Shuru
Apke Nagar Ki App…
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এসে তৃণমুলের বিরুদ্ধে তুলল একাধিক অভিযোগ।
জনতার খবর - Janatar Khabar
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পশ্চিমবঙ্গে এসে তৃণমুলের বিরুদ্ধে তুলল একাধিক অভিযোগ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by জনতার খবর - Janatar Khabar1
- ধূপগুড়ি: ভোটের মুখে ফের উত্তপ্ত ধূপগুড়ি। ১১ নম্বর ওয়ার্ডে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেস ও সিপিআইএমের দলীয় পতাকা ছিঁড়ে ফেলার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে রাস্তায় পতাকাগুলি পড়ে থাকতে দেখে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় কর্মীরা। ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দু’টি সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তি রাতের অন্ধকারে অত্যন্ত পরিকল্পিতভাবে একের পর এক পতাকা ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষারোপের পালা।নেতা দেবদুলাল ঘোষ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, "তৃণমূলের জয় নিশ্চিত জেনেই এই চক্রান্ত করা হচ্ছে। সব দলের পতাকাই সম্মানীয়, এমন কাজ মেনে নেওয়া যায় না।"পাল্টা জবাবে বিজেপি নেতা চন্দন দত্ত বলেন, "এবারের লড়াই জনতা বনাম শাসকের। এমন ঘৃণ্য কাজ করার প্রয়োজন আমাদের নেই। প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অবিলম্বে সিসিটিভি দেখে দোষীকে গ্রেপ্তার করা হোক।" ভোটের ঠিক আগে এমন ঘটনায় ১১ নম্বর ওয়ার্ডের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে। বর্তমানে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।1
- সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত মমতা বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, 'সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।'1
- ১৫ SC Dhupguri Khatti Mari Garkhuta Koloni গত কয়েক বছর ধরে রাস্তা পটিছুটি দিয়ে আসছেন কিন্তু আজ ২০ বছর পেরিয়ে গেল কোনো সুযোগ সুবিধা পাওয়া যায়নি এবারে আমার এটি আশা রাখছি দয়াকরে sobar কাছে পাঠানোর সুযোগ করে দিবেন আমদের B J P নরেশ রায় আমন্ত্রণ জানাই আবার jay shree ram ♈🚩1
- Post by Utpal Roy MNG1
- নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে বাড়িতেই ভোট দিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক মঙ্গলা কান্ত রায়। বছরের শুরুর দিনেই ভোট কর্মী ও কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে পৌঁছে ভোট গ্রহণ করেন। ময়নাগুড়ি ব্লকে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। বয়স প্রায় ১০৪ বছর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের পোস্টাল ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই অনুযায়ী বুধবার পদ্মশ্রী মঙ্গলকান্ত রায়ের বাড়িতে এসে ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা।1
- মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধায় বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারে এসে সাফ জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরী করতে দেওয়া হবেনা।1
- ধুপগুড়ি শহরের বুকে রাতের অন্ধকারে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলার অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিলো। অভিযোগ, বুধবার গভীর রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ধুপগুড়ি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ১৯৬ নম্বর বুথ এলাকায় গিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিড়ে ফেলার পাশাপাশি বামেদের দলীয় পতাকা খুলে ফেলে। ঘটনা সিসি ফুটেজে পরিষ্কার দেখা যায় , কোন এক ব্যক্তি তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা গুলি খুলে ছিড়ে রাস্তায় ফেলে দিচ্ছে। বাদ যায়নি বামেদের লাল পতাকা। বামেদের লাল পতাকা গুলিও খুলে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ধুপগুড়ি প্রশাসনকে অভিযোগ জানানো হয়েছে বলে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা দেবদুলাল ঘোষ বলেন। দেবদুলাল ঘোষ আরো বলেন, একটি দলের রাজনৈতিক পতাকা বাদ দিয়ে মূলত তৃণমূল কংগ্রেসের পতাকা গুলিকে চিহ্নিত করে খুঁলে ছিড়ে ফেলে দেওয়ার পাশাপাশি বামেদের লাল পতাকাও খুঁলে ফেলে দেয়। এলাকায় রাজনৈতিক অশান্তি বাড়ানোর উদ্দেশ্যেই এই কাজ কোন রাজনৈতিক দল করেছে। বিষয়টি তারা নির্বাচন কমিশনে জানানোর পাশাপাশি ধুপগুড়ি থানাতেও জানিয়েছেন বলে তিনি জানান।1