Shuru
Apke Nagar Ki App…
Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। . . . #KalyanBanerjee #Srirampur #hooghly #kolkata #TMC #WestBengal #BengaliNews #NewsUpdate #WestBengalNews
NE Bangla Digital
Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। . . . #KalyanBanerjee #Srirampur #hooghly #kolkata #TMC #WestBengal #BengaliNews #NewsUpdate #WestBengalNews
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। Kalyan Banerjee | সাংবাদিকদের মুখোমুখি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। . . . #KalyanBanerjee #Srirampur #hooghly #kolkata #TMC #WestBengal #BengaliNews #NewsUpdate #WestBengalNews1
- বাজারে দাম বাড়ছে? নজরে প্রশাসন! নবদ্বীপে সকাল থেকেই এসডিওর ঝটিকা অভিযান বাজারে দাম বাড়ছে? নজরে প্রশাসন! নবদ্বীপে সকাল থেকেই এসডিওর ঝটিকা অভিযান চিনির দাম কেন বাড়ছে? কোথাও কি বেআইনিভাবে মজুত করে রাখা হচ্ছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী? আর বাজারে বিক্রি হওয়া সরষের তেল বা হলুদের গুণমানই বা কতটা ঠিক? এই সব প্রশ্নের উত্তর খুঁজতেই বুধবার সকাল থেকে নবদ্বীপের একাধিক বাজার ও গোডাউনে ঝটিকা অভিযান চালাল প্রশাসন। সকাল আনুমানিক ৯টা নাগাদ নবদ্বীপ পৌরসভায় পৌঁছন কৃষ্ণনগর মহকুমা শাসক মৌলি সান্যাল। এরপর প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিক এবং পুলিশকে সঙ্গে নিয়ে ওলাদেবী তলা বাজার, বড় বাজার-সহ বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার এবং গোডাউনে শুরু হয় তল্লাশি। অভিযানের অন্যতম লক্ষ্য ছিল চিনির মজুত খতিয়ে দেখা। সম্প্রতি চিনির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পর কোথাও অতিরিক্ত মজুত করে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কি না, তা যাচাই করেন আধিকারিকরা। বড় কয়েকটি গোডাউনে ৫০০ থেকে ৮০০ কুইন্টাল পর্যন্ত চিনি মজুত থাকার বিষয়টি সামনে এলেও এখনও পর্যন্ত আইনত নির্ধারিত সীমার বেশি মজুতের প্রমাণ মেলেনি বলে জানিয়েছেন মহকুমা শাসক। তবে ব্যবসায়ীদের অতিরিক্ত মজুত না রেখে দ্রুত বাজারে পণ্য সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু চিনিই নয়, এবার নজর খাদ্যপণ্যের গুণমানেও। বাজার থেকে সরষের তেল ও গুঁড়ো হলুদের সন্দেহজনক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। রিপোর্টে ভেজালের প্রমাণ মিললে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। মাছের বাজারেও চলে নজরদারি। ৫০০ গ্রামের কম ওজনের ছোট ইলিশ বিক্রি এবং মাছে ক্ষতিকর রং ব্যবহারের অভিযোগের বিষয়টি নজরে আসায় ব্যবসায়ীদের ঘটনাস্থলেই সতর্ক করা হয়েছে। মৎস্য দপ্তরকেও দেওয়া হয়েছে কড়া নজরদারির নির্দেশ। এদিনের অভিযানে প্রশাসনের সঙ্গে ছিলেন ডিএসপি (ডিএনটি) কৌশিক বসাক, জয়েন্ট বিডিও জয়ন্ত পাঠক, নবদ্বীপ পুরসভার এক্সিকিউটিভ অফিসার নিরুপম রায়, খাদ্য দপ্তর, প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও ডেয়ারি দপ্তরের আধিকারিক এবং নবদ্বীপ থানার পুলিশবাহিনী। ওলাদেবী তলা বাজারের ব্যবসায়ী উত্তম সাহার দাবি, তাঁর দোকানে চাল, ডাল, চিনি-সহ বিভিন্ন পণ্যের গুণমান ও বিক্রয়মূল্য পরীক্ষা করা হয়েছে। নকল বা খোলা ব্র্যান্ডের পণ্য বিক্রি না করে ভালো ব্র্যান্ডের সামগ্রী সঠিক দামে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। আর এখানেই শেষ নয়। প্রশাসন জানিয়েছে, আগামী এক মাস ধরে মহকুমার বিভিন্ন বাজার ও গোডাউনে চলবে এই বিশেষ অভিযান। সমস্ত ব্লকে পর্যায়ক্রমে চালানো হবে সারপ্রাইজ ড্রাইভ। অর্থাৎ বার্তা একটাই—বাজারে কৃত্রিমভাবে দাম বাড়ানো, বেআইনি মজুত কিংবা খাদ্যে ভেজাল—কোনওটাই আর সহজে নজর এড়িয়ে যাবে না।1
- রাত তিনটের সময়ে গুরুতর আহতকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করালেন মানবিক পুলিশ অফিসার গুপ্তিপাড়ায় রাত তিনটের সময়ে ফোনে খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গাড়ি নিয়ে পৌঁছে যান পুলিশ অফিসার দীপঙ্কর সাহা সময় নষ্ট না করেই পুলিশের গাড়িতে আহতকে তুলে নিয়ে পৌঁছে যান কালনা হাসপাতালের ইমারজেন্সীতে শুধুমাত্র আহতের দ্রুত চিকিৎসার ব্যবস্থা তিনি করেন নি, তিনি আহতের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে আহত ব্যক্তির সঙ্গে থাকা ব্যাগ,টাকা পয়সা,মোবাইল ফোন তুলে দেন আহতের দিদি ও বাবার হাতে জানা যায় টোটোচালক শুভঙ্কর দাস রাত তিনটের কিছু আগে টোটো নিয়ে বহিরা গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন সেই সময়েই টোটো টি ফুল স্পীডে জামতলা মোড়ের কাছে একটি দাঁড়িয়ে থাকা লরীর পেছনে সজোরে ধাক্কা মারে এক্সিডেন্টের খবর পেয়েই পুলিশের R.T গাড়ি ঘটনাস্থলে এসেই ওই টোটো চালক কে উদ্ধার করে এবং দ্রুত নিয়ে গিয়ে কালনা হাসপাতালের ইমারজেন্সী তে ভর্তি করে মানবিক পুলিশ অফিসার দীপঙ্কর সাহার সক্রিয়তার জন্য আজ বেঁচে গেলো একটি প্রাণ প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ৩৫ বছরের ওই যুবক ঠিক সময়ে পুলিশের টিম জামতলায় না পৌঁছাতে পারলে অতো রাতে চিকিৎসার সুযোগ না পেয়ে আরও বড়ো বিপদ ঘটতে পারতো অতিরিক্ত রক্তক্ষরণ এর জন্য জীবনের ঝুঁকি ছিলো বলে স্থানীয় সুত্রের খবর সকলেই এই মানবিক পুলিশ অফিসার দীপঙ্কর সাহার প্রশংসা করছেন সাংবাদিক চিরঞ্জীব চট্টোপাধ্যায় বেহুলা,জামতলা, বলাগড়1
- সরকার চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে ফুটপাত কাণ্ডে কটাক্ষ কুণাল ঘোষের1
- বর্ধমান গুডশেড ট্রাক অ্যাসোসিয়েশনের সভা চলাকালীন চরম বিশৃঙ্খলা বুধবার রাত্রি আটটা নাগাদ বর্ধমান শহরের জিটি রোডের একটি অনুষ্ঠান বাড়িতে চলছিল বর্ধমান গুডসেড ট্রাক অ্যাসোসিয়েশনের সভা। আর সেই সবার চলাকালীন অপর এক সংগঠনের সদস্যরা ঢুকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঘটনাস্থলে ছুটে আসে বর্ধমান থানার পুলিশ। অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গেছে বর্ধমান গুডসেড ট্রাক অ্যাসোসিয়েশনের হিসাব নিকাশ নিয়ে প্রশ্ন ওঠে আর তাই নিয়ে বিবাদ।1
- ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মাত্র কয়েক দিনের ব্যবধানে ঝড়খালিতে ফের বাঘের মৃত্যু, কয়েক দিনের ব্যবধানে সুন্দরীর পর এবার গেল ‘সুন্দর’ ঝড়খালি : দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে ফের বাঘের মৃত্যু। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই পুনর্বাসন কেন্দ্রে পরপর দুটি বাঘের মৃত্যু ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল প্রায় ১৬ বছর বয়সি পুরুষ বাঘ ‘সুন্দর’-এর। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, গত ১২ দিন ধরে সংক্রমণজনিত অসুস্থতার কারণে ‘সুন্দর’-এর চিকিৎসা চলছিল। চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগের বন আধিকারিক নিশা গোস্বামী জানান, সংক্রমণের কারণেই বাঘটিকে চিকিৎসা করা হচ্ছিল। এর আগে কয়েক দিন আগেই একই কেন্দ্রে মৃত্যু হয়েছিল ‘সুন্দরী’ নামে একটি বাঘিনীর। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একটি বাঘের মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে বন্যপ্রাণপ্রেমীদের মধ্যে। প্রায় ১৬ বছর ধরে বেঁচে থাকা ‘সুন্দর’ দীর্ঘদিন ধরে এই পুনর্বাসন কেন্দ্রে ছিল। বয়সজনিত নানা জটিলতার পাশাপাশি সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়েছিল বলে বন দপ্তর সূত্রে খবর। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরপর দুই বাঘের মৃত্যুতে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপনা ও বাঘগুলির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেও, বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘সুন্দর’-কে সুস্থ করে তুলতে চিকিৎসার সমস্তরকম চেষ্টা করা হয়েছিল। বাঘের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বন্যপ্রাণপ্রেমী মহলে।1
- Nepal | নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতা। Nepal | নেপালে হড়পা বানে বিপর্যস্ত একাধিক এলাকা, ভারতেও জারি সর্তকতা। . . . . #nepal #NepalNews #flood #flashflood #IndiaNews #হরপা_বান #NewsUpdate #BengaliNews1
- নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! নেপালে ভয়াবহ হড়পা বান ; জল কাদার স্রোতে ভেসে গেল সমস্ত কিছু ; প্রায় দেড়শ জন ভারতীয় পর্যটক নিখোঁজ! তিব্বত সীমান্তবর্তী নেপালের, রাসুয়া জেলায় ভোটেকোশী (Bhotekoshi) নদীতে এই বিধ্বংসী বান হয় আজ 26/08/26 সকালে। বানে ভেসে যায় বাড়ি, রাস্তা,সেতু, জলবিদ্যুৎ কেন্দ্র প্রভৃতি। দুর্ঘটনায় ৩৯৪ জন পর্যটক সহ, হাজার হাজার মানুষ নিখোঁজ। মানুষ দৌড়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি ; দেখুন সেই ভয়াবহ ভিডিও, যা সংগৃহীত। লেখনী ও ভিডিও-এডিটিং: অনুপম সরকার চক্রবর্তী। (অনলাইনে বিজ্ঞাপন দেবার জন্য, অথবা কোন সংবাদ প্রকাশের জন্য: হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন: +91-9832254656)1