logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

৫ তারিখ ৪ মাস ২০২৬ বীরপাড়া আলু ঢুকিয়ে কাজ করে যাচ্ছে সরাসরি আমার খবরের দেখতে পাবেন। কিভাবে কাজ করে যাচ্ছে শুধু দুপাসা কাজে লেগে আসুন সবাই কাজের কাজ বিলিয়ে হিন্দু-মুসলিম এবং যত মনি জাতি ভাইরা আসেও সবাই আসো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে চলি সবাই আমরা একই মানুষ

3 hrs ago
user_Jakir Islam
Jakir Islam
দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
3 hrs ago

৫ তারিখ ৪ মাস ২০২৬ বীরপাড়া আলু ঢুকিয়ে কাজ করে যাচ্ছে সরাসরি আমার খবরের দেখতে পাবেন। কিভাবে কাজ করে যাচ্ছে শুধু দুপাসা কাজে লেগে আসুন সবাই কাজের কাজ বিলিয়ে হিন্দু-মুসলিম এবং যত মনি জাতি ভাইরা আসেও সবাই আসো কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করে চলি সবাই আমরা একই মানুষ

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • তুফানগঞ্জ: কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভা সেরে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জের মারুগঞ্জ ও দেওচড়াই এলাকা। দফায় দফায় হামলা এবং পথ অবরোধে চরম উত্তেজনা ছড়ায় রবিবার রাতে। অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা শেষ করে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি কর্মীরা যখন বাসে ও ছোট গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, তখন তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ এলাকায় তাঁদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কিছু গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো উদ্ধার করা হয়। মারুগঞ্জের রেশ কাটতে না কাটতেই পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়াই মোড় টোল গেট এলাকা। অভিযোগ, সেখানে বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে নতুন করে ঢিল ছোড়া হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তাঁরা গাড়ি থামিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন এবং পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়। হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন বিশ্বেশ্বর বর্মন ও গোপাল রাভা উভয়কেই উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী। তিনি বলেন, “তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মারুগঞ্জ এলাকায় তৃণমূলের একটি শান্তিপূর্ণ মিছিল ছিল। অভিযোগ, সেই মিছিলকে টার্গেট করে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের গাড়ি থামিয়ে মিছিলে হামলার চেষ্টা করেন।” তিনি আরও দাবি করেন, “গত সাড়ে তিন বছর ধরে মারুগঞ্জ এলাকায় কোনো রাজনৈতিক অশান্তি হয়নি। শান্ত মারুগঞ্জকে অশান্ত করতে বিজেপিই প্ররোচনা দিচ্ছে। মারুগঞ্জের সাধারণ মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেছি এবং বিধায়ক দীপক বর্মনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।” বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
    4
    তুফানগঞ্জ: কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভা সেরে ফেরার পথে আক্রান্ত বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগের তির তৃণমূল কংগ্রেসের দিকে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে  তুফানগঞ্জের মারুগঞ্জ ও দেওচড়াই এলাকা। দফায় দফায় হামলা এবং পথ অবরোধে চরম উত্তেজনা ছড়ায় রবিবার রাতে।
অভিযোগ, প্রধানমন্ত্রীর সভা শেষ করে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি কর্মীরা যখন বাসে ও ছোট গাড়িতে করে বাড়ি ফিরছিলেন, তখন তুফানগঞ্জ ১ ব্লকের মারুগঞ্জ এলাকায় তাঁদের ওপর অতর্কিতে হামলা চালানো হয়। বেশ কিছু গাড়ির কাচ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তাদের হস্তক্ষেপে আটকে পড়া গাড়িগুলো উদ্ধার করা হয়।
মারুগঞ্জের রেশ কাটতে না কাটতেই পুনরায় উত্তপ্ত হয়ে ওঠে দেওচড়াই মোড় টোল গেট এলাকা। অভিযোগ, সেখানে বিজেপি কর্মীদের গাড়ি লক্ষ্য করে নতুন করে ঢিল ছোড়া হয়। এই ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। তাঁরা গাড়ি থামিয়ে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করেন এবং পথ অবরোধ করেন। দীর্ঘক্ষণ চলে এই অবরোধ। পরে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং অবরোধ তুলে নেওয়া হয়।
হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। আহতরা হলেন বিশ্বেশ্বর বর্মন ও গোপাল রাভা
উভয়কেই উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী। তিনি বলেন, “তৃণমূলের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মারুগঞ্জ এলাকায় তৃণমূলের একটি শান্তিপূর্ণ মিছিল ছিল। অভিযোগ, সেই মিছিলকে টার্গেট করে ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন নিজে দাঁড়িয়ে থেকে বিজেপি কর্মীদের গাড়ি থামিয়ে মিছিলে হামলার চেষ্টা করেন।”
তিনি আরও দাবি করেন, “গত সাড়ে তিন বছর ধরে মারুগঞ্জ এলাকায় কোনো রাজনৈতিক অশান্তি হয়নি। শান্ত মারুগঞ্জকে অশান্ত করতে বিজেপিই প্ররোচনা দিচ্ছে। মারুগঞ্জের সাধারণ মানুষ এই অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা পুরো ঘটনার ভিডিওগ্রাফি করেছি এবং বিধায়ক দীপক বর্মনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি।”
বর্তমানে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। পরিস্থিতি থমথমে থাকলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
    user_Anirban Barma
    Anirban Barma
    কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    36 min ago
  • প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে মারুগঞ্জ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ির ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবার এই ঘটনায় সরাসরি তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে। অভিযোগ, সভা শেষে বিজেপি কর্মীরা যখন কনভয় নিয়ে ফিরছিলেন, তখন মারুগঞ্জ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিজেপির দাবি, রাজেশ তন্ত্রীর নেতৃত্বে একদল দুষ্কৃতী রাস্তা আটকে গাড়িগুলির ওপর চড়াও হয়। ইট-পাটকেল ছোড়া হয়, একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মীদের মারধর করা হয়। এই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ছড়ায় ভয়। বিজেপির তরফে এই ঘটনাকে “পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস” বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচনের আগে বিরোধীদের ভয় দেখাতেই শাসকদলের ঘনিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে এই ধরনের হামলা চালানো হচ্ছে। যদিও অভিযুক্ত রাজেশ তন্ত্রী বা শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগ-প্রতিআভিযোগের রাজনীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠছে। মারুগঞ্জের এই ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এখন নজর প্রশাসনের দিকে—এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয় কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার।
    1
    প্রধানমন্ত্রীর সভা থেকে ফেরার পথে মারুগঞ্জ এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের গাড়ির ওপর হামলার ঘটনায় নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। এবার এই ঘটনায় সরাসরি তুফানগঞ্জ ১ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রীর নাম জড়িয়ে পড়ায় বিতর্ক আরও তীব্র হয়েছে।
অভিযোগ, সভা শেষে বিজেপি কর্মীরা যখন কনভয় নিয়ে ফিরছিলেন, তখন মারুগঞ্জ এলাকায় পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। বিজেপির দাবি, রাজেশ তন্ত্রীর নেতৃত্বে একদল দুষ্কৃতী রাস্তা আটকে গাড়িগুলির ওপর চড়াও হয়। ইট-পাটকেল ছোড়া হয়, একাধিক গাড়ি ভাঙচুর করা হয় এবং কর্মীদের মারধর করা হয়।
এই হামলায় বেশ কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হন বলে জানা গেছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং সাধারণ মানুষের মধ্যেও ছড়ায় ভয়।
বিজেপির তরফে এই ঘটনাকে “পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস” বলে আখ্যা দেওয়া হয়েছে। তাদের দাবি, নির্বাচনের আগে বিরোধীদের ভয় দেখাতেই শাসকদলের ঘনিষ্ঠ নেতৃত্বকে সামনে রেখে এই ধরনের হামলা চালানো হচ্ছে।
যদিও অভিযুক্ত রাজেশ তন্ত্রী বা শাসকদলের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে অভিযোগ-প্রতিআভিযোগের রাজনীতি আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক সংঘর্ষ ও হিংসার ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠছে। মারুগঞ্জের এই ঘটনাও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
এখন নজর প্রশাসনের দিকে—এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হয় কি না এবং অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয় কি না, সেটাই দেখার।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    37 min ago
  • পায়ে হেঁটে দিনহাটা শহরে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। রবিবার দিনহাটার মদনমোহন বাড়ি থেকে শুরু করে চওড়া হাট পর্যন্ত পদযাত্রা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি। এদিন কর্মী-সমর্থকদের নিয়ে এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল প্রার্থী। পথে পথে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলে ভোটের আবেদন জানান উদয়ন গুহ। অনেকেই তাকে ফুল ও মালা পরিয়ে স্বাগত জানান, যা পুরো কর্মসূচিতে উৎসবের আবহ তৈরি করে। জনসংযোগ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তাঁদের এই সমর্থনই ইঙ্গিত দিচ্ছে, মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন।
    1
    পায়ে হেঁটে দিনহাটা শহরে জনসংযোগ সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। রবিবার দিনহাটার মদনমোহন বাড়ি থেকে শুরু করে চওড়া হাট পর্যন্ত পদযাত্রা করে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন তিনি।
এদিন কর্মী-সমর্থকদের নিয়ে এই জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তৃণমূল প্রার্থী। পথে পথে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলে ভোটের আবেদন জানান উদয়ন গুহ। অনেকেই তাকে ফুল ও মালা পরিয়ে স্বাগত জানান, যা পুরো কর্মসূচিতে উৎসবের আবহ তৈরি করে।
জনসংযোগ প্রসঙ্গে উদয়ন গুহ বলেন, শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। তাঁদের এই সমর্থনই ইঙ্গিত দিচ্ছে, মানুষ ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন কাকে ভোট দেবেন।
    user_Rahen Khandokar
    Rahen Khandokar
    Dinhata - I, Coochbehar•
    51 min ago
  • Post by News Reporter সাংবাদিক
    1
    Post by News Reporter সাংবাদিক
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by Jakir Islam
    1
    Post by Jakir Islam
    user_Jakir Islam
    Jakir Islam
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • *প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।*
    1
    *প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার সময় বিজেপির বুথ সভাপতিকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য।*
    user_Eccn news 24×7
    Eccn news 24×7
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    6 hrs ago
  • Post by Ujjal Sarkar
    1
    Post by Ujjal Sarkar
    user_Ujjal Sarkar
    Ujjal Sarkar
    দিনহাটা ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    11 hrs ago
  • রবিবার কোচবিহার-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জনসভাকে ঘিরে ঘটে গেল এক অত্যন্ত উদ্বেগজনক এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া ঘটনা। কোচবিহার পুলিশ লাইনের সামনে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার সময় আচমকাই এক যুবক কনভয়ের সামনে শুয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা গিয়েছে, ওই যুবকের নাম অসীম সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা-র চুয়াখোলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন, যুবকটি নাকি প্রধানমন্ত্রীকে প্রণাম করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছে। তবে এই যুক্তি অনেকের কাছেই প্রশ্নের জন্ম দিচ্ছে—এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন ব্যক্তি সরাসরি কনভয়ের সামনে পৌঁছে গেল? ঘটনার পরই তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)। দ্রুত ওই যুবককে আটক করা হলেও, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে—নিরাপত্তা বলয়ের ফাঁকফোকর স্পষ্ট হয়ে উঠেছে সকলের সামনে। কয়েক মুহূর্তের এই ঘটনা বড়সড় বিপদের ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন অনেকেই। পুলিশ সূত্রে খবর, কনভয় যখন সভাস্থলের দিকে এগোচ্ছিল, তখনই আচমকা এই ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে, এত স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক ব্যারিকেড ভেঙে বা এড়িয়ে এতটা কাছে পৌঁছে গেল? এটি কি শুধুই একজন ‘ভক্তের’ আবেগঘন আচরণ, নাকি এর আড়ালে রয়েছে নিরাপত্তার মারাত্মক গাফিলতি? ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও দেখা যায়। অনেকেই মনে করছেন, যদি এই ঘটনাটি অন্য কোনও উদ্দেশ্যপ্রণোদিত হতো, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারত। ফলে গোটা নিরাপত্তা ব্যবস্থার উপরই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে। অসীম সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার উদ্দেশ্য ও মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে প্রশাসন থেকে ‘কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি’ বলে জানানো হলেও, এই ধরনের নিরাপত্তা ভাঙনকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না বলেই মত বিশেষজ্ঞদের। সব মিলিয়ে, রবিবারের এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং তা বড়সড় নিরাপত্তা ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর মতো উচ্চপর্যায়ের নেতার নিরাপত্তায় এমন ফাঁক থেকে গেলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
    1
    রবিবার কোচবিহার-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র জনসভাকে ঘিরে ঘটে গেল এক অত্যন্ত উদ্বেগজনক এবং নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নের মুখে ফেলে দেওয়া ঘটনা। কোচবিহার পুলিশ লাইনের সামনে প্রধানমন্ত্রীর কনভয় যাওয়ার সময় আচমকাই এক যুবক কনভয়ের সামনে শুয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, ওই যুবকের নাম অসীম সরকার। তার বাড়ি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত ফালাকাটা-র চুয়াখোলা এলাকায়। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করেছেন, যুবকটি নাকি প্রধানমন্ত্রীকে প্রণাম করার উদ্দেশ্যেই এমন কাণ্ড ঘটিয়েছে। তবে এই যুক্তি অনেকের কাছেই প্রশ্নের জন্ম দিচ্ছে—এত কড়া নিরাপত্তার মধ্যেও কীভাবে একজন ব্যক্তি সরাসরি কনভয়ের সামনে পৌঁছে গেল?
ঘটনার পরই তড়িঘড়ি নড়েচড়ে বসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (SPG)। দ্রুত ওই যুবককে আটক করা হলেও, ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে—নিরাপত্তা বলয়ের ফাঁকফোকর স্পষ্ট হয়ে উঠেছে সকলের সামনে। কয়েক মুহূর্তের এই ঘটনা বড়সড় বিপদের ইঙ্গিত বহন করছে বলেই মনে করছেন অনেকেই।
পুলিশ সূত্রে খবর, কনভয় যখন সভাস্থলের দিকে এগোচ্ছিল, তখনই আচমকা এই ঘটনা ঘটে। প্রশ্ন উঠছে, এত স্তরের নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে ওই যুবক ব্যারিকেড ভেঙে বা এড়িয়ে এতটা কাছে পৌঁছে গেল? এটি কি শুধুই একজন ‘ভক্তের’ আবেগঘন আচরণ, নাকি এর আড়ালে রয়েছে নিরাপত্তার মারাত্মক গাফিলতি?
ঘটনার পর এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের মধ্যে আতঙ্কও দেখা যায়। অনেকেই মনে করছেন, যদি এই ঘটনাটি অন্য কোনও উদ্দেশ্যপ্রণোদিত হতো, তাহলে বড়সড় বিপদ ঘটতে পারত। ফলে গোটা নিরাপত্তা ব্যবস্থার উপরই প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে।
অসীম সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। তার উদ্দেশ্য ও মানসিক অবস্থা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। তবে প্রাথমিকভাবে প্রশাসন থেকে ‘কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি’ বলে জানানো হলেও, এই ধরনের নিরাপত্তা ভাঙনকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না বলেই মত বিশেষজ্ঞদের।
সব মিলিয়ে, রবিবারের এই ঘটনা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—বরং তা বড়সড় নিরাপত্তা ত্রুটির ইঙ্গিত দিচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর মতো উচ্চপর্যায়ের নেতার নিরাপত্তায় এমন ফাঁক থেকে গেলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.