Shuru
Apke Nagar Ki App…
সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, ঝাড়খণ্ডের যুবক গ্রেপ্তার। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি দেশি সাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হল। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
Daily Bulletin
সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, ঝাড়খণ্ডের যুবক গ্রেপ্তার। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি দেশি সাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হল। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, ঝাড়খণ্ডের যুবক গ্রেপ্তার। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি দেশি সাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হল। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।1
- দশভুজা মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি।এমনকি দেখেছেন মা লক্ষ্মীর ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী ছবি মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের এক গ্রামে গাঙ্গুরিয়া মিশনে । এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ১৯৯৯ সাল থেকে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী পুজো। সেই থেকেই বিশেষ রীতি মেনে দেবীর আরাধনা চলে আসছে। সকালে দেবী মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে তাঁর পুজো করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর আরাধনা করা হয় বলে আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরের বছর থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।1
- মালদার বামনগোলায় ১৮ হাতের মহালক্ষ্মী, ২৬ বছর ধরে পূজিত হচ্ছেন শক্তিরূপে অপূর্ব বর্মন বামনগোলা: দশভুজা বলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কিন্তু মা লক্ষ্মীরও যে ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া। এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ২০০০ সাল থেকে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী পুজো। সেই থেকেই বিশেষ রীতিতে দেবীর আরাধনা চলে আসছে। সকালে দেবী মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে তাঁর পুজো করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর আরাধনা করা হয় বলে আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। ২০০০ সাল থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।1
- বামনগোলার গাঙ্গুরিয়া আশ্রমে ১৮ হাতের মহালক্ষ্মীর আরাধনা মালদা: দশভুজা বলতেই সাধারণত চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি। কিন্তু দেবী লক্ষ্মীর ১৮ হাতের রূপের কথা অনেকেরই অজানা। মালদার বামনগোলা ব্লকের গাঙ্গুরিয়া এলাকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে কোজাগরী লক্ষ্মীপুজো উপলক্ষে পূজিত হন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও ধর্মীয় নিষ্ঠার সঙ্গে এই বিশেষ পুজো হয়ে আসছে আশ্রমে। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয় এই আশ্রম। পরের বছর, অর্থাৎ ১৯৯৯ সাল থেকে এখানে শুরু হয় ১৮ হাতের মহালক্ষ্মীর আরাধনা। সেই থেকে নির্দিষ্ট রীতি মেনে প্রতিবছর দেবীর পুজো হয়ে আসছে। আশ্রমের বিশেষত্ব হলো, সকালে মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে দেবীর আরাধনা করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম ও শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র এবং প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর পুজো করা হয় বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ। তাঁদের মতে, দেবীর এই রূপের মধ্যে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয় রয়েছে। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে দিনভর বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। দেবীর ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। পাশাপাশি রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়েছিল। তার পরের বছর থেকেই ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো শুরু হয়। দীর্ঘদিন ধরে সেই ধর্মীয় পরম্পরা মেনে আজও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করা হচ্ছে। এই ব্যতিক্রমী মহালক্ষ্মী পুজো দেখতে প্রতিবছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো উপলক্ষে আশ্রম চত্বরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। সব মিলিয়ে, ১৮ হাতের মহালক্ষ্মীর অনন্য রূপ এবং দীর্ঘদিনের ধর্মীয় পরম্পরাকে ঘিরে বামনগোলার গাঙ্গুরিয়া শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমের এই পুজো বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে ভক্তদের কাছে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে এই বিশেষ মহালক্ষ্মী আরাধনা।1
- নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ! গ্রেপ্তার ৩ নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ! গ্রেপ্তার ৩1
- সীমান্ত এলাকায় রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার রাতে রঘুনাথগঞ্জের বড় শিমুল গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল আল মামুন ইসলামকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল রাতে দুটি গরু নিয়ে ওই যুবক সীমান্তের দিকে যাচ্ছিল। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বাংলাদেশি পরিচয় দেয়। তাঁর কাছে ছিল না ভারতে থাকার কোন বৈধ কাগজপত্র। শুধুই কী গরু পাচার নাকি তাঁর অনুপ্রবেশের অন্য কোন কারন আছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতের কাছে থেকে দুটি গরু বাজেয়াপ্ত করে পুলিশ।1
- ফরাক্কার আমতলায় পরিযায়ী শ্রমিক খুনে কিনারা, CCTV ফুটেজের সূত্রে গ্রেপ্তার মূল অভিযুক্ত, সাংবাদিক বৈঠকে জানাল পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কা থানার আমতলা এলাকায় গত শুক্রবার সকালে এক পরিযায়ী শ্রমিক মোবারক হোসেন (২৭)-এর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সকালে ফরাক্কা থানায় এক সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সজল কুমার কান্তি জানান , সকালে নাসিম শেখের ধানক্ষেতে দেহ পড়ে থাকার খবর আসে ফরাক্কা থানায়। খবর পেয়ে ফারাক্কার থানার আইসি অমিত মুখার্জি এবং ফরাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ির ওসি প্রিয়তোষ সিংহ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে কিছু মদের বোতল সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। এরপর মৃতের কল ডিটেইলস এবং যে দোকান থেকে মাদক কেনা হয়েছিল সেখানকার CCTV ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।1
- রিল লাইফ যেন রিয়ালে!মৃত্যুর পরও পরিবারকে জানানো হল না! বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ। পর্দার রিল লাইফ যেন নেমে এলো রিয়ালে! বলিউড তারকা অক্ষয় কুমারের 'গাব্বার 'মুভির মতোই এবার হাসপাতালের মৃত রোগীকে ভর্তি রেখে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। চিকিৎসার গাফিলতির রোগী মৃত্যু ও পরবর্তীতে সেই তথ্য চেপে যাওয়ার অভিযোগের ধুমধুমার কান্ড বাধলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে।সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য পরিবারের কাছে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়।1