দুর্গাপুর বীরভানপুরে মহাশ্মশানের নতুন ভাবে গড়ে ওঠা পরিকাটানোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগম-এর অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।

- দুর্গাপুরে বীরভানপুর মহাশ্মশানের নতুনভাবে গড়ে ওঠা পরিকাঠামোর শুভ উদ্বোধন করলেন দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখোপাধ্যায়। দুর্গাপুরের গুরুত্বপূর্ণ এই শ্মশানকে আধুনিক ও আরও জনবান্ধব করে তুলতে একাধিক উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। নাগরিকদের দীর্ঘদিনের দাবি মেনে শ্মশান চত্বরে তৈরি হয়েছে একটি সুসজ্জিত প্রতীক্ষালয়, যাতে শেষকৃত্যের সময় আগত পরিবার ও আত্মীয়স্বজনদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকে। এছাড়াও শ্মশানের অভ্যন্তরে প্রবেশের জন্য নির্মিত হয়েছে নতুন প্রবেশদ্বার, যা আগের তুলনায় অনেক বেশি প্রশস্ত ও নিরাপদ। পুরো এলাকাজুড়ে বসানো হয়েছে আধুনিক আলোকসজ্জা, ফলে রাতের সময়ও শ্মশান চত্বর আলোকিত থাকবে এবং সাধারণ মানুষের যাতায়াতে আর কোনো অসুবিধা হবে না। এই উন্নয়নমূলক প্রকল্পে মোট প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ইসলাম-সহ দুর্গাপুর নগর নিগম-এর অন্যান্য আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে জানানো হয়, শহরের নাগরিক পরিষেবাকে আরও উন্নত করার লক্ষ্যে ধাপে ধাপে বিভিন্ন পরিকাঠামোগত কাজ করা হচ্ছে এবং এই মহাশ্মশানের উন্নয়ন সেই উদ্যোগেরই অংশ।1
- बांकुरा के लड़के भी दिए गए तिथि पर आकर आवेदन कर सकते हैं!2
- পশ্চিম মেদিনীপুর, চন্দ্রকোনা: ক্ষীরপাই কেঠিয়া ব্রিজ থেকে সন্তানকে কোলে নিয়ে নদীতে ঝাপ দেওয়ার চেষ্টা এক মহিলার।1
- আবার মানবিক মুখের পরিচয় দিলেন সমাজ সংগঠন বঙ্গীয় দলিত অধিকার রক্ষা মঞ্চের । আজ সকাল দশটা নাগাদ বাঁকুড়া জেলার,কোতুলপুর ব্লকে তাজপুর গ্রামে নিতাই দুলে নামেএক অসহায় বৃদ্ধা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। সেই খবর শুনে ব্লকের উপদেষ্টা অশোক রায় সঙ্গে সঙ্গে ব্লকের সভাপতি ও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা স্পেশাল ইনচার্জ অভিজিৎ বাবুকে জানান। এই ঘটনা জানার পর তড়িঘড়ি করে উনাকে কোতুলপুর দামোদর হেলথ কেয়ারে ভর্তি করেন। এবং সন্ধ্যা বেলায় ব্লকে সমস্ত টিমকে নিয়ে নিতাই দুলুকে কিছু ফল নিয়ে দেখতে আসেন। এবং জানান যে সমস্ত রকমের সহযোগিতা তারা করবেন। এই সংগঠনের মাধ্যম দিয়ে। পরিবারকে আশ্বাস দিয়ে আসেন ওনারা সব সময় তাদের পাশে থাকবে।1
- দীর্ঘ তিন মাস রেশন থেকে বঞ্চিত এলাকার মানুষেরা এমনই অভিযোগ তুলে মানবাজার টামনা রাজ্য সড়ক অবরোধ করলো কেন্দা এলাকার কয়েকশো গ্রামবাসী।মঙ্গলবার আনুমানিক বেলা ১১ টা থেকে এই অবরোধের জেরে আটকে পড়ে রাস্তার দু'পাশে বহু যানবাহন।অবরোধকারীদের দাবি দীর্ঘ তিন মাসেরও বেশি সময় ধরে তারা এখন রেশন সামগ্রী পাননি কেন্দা গ্রামের সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে। ডিলার এর কাছে গেলেই নানান অজুহাত দেখান। গরিব মানুষ তাই পেটের দায়ে পথ অবরোধের নামতে বাধ্য হয়েছি। এদিন অবরোধের খবর পেয়ে অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা চলায় তড়িঘড়ি অবরোধস্থানে পৌঁছায় কেন্দা থানার পুলিশ।পরবর্তীকালে অবরোধকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধকারীরা পথ অবরোধ ছেড়ে দিয়ে রেশন ডিলারের বাড়ির সামনে ধর্নায় বসেন।এদিকে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুঞ্চা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক,খাদ্য নিয়ামক আধিকারিক,মানবাজার সিআই ও কেন্দা থানার ওসি।এরপর খাদ্য দপ্তরের আধিকারিক দফায় দফায় বুধবার থেকে রেশনের মাল প্রাপকদের বিতরণ করার ঘোষণা করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।এবিষয়ে পুঞ্চা খাদ্য নিয়ামক আধিকারিক সুমিত মন্ডল বলেন,গ্রামবাসীরা ওই রেশন ডিলার এর কাছে আগে থেকে বায়োমেট্রিক দিয়েছিলেন এবং রেশন ডিলার ও তাদের রেশন সামগ্রী সরবরাহ করেনি সুতরাং উভয় পক্ষের দোষ রয়েছে এখানে।এরপর যাতে না আর রেশনের সামগ্রী নিতে সমস্যা না হয়,তাঁর জন্য গ্রামবাসীদের সামনে থেকে বিডিও এবং পুলিশের উপস্থিতিতে ব্যাবস্থা করা হয়েছে।রেশন ডিলারের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মহকুমা পুলিশের এক আধিকারিক জানান,উচ্চমাধ্যমিক পরীক্ষা চললেও পথ অবরোধের জেরে কোন পরীক্ষার্থী অসুবিধায় পড়েন নি।যথা সময়ে সবাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন।1
- গোপন সূত্রে খবর পেয়ে বদনগঞ্জ বিট হাউসের পুলিশ কর্মীরা আটক করল দুটি বালি বোঝাই ট্রাক্টর। ঘটনাটি ঘটেছে গত রাতে রাত্রিকালীন ডিউটির সময়। সূত্রের খবর অনুযায়ী, বালি মাফিয়াদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে। কখনও প্রকাশ্যে, আবার কখনও রাতের অন্ধকারে চলছে বেআইনি বালি পাচার। গত রাতে সেই রকমই এক পাচারের খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। মাঝরাতে অভিযান চালিয়ে দুটি নাম্বার প্লেট বিহীন ট্রাক্টর আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, বাঁকুড়া জেলা থেকে দুটি বালি বোঝাই ট্রাক্টর হুগলি জেলার কোনও একটি এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ট্রাক্টর দুটির কোনও বৈধ কাগজপত্র ছিল না এবং নাম্বার প্লেটও লাগানো ছিল না। পুলিশ গোপন অভিযান চালিয়ে ট্রাক্টর দুটি উদ্ধার করে আটক করে। চালক ও খালাসিদের সকালবেলায় বদনগঞ্জ বিট হাউসে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।1
- চার্জশিট জবাব চায় চন্দ্রকোনা। চন্দ্রকোনায় উন্নয়ন করেনি শাসক বিধায়ক তাই সে অন্য উন্নয়নের খতিয়ান তুলে ধরল বিজেপি। তৃণমূলের অসম্পূর্ণ কাজ বিজেপি ক্ষমতায় এলে করবে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভার রামিজীবনপুর দলীয় কার্যালয় থেকে আজ সন্ধ্যায় এমনই বার্তা দিলেন আর আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি।1
- দুর্গাপুরে বিশেষভাবে সক্ষমদের ভাতা বৃদ্ধির দাবিতে প্রতিবাদ। অন্যান্য সরকারি প্রকল্পে ভাতার অঙ্ক বাড়লেও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা এখনও ২০১৮ সালের নির্ধারিত ১,০০০ টাকাতেই আটকে রয়েছে—এই অভিযোগ তুলে রাস্তায় নামলেন প্রায় হাজারখানেক মানুষ।সোমবার সকাল সাড়ে এগারোটায় ভগত সিং স্টেডিয়াম থেকে হুইলচেয়ারে বসে প্রতিবাদ মিছিল করে তাঁরা মহকুমা শাসকের দফতরে পৌঁছান এবং স্মারকলিপি জমা দেন। আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ভাতা বাড়িয়ে ন্যূনতম ৫,০০০ টাকা করতে হবে। দাবি না মানা হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।1