logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

আকাশ জয়ের পর নিজের শিকড়ের টানে বাড়ি ফিরলেন পাইলট ভাস্কর দাস। তাকে স্বাগত জানাতে পুরুলিয়া স্টেশনে সাধারণ মানুষের ঢল নেমেছিল। ঘরের ছেলেকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে স্টেশনে জনজোয়ার সৃষ্টি হয়, যা ছিল চোখে পড়ার মতো।

10 hrs ago
user_Tittu Tittu
Tittu Tittu
পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
10 hrs ago

আকাশ জয়ের পর নিজের শিকড়ের টানে বাড়ি ফিরলেন পাইলট ভাস্কর দাস। তাকে স্বাগত জানাতে পুরুলিয়া স্টেশনে সাধারণ মানুষের ঢল নেমেছিল। ঘরের ছেলেকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে স্টেশনে জনজোয়ার সৃষ্টি হয়, যা ছিল চোখে পড়ার মতো।

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে ফের একবার সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রাখলেন পুরুলিয়ার সন্তান সৌমাল্য দেশমুখ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাই পরিচালিত ৭৪তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০০৬-এর শর্ট পাট বা লৌহ বল নিক্ষেপ বিভাগে ১৩.১০ মিটার বল নিক্ষেপ করে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। এর মাধ্যমে রাজ্য স্তরে লৌহ বল নিক্ষেপে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়েছেন পুরুলিয়ার এই তরুণ ক্রীড়াবিদ সৌমাল্য।
    1
    রাজ্য স্তরের অ্যাথলেটিক্সে ফের একবার সাফল্যের উজ্জ্বল স্বাক্ষর রাখলেন পুরুলিয়ার সন্তান সৌমাল্য দেশমুখ। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে সাই পরিচালিত ৭৪তম অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ ২০০৬-এর শর্ট পাট বা লৌহ বল নিক্ষেপ বিভাগে ১৩.১০ মিটার বল নিক্ষেপ করে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। এর মাধ্যমে রাজ্য স্তরে লৌহ বল নিক্ষেপে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিয়েছেন পুরুলিয়ার এই তরুণ ক্রীড়াবিদ সৌমাল্য।
    user_Singer Chiranjit Banerjee
    Singer Chiranjit Banerjee
    Journalist পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • দীর্ঘ দুই বছর পর নিজের জন্মভূমি পুরুলিয়ায় ফিরে এলেন জেলার প্রথম কমার্শিয়াল পাইলট ভাস্কর দাস। দীর্ঘ বিরতির পর নিজের এলাকায় পা রেখে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
    1
    দীর্ঘ দুই বছর পর নিজের জন্মভূমি পুরুলিয়ায় ফিরে এলেন জেলার প্রথম কমার্শিয়াল পাইলট ভাস্কর দাস। দীর্ঘ বিরতির পর নিজের এলাকায় পা রেখে তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
    user_Ekhon Jangalmahal News
    Ekhon Jangalmahal News
    Local News Reporter পুরুলিয়া 2, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • সংবাদ মাধ্যমের গভীর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি করে পুরুলিয়ার বরাবাজার ব্লকের মুরগাবনি গ্রামে ফিরে এসেছে হারিয়ে যাওয়া হাসি। 'বরাবাজার নিউজ'-এর খবরের জেরে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সুস্থ শরীরে নিজের বাড়িতে ফিরে এসেছেন শিবু বাস্কে। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার বইছে গোটা মুরগাবনি গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১লা জুলাই মহারাষ্ট্রের নাসিক স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুরগাবনি গ্রামের বাসিন্দা শিবু বাস্কে। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি পৌঁছাননি, বন্ধ ছিল তাঁর ফোনও। চারদিকে খোঁজ করেও হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এরপর গত ৬ই জুলাই শিবুর ভাইপো পরেশ বাস্কে বরাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুধু প্রশাসনের ওপর ভরসা না রেখে, পরিবারটি ছুটে আসে 'বরাবাজার নিউজ'-এর ক্যামেরার সামনে এবং দর্শকদের কাছে কাতর আবেদন জানায়। চ্যানেলের পর্দায় সেই আকুল আবেদন ফুটে ওঠার পর সমাজমাধ্যমে খবরটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার দর্শক তা শেয়ার করে খোঁজ শুরু করেন। অবশেষে সেই সংবাদের জেরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১০ই জুলাই সন্ধ্যা নাগাদ শিবু বাস্কে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের পরিবারের কাছে ফিরে আসেন। এই খুশির মুহূর্তে শিবুর পরিবার ও গ্রামবাসী ধন্যবাদ জানিয়েছেন বরাবাজার নিউজ এবং সেই সমস্ত দর্শকদের, যাঁরা খবরটি শেয়ার করে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে দেয় যে, সংবাদ মাধ্যম শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বা পথদুর্ঘটনার খবর পরিবেশন করে না, বরং মানুষের সংকটে পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পূরণেও সবসময় সচেষ্ট থাকে।
    1
    সংবাদ মাধ্যমের গভীর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নজির সৃষ্টি করে পুরুলিয়ার বরাবাজার ব্লকের মুরগাবনি গ্রামে ফিরে এসেছে হারিয়ে যাওয়া হাসি। 'বরাবাজার নিউজ'-এর খবরের জেরে দীর্ঘ ১০ দিন নিখোঁজ থাকার পর অবশেষে সুস্থ শরীরে নিজের বাড়িতে ফিরে এসেছেন শিবু বাস্কে। এই খবর ছড়িয়ে পড়তেই আনন্দের জোয়ার বইছে গোটা মুরগাবনি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১লা জুলাই মহারাষ্ট্রের নাসিক স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন মুরগাবনি গ্রামের বাসিন্দা শিবু বাস্কে। কিন্তু পাঁচ দিন পেরিয়ে গেলেও তিনি বাড়ি পৌঁছাননি, বন্ধ ছিল তাঁর ফোনও। চারদিকে খোঁজ করেও হদিশ না মেলায় কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। এরপর গত ৬ই জুলাই শিবুর ভাইপো পরেশ বাস্কে বরাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। শুধু প্রশাসনের ওপর ভরসা না রেখে, পরিবারটি ছুটে আসে 'বরাবাজার নিউজ'-এর ক্যামেরার সামনে এবং দর্শকদের কাছে কাতর আবেদন জানায়।

চ্যানেলের পর্দায় সেই আকুল আবেদন ফুটে ওঠার পর সমাজমাধ্যমে খবরটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এবং হাজার হাজার দর্শক তা শেয়ার করে খোঁজ শুরু করেন। অবশেষে সেই সংবাদের জেরেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ১০ই জুলাই সন্ধ্যা নাগাদ শিবু বাস্কে সম্পূর্ণ সুস্থ অবস্থায় নিজের পরিবারের কাছে ফিরে আসেন। এই খুশির মুহূর্তে শিবুর পরিবার ও গ্রামবাসী ধন্যবাদ জানিয়েছেন বরাবাজার নিউজ এবং সেই সমস্ত দর্শকদের, যাঁরা খবরটি শেয়ার করে তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন। এই ঘটনা প্রমাণ করে দেয় যে, সংবাদ মাধ্যম শুধু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি বা পথদুর্ঘটনার খবর পরিবেশন করে না, বরং মানুষের সংকটে পাশে দাঁড়িয়ে সামাজিক দায়বদ্ধতা পূরণেও সবসময় সচেষ্ট থাকে।
    user_বরাবাজার নিউজ
    বরাবাজার নিউজ
    বারাবাজার, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • পুরুলিয়ার বান্দোয়ানে শুক্রবার আইসিডিএস কর্মীরা মিছিল করে সিডিপিও-র কাছে তাদের বিভিন্ন দাবিদাবা সম্বলিত একটি ডেপুটেশন জমা দিয়েছেন। আইসিডিএস কর্মীদের এই দাবিনামার মধ্যে উল্লেখযোগ্য হলো আইসিডিএস প্রকল্পের স্থায়ীকরণ এবং শূন্য পদগুলিতে দ্রুত কর্মী ও সহায়িকা নিয়োগ। পাশাপাশি, আগের সরকারের অর্ডার অনুযায়ী সান্মানিক ভাতা এক হাজার টাকা প্রদান, বর্তমান বাজার দর অনুযায়ী সবজি ও ডিমের দাম নির্ধারণ এবং মোবাইল রিচার্জের টাকা বৃদ্ধির মতো একাধিক দাবি তুলে ধরা হয়েছে।
    1
    পুরুলিয়ার বান্দোয়ানে শুক্রবার আইসিডিএস কর্মীরা মিছিল করে সিডিপিও-র কাছে তাদের বিভিন্ন দাবিদাবা সম্বলিত একটি ডেপুটেশন জমা দিয়েছেন।

আইসিডিএস কর্মীদের এই দাবিনামার মধ্যে উল্লেখযোগ্য হলো আইসিডিএস প্রকল্পের স্থায়ীকরণ এবং শূন্য পদগুলিতে দ্রুত কর্মী ও সহায়িকা নিয়োগ। পাশাপাশি, আগের সরকারের অর্ডার অনুযায়ী সান্মানিক ভাতা এক হাজার টাকা প্রদান, বর্তমান বাজার দর অনুযায়ী সবজি ও ডিমের দাম নির্ধারণ এবং মোবাইল রিচার্জের টাকা বৃদ্ধির মতো একাধিক দাবি তুলে ধরা হয়েছে।
    user_Mr. Amaresh Dutta
    Mr. Amaresh Dutta
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেসুরিয়া গ্রামে ইলেকট্রিক শক খেয়ে একটি গবাদি পশুর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গবাদি পশুর মালিক এই ঘটনার জন্য সরাসরি ইলেকট্রিক ডাক্তারের গাফিলতিকেই দায়ী করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    1
    বাঁকুড়ার গঙ্গাজলঘাটির দেসুরিয়া গ্রামে ইলেকট্রিক শক খেয়ে একটি গবাদি পশুর আকস্মিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত গবাদি পশুর মালিক এই ঘটনার জন্য সরাসরি ইলেকট্রিক ডাক্তারের গাফিলতিকেই দায়ী করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং এলাকায় বেশ কিছুক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
    user_Payel Layek
    Payel Layek
    গঙ্গাজলঘাটি, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • আকাশ জয়ের পর নিজের শিকড়ের টানে বাড়ি ফিরলেন পাইলট ভাস্কর দাস। তাকে স্বাগত জানাতে পুরুলিয়া স্টেশনে সাধারণ মানুষের ঢল নেমেছিল। ঘরের ছেলেকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে স্টেশনে জনজোয়ার সৃষ্টি হয়, যা ছিল চোখে পড়ার মতো।
    1
    আকাশ জয়ের পর নিজের শিকড়ের টানে বাড়ি ফিরলেন পাইলট ভাস্কর দাস। তাকে স্বাগত জানাতে পুরুলিয়া স্টেশনে সাধারণ মানুষের ঢল নেমেছিল। ঘরের ছেলেকে এক নজর দেখতে এবং অভিনন্দন জানাতে স্টেশনে জনজোয়ার সৃষ্টি হয়, যা ছিল চোখে পড়ার মতো।
    user_Tittu Tittu
    Tittu Tittu
    পুরুলিয়া 1, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • মানবাজার ১নং ব্লকের আশা কর্মীরা শুক্রবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন। আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মা, শিশু এবং গ্রামীণ জনসাধারণের নিয়মিত স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি তাঁদের ওপর অতিরিক্ত কাজের পাহাড় জমেছে। বর্তমানে কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে, কারণ একসাথে একাধিক প্রকল্পের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপের কাজ শেষ না হতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং তা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ই-কেওয়াইসি (e-KYC) ভেরিফিকেশনের দায়িত্বও তাঁদের ওপর বর্তেছে। আশা কর্মীদের অভিযোগ, এই বিপুল কাজের চাপে মাঠেঘাটে কাজ করতে গিয়ে সাধারণ মানুষকে সন্তুষ্ট করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে বিভিন্ন জায়গায় তাঁদের হয়রানি এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় মানুষের ভুল বোঝাবুঝির কারণে তাঁদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটছে, যা আশা কর্মীদের মধ্যে প্রবল মানসিক চাপ সৃষ্টি করছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতেই মানবাজার ১ ব্লকের আশা কর্মী ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে এই ডেপুটেশন প্রদান করেছে।
    1
    মানবাজার ১নং ব্লকের আশা কর্মীরা শুক্রবার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) ও ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়েছেন। আশা কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মা, শিশু এবং গ্রামীণ জনসাধারণের নিয়মিত স্বাস্থ্য পরিষেবা প্রদানের পাশাপাশি তাঁদের ওপর অতিরিক্ত কাজের পাহাড় জমেছে। বর্তমানে কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা বজায় রাখা অসম্ভব হয়ে পড়েছে, কারণ একসাথে একাধিক প্রকল্পের কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে।

বর্তমানে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপের কাজ শেষ না হতেই আয়ুষ্মান ভারত প্রকল্পের ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এবং তা সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ই-কেওয়াইসি (e-KYC) ভেরিফিকেশনের দায়িত্বও তাঁদের ওপর বর্তেছে। আশা কর্মীদের অভিযোগ, এই বিপুল কাজের চাপে মাঠেঘাটে কাজ করতে গিয়ে সাধারণ মানুষকে সন্তুষ্ট করা কঠিন হয়ে পড়ছে। এর ফলে বিভিন্ন জায়গায় তাঁদের হয়রানি এবং অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। স্থানীয় মানুষের ভুল বোঝাবুঝির কারণে তাঁদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটছে, যা আশা কর্মীদের মধ্যে প্রবল মানসিক চাপ সৃষ্টি করছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধানের দাবিতেই মানবাজার ১ ব্লকের আশা কর্মী ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে এই ডেপুটেশন প্রদান করেছে।
    user_Mr. Amaresh Dutta
    Mr. Amaresh Dutta
    মানবাজার ১, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    16 hrs ago
  • পুরুলিয়ার এক নম্বর ব্লকের মানাড়া গ্রাম পঞ্চায়েতের শিদপুর গ্রামে নিজের পোষা কাড়ার (মহিষ) নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন স্বপন মাহাতো নামে এক যুবক। শনিবার সকালে নিজের পালিত কাড়াটিকে নিয়ে প্রতিদিনের মতোই মাঠে চরাতে গিয়েছিলেন ৩৫ বছরের ওই যুবক। কিন্তু সেখানে নিজের পোষা পশুর আকস্মিক ও নৃশংস হামলার শিকার হন তিনি। এই অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্বপনবাবু। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজের পোষা পশুর এমন নির্মম আচরণ ও যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা শিদপুর গ্রাম তথা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
    1
    পুরুলিয়ার এক নম্বর ব্লকের মানাড়া গ্রাম পঞ্চায়েতের শিদপুর গ্রামে নিজের পোষা কাড়ার (মহিষ) নৃশংস হামলায় প্রাণ হারিয়েছেন স্বপন মাহাতো নামে এক যুবক। শনিবার সকালে নিজের পালিত কাড়াটিকে নিয়ে প্রতিদিনের মতোই মাঠে চরাতে গিয়েছিলেন ৩৫ বছরের ওই যুবক। কিন্তু সেখানে নিজের পোষা পশুর আকস্মিক ও নৃশংস হামলার শিকার হন তিনি।

এই অতর্কিত হামলায় রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন স্বপনবাবু। পরবর্তীতে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নিজের পোষা পশুর এমন নির্মম আচরণ ও যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা শিদপুর গ্রাম তথা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
    user_Subrata Mandal
    Subrata Mandal
    বুন্দওয়ান, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.