনহাটা থানায় এসে লিখিত অভিযোগ জানান। এদিকে এই ঘটনা নিয়ে দলের কোচবিহার জেলা সভাপতি সুমন মিয়া বলেন, আমাদের প্রার্থীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এবং তার বাড়িতে ঢিল ছোড়া হয়েছে। তার নিরাপত্তার জন্য থানায় আসা হয়েছে। গোটা বিষয়টি জেলাশাসক এবং নির্বাচন কমিশনকে জানানো হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য কোচবিহার জেলার বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে হুমায়ুন কবিরের দল আমজনতা উন্নয়ন পার্টি। সিতাই বিধানসভাতেও প্রার্থী দিয়েছে তারা। এবার সেই প্রার্থীর বাড়িতে এধরনের ঘটনা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।2
- Post by Anirban Barma1
- আজ প্রকাশিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, নিষ্পত্তি লক্ষাধিক নামের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। দীর্ঘদিন ধরে বিচারাধীন থাকা বিপুল সংখ্যক ভোটারের নামের নিষ্পত্তি হওয়ায় স্বস্তি ফিরেছে নির্বাচন প্রক্রিয়ায়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিনের তালিকায় প্রায় ২৭ লক্ষেরও বেশি ভোটারের ভাগ্য নির্ধারণ হয়েছে। নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করতে গিয়ে রাজ্যজুড়ে প্রায় ৬০ লক্ষের মতো নাম বিভিন্ন কারণে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’-এ ছিল। এর মধ্যে নাম সংশোধন, স্থানান্তর, নতুন সংযোজন বা বাতিল—বিভিন্ন ধরনের আবেদন জমা পড়েছিল। গত কয়েক সপ্তাহ ধরে দ্রুত গতিতে সেই সব আবেদন খতিয়ে দেখে নিষ্পত্তির কাজ চালানো হয়। কমিশনের একাংশের দাবি, ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষেরও বেশি আবেদন নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। প্রতিদিন গড়ে দেড় থেকে দু’লক্ষ আবেদন খতিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। সেই প্রক্রিয়ারই গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে সোমবার প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি তালিকা। এই তালিকা প্রকাশের ফলে প্রায় ২৭ লক্ষ ভোটার জানতে পারবেন, তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে কি না। যাঁদের আবেদন গৃহীত হয়েছে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। অন্যদিকে, যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের জন্য নির্দিষ্ট নিয়ম মেনে আপিল করার সুযোগ রাখা হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এটি শুধুমাত্র প্রথম ধাপ। আগামী দিনে আরও দু’টি সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, যাতে বাকি আবেদনগুলির নিষ্পত্তি করা যায়। ফলে চূড়ান্ত ভোটার তালিকা আরও নির্ভুল ও স্বচ্ছ হবে বলেই আশাবাদী প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে ভোটার তালিকার এই বৃহৎ পরিসরের সংশোধন প্রক্রিয়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি। তাই এই উদ্যোগ নির্বাচন প্রক্রিয়াকে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে বলেই মত তাঁদের।1
- নির্বাচনকে সামনে রেখে বেআইনি অস্ত্রের বিরুদ্ধে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। তারই মাঝে সাফল্য পেল সাহেবগঞ্জ থানার পুলিশ। আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জয় বর্মন। সোমবার দিনহাটা ২ নম্বর ব্লকের খোচাবাড়ি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চলাকালীন লাঙ্গুলিয়া-২ এলাকার বাসিন্দা সঞ্জয় বর্মনকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র ও একটি জীবন্ত কার্তুজ উদ্ধার করে পুলিশ। নির্বাচনের আগে এই ধরনের অস্ত্র উদ্ধারের ঘটনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে পুলিশ। গোটা ঘটনার পেছনে অন্য কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে সাহেবগঞ্জ থানার পুলিশ।1
- Post by News Reporter সাংবাদিক1
- মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন নির্বাচনী প্রচারে ব্রাহ্মণ সেবার আয়োজন করেন।এদিন মাথাভাঙ্গা মদনমোহন বাড়িতে এই ব্রাহ্মণ সেবার আয়োজন করেন। প্রথমেই মদনমোহন মন্দিরে এসে সাবলু বর্মন মদনমোহনের পুজো দেন ।এরপর দেবী দুর্গার আশির্বাদ নিয়ে কীর্তনে অংশগ্রহণ করেন এবং তারপরই ব্রাহ্মনদের সেবা করান। এদিন শতাধিক ব্রাহ্মণের ভোজনের আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। ভোজনের পাশাপাশি প্রত্যেক ব্রাহ্মণদের এদিন ধুতি এবং রামাবলিও প্রদান করা হয়।1
- মাথাভাঙ্গা বিধানসভা:সোমবার মাথাভাঙ্গা 2 ব্লকের ঘোকসাডাঙ্গা হাইরোড চৌপথি এলাকায় প্রচারে বের হন মাথাভাঙ্গা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী সাবলু বর্মন। সঙ্গে ছিলেন কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন বর্মন, ২ব্লক সভাপতি পিন্টু বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। এই দিন সাবলু বর্মন ঘোকসাডাঙা হাইরোড চৌপথি এলাকায় বিভিন্ন দোকানে গিয়ে নির্বাচনী প্রচার করেন । প্রচার শেষে তিনি বিজেপি প্রার্থী নিশিথ প্রামাণিক কে কটাক্ষ করেন।।1
- দিনে দুপুরে দিনহাটা শহরে গলার চেন ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হল। সোমবার দুপুরে দিনহাটা শহরের গোসানি রোড এলাকায় ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, এদিন দুপুরে মিনা সাহা নামে এক মহিলা দিনহাটা মহকুমা হাসপাতাল থেকে বাড়ি ফিরছিলেন। সেই সময় শহরের ভবানী হল চৌপথী লক্ষ্মী নারায়ণ বেকারি সংলগ্ন এলাকায় দুই যুবক এসে ওই মহিলাকে ভুলিয়ে তার গলায় থাকা সোনার চেন নিয়ে পালিয়ে যায়। এরপরেই গোটা বিষয়টি স্থানীয়দের পাশাপাশি পরিবারের লোকদের জানান ওই মহিলা। এরপরেই গোটা বিষয়টি নিয়ে দিনহাটা থানায় লিখিত অভিযোগ জানান ওই মহিলার ছেলে রাজা সাহা। এদিকে নতুন করে দিনহাটা শহরে ছিনতাইয়ের ঘটনায় বেশ আলোড়ন ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই দিনহাটা থানার পুলিশ সিসিটিভির সূত্র ধরে ঘটনার তদন্ত শুরু করেছে।1