Shuru
Apke Nagar Ki App…
news express New Delhi India news express New York express
Asraful sk
news express New Delhi India news express New York express
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Asraful sk1
- হওয়া দফায় দফায় ঝড় আর শিলা বৃষ্টির দাপটে মুর্শিদাবাদ জেলার উত্তর থেকে দক্ষিণ একাধিক স্থানে লন্ডভন্ড অবস্থা। কালবৈশাখীর তাণ্ডবে পাট চাষ সহ একাধিক সবজি চাষে ব্যাপক ক্ষতির মুখে কৃষকেরা। একইসঙ্গে দীর্ঘক্ষণ ধরে লোডশেডিংয়ের জেরে নাজেহাল জেলাবাসী। কালবৈশাখীর জেরে মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন গ্রাম রাতভর থাকল বিদ্যুৎহীন। এই ঘটনার জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ।এমনকি সকাল পর্যন্ত জেলার বেলডাঙা,, জলঙ্গি, রানিনগর, কান্দি, খড়গ্রাম, জঙ্গিপুর, লালগোলা সর্বত্রই বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটে। অন্যদিকে কালবৈশাখির তাণ্ডবে জেলার বিস্তীর্ণ এলাকার চাষিরা বিপন্ন হয়ে হাহাকার করতে থাকেন।1
- নির্বাচনের ভোট গণনার প্রাক্কালে বিস্ফোরক অভিযোগ তুললেন বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তাঁর আশঙ্কা, গণনার দিন বিভিন্ন গণনা কেন্দ্রে অশান্তি সৃষ্টির চেষ্টা করতে পারে শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার এক সংবাদ সম্মেলনে অধীর চৌধুরী বলেন, "আমার মনে হচ্ছে আগামীকাল গণনা কেন্দ্রে কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে যখন ওরা দেখবে যে ওরা হারছে। যাতে গোটা বিষয়টাকে ডিলে করা যায়, বিলম্ব করা যায় এবং সেই সুযোগে ব্যাপারটা যাতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়—এটা একটা চালাকি আগামীকাল ওরা করতে পারে।"1
- Post by Rafik1
- সামসেরগঞ্জ থানার ফের সাফল্য। জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে পুলিশের অভিযানে মাদক চক্রের দুই হোতা গ্রেপ্তার। শনিবার গভীর রাতে প্রায় ৩০০ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত। ঘটনায় গ্রেপ্তার মালদার দুই যুবক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মালদার কালিয়াচক এলাকা থেকে বহরমপুরের দিকে একটি R15 মোটরবাইকে করে দুই ব্যক্তি মাদক পাচারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জ থানার পুলিশ নতুন ডাকবাংলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে নজরদারি বাড়ায়। সেখানে সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরবাইক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময়ই তাদের কাছ থেকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পুলিশ সঙ্গে সঙ্গে দুই আরোহীকে আটক করে। ধৃতদের নাম সাহাদাত মমিন এবং আতাউল্লা শেখ। ধৃত দু’জনেরই বাড়ি মালদার কালিয়াচক এলাকায় বলে জানা গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ অনুমান করছে, তারা একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে এবং এই হেরোইন বহরমপুরে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনার পর ধৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ধারা অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। রবিবার তাদের বহরমপুরের বিশেষ আদালতে তোলা হয়েছে। সামসেরগঞ্জ থানার পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের খোঁজে তদন্ত শুরু করেছে এবং মাদক পাচার চক্রের মূল হোতাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। সামসেরগঞ্জ থানার পুলিশের তৎপরতায় হেরোইন কারবারীদের গ্রেপ্তার করতে সক্ষম হওয়ায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ।1
- কথা শুনুন এখানকার মুসলিমরা আপনাকে বলবেন, এখানে কোনও শত্রুতা নেই, বিন্দুমাত্র নেই; তাঁরা তাঁদের প্রতিবেশীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঈদ এবং কালীপুজো দুটোই সমান আনন্দের সঙ্গে উদযাপন করেন। হিন্দু মহিলারা আপনাকে জানাবেন, এই পাড়াগুলোতে হিন্দু ও মুসলিম ছেলেমেয়েরা ভাইবোনের মতোই একসাথে খেলাধুলো করে বড় হয়ে ওঠে। এটাই বাংলা। এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি, সকলের সাথে মিলেমিশে থাকার হৃদয় এবং শত শত বছরের পুরনো ভ্রাতৃত্ব ও সবাইকে আপন করে নেওয়ার যে ঐতিহ্য- তা কোনও 'বাংলা-বিরোধী বহিরাগত' আজ পর্যন্ত ভাঙতে পারেনি।1
- হাঁটু গেড়ে ক্ষমা চাইলে তবেই তৃণমূলে যোগ, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রের জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্ন উঠলে আগে দলের নেতাদের তাঁর কাছে এসে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে হবে। হুমায়ুন কবিরের এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি করেছে। তৃণমূলের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না মিললেও, তাঁর এই শর্ত ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই ধরনের মন্তব্য নওদা বিধানসভা কেন্দ্রের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। এখন দেখার, এই বিতর্ক কোন দিকে গড়ায়।1
- সামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তৎপরতায় ভেস্তে গেল বড়সড় এক মাদক পাচারের ছক। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের এক ঝটিকা অভিযানে উদ্ধার হলো প্রায় ৩০০ গ্রাম হেরোইন। এই ঘটনায় মাদক পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার গভীর রাতে সামশেরগঞ্জ থানা এলাকার নতুন ডাকবাংলা সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে এই অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে মালদহ জেলার কালিয়াচক থেকে একটি R15 মোটরবাইকে করে দুই যুবক বিপুল পরিমাণ মাদক নিয়ে বহরমপুরের দিকে যাচ্ছিল। আগাম খবর পেয়েই ১২ নম্বর জাতীয় সড়কে ওত পেতে ছিল সামশেরগঞ্জ থানার বিশেষ টিম। সন্দেহভাজন বাইকটি এলাকায় পৌঁছলে পুলিশ সেটিকে আটকে তল্লাশি চালায়। তল্লাশি চলাকালীন উদ্ধার হয় প্রায় ৩০০ গ্রাম মাদক (হেরোইন), যার বাজারমূল্য লক্ষাধিক টাকা। ঘটনাস্থল থেকেই পুলিশ দু’জনকে আটক করে এবং পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলো সাহাদাত মমিন,আতাউল্লা শেখ উভয়েরই বাড়ি মালদহ জেলার কালিয়াচক এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, তারা একটি বড় মাদক পাচার চক্রের সক্রিয় সদস্য এবং এই বিপুল পরিমাণ হেরোইন বহরমপুরে সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।1