logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

শিল্প হলে তবেই উন্নতি হবে,বেকার অবস্থায় ভাতা ঠিকই আছে, যুব সাথীর লাইনে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। পান্ডুয়ার রেগুলেটেড মার্কেটে যুব সাথী প্রকল্পের ক্যাম্প করা হয়েছে। সেখানেই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দিতে দেখা গেল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা করা সৌভিক আচার্য। পান্ডুয়ার খন‍্যান এর তাঁবা এলাকায় তার বাড়ি। তার বাবা প্রিন্টিং প্রেসে কাজ করেন। সৌভিক উচ্চ মাধ্যমিক পাস করার পর কল্যাণী থেকে ডিপ্লোমা করেছেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সৌভিক বলেন,রাজ্য সরকার স্কুল থেকে কলেজ পর্যন্ত যে বিভিন্ন প্রকল্পের করেছে সেটা আমাদের অনেক কাজে লাগে । বেকার যুবকদের ফর্ম ফিলাপ, যাতায়াত ভাড়া তাতে অনেক টাকা খরচ হয়। এই টাকা পেলে সেটা অনেক সাশ্রয় হবে। এতে আমরা খুশি। আমি উচ্চ মাধ্যমিক পাস করার পর কল্যাণী থেকে ডিপ্লোমা করেছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ। সরকারি চাকরির জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছি। কিন্তু কোথাও সরকারি চাকরি পায়নি। এই টাকা পেলে ফর্ম ফিলাপের টাকা জোগাতে সুবিধা হবে। তবে শিল্পের দরকার, শিল্প এলে তবেই উন্নতি হবে। তবুও ভাতা দরকার কারণ মুখ্যমন্ত্রী যে টাকা দিচ্ছেন তাতে আমাদের অনেকটাই সুবিধা হবে। আর নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। পান্ডুয়ার তৃণমূল নেতা সঞ্জয় ঘোষ বলেন, অনেকেই আছেন তারা এই প্রকল্প তে খুশি। অনেকে বিভিন্ন জায়গায় চাকরির জন্য আবেদন করছে তাতে তাদের যে খরচা সেটা অনেকটাই সূরাহা হবে। মুখ্যমন্ত্রীর যুবকদের জন্য যেটা ভেবেছেন তা অকল্পনীয়। বিজেপির পান্ডুয়ার কনভেনার অমিতাভ ঘোষ বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবক যুবতীদের লাইনে দাঁড় করাচ্ছে। এ রাজ্যে শিল্প হলে বেকার যুবকরা কাজ পেতো। আর এখন দেড় হাজার টাকা পাওয়ার জন্য তাদেরকে লাইনে দাঁড় করানো হচ্ছে। শিক্ষিত ছেলেমেয়েদের লাইনে দাঁড় করিয়ে ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষিত যুবক যুবতীদের যেখানে চাকরির দরকার শিল্পের দরকার সেখানে মুখ্যমন্ত্রী সেটা না করে দেড় হাজার টাকা বেকার ভাতা দিচ্ছেন। এটা অত্যন্ত লজ্জার।।।

5 hrs ago
user_News Arambagh Town
News Arambagh Town
সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    5 hrs ago
  • রাজ্য সড়কের দুই ধারে নামানো রয়েছে ইমারতী দ্রব্য। আর সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে সাধারণ মানুষের রাস্তা চলাচলের। যে বা যারা এই ইমারতি দ্রব্যের ব্যবসা করছেন তাদেরকে এলাকার মানুষ অনেক বার ধরে জানানোর পরেও একইভাবে মেন রাস্তার ওপরে পড়ে থাকছে ইমারতি দ্রব্য, তাতে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। কখনো কখনো বড় সড় দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? প্রশ্ন উঠছে প্রশাসনের দিকে? ঘটনাটি গোঘাট থানার অন্তর্গত মামুদপুর বাসস্ট্যান্ডের।
    1
    রাজ্য সড়কের দুই ধারে নামানো রয়েছে ইমারতী দ্রব্য।  আর সেই ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে সাধারণ মানুষের রাস্তা চলাচলের। যে বা যারা এই ইমারতি দ্রব্যের ব্যবসা করছেন তাদেরকে এলাকার মানুষ অনেক বার ধরে জানানোর পরেও একইভাবে মেন রাস্তার ওপরে পড়ে থাকছে ইমারতি দ্রব্য,  তাতে সাধারণ মানুষের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। কখনো কখনো বড় সড় দুর্ঘটনা ঘটে গেলে তার দায় কে নেবে? প্রশ্ন উঠছে  প্রশাসনের দিকে? ঘটনাটি গোঘাট থানার অন্তর্গত মামুদপুর বাসস্ট্যান্ডের।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • শুভেন্দু অধিকারী প্রেস মিট করে জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে চারজন ব্যাক্তি বিজেপিতে যোগদান দিয়েছে দিপাঞ্জন চক্রবর্তী অবসরপ্রাপ্ত এন এস জি কর্তা প্রাক্তন সেনা কর্তা বিপ্লব বিশ্বাস ক্ষিতি গোস্বামির কন্যা কস্তুরি গোস্বামি সহ আরও একজন।এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন যারা বাংলার বিরোধিতা করে এসেছে এতদিন যারা বিজেপির সাম্প্রদায়িক নীতিকে সমর্থন করে এসেছে তারা বিজেপিতে যাবে এটা স্বাভাবিক চার আনার নকুলদানার ক্যাশ মেমো যেমন হাস্যকর এদের বিজেপিতে যোগদান ততটাই হাস্যকর কিছুদিন পর বিজেপি দলটার অস্তিত্ব থাকবে না তখন এদের অস্তিত্ব থাকবে না।
    1
    শুভেন্দু অধিকারী প্রেস মিট করে জানিয়েছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রে চারজন ব্যাক্তি বিজেপিতে যোগদান দিয়েছে দিপাঞ্জন চক্রবর্তী অবসরপ্রাপ্ত এন এস জি কর্তা প্রাক্তন সেনা কর্তা বিপ্লব বিশ্বাস ক্ষিতি গোস্বামির কন্যা কস্তুরি গোস্বামি সহ আরও একজন।এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুনাল  ঘোষ বলেন যারা বাংলার বিরোধিতা করে এসেছে এতদিন যারা বিজেপির সাম্প্রদায়িক নীতিকে সমর্থন করে এসেছে তারা বিজেপিতে যাবে এটা স্বাভাবিক চার আনার নকুলদানার ক্যাশ মেমো যেমন হাস্যকর এদের বিজেপিতে যোগদান ততটাই হাস্যকর কিছুদিন পর বিজেপি দলটার অস্তিত্ব থাকবে না তখন এদের অস্তিত্ব থাকবে না।
    user_ARNAB
    ARNAB
    ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • Post by রিপোর্টারAbhijit Santra
    1
    Post by রিপোর্টারAbhijit Santra
    user_রিপোর্টারAbhijit Santra
    রিপোর্টারAbhijit Santra
    AC Repair কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • দেশ রাজ্যে উন্নয়নের জোয়ার। তারই মাঝে ঘাটালের এই গ্রামে নেই পানীয় জল। স্বাভাবিকভাবেই তীব্র ক্ষভে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত সেচের জল এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে, শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। তবে পানীয় জলের ব্যবস্থা করতে এখনো কেউ আগিয়ে আসেনি। ঘাটাল মহকুমা চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রামের এমনি ছবি। ভোতাখালী গ্রামের ব্রাহ্মণকোলা পাড়ায় প্রায় ৪০ থেকে ৫০ ঘরের বসবাস। সরকারি উদ্যোগে গ্রামে সজল ধারা প্রকল্পের মাধ্যমে পাইপ লাইন দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে যেত, হঠাৎ করে দুই মাস আগে পাম্প বিকল হয়ে যাওয়ায় বন্ধ  পানীয় জলের জোগান। দরিদ্র কৃষি প্রধান এলাকার মানুষজন এর ফলে পড়েছে চরম পানীয় জলের সমস্যা। এলাকার মানুষের দাবি তাদের অর্থ নেই তাই পাম্প মেরামত করতে পারেনি তারা।  গ্রামের জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। অগত্যা দীর্ঘদিন ধরে সরু মেঠো পথের আল ধরে  কৃষিকাজে ব্যবহৃত মাঠের জল এনে পান করতে হচ্ছে তাদের। ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভে গ্রামের  বাসিন্দারা । তবে ঘটনায় রাজনৈতিক দায় ঠেলাঠেলি শুরু হলেও  এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা জেলা  তৃনমূলের নেতা  প্রসুন ঘোষ অবশ্য স্বীকার করেছেন ঘটনার কথা। তিনি বলেন  স্থানীয়ভাবে তাদের জানানো  হয়নি বিষয়টি । সংবাদ মাধ্যমের কাছ থেকেই তারা এই বিষয়টি জানলেন গ্রামের মানুষের সাথে কথা বলে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে, তাঁরা আশ্বাস।  এখন দেখার কবে গ্রামের মানুষগুলোর  পানীয়জলের ট্যাপে জল আসে।
    1
    দেশ রাজ্যে উন্নয়নের জোয়ার। তারই মাঝে ঘাটালের এই গ্রামে নেই পানীয় জল। স্বাভাবিকভাবেই তীব্র ক্ষভে গ্রামের মানুষজন। মাঠ থেকে কৃষিকাজে ব্যবহৃত সেচের জল এনে খেতে হচ্ছে গ্রামের মানুষজনকে। ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে, শুরু হয়েছে রাজনৈতিক দড়ি টানাটানি। তবে পানীয় জলের ব্যবস্থা করতে এখনো কেউ আগিয়ে আসেনি। ঘাটাল মহকুমা চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বান্দিপুর গ্রাম পঞ্চায়েতের ভোতাখালি গ্রামের এমনি ছবি। ভোতাখালী গ্রামের ব্রাহ্মণকোলা পাড়ায় প্রায় ৪০ থেকে ৫০ ঘরের বসবাস। সরকারি উদ্যোগে গ্রামে সজল ধারা প্রকল্পের মাধ্যমে পাইপ লাইন দিয়ে বাড়ি বাড়ি জল পৌঁছে যেত, হঠাৎ করে দুই মাস আগে পাম্প বিকল হয়ে যাওয়ায় বন্ধ  পানীয় জলের জোগান।
দরিদ্র কৃষি প্রধান এলাকার মানুষজন এর ফলে পড়েছে চরম পানীয় জলের সমস্যা। এলাকার মানুষের দাবি তাদের অর্থ নেই তাই পাম্প মেরামত করতে পারেনি তারা।  গ্রামের জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।
অগত্যা দীর্ঘদিন ধরে সরু মেঠো পথের আল ধরে  কৃষিকাজে ব্যবহৃত মাঠের জল এনে পান করতে হচ্ছে তাদের।
ঘটনায় শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভে গ্রামের  বাসিন্দারা ।
তবে ঘটনায় রাজনৈতিক দায় ঠেলাঠেলি শুরু হলেও  এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য তথা জেলা  তৃনমূলের নেতা  প্রসুন ঘোষ অবশ্য স্বীকার করেছেন ঘটনার কথা। তিনি বলেন  স্থানীয়ভাবে তাদের জানানো  হয়নি বিষয়টি । সংবাদ মাধ্যমের কাছ থেকেই তারা এই বিষয়টি জানলেন গ্রামের মানুষের সাথে কথা বলে দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে, তাঁরা আশ্বাস।  এখন দেখার কবে গ্রামের মানুষগুলোর  পানীয়জলের ট্যাপে জল আসে।
    user_Soumen Misra
    Soumen Misra
    সাংবাদিক Chandrakona - Ii, Medinipur West•
    6 hrs ago
  • বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে নবদ্বীপের ভূমিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়। শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি জানাবেন শ্রদ্ধা। চোখ রাখুন নিউজ Kolkata Tv
    1
    বাংলার আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাতে নবদ্বীপের ভূমিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়।
শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর প্রতি জানাবেন শ্রদ্ধা। চোখ রাখুন নিউজ Kolkata Tv
    user_Chanchal Siddhanta (Reporter)
    Chanchal Siddhanta (Reporter)
    Photographer চন্দ্রকোনা 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল থেকে গু*/*লি ভর্তি বন্দুক সহ এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার"" বাকিদের খোঁজে তল্লাশি পুলিসের
    1
    হাড়োয়ার সোনাপুকুর শঙ্করপুর অঞ্চল থেকে গু*/*লি ভর্তি বন্দুক সহ এক কুখ্যাত দুষ্কৃতী গ্রেফতার"" বাকিদের খোঁজে তল্লাশি পুলিসের
    user_Loca news(কৌশিক কাপড়ি )
    Loca news(কৌশিক কাপড়ি )
    দাসপুর 1, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.