Shuru
Apke Nagar Ki App…
উৎসবের আবহের মাঝেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! জখম একাধিক, শুরু উদ্ধার কাজ উৎসবের আবহের মধ্যেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত হরিহরপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বহরমপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইকের সঙ্গে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই এলাকায় দ্রুত গতিতে আসা একটি টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে টোটো ও বাইকের যাত্রীরা । বিকট আওয়াজ শুনে ঘটনার পরেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
Lalgola news
উৎসবের আবহের মাঝেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! জখম একাধিক, শুরু উদ্ধার কাজ উৎসবের আবহের মধ্যেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত হরিহরপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বহরমপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইকের সঙ্গে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই এলাকায় দ্রুত গতিতে আসা একটি টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে টোটো ও বাইকের যাত্রীরা । বিকট আওয়াজ শুনে ঘটনার পরেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- রাষ্ট্রীয় একতা দিবসের আগে জঙ্গিপুরে রক্তদান পুলিশের, রক্ত দিলেন ৪৬ পুলিশ কর্মী রাষ্ট্রীয় একতা দিবসের আগে রক্তদান শিবিরের আয়োজন করা হল জঙ্গিপুর পুলিশ জেলা প্রশাসনের পক্ষ থেকে। ৩১ অক্টোবর 'রাষ্ট্রীয় একতা দিবস'। শুধু রক্তদান শিবিরই নয় আরও বেশ কিছু কর্মসূচী নেওয়া হবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। শনিবার জঙ্গিপুরে এসপি অফিসে হল রক্তদান শিবির। পুলিশ কর্মী, আধিকারিক থেকে সিভিক ভলান্টিয়াররা রক্ত দিলেন শিবিরে। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবির ঘুরে দেখেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিং।1
- সামশেরগঞ্জে পুলিশের অভিযান, ১৩টি অবৈধ মোবাইল বাজেয়াপ্ত! গ্রেপ্তার এক1
- জলঙ্গীর দেবীপুরে নিজের বাবার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন নিজের মেয়ে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সঙ্গে বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ তুলল খোদ নিজের মেয়ে। অভিযোগ উঠলো জলঙ্গী বিডিও অফিসের এক অস্থায়ী কর্মী রতন কুমার দাসের বিরুদ্ধে। প্রতিবাদ করায় নিজের মেয়ে এবং শ্যালককে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি। যদিও রতন কুমার দাসের দাবি,সাজানো ঘটনা। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার দেবীপুর এলাকার ঘটনা। সূত্র মারফত জানা গেছে,স্বামী,স্ত্রী হলেও রতন কুমার দাস তার স্ত্রীর সঙ্গে বর্তমানে কোন সম্পর্ক নেই। দুজনেই চাকরি করেন। এবং আলাদা আলাদা থাকেন। দশ বছর ধরে তাদের ডিভোর্সের মামলা চলছে। এর মধ্যে গত বুধবার দশমীর রাতে রতন কুমার দাসের মেয়ে তানিসা দাস তার বাবার বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি বাবার বাড়ির পাঁচিলের মধ্যে বাবাকে অন্য এক মহিলার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। তারপর সে প্রতিবাদ করেন এবং বাবার কাছে জানতে চান,ওই মহিলা এতো রাতে কিসের জন্য এসেছে,তার সাথে কিসের সম্পর্ক। এই কথা বলার পর রতন কুমার দাস তার মেয়েকে বলে কার অনুমতিতে বাড়ির মধ্যে এসেছিস এবং সেই সময় তাকে একের পর এক মারতে থাকে বলে অভিযোগ। চিৎকার চেঁচামেচি শুনে তানিসা দাসের মামা প্রশান্ত কুমার রায় তাকে বাঁচাতে গেলে তাকেও মারধর শুরু করে বলে অভিযোগ। মারের চোটে প্রশান্তের চোখের কোনায় গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হতে থাকে। ঘটনার পর পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে দুজনকেই উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে চিকিৎসা করান। তারপর রতন কুমার দাসের স্ত্রী লিলি রায় দাস সাগরপাড়া থানায় স্বামী রতন কুমার দাস এবং সাভিয়া নামের এক মহিলার নামে লিখিত অভিযোগ দায়ের করেন। সাভিয়া দেবীপুর পঞ্চায়েতের ডেঙ্গু নিয়ে কাজ করেন জানান লিলি রায় দাস। তিনি জানান,আমাদের ডিভোর্সের মামলা চলছে। এর মধ্যে আমার স্বামী সাভিয়া নামের অন্য মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছে। আমার মেয়ে তার বাবার কুকীর্তি দেখে ফেলায় তাকে এবং আমার কাকাতো ভাইকে বেধড়ক মারধর করেছে। আমি প্রশাসনের কাছে এই ঘটনার সুবিচার চাই। যদিও এই বিষয়ে রতন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। কারো সঙ্গে আমার কোন সম্পর্ক নেই। ফালতু মিথ্যা অভিযোগ। পাশাপাশি আরেক অভিযুক্ত সাভিয়া তিনিও জানান,এইসবের আমি কিছুই জানি না। কেন এরকম করছে জানি না। লিখিত অভিযোগের ভিত্তিতে সাগরপাড়া থানার পুলিশ পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করেছে।1
- রাস্তার উপর বালি-পাথর ও পাঠকাঠির স্তূপ! পুলিশের উপস্থিতিতে JCB দিয়ে সরানো হল অবৈধভাবে রাখা সামগ্রী রাস্তা কি জ্বালানি রাখার জায়গা? মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর থেকে দেবীপুর যাওয়ার রাস্তার দু'ধারে বালি, পাথর, আখের অবশিষ্টাংশ ও প্রচুর পাঠকাঠি রাস্তার উপর রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এর ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা তৈরি হয়। এরপর পুলিশের উপস্থিতিতে JCB দিয়ে রাস্তার উপর রাখা ওই সমস্ত সামগ্রী সরিয়ে দেওয়া হয়। রাস্তা চলাচলের উপযোগী রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাস্তার উপর বালি-পাথর ও পাঠকাঠির স্তূপ! পুলিশের উপস্থিতিতে JCB দিয়ে সরানো হল অবৈধভাবে রাখা সামগ্রী রাস্তা কি জ্বালানি রাখার জায়গা? মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ধনিরামপুর থেকে দেবীপুর যাওয়ার রাস্তার দু'ধারে বালি, পাথর, আখের অবশিষ্টাংশ ও প্রচুর পাঠকাঠি রাস্তার উপর রাখা হয়েছিল বলে জানা গিয়েছে। এর ফলে যান চলাচলে সমস্যার আশঙ্কা তৈরি হয়। এরপর পুলিশের উপস্থিতিতে JCB দিয়ে রাস্তার উপর রাখা ওই সমস্ত সামগ্রী সরিয়ে দেওয়া হয়। রাস্তা চলাচলের উপযোগী রাখতে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।1
- সামসেরগঞ্জে স্বামী খুনে ধৃত স্ত্রীকে ৭ দিনের হেফাজত চেয়ে আদালতে পাঠাল পুলিশ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে স্বামীকে খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া স্ত্রীকে জঙ্গিপুর আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম নাবেরা খাতুন। বাড়ি সামসেরগঞ্জের ফুলন্দর গ্রামে। শনিবার তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, শুক্রবার সকালে ফুলন্দর গ্রামের বাসিন্দা টোটোচালক জাহাঙ্গীর মোমিন (২৩)-এর মৃতদেহ নিজের বাড়ি থেকেই উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের তরফে স্ত্রীর ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। অভিযোগ পেয়ে তদন্তে নামে সামসেরগঞ্জ থানার পুলিশ। শামসেরগঞ্জ থানার আইসির নেতৃত্বে দ্রুত তদন্ত শুরু হয়। শুক্রবার বিকেলেই স্ত্রী নাবেরা খাতুনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, দাম্পত্য অশান্তির জেরে শ্বাসরোধ করে স্বামীকে খুন করা হয়েছে। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহকে কেন্দ্র করে অশান্তির অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছে সামসেরগঞ্জ থানার পুলিশ।1
- মণিপুর থেকে বীজ, ইউটিউব থেকে অনুপ্রেরণা—নতুন ধান চাষে চমক হবিবপুরে গত বছর কালো ধানের চাষ করে নজর কেড়েছিলেন, এবারও নতুন ধরনের ধান চাষ করে চর্চায় হবিবপুরের কৃষক রতন প্রামাণিক। বুলবুলচণ্ডী গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা এলাকার বাসিন্দা রতনবাবুর দাহারলাঙ্গি এলাকায় প্রায় পাঁচ বিঘা জমি রয়েছে। এবার সেই জমির ১০ কাঠায় কালো ধানের চাষ করেছেন তিনি। ইউটিউব দেখে অনুপ্রাণিত হয়ে মণিপুর থেকে অর্ডার দিয়ে বীজ এনে এই চাষ শুরু করেন। রতনবাবুর দাবি, গত বছরের ধানের পাতা ও ধান দুটোই কালো ছিল। তবে এবারের ধানের ধরন কিছুটা আলাদা। এই ধানের পাতা ও চাল কালো হওয়ায় তিনি এটিকে ব্ল্যাক রাইস বলছেন। কৃষকের মতে, সাধারণ ধান চাষের মতোই খরচ হয়েছে, তবে ফলন বেশি এবং চালের গুণমানও ভালো। নতুন নতুন জাতের ধান চাষ করতে ভালোবাসেন তিনি। প্রচলিত চাষের পাশাপাশি নতুন কিছু করার এই আগ্রহই তাঁকে বারবার ব্যতিক্রমী উদ্যোগ নিতে উৎসাহিত করছে।1
- উৎসবের আবহের মাঝেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা! জখম একাধিক, শুরু উদ্ধার কাজ উৎসবের আবহের মধ্যেই ভর সন্ধ্যায় ভয়াবহ দুর্ঘটনা মুর্শিদাবাদের সদর মহকুমা বহরমপুরের অন্তর্গত হরিহরপাড়ায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বহরমপুরের দিক থেকে আসা একটি দ্রুতগামী বাইকের সঙ্গে যাত্রী বোঝায় টোটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে ওই এলাকায় দ্রুত গতিতে আসা একটি টোটোর সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় রাস্তায় ছিটকে পড়ে টোটো ও বাইকের যাত্রীরা । বিকট আওয়াজ শুনে ঘটনার পরেই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন।1
- ভরতপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে : আশঙ্কাজনক দুই শিশুসহ ৫ জন। ভরতপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে : আশঙ্কাজনক দুই শিশুসহ ৫ জন। ভরতপুরে কান্দি-সালার রাজ্য সড়কে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ মারাত্মকভাবে জখম হলেন অন্তত ৫ জন। শনিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ভরতপুর থানার খাটানপাড়া সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দকুলুট গ্রাম থেকে ৩৫ বছর বয়সী দানিস সেখ ও তাঁর ভাই ৩০ বছরের ইন্তাজ সেখ নিজ নিজ সন্তানকে নিয়ে ভরতপুর থানার কাছের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে খাটানপাড়ার কাছে বিপরীত দিক থেকে আসা ভরতপুর দিঘিরপাড়ার ২১ বছর বয়সী তরুণ রনি সেখের বাইকের সঙ্গে তাঁদের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কার তীব্রতায় সকলেই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে দুই শিশুসহ চারজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সরাসরি মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং শিশু দুটিকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, তবে প্রাথমিক চিকিৎসার পর ইন্তাজ সেখকে ছেড়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ভরতপুর থানার পুলিশ দুর্ঘটনাকবলিত বাইক দুটি বাজেয়াপ্ত করেছে এবং ঘটনার পেছনে বেপরোয়া গতি না অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখতে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।1