Shuru
Apke Nagar Ki App…
बांकुरा के लड़के भी दिए गए तिथि पर आकर आवेदन कर सकते हैं!
SIS TRAINING ACADEMY DHANBAD
बांकुरा के लड़के भी दिए गए तिथि पर आकर आवेदन कर सकते हैं!
More news from West Bengal and nearby areas
- बांकुरा के लड़के भी दिए गए तिथि पर आकर आवेदन कर सकते हैं!2
- দীর্ঘ তিন মাস রেশন থেকে বঞ্চিত এলাকার মানুষেরা এমনই অভিযোগ তুলে মানবাজার টামনা রাজ্য সড়ক অবরোধ করলো কেন্দা এলাকার কয়েকশো গ্রামবাসী।মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে এই অবরোধের জেরে আটকে পড়ে রাস্তার দু'পাশে বহু যানবাহন।অবরোধকারীদের দাবি দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তারা এখন রেশন সামগ্রী পাননি কেন্দা গ্রামের সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে। ডিলার এর কাছে গেলেই নানান অজুহাত দেখান। গরিব মানুষ তাই পেটের দায়ে পথ অবরোধের নামতে বাধ্য হয়েছি। এদিন অবরোধের খবর পেয়ে অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় তড়িঘড়ি অবরোধস্থানে পৌঁছায় কেন্দা থানার পুলিশ।পরবর্তীকালে অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ ছেড়ে দিয়ে রেশন ডিলারের বাড়ির সামনে ধর্নায় বসেন।এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,খাদ্য নিয়ামক আধিকারিক,মানবাজার সিআই ও কেন্দা থানার ওসি।এরপর খাদ্য দপ্তরের আধিকারিক দফায় দফায় বুধবার থেকে রেশনের মাল প্রাপকদের বিতরণ করার ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এবিষয়ে পুঞ্চা খাদ্য নিয়ামক আধিকারিক সুমিত মন্ডল বলেন,গ্রামবাসীরা ওই রেশন ডিলার এর কাছে আগে থেকে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন ডিলার ও তাদের রেশন সামগ্রী সরবরাহ করেনি সুতরাং উভয় পক্ষের দোষ রয়েছে এখানে।এরপর যাতে না আর রেশনের সামগ্রী নিতে সমস্যা না হয়,তাঁর জন্য গ্রামবাসীদের সামনে থেকে বিডিও এবং পুলিশের উপস্থিতিতে ব্যাবস্থা করা হয়েছে।রেশন ডিলারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান,উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও পথ অবরোধের জেরে কোন পরীক্ষার্থী অসুবিধায় পড়েন নি।যথা সময়ে সবাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন।1
- হুগলি, আরামবাগ: আরামবাগ সেতুর নীচ থেকে কিছুটা দূরে বর্জ্য পদার্থের হিমালয়।1
- দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগম-এর অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- চার্জশিট জবাব চায় চন্দ্রকোনা। চন্দ্রকোনায় উন্নয়ন করেনি শাসক বিধায়ক তাই সে অন্য উন্নয়নের খতিয়ান তুলে ধরল বিজেপি। তৃণমূলের অসম্পূর্ণ কাজ বিজেপি ক্ষমতায় এলে করবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামিজীবনপুর দলীয় কার্যালয় থেকে আজ সন্ধ্যায় এমনই বার্তা দিলেন আর আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি।1
- ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নতুন প্রচার কৌশলে নেমেছে তৃণমূল কংগ্রেস। পাড়ায় পাড়ায় বড় পর্দায় সিনেমা দেখিয়ে জনসংযোগ শুরু করেছে শাসক দল। সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ পাড়া ব্লকের দেউলী অঞ্চলের দেউলী গ্রামে এই প্রচারাভিযান করা হয়, যেখানে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে তুলে ধরা চলচ্চিত্র ‘লক্ষ্মী এল ঘরে’ প্রদর্শিত করা হয়। এই অভিযান ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন জেলা মহিলা সভানেত্রী মিনু বাউরী,পাড়া ব্লক সভাপতি মনোজ সাহাবাবু, পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার, পাড়া ব্লক সহ সভাপতি মানিক বাউরী, মহিলা নেত্রী সন্তোষী সিং,রুবি চক্রবর্তী, দেউলী অঞ্চল সভাপতি মানিক মাহাতো, সহ সভাপতি দীনেশ মাহাতো নাসিম আনসারী সহ স্থানীয় নেতৃত্বরা।1
- দুর্গাপুরে বিশেষভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদ। অন্যান্য সরকারি প্রকল্পে ভাতার অঙ্ক বাড়লেও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা এখনও ২০১৮ সালের নির্ধারিত ১,০০০ টাকাতেই আটকে রয়েছে—এই অভিযোগ তুলে রাস্তায় নামলেন প্রায় হাজারখানেক মানুষ।সোমবার সকাল সাড়ে এগারোটায় ভগত সিং স্টেডিয়াম থেকে হুইলচেয়ারে বসে প্রতিবাদ মিছিল করে তাঁরা মহকুমা শাসকের দফতরে পৌঁছান এবং স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ভাতা বাড়িয়ে ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।1