Shuru
Apke Nagar Ki App…
ফরাক্কায় ২টি গরু সহ এক ব্যক্তি গ্রেফতার, পশু পাচারের অভিযোগে মামলা। ফরাক্কায় গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সারাফত শেখ (৫২), বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর চালকপাড়া এলাকায়।
Daily Bulletin
ফরাক্কায় ২টি গরু সহ এক ব্যক্তি গ্রেফতার, পশু পাচারের অভিযোগে মামলা। ফরাক্কায় গরু পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম সারাফত শেখ (৫২), বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুর চালকপাড়া এলাকায়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- মালদার ভূতনীতে ত্রাণের জন্য হাহাকার, জীবন বাজি রেখে ত্রাণ নিতে আসলেন ছোট ছোট শিশুরাও1
- সাগরপাড়া বিশ্বনাথ মন্দিরে দুর্গাপুজোর খুঁটি পুজোর আয়োজন সাগরপাড়া শ্রী শ্রী বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল। বুধবার দুপুরে মন্দির প্রাঙ্গণে পুরোহিতের মন্ত্রপাঠ ও ঘন্টার আওয়াজে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। এদিন সাগরপাড়া শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দিরের দুর্গাপুজো কমিটির সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে খুঁটি পুজো অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,গত বছর থেকে শ্রী শ্রী বাবা বিশ্বনাথ ও রাধাগোবিন্দ জিও মন্দির কমিটি দুর্গাপুজো শুরু করে। এবছর দ্বিতীয় বছরে পা দেবে এই কমিটির পুজো। দুর্গাপুজোর আর মাত্র একমাস অপেক্ষা। তারপরেই আসছে বাঙালির সবচেয়ে বড় উৎসব। আট থেকে আশি সকলেই মেতে উঠবে সেই উৎসবে। পুজোর এক মাস আগে থেকেই আনুষ্ঠানিকভাবে পুজো প্যান্ডেলের কাজ শুরু হল।1
- লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া-ই ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ : ধৃত পঞ্চায়েত সদস্যার স্বামী সহ আরও ১ জন। লালবাগের গুধিয়া এলাকা থেকে প্রায় ৮ কেজি ৩০০ গ্রাম গাঁজা-সহ দু’জনকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার গুধিয়া ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছে থাকা ব্যাগ থেকে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। ধৃত সাজাহান সেখ ও জাব্বার সেখের বাড়ি ইসলামপুর থানার মোক্তারপুর এলাকায় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, এই মাদক তারা ইসলামপুরে নিয়ে যাচ্ছিল। ধৃত সাজাহান সেখের স্ত্রী পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের টিকিটে জয়ী সদস্যা হলেও, গত বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসে যোগ দেওয়ায় এলাকায় কংগ্রেস কর্মী হিসেবেই পরিচিত। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। পঞ্চায়েত সদস্যার স্বামীর এই কাণ্ডকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এবং বিজেপি-র মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ সদস্য অসীম কুমার মন্ডল ঘটনাটি নিয়ে চরম কটাক্ষ করেছেন।1
- আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। আজ থেকে শুরু হলো অর্ধবার্ষিক পরীক্ষা ২০২৬ মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগরে। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত এক ঐতিহ্যবাহী দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান লালগোলা যাহা পীরতলা আমতলা মোড়ে অবস্থিত মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। দীর্ঘদিনের পড়াশোনা, নিয়মিত অনুশীলন ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের পর আজ শিক্ষার্থীরা পরীক্ষার হলে বসে নিজেদের অর্জিত জ্ঞান ও মেধার মূল্যায়নে অংশগ্রহণ করছে। প্রত্যেক শিক্ষার্থী অত্যন্ত মনোযোগ, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরীক্ষার হলে শিক্ষার্থীদের মধ্যে রয়েছে জ্ঞান অর্জনের আগ্রহ, ভালো ফলাফল করার প্রত্যাশা এবং নিজেদের যোগ্যতা প্রমাণের চেষ্টা। কেউ মনোযোগ দিয়ে প্রশ্নপত্র পড়ছে, কেউ সুন্দরভাবে উত্তর লিখছে, আবার কেউ নিজের প্রস্তুতিকে কাজে লাগিয়ে পরীক্ষায় সাফল্য অর্জনের চেষ্টা করছে। শিক্ষকগণও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার্থীদের সঠিকভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পরীক্ষা কেবল ভালো নম্বর পাওয়ার মাধ্যম নয়; বরং এটি শিক্ষার্থীদের জ্ঞান, মেধা, মনোযোগ, ধৈর্য ও আত্মবিশ্বাস যাচাই করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের দুর্বলতা চিহ্নিত করে ভবিষ্যতে আরও ভালোভাবে পড়াশোনা করার অনুপ্রেরণা পায়। বিশেষ করে মাদরাসার শিক্ষার্থীদের জন্য কুরআন-হাদিস, দ্বীনি শিক্ষা, আদব-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের পাশাপাশি জেনারেল সাধারণ শিক্ষার জ্ঞান অর্জনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদরাসা রহমানিয়া মাদানিয়া, জমিয়তনগর-এর পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।1
- শহর বর্ধমানের ভেরি খানায় গনেশ পূজা উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন ভেরীখানা যুবক বৃন্দ আমরা সবাই ক্লাবের উদ্যোগে গণেশ পূজোর আয়োজন আজ মঙ্গলবার রাত্রি আটটা ত্রিশ থেকেই বিশেষ ভোগের আয়োজন। জানা গেছে প্রতিবছরই এই গণেশ পুজো করে থাকেন এলাকার যুবকেরা গতকাল পায়েশ বিতরণ করা হয়েছিল আজ ভেড়িখানা এলাকা সহ শ্যামলাল, ঝাপান তলা এলাকার সাধারণ মানুষ ভোগ খেতে উপস্থিত হয়। পূজার উদ্যোক্তা যুবকেরা জানান প্রায় দুই থেকে আড়াই হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে যা সম্পূর্ণ শেষ হয়ে যায়।1
- দুর্গাপূজা কমিটিগুলির সঙ্গে প্রশাসনিক সমন্বয় বৈঠক কোক ওভেন থানার আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে কোক ওভেন থানার উদ্যোগে দুর্গাপূজা কমিটিগুলিকে নিয়ে প্রশাসনিক সমন্বয় বৈঠক মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হল। দুর্গাপুরের স্থানীয় শ্রেয়সী লজে আয়োজিত এই বৈঠকে থানা এলাকার প্রায় সমস্ত দুর্গাপূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই। এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায়, কোক ওভেন থানার আধিকারিকরা, ট্রাফিক বিভাগ এবং দমকল বিভাগের প্রতিনিধিরা। আসন্ন পুজোকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা, যান চলাচল এবং অগ্নিনিরাপত্তা নিয়ে পুজো কমিটিগুলিকে একাধিক নির্দেশিকা দেওয়া হয়।1
- গভীর রাতে গরু পাচারের অভিযোগ, দুটি গরু সহ পঞ্চায়েত সদস্যের স্বামী গ্রেফতার সামসেরগঞ্জে। গভীর রাতে গরু পাচারের চেষ্টার অভিযোগে দুটি গরু সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম অসিকুল ইসলাম ওরফে কালু, বাড়ি সামসেরগঞ্জের তিনপাকুড়িয়া অঞ্চলের বাবুপুর এলাকায়। জানা গিয়েছে, ধৃতের স্ত্রী তিনপাকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য।1
- বাড়িতে ঢুকে ২৪ লক্ষ টাকা নগদ এবং প্রায় ২৫ ভরি সোনার গয়না নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে, ইংরেজবাজার থানার গাবগাছি যদুপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই সমস্ত বিবরণ জানিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমি ব্যবসায়ী সইদুর রহমান। জানা গিয়েছে, এদিন সকালে সইদুর রহমান নিচের ঘর থেকে উপরের তলার শৌচালয়ে যান। সেই সময় তাঁর স্ত্রী হাসনা বানু এবং মেয়ে বাড়িতে ফিরে আসেন। বাড়িতে ঢুকে তাঁরা দেখতে পান, আলমারিতে রাখা নগদ টাকা ও সোনার গয়না নেই। অভিযোগ, সেই সুযোগেই দুষ্কৃতীরা ঘরে ঢুকে টাকা ও গয়না নিয়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, আলমারি বা ঘরের কোনও জিনিসপত্র ভাঙচুর করা হয়নি। নির্দিষ্ট জায়গায় রাখা টাকা ও গয়না অনায়াসেই নিয়ে যাওয়া হয়েছে। তাই তাঁদের সন্দেহ, পরিচিত কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ঘটনায় আতঙ্কিত পরিবার থানায় অভিযোগ জানিয়েছেন।1
- অসহায় সন্তু সরকারের পাশে দাঁড়ালো সাগরপাড়ার বিজেপি কর্মীরা দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। চিকিৎসা করতে করতে সবকিছু শেষ। সেই অসুস্থ অসহায় সন্তু সরকারের পাশে দাঁড়ালো সাগরপাড়ার বিজেপি কর্মীরা। প্রায় ৯ মাস ধরে কিডনির সমস্যায় ভুগছেন সাগরপাড়ার সন্তু সরকার। দীর্ঘদিনের চিকিৎসায় ইতিমধ্যেই তার জীবনের জমানো সমস্ত সঞ্চয় শেষ হয়ে গিয়েছে। চিকিৎসার খরচ চালাতে বাড়ির জমি বাদে যে সামান্য জমিজমা ছিল,তারও অধিকাংশ বিক্রি করতে হয়েছে বলে দাবি পরিবারের। এখন সংসার চালানোই দায় হয়ে পড়েছে। জানা যায়,সন্তু সরকারের চিকিৎসার জন্য প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হয়। পাশাপাশি রয়েছে সংসারের যাবতীয় খরচ। বৃদ্ধ বাবা-মা,স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে সংসার চালানোও তার পক্ষে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। অসুস্থতার কারণে কাজকর্ম করতে না পারায় মানুষের দ্বারে দ্বারে সাহায্যের আবেদন করে কোনওরকমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। পরিবারের অভিযোগ, জনপ্রতিনিধি থেকে প্রশাসনের বিভিন্ন স্তরে সাহায্যের আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত তেমন কোনও সহায়তা মেলেনি। বর্তমানে সাধারণ মানুষের সহযোগিতাতেই কোনওরকমে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সন্তু সরকার। এই পরিস্থিতিতে অসহায় ওই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সাগরপাড়ার বেশকিছু বিজেপি কর্মী। মঙ্গলবার অসুস্থ সন্তু সরকারের বাড়িতে পৌঁছান সাগরপাড়ার বিজেপি কর্মীরা। তাঁরা পরিবারের হাতে কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন এবং আগামী দিনেও পাশে থাকার আশ্বাস দেন। সন্টু সরকারের একটাই আবেদন—সামর্থ্য অনুযায়ী যদি কেউ তাকে আর্থিকভাবে সহযোগিতা করেন, তাহলে হয়তো তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হয়। সহায়তা করতে যোগাযোগ: ফোন পে নম্বর: 9641483959 নাম আসবে - সন্তু সরকার। যে যতটুকু পারবেন এই অসহায় মানুষটির জন্য সহযোগিতার তার হাত বাড়িয়ে দিন।1