logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

গতকাল সকাল ৭টায় সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের সীং টিলায় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদারের বসত ঘর, গাড়ি, বাইকসহ যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ২০শে জুন বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধক্ষ্য বাসুদেব চক্রবর্তী, সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় গণ চৌধুরী এবং কোষাধক্ষ্য মৃগাঙ্ক শেখর দে সহ আরও অনেকে।

10 hrs ago
user_Biswajit Chakraborty
Biswajit Chakraborty
সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
10 hrs ago

গতকাল সকাল ৭টায় সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের সীং টিলায় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদারের বসত ঘর, গাড়ি, বাইকসহ যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ২০শে জুন বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধক্ষ্য বাসুদেব চক্রবর্তী, সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় গণ চৌধুরী এবং কোষাধক্ষ্য মৃগাঙ্ক শেখর দে সহ আরও অনেকে।

More news from ত্রিপুরা and nearby areas
  • আজ, ২১ জুন, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে এক বর্ণাঢ্য 'যোগ মহোৎসব' আয়োজিত হয়েছে। পতঞ্জলি যোগ পীঠের তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল— "সুস্থ বার্ধক্যের জন্য যোগ"। সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যোগ শিক্ষক তপন রায় উপস্থিত থেকে যোগব্যায়াম পরিচালনা করেন। আয়োজক সংস্থা হিসেবে ভারত স্বাভিমান ট্রাস্ট, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, পতঞ্জলি কৃষাণ সেবা সমিতি এবং যুবভারতের সম্মিলিত প্রয়াস বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অনুষ্ঠানে সাব্রুম রামঠাকুর আশ্রমের সম্পাদক মৃদুল জনপতি সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য অনুগামী উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের শারীরিক ও মানসিক সমস্যা দূর করে মানুষকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। সব বয়সের মানুষের মধ্যে যোগের এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এই যোগ মহোৎসব সফলভাবে সম্পন্ন হয়।
    1
    আজ, ২১ জুন, দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার সাব্রুমের শ্রী শ্রী রামঠাকুর সেবা মন্দিরে এক বর্ণাঢ্য 'যোগ মহোৎসব' আয়োজিত হয়েছে। পতঞ্জলি যোগ পীঠের তত্ত্বাবধানে পরিচালিত এই বিশেষ কর্মসূচির মূল প্রতিপাদ্য বিষয় ছিল— "সুস্থ বার্ধক্যের জন্য যোগ"।

সকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। যোগ শিক্ষক তপন রায় উপস্থিত থেকে যোগব্যায়াম পরিচালনা করেন। আয়োজক সংস্থা হিসেবে ভারত স্বাভিমান ট্রাস্ট, পতঞ্জলি যোগ সমিতি, মহিলা পতঞ্জলি যোগ সমিতি, পতঞ্জলি কৃষাণ সেবা সমিতি এবং যুবভারতের সম্মিলিত প্রয়াস বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

অনুষ্ঠানে সাব্রুম রামঠাকুর আশ্রমের সম্পাদক মৃদুল জনপতি সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অসংখ্য অনুগামী উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, নিয়মিত যোগাভ্যাস বার্ধক্যের শারীরিক ও মানসিক সমস্যা দূর করে মানুষকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহায্য করে। সব বয়সের মানুষের মধ্যে যোগের এই বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার নিয়ে এই যোগ মহোৎসব সফলভাবে সম্পন্ন হয়।
    user_CHANNEL  BIBORTON
    CHANNEL BIBORTON
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    52 min ago
  • গতকাল সকাল ৭টায় সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের সীং টিলায় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদারের বসত ঘর, গাড়ি, বাইকসহ যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ২০শে জুন বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধক্ষ্য বাসুদেব চক্রবর্তী, সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় গণ চৌধুরী এবং কোষাধক্ষ্য মৃগাঙ্ক শেখর দে সহ আরও অনেকে।
    1
    গতকাল সকাল ৭টায় সাব্রুমের দমদমা গ্রাম পঞ্চায়েতের সীং টিলায় সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদারের বসত ঘর, গাড়ি, বাইকসহ যাবতীয় আসবাবপত্র আগুনে ভস্মীভূত হয়ে যায়।

এই ঘটনার খবর পেয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধি দল ২০শে জুন বিকাল ৫টায় ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শনে আসেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক সুব্রত দে, সহ-সভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধক্ষ্য বাসুদেব চক্রবর্তী, সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় গণ চৌধুরী এবং কোষাধক্ষ্য মৃগাঙ্ক শেখর দে সহ আরও অনেকে।
    user_Biswajit Chakraborty
    Biswajit Chakraborty
    সাব্রুম, দক্ষিণ ত্রিপুরা, ত্রিপুরা•
    10 hrs ago
  • সকল NEET পরীক্ষার্থীকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, 'যাই ঘটুক না কেন, আমি সবসময় আপনার সঙ্গে আছি এবং আপনাকে রক্ষা করতে থাকব'। যারা পুনরায় NEET পরীক্ষা দিচ্ছেন, তাদের প্রত্যেককে অসংখ্য শুভকামনা জানানো হয়েছে। একইসাথে সরকারের কাছে এই প্রত্যাশা রাখা হয়েছে যে, এইবার NEET পরীক্ষা যেন কোনো রকম ত্রুটি ছাড়াই অনুষ্ঠিত হয়। কারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই প্রচুর মানসিক চাপ সহ্য করেছে; তাই এখন আর কোনো শিশুর আশা ভঙ্গ হওয়া উচিত নয়।
    1
    সকল NEET পরীক্ষার্থীকে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় বসার আহ্বান জানানো হয়েছে। পরীক্ষার্থীদের এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, 'যাই ঘটুক না কেন, আমি সবসময় আপনার সঙ্গে আছি এবং আপনাকে রক্ষা করতে থাকব'। যারা পুনরায় NEET পরীক্ষা দিচ্ছেন, তাদের প্রত্যেককে অসংখ্য শুভকামনা জানানো হয়েছে। একইসাথে সরকারের কাছে এই প্রত্যাশা রাখা হয়েছে যে, এইবার NEET পরীক্ষা যেন কোনো রকম ত্রুটি ছাড়াই অনুষ্ঠিত হয়। কারণ ছাত্রছাত্রীরা ইতিমধ্যেই প্রচুর মানসিক চাপ সহ্য করেছে; তাই এখন আর কোনো শিশুর আশা ভঙ্গ হওয়া উচিত নয়।
    user_YOUNG TIGER
    YOUNG TIGER
    Local News Reporter কারবুক, গোমতী, ত্রিপুরা•
    10 hrs ago
  • শনিবার বিকেলে সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে ভবানীপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য অধীর ভৌমিক। সভার সভাপতিত্ব করেন সুভাষ দেব। এই কর্মসূচির মূল কারণ হলো সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন জ্বালানি ও বিদ্যুতের দাম অত্যধিক হারে বৃদ্ধি করা, যার ফলস্বরূপ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম হুহু করে বেড়ে যাচ্ছে। অভিযোগ করা হয় যে, এই রাজ্যের সরকার বা প্রশাসনের এই বিষয়ে কোনও হেলদোল নেই। এই পরিপ্রেক্ষিতেই বামপন্থী দল মাঠে নেমে মানুষকে জানানোর জন্য ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থানগুলিতে প্রতিবাদে সরব হয়ে মিছিল ও সভা সংঘটিত করে চলেছে। লক্ষ্যণীয় বিষয় হলো, এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচিতে বামেরা সরব হয়েছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী, তাদের এই কর্মসূচিকে আশি শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে। দলীয় সূত্র আরও জানায় যে, আগামী দিনে বাকি যে সমস্ত বাণিজ্যিক এলাকাগুলি রয়েছে, প্রতিটিতেই তাদের এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে একদিকে সংগঠন শক্তিশালী হচ্ছে, অন্যদিকে মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনও পাচ্ছে। সিপিআইএম এই ইস্যুটিকে অত্যন্ত বাস্তবমুখী বলে মনে করছে।
    1
    শনিবার বিকেলে সিপিআইএম নিদয়া অঞ্চল কমিটির উদ্যোগে ভবানীপুর বাজারে এক প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম সোনামুড়া মহকুমা সম্পাদক তথা বামপন্থী বিধায়ক শ্যামল চক্রবর্তী এবং মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য অধীর ভৌমিক। সভার সভাপতিত্ব করেন সুভাষ দেব। এই কর্মসূচির মূল কারণ হলো সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সরকার কর্তৃক বিভিন্ন জ্বালানি ও বিদ্যুতের দাম অত্যধিক হারে বৃদ্ধি করা, যার ফলস্বরূপ নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম হুহু করে বেড়ে যাচ্ছে। অভিযোগ করা হয় যে, এই রাজ্যের সরকার বা প্রশাসনের এই বিষয়ে কোনও হেলদোল নেই। এই পরিপ্রেক্ষিতেই বামপন্থী দল মাঠে নেমে মানুষকে জানানোর জন্য ধনপুর বিধানসভা এলাকার বিভিন্ন বাণিজ্যিক স্থানগুলিতে প্রতিবাদে সরব হয়ে মিছিল ও সভা সংঘটিত করে চলেছে।

লক্ষ্যণীয় বিষয় হলো, এখন পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার বহু বাণিজ্যিক প্রতিষ্ঠানে এই ধরনের কর্মসূচিতে বামেরা সরব হয়েছে। দলীয় সূত্রের খবর অনুযায়ী, তাদের এই কর্মসূচিকে আশি শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে। দলীয় সূত্র আরও জানায় যে, আগামী দিনে বাকি যে সমস্ত বাণিজ্যিক এলাকাগুলি রয়েছে, প্রতিটিতেই তাদের এই জাতীয় কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে একদিকে সংগঠন শক্তিশালী হচ্ছে, অন্যদিকে মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থনও পাচ্ছে। সিপিআইএম এই ইস্যুটিকে অত্যন্ত বাস্তবমুখী বলে মনে করছে।
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    9 hrs ago
  • মেলাঘর থানা তাদের 'চিতা গতি' অভিযানের মাধ্যমে একটি চুরি হওয়া স্কুটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে বড় সাফল্য অর্জন করেছে।
    1
    মেলাঘর থানা তাদের 'চিতা গতি' অভিযানের মাধ্যমে একটি চুরি হওয়া স্কুটি মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করে বড় সাফল্য অর্জন করেছে।
    user_সাহসী কন্ঠ।
    সাহসী কন্ঠ।
    Artist Bishalgarh, Sepahijala•
    13 hrs ago
  • খোয়াই জেলা বিজেপিতে নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন সমীর দাস।
    1
    খোয়াই জেলা বিজেপিতে নতুন সভাপতির দায়িত্বভার গ্রহণ করেছেন সমীর দাস।
    user_Partha Biswas
    Partha Biswas
    Credit reporting agency তেলিয়ামুড়া, খোয়াই, ত্রিপুরা•
    14 hrs ago
  • চিচিংছড়া-মনু রোডের জরাজীর্ণ ও খানাখন্দে ভরা অবস্থা বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই এই সড়ক কাদামাটি ও জলাবদ্ধতার এক মরণফাঁদে পরিণত হচ্ছে, যেখানে প্রতিদিন ছাত্রছাত্রী, রোগী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই বেহাল দশা দেখে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে: "এটা কি রাস্তা, নাকি মরণফাঁদ?"
    1
    চিচিংছড়া-মনু রোডের জরাজীর্ণ ও খানাখন্দে ভরা অবস্থা বর্তমানে সাধারণ মানুষের নিত্যদিনের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য বৃষ্টিতেই এই সড়ক কাদামাটি ও জলাবদ্ধতার এক মরণফাঁদে পরিণত হচ্ছে, যেখানে প্রতিদিন ছাত্রছাত্রী, রোগী, চাকরিজীবী এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এই বেহাল দশা দেখে এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরছে: "এটা কি রাস্তা, নাকি মরণফাঁদ?"
    user_Sonali Tripura News
    Sonali Tripura News
    Media Consultant লংতরাই ভ্যালি, ধলাই, ত্রিপুরা•
    19 hrs ago
  • ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত জীবনকে ঘিরে নতুন অধ্যায় শুরুর জল্পনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এসব দাবি অনুযায়ী, তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এই খবর অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে। তবে এই গুঞ্জন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এই আলোচনাগুলো শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং বিতর্কের উপর ভিত্তি করে তৈরি, এবং এর সত্যতা যাচাই করা হয়নি। দর্শকদের এমন গুজবকে যাচাইকৃত তথ্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
    1
    ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেবের ব্যক্তিগত জীবনকে ঘিরে নতুন অধ্যায় শুরুর জল্পনা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে। এসব দাবি অনুযায়ী, তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলে শোনা যাচ্ছে। এই খবর অনলাইনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তা নিয়ে নেটদুনিয়ায় তোলপাড় চলছে।

তবে এই গুঞ্জন সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এই আলোচনাগুলো শুধুমাত্র সামাজিক মাধ্যমে প্রচারিত প্রতিবেদন এবং বিতর্কের উপর ভিত্তি করে তৈরি, এবং এর সত্যতা যাচাই করা হয়নি। দর্শকদের এমন গুজবকে যাচাইকৃত তথ্য হিসেবে গ্রহণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
    user_YOUNG TIGER
    YOUNG TIGER
    Local News Reporter Karbook, Gomati•
    18 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.