Shuru
Apke Nagar Ki App…
রিল লাইফ যেন রিয়ালে!মৃত্যুর পরও পরিবারকে জানানো হল না! বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ। পর্দার রিল লাইফ যেন নেমে এলো রিয়ালে! বলিউড তারকা অক্ষয় কুমারের 'গাব্বার 'মুভির মতোই এবার হাসপাতালের মৃত রোগীকে ভর্তি রেখে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। চিকিৎসার গাফিলতির রোগী মৃত্যু ও পরবর্তীতে সেই তথ্য চেপে যাওয়ার অভিযোগের ধুমধুমার কান্ড বাধলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে।সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য পরিবারের কাছে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়।
Lalgola news
রিল লাইফ যেন রিয়ালে!মৃত্যুর পরও পরিবারকে জানানো হল না! বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ। পর্দার রিল লাইফ যেন নেমে এলো রিয়ালে! বলিউড তারকা অক্ষয় কুমারের 'গাব্বার 'মুভির মতোই এবার হাসপাতালের মৃত রোগীকে ভর্তি রেখে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। চিকিৎসার গাফিলতির রোগী মৃত্যু ও পরবর্তীতে সেই তথ্য চেপে যাওয়ার অভিযোগের ধুমধুমার কান্ড বাধলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে।সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য পরিবারের কাছে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ! গ্রেপ্তার ৩ নবগ্রামে ১২ নম্বর জাতীয় সড়কে পুলিশের তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ মোবাইলের যন্ত্রাংশ! গ্রেপ্তার ৩1
- সীমান্ত এলাকায় রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী রঘুনাথগঞ্জে ফের গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী। শনিবার রাতে রঘুনাথগঞ্জের বড় শিমুল গ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আব্দুল আল মামুন ইসলামকে। পুলিশ সুত্রে জানা গিয়েছে গতকাল রাতে দুটি গরু নিয়ে ওই যুবক সীমান্তের দিকে যাচ্ছিল। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই সে বাংলাদেশি পরিচয় দেয়। তাঁর কাছে ছিল না ভারতে থাকার কোন বৈধ কাগজপত্র। শুধুই কী গরু পাচার নাকি তাঁর অনুপ্রবেশের অন্য কোন কারন আছে তা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃতের কাছে থেকে দুটি গরু বাজেয়াপ্ত করে পুলিশ।1
- হরিহরপাড়ার কাঞ্চননগর মাঠপাড়ায় রাতের অন্ধকারে ৪৪৪টি কলাগাছ কাটার ঘটনায় এলাকায় চাঞ্চল্য! #Hariharpara #KanchanagarMatpara #BananaOrchardDestroyed #FarmerInDistress #NewsUpdate #ShmBangali1
- জলঙ্গী পদ্মা নদীতে স্নান করতে নেমে এক ব্যক্তির মর্মান্তিক মৃ'ত্যু মৃতদেহ দাহ করার পর নদীতে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার পিকনিক পয়েন্ট ঘাটে মরা পদ্মানদীতে। জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম যোগেশ চৌধুরী (৪০)। তাঁর বাড়ি চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের চোঁয়াপাড়া চৌধুরীপাড়ায়। স্থানীয়রা জানান মদ্যপ অবস্থায় নদীতে স্নান করতে নেমে আর উঠে আসেননি তিনি। পরে পুলিশ- বিএসএফ ও স্থানীয় মানুষের প্রচেষ্টায় তল্লাশিতে ঘটনার ঘন্টাখানেকের মধ্যেই মৃতদেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃতের কাকা শ্বশুর অনিল দাস এর অসুস্থতা জনিত কারণে মৃত্যু হয়। সেই মৃতদেহ জলঙ্গির সাহেব রামপুর শ্মশানে দাহ করার পর যোগেশ চৌধুরী ও তার তিনজন বন্ধু মিলে জলঙ্গির পিকনিক পয়েন্ট ঘাটে মরা পদ্মানদীতে স্নান করতে নামেন। স্নানকরে তিন বন্ধু উঠে আসলেও যোগেশ চৌধুরী উঠে আসেননি। বন্ধুদের সন্দেহ হয় যোগেশ চৌধুরী তলিয়ে গিয়েছেন। তারপরেই খোঁজাখুঁজি শুরু হয় জানানো হয় জলঙ্গি থানার পুলিশকে। ঘটনার স্থলের কাছেই কর্তব্যরত থাকেন বিএসএফের জোয়ানরা সবাই মিলে তল্লাশির কাজ শুরু করেন। চোয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাকিবুল ইসলাম রকি জানান স্থানীয় জেলেদের হাজারী বড়শির ফেলে নদীতে তল্লাশি চালাতেই বড়শিতে মৃতদেহ আটকে যায় ও টেনে তোলা হয়।" পরে পুলিশ মৃতদেহ ময়না তদন্তের ব্যবস্থা করে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।1
- সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, ঝাড়খণ্ডের যুবক গ্রেপ্তার। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে পুলিশের অভিযানে দুটি দেশি সাটার পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হল। এই ঘটনায় ঝাড়খণ্ডের পাকুড় জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।1
- দশভুজা মানে আমাদের চোখের সামনে ভেসে ওঠে দেবী দুর্গার প্রতিচ্ছবি।এমনকি দেখেছেন মা লক্ষ্মীর ১৮টি হাত থাকতে পারে, তা অনেকেরই অজানা। এমনই এক ব্যতিক্রমী ছবি মহালক্ষ্মী পুজোর সাক্ষী মালদার বামনগোলা ব্লকের এক গ্রামে গাঙ্গুরিয়া মিশনে । এখানকার শ্রীশ্রী সারদা তীর্থ আশ্রমে দীর্ঘ ২৬ বছর ধরে প্রাচীন রীতিনীতি ও নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছেন ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী। ১৯৯৯ সাল থেকে এই আশ্রমে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মী পুজো। সেই থেকেই বিশেষ রীতি মেনে দেবীর আরাধনা চলে আসছে। সকালে দেবী মহালক্ষ্মীর শক্তিরূপে এবং রাতে কোজাগরী লক্ষ্মীরূপে তাঁর পুজো করা হয়। দেবীর ১৮টি হাতে রয়েছে চক্র, ত্রিশূল, গদা, তির-ধনুক, বজ্র, কুঠার, পদ্ম, শঙ্খ-সহ বিভিন্ন অস্ত্র ও প্রতীক। অসুরবিনাশিনী শক্তিরূপে দেবীকে কল্পনা করেই এই বিশেষ রূপে তাঁর আরাধনা করা হয় বলে আশ্রম কর্তৃপক্ষের বক্তব্য। কোজাগরী পূর্ণিমা উপলক্ষে আশ্রমে পুজোর বিভিন্ন আচার-অনুষ্ঠান পালিত হয়। ১৬ রকম উপাচারে দেবীর পুজো, যজ্ঞে ১০৮টি বেলপাতা অর্পণ এবং বিশেষ ভোগ নিবেদনের রীতি রয়েছে। ভোগে থাকে পাঁচ রকমের ভাজা, তিন রকমের তরকারি, ডাল ও মিষ্টি। রাতে চিত্রপটেও মহালক্ষ্মীর পুজো করা হয়। আশ্রমের স্বামী আত্মাপ্রেনানন্দ মহারাজ জানান, ১৯৯৮ সালে আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। পরের বছর থেকে শুরু হয় ১৮ হাতবিশিষ্ট মহালক্ষ্মীর পুজো। দেবীকে এখানে লক্ষ্মী, দুর্গা ও চণ্ডীর বিভিন্ন রূপের সমন্বয়ে শক্তির প্রতীক হিসেবে আরাধনা করা হয়। এই ব্যতিক্রমী পুজো দেখতে প্রতি বছর দূরদূরান্ত থেকে ভক্তদের সমাগম হয়। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা থাকে। ২৬ বছরের ঐতিহ্য ধরে আজও ভক্তি ও নিষ্ঠার সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বামনগোলার গাঙ্গুরিয়া সারদা তীর্থ আশ্রমের এই বিশেষ মহালক্ষ্মী পুজো।1
- ফরাক্কার আমতলায় পরিযায়ী শ্রমিক খুনে কিনারা, CCTV ফুটেজের সূত্রে গ্রেপ্তার মূল অভিযুক্ত, সাংবাদিক বৈঠকে জানাল পুলিশ। মুর্শিদাবাদের ফরাক্কা থানার আমতলা এলাকায় গত শুক্রবার সকালে এক পরিযায়ী শ্রমিক মোবারক হোসেন (২৭)-এর গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার সকালে ফরাক্কা থানায় এক সাংবাদিক সম্মেলনে জঙ্গিপুর পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি সজল কুমার কান্তি জানান , সকালে নাসিম শেখের ধানক্ষেতে দেহ পড়ে থাকার খবর আসে ফরাক্কা থানায়। খবর পেয়ে ফারাক্কার থানার আইসি অমিত মুখার্জি এবং ফরাক্কা এনটিপিসি পুলিশ ফাঁড়ির ওসি প্রিয়তোষ সিংহ ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থল থেকে কিছু মদের বোতল সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়। এরপর মৃতের কল ডিটেইলস এবং যে দোকান থেকে মাদক কেনা হয়েছিল সেখানকার CCTV ফুটেজ খতিয়ে দেখে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।1
- রিল লাইফ যেন রিয়ালে!মৃত্যুর পরও পরিবারকে জানানো হল না! বেসরকারি নার্সিংহোমে তুমুল বিক্ষোভ। পর্দার রিল লাইফ যেন নেমে এলো রিয়ালে! বলিউড তারকা অক্ষয় কুমারের 'গাব্বার 'মুভির মতোই এবার হাসপাতালের মৃত রোগীকে ভর্তি রেখে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। চিকিৎসার গাফিলতির রোগী মৃত্যু ও পরবর্তীতে সেই তথ্য চেপে যাওয়ার অভিযোগের ধুমধুমার কান্ড বাধলো মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার অন্তর্গত রঘুনাথগঞ্জ এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহর জুড়ে।সেক্ষেত্রে বিস্ফোরক অভিযোগ, মৃত্যুর পরও রোগীকে আটকে রেখে অতিরিক্ত টাকা আদায়ের জন্য পরিবারের কাছে পুরো বিষয়টি চেপে যাওয়া হয়।1