logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

18 hrs ago
user_Anjali Ghosh
Anjali Ghosh
Alipurduar - I, West Bengal•
18 hrs ago

More news from West Bengal and nearby areas
  • Post by Anjali Ghosh
    1
    Post by Anjali Ghosh
    user_Anjali Ghosh
    Anjali Ghosh
    Alipurduar - I, West Bengal•
    18 hrs ago
  • আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। প্রকাশ চিক বড়াইক–এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন মনোজ কুমার ওঁরাও। এই ঘটনাকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সোমবার আলিপুরদুয়ার আদালত চত্বরে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও জানান, তাকে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে এবং তাতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি হয়েছে। সেই কারণেই তিনি আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রয়োজনে সরাসরি চিঠি দিয়েও বিষয়টি জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক। এদিন তিনি আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, রায়ডাক ও সংকোশ নদী থেকে অবাধে বালু ও পাথর তোলা হচ্ছে এবং তা বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। বিশেষ করে বারোবিশা ও কামাখ্যাগুড়ি হয়ে প্রতিদিন অসংখ্য ওভারলোড ডাম্পার চলাচল করছে বলে অভিযোগ করেন তিনি। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি তার। মনোজ কুমার ওঁরাও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই আন্দোলনে নামবেন। প্রয়োজনে রাস্তায় নেমে ওভারলোডিং ডাম্পার চলাচল বন্ধ করে দেবেন বলেও জানান তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অবৈধ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না। এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যদিও এই অভিযোগ ও আইনি নোটিশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্কের আকার নিতে পারে।
    1
    আলিপুরদুয়ার জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ল। প্রকাশ চিক বড়াইক–এর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠালেন মনোজ কুমার ওঁরাও। এই ঘটনাকে ঘিরে জেলায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সোমবার আলিপুরদুয়ার আদালত চত্বরে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক মনোজ কুমার ওঁরাও জানান, তাকে প্রকাশ্যে অসম্মানজনক মন্তব্য করা হয়েছে এবং তাতে তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি হয়েছে। সেই কারণেই তিনি আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইকে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি প্রয়োজনে সরাসরি চিঠি দিয়েও বিষয়টি জানানো হবে বলেও মন্তব্য করেন বিজেপি বিধায়ক।
এদিন তিনি আরও একটি গুরুতর অভিযোগ তোলেন। তার দাবি, রায়ডাক ও সংকোশ নদী থেকে অবাধে বালু ও পাথর তোলা হচ্ছে এবং তা বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে। বিশেষ করে বারোবিশা ও কামাখ্যাগুড়ি হয়ে প্রতিদিন অসংখ্য ওভারলোড ডাম্পার চলাচল করছে বলে অভিযোগ করেন তিনি। এতে একদিকে যেমন নদীর পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রাস্তারও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে দাবি তার।
মনোজ কুমার ওঁরাও হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত প্রশাসন ব্যবস্থা না নিলে তিনি নিজেই আন্দোলনে নামবেন। প্রয়োজনে রাস্তায় নেমে ওভারলোডিং ডাম্পার চলাচল বন্ধ করে দেবেন বলেও জানান তিনি। তার অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই অবৈধ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ার জেলার রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। যদিও এই অভিযোগ ও আইনি নোটিশ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক মহলের মতে, বিষয়টি আগামী দিনে আরও বড় বিতর্কের আকার নিতে পারে।
    user_Pradip kundu
    Pradip kundu
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি চলছে লাগাতার। পথে নেমেছে ভারতীয় জনতা পার্টিও। বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন ও লিফলেট বিলি জোরকদমে চলছে। সোমবার সকালে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায় পরিবর্তনের বার্তা নিয়ে জনসংযোগে নামেন। তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিলি করেন এবং ব্যবসায়ীদের কাছে পরিবর্তনের আহ্বান জানান। যদিও কোচবিহার উত্তর আসনটি বিজেপির দখলে। তবুও এবার উত্তর বিধানসভায় পদ্ম ফুটবে, না জোড়া ফুল—সেদিকেই তাকিয়ে দু’নম্বর ব্লকের বাসিন্দারা।
    1
    সামনে বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল কংগ্রেসের জনসংযোগ কর্মসূচি চলছে লাগাতার। পথে নেমেছে ভারতীয় জনতা পার্টিও। বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন ও লিফলেট বিলি জোরকদমে চলছে।
সোমবার সকালে কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক সুকুমার রায় পরিবর্তনের বার্তা নিয়ে জনসংযোগে নামেন। তিনি কর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে লিফলেট বিলি করেন এবং ব্যবসায়ীদের কাছে পরিবর্তনের আহ্বান জানান। যদিও কোচবিহার উত্তর আসনটি বিজেপির দখলে। তবুও
এবার উত্তর বিধানসভায় পদ্ম ফুটবে, না জোড়া ফুল—সেদিকেই তাকিয়ে দু’নম্বর ব্লকের বাসিন্দারা।
    user_Sayantani Sinha
    Sayantani Sinha
    Cooch Behar - Ii, Coochbehar•
    4 hrs ago
  • সুন্দরবনে নতুন করে আতঙ্ক"সুইচ গেট দিয়ে নদীর নোনা জল ঢুকছে সবজি ফসলের খেতে" মাথায় হাত চাষীদের। হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া দালালাবাদে নতুন সুইজগেট দিয়ে নদীর নোনা জল সরষে খেতে ঢুকে নষ্ট সরিষা,100 থেকে 150 বিঘার ফসল ক্ষতির মুখে! চাষিরা ।। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালাবাদ সুইচগেট সামনে বিক্ষোভ দেখায় চাষিরা অনেকদিন থেকেই বিকল হয়ে পড়েছিল তাতে হচ্ছিল না কোন কাজ। তাই পঞ্চায়েত মারফত পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন পরিষদ কর্তৃক দ্বারা এই সুইচগেটটা নতুন করে নির্মাণ করা হয় তড়িঘড়ি।আর বিপদ হলো সেখানেই।এই প্রকল্প শুরুর তারিখ ১৮-১২-২৫ এবং শেষ ২৯/১২ ২০২৫।যার মূল্য 2 লাখ 69 হাজার 872 টাকা।কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এত তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে যে এতে ২ হাজার টাকাও খরচ হয়নি।একটা নুতন সুইচগেট তৈরি হলে তা দিয়ে কি করে ইছামতির জল সরিষা খেতে ঢুকে গেল বিঘা বিঘা জমির সরিষা নোনা জলের ক্ষতিগ্রস্ত হলো এবং তার ফলে চিন্তায় চাষীরা।কেউ কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছেন আবার কেউ চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে এই সরিষা চাষ করেছেন।লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন এমনটা জানাচ্ছেন সরিষা চাষী তুষার কান্তি মন্ডল সহ অন্যান্য চাষিরা। সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস তিনি বলেন বাকরা দালালাবাদ এর একটি সুইচগেট জল ঢুকেছে শুনেছি অনেক চাষীদের সমস্যা হচ্ছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থার করছি এমনই আশ্বাস দিলেন তিনি।
    1
    সুন্দরবনে নতুন করে আতঙ্ক"সুইচ গেট দিয়ে নদীর নোনা জল ঢুকছে সবজি ফসলের খেতে" মাথায় হাত চাষীদের।
হিঙ্গলগঞ্জের স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতে বাঁকড়া দালালাবাদে নতুন সুইজগেট দিয়ে নদীর নোনা জল সরষে খেতে ঢুকে নষ্ট সরিষা,100 থেকে 150 বিঘার  ফসল ক্ষতির মুখে! চাষিরা ।। 
উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের  স্যান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের বাঁকড়া দালালাবাদ সুইচগেট সামনে বিক্ষোভ দেখায় চাষিরা  অনেকদিন থেকেই বিকল হয়ে পড়েছিল তাতে হচ্ছিল না কোন কাজ। তাই পঞ্চায়েত মারফত পশ্চিমবঙ্গ সরকার উন্নয়ন পরিষদ কর্তৃক দ্বারা এই সুইচগেটটা নতুন করে নির্মাণ করা হয় তড়িঘড়ি।আর বিপদ হলো সেখানেই।এই প্রকল্প শুরুর তারিখ ১৮-১২-২৫ এবং শেষ ২৯/১২ ২০২৫।যার মূল্য 2 লাখ 69 হাজার 872 টাকা।কিন্তু এলাকাবাসীদের অভিযোগ এত তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হয়েছে যে এতে ২ হাজার টাকাও খরচ হয়নি।একটা নুতন সুইচগেট তৈরি হলে তা দিয়ে কি করে ইছামতির জল সরিষা খেতে ঢুকে গেল বিঘা বিঘা জমির সরিষা নোনা জলের ক্ষতিগ্রস্ত হলো এবং তার ফলে চিন্তায় চাষীরা।কেউ কেউ সমিতির থেকে লোন নিয়ে চাষ করেছেন আবার কেউ চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়ে এই সরিষা চাষ করেছেন।লোনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন এমনটা জানাচ্ছেন সরিষা চাষী তুষার কান্তি মন্ডল সহ অন্যান্য চাষিরা। সেন্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস  তিনি বলেন বাকরা দালালাবাদ এর একটি সুইচগেট জল ঢুকেছে শুনেছি অনেক চাষীদের সমস্যা হচ্ছে আমরা  পঞ্চায়েতের পক্ষ থেকে দ্রুত জল নিকাশের ব্যবস্থার করছি এমনই আশ্বাস দিলেন তিনি।
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    17 hrs ago
  • Post by TvM News
    1
    Post by TvM News
    user_TvM News
    TvM News
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    20 hrs ago
  • নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলো ৪০ টি পরিবার। তৃণমূলে বড়সড় ধস বিজেপি দাবি করলেও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে ধুপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী দল বদল করে বিজেপিতে যোগদান করে। বিজেপি নেতা আগুন রায় জানান, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি তপন দাস সহ এলাকার আরো প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন।
    1
    নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলো ৪০ টি পরিবার। তৃণমূলে বড়সড় ধস বিজেপি দাবি করলেও বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার রাতে ধুপগুড়ি মহকুমার বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী দল বদল করে বিজেপিতে যোগদান করে। বিজেপি নেতা আগুন রায় জানান, বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার বুথ সভাপতি তপন দাস সহ এলাকার আরো প্রায় চল্লিশটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন।
    user_India TV বাংলা
    India TV বাংলা
    Local News Reporter ধূপগুড়ি, জলপাইগুড়ি, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • সিতাই ব্লকের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। জানা গেছে, কোচবিহার জেলা পরিষদ-এর তহবিল থেকে মোট ৫৩ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এই নতুন ভবনটি নির্মিত হবে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবি উঠছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা। সিতাইয়ের ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (বি.এম.ও.এইচ) ডা. রামকৃষ্ণ ঘোষ জানান, নতুন ভবনটি মূলত ব্লক পাবলিক হেলথ ইউনিট হিসেবে ব্যবহৃত হবে। ভবনে আধুনিক মানের ল্যাবরেটরি, পৃথক অফিস কক্ষ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য দপ্তরের আশা, নতুন ভবন চালু হলে সিতাই ব্লকে চিকিৎসা পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নত পরিষেবা পাবেন
    1
    সিতাই ব্লকের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল। সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নতুন ভবন নির্মাণ কাজের শিলান্যাস করলেন কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
জানা গেছে, কোচবিহার জেলা পরিষদ-এর তহবিল থেকে মোট ৫৩ লক্ষ ৮৪ হাজার টাকা ব্যয়ে স্বাস্থ্য কেন্দ্র চত্বরে এই নতুন ভবনটি নির্মিত হবে। দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর পক্ষ থেকে উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর দাবি উঠছিল। সেই দাবির প্রেক্ষিতেই এই উদ্যোগ বলে মনে করছেন স্থানীয়রা।
সিতাইয়ের ব্লক মেডিক্যাল অফিসার অব হেলথ (বি.এম.ও.এইচ) ডা. রামকৃষ্ণ ঘোষ জানান, নতুন ভবনটি মূলত ব্লক পাবলিক হেলথ ইউনিট হিসেবে ব্যবহৃত হবে। ভবনে আধুনিক মানের ল্যাবরেটরি, পৃথক অফিস কক্ষ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগেরও পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্য দপ্তরের আশা, নতুন ভবন চালু হলে সিতাই ব্লকে চিকিৎসা পরিষেবার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে এবং সাধারণ মানুষ আরও দ্রুত ও উন্নত পরিষেবা পাবেন
    user_Rahen Khandokar
    Rahen Khandokar
    Sitai, Coochbehar•
    20 hrs ago
  • Post by Anjali Ghosh
    1
    Post by Anjali Ghosh
    user_Anjali Ghosh
    Anjali Ghosh
    Alipurduar - I, West Bengal•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.