Shuru
Apke Nagar Ki App…
sushil Singh durgapur YouTube sushil Singh durgapur district Burdwan West Bengal India
User5654
sushil Singh durgapur YouTube sushil Singh durgapur district Burdwan West Bengal India
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- দুর্গাপুর ফরিদপুর ব্লকে পথশ্রী প্রকল্পে মোট প্রায় ৭৫ কোটি টাকা ব্যয় ৩৮ টি রাস্তা তৈরীর কাজের মধ্যে মঙ্গলবার দুপুর তিনটের সময় ৫ কোটি টাকার রাস্তা তৈরীর কাজের উদ্বোধন করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা পরিষদের সদস্য সুজিত মুখোপাধ্যায়, জেলা পরিষদের সদস্যা চুমকি মুখোপাধ্যায়, দুর্গাপুর ফরিদপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি শতদীপ ঘটক সহ অন্যান্যরা।1
- बांकुरा के लड़के भी दिए गए तिथि पर आकर आवेदन कर सकते हैं!2
- মালদায় চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- দীর্ঘ তিন মাস রেশন থেকে বঞ্চিত এলাকার মানুষেরা এমনই অভিযোগ তুলে মানবাজার টামনা রাজ্য সড়ক অবরোধ করলো কেন্দা এলাকার কয়েকশো গ্রামবাসী।মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে এই অবরোধের জেরে আটকে পড়ে রাস্তার দু'পাশে বহু যানবাহন।অবরোধকারীদের দাবি দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তারা এখন রেশন সামগ্রী পাননি কেন্দা গ্রামের সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে। ডিলার এর কাছে গেলেই নানান অজুহাত দেখান। গরিব মানুষ তাই পেটের দায়ে পথ অবরোধের নামতে বাধ্য হয়েছি। এদিন অবরোধের খবর পেয়ে অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় তড়িঘড়ি অবরোধস্থানে পৌঁছায় কেন্দা থানার পুলিশ।পরবর্তীকালে অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ ছেড়ে দিয়ে রেশন ডিলারের বাড়ির সামনে ধর্নায় বসেন।এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,খাদ্য নিয়ামক আধিকারিক,মানবাজার সিআই ও কেন্দা থানার ওসি।এরপর খাদ্য দপ্তরের আধিকারিক দফায় দফায় বুধবার থেকে রেশনের মাল প্রাপকদের বিতরণ করার ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এবিষয়ে পুঞ্চা খাদ্য নিয়ামক আধিকারিক সুমিত মন্ডল বলেন,গ্রামবাসীরা ওই রেশন ডিলার এর কাছে আগে থেকে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন ডিলার ও তাদের রেশন সামগ্রী সরবরাহ করেনি সুতরাং উভয় পক্ষের দোষ রয়েছে এখানে।এরপর যাতে না আর রেশনের সামগ্রী নিতে সমস্যা না হয়,তাঁর জন্য গ্রামবাসীদের সামনে থেকে বিডিও এবং পুলিশের উপস্থিতিতে ব্যাবস্থা করা হয়েছে।রেশন ডিলারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান,উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও পথ অবরোধের জেরে কোন পরীক্ষার্থী অসুবিধায় পড়েন নি।যথা সময়ে সবাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন।1
- গোপন সূত্রে খবর পেয়ে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা আটক করল দুটি বালি বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে গত রাতে রাত্রিকালীন ডিউটির সময়। সূত্রের খবর অনুযায়ী, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কখনও প্রকাশ্যে, আবার কখনও রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচার। গত রাতে সেই রকমই এক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মাঝরাতে অভিযান চালিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাঁকুড়া জেলা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর হুগলি জেলার কোনও একটি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক্টর দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নাম্বার প্লেটও লাগানো ছিল না। পুলিশ গোপন অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি উদ্ধার করে আটক করে। চালক ও খালাসিদের সকালবেলায় বদনগঞ্জ বিট হাউসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- আগামী বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রচার কৌশলে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় বড় পর্দায় সিনেমা দেখিয়ে জনসংযোগ শুরু করেছে শাসক দল। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ পাড়া ব্লকের বহড়া অঞ্চলের তেঁতুলদাগ গ্রামে এই প্রচারাভিযান করা হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা চলচ্চিত্র ‘লক্ষ্মী এল ঘরে’ প্রদর্শিত করা হয়। এই অভিযান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন পাড়া ব্লক সভাপতি মনোজ সাহাবাবু,জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ জয়মল ভট্টাচার্য,পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পাড়া ব্লক সহ সভাপতি মানিক বাউরী,অশোক মাহাথা, মহিলা নেত্রী সীমা বাউরি সহ স্থানীয় নেতৃত্বরা।1
- দুর্গাপুরে ‘যুব সাথী’ প্রকল্পের শিবির পরিদর্শনে এসে কেন্দ্রীয় নেতৃত্বকে তীব্র আক্রমণ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। তিনি কটাক্ষ করে বলেন, বর্ষায় যেমন ব্যাঙ ডাকে, তেমনই নির্বাচনের সময় অমিত শাহ বাংলায় আসেন। মঙ্গলবার দুপুর তিনটের সময় ইস্পাত নগরীর বোকারো হোস্টেল প্রাঙ্গণে আয়োজিত যুব সাথী প্রকল্পের শিবির ঘুরে দেখেন তিনি। উপস্থিত ছিলেন প্রশাসনিক ও দলীয় নেতৃত্বের একাধিক প্রতিনিধি। শিবিরে এসে বেকার যুবক-যুবতীদের সঙ্গে কথা বলেন সাংসদ এবং তাদের সমস্যার কথাও শোনেন। কীর্তি আজাদ অভিযোগ করেন, প্রধানমন্ত্রী এক সময় প্রত্যেক নাগরিকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়িত হয়নি। তাঁর দাবি, দুর্গাপুরে একের পর এক রাষ্ট্রায়ত্ত শিল্প বন্ধ হয়ে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগ কমেছে এবং কর্মসংস্থানের প্রতিশ্রুতিও পূরণ হয়নি। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রশংসা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বেকারদের কথা ভেবেই ‘যুব সাথী’ প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পের আর্থিক সহায়তায় চাকরির পরীক্ষার প্রস্তুতি, যাতায়াত ও অন্যান্য খরচ মেটাতে সুবিধা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর দাবি, সেই কারণেই প্রতিটি শিবিরে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।1