*ধর্মনগর বি বি আই স্কুল মাঠে প্রথম বর্ষের গণেশ মহোৎসবের খুঁটি পূজা* নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৫ আগস্ট: ধর্মনগর বি বি আই স্কুল মাঠে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে গণেশ মহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার উৎসব কমিটির উদ্যোগে সম্পন্ন হলো খুঁটি পূজার শুভ সূচনা। প্রথম বর্ষের এই গণেশ মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এলাকায়।কমিটির কনভেনর সুরজিৎ দাস চৌধুরী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর হবে গণেশের মূর্তি আনয়ন অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হবে গণেশ পূজা। ওইদিন দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে।এবারের উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মহাযজ্ঞ। পাশাপাশি সন্ধ্যার পর দর্শনার্থীদের জন্য অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় আচার- অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে উৎসবকে সর্বজনীন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কমিটির কনভেনর।উৎসবের শেষ দিনে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দশমী তিথিতে অনুষ্ঠিত হবে বিশেষ গণেশ কার্নিভাল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণেশ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের মহোৎসব।প্রথম বছরেই ধর্মনগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে গণেশ মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক কমিটি।
*ধর্মনগর বি বি আই স্কুল মাঠে প্রথম বর্ষের গণেশ মহোৎসবের খুঁটি পূজা* নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৫ আগস্ট: ধর্মনগর বি বি আই স্কুল মাঠে প্রথমবারের মতো আয়োজিত হতে চলেছে গণেশ মহোৎসব। এই উপলক্ষে মঙ্গলবার উৎসব কমিটির উদ্যোগে সম্পন্ন হলো খুঁটি পূজার শুভ সূচনা। প্রথম বর্ষের এই গণেশ মহোৎসবকে ঘিরে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে এলাকায়।কমিটির কনভেনর
সুরজিৎ দাস চৌধুরী জানান, আগামী ১৩ সেপ্টেম্বর হবে গণেশের মূর্তি আনয়ন অনুষ্ঠান। ১৪ সেপ্টেম্বর যথাযথ ধর্মীয় রীতিনীতি মেনে অনুষ্ঠিত হবে গণেশ পূজা। ওইদিন দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন থাকছে।এবারের উৎসবের অন্যতম বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে মহাযজ্ঞ। পাশাপাশি সন্ধ্যার পর দর্শনার্থীদের জন্য অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ধর্মীয় আচার- অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক কর্মসূচির
মাধ্যমে উৎসবকে সর্বজনীন রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কমিটির কনভেনর।উৎসবের শেষ দিনে অর্থাৎ ১৬ সেপ্টেম্বর দশমী তিথিতে অনুষ্ঠিত হবে বিশেষ গণেশ কার্নিভাল। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গণেশ প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের মহোৎসব।প্রথম বছরেই ধর্মনগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণে গণেশ মহোৎসবকে সাফল্যমণ্ডিত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেছে আয়োজক কমিটি।
- *যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা, কর্মীদের সঙ্গে বৈঠক* নিজস্ব প্রতিনিধি।। আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে স্থানীয় পার্টি অফিস পরিদর্শন করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে পার্টি অফিসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন বিরোধী দলনেতা। দলের কার্যালয় ও কর্মীদের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়।উল্লেখ্য, ২৫ আগস্ট যোগেন্দ্রনগর এলাকায় একটি রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর স্থানীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। সিপিআই(এম) অভিযোগ করে, মিছিলের সঙ্গে যুক্ত কিছু সমর্থক তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছিল।এদিনের পরিদর্শনে জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ঘটনাটি নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।4
- অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরের অফিসটিলা–পদ্মপুর রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পার্লার ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক যুবককে পার্লারের মালিক ভাগ্যশ্রী সিনহার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান সত্যজিৎ গোস্বামীর স্ত্রী। এরপর ঘটনাকে কেন্দ্র করে পার্লার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, উত্তেজনার মধ্যে পার্লারে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা এবং পার্লার মালিকের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সঠিক, তা তদন্তের পরই স্পষ্ট হবে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।1
- ধর্মনগর জেলা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ সংকট, চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগে অভিভাবকরা দীর্ঘদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার প্রয়োজন হলেও চিকিৎসক সংকটের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন এক শিশুর পরিবারের সদস্যরা। অসুস্থ শিশুকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসে তাঁরা শিশুরোগ বিশেষজ্ঞের খোঁজ করেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক আগরতলায় রেফার হয়ে গিয়েছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। এর ফলে ধর্মনগর জেলা হাসপাতালে শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক অভিভাবকের অভিযোগ, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাঁরা গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে এই হাসপাতালে আসতেও আতঙ্কিত বোধ করছেন। এর প্রভাব পড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডেও। অভিযোগ অনুযায়ী, রোগীর সংখ্যা কমে যাওয়ায় শিশু ওয়ার্ড কার্যত রোগীশূন্য হয়ে পড়ছে। অভিভাবক ও রোগীর পরিবারের সদস্যদের দাবি, ধর্মনগর জেলা হাসপাতালে দ্রুত পূর্ণসময়ের পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ করে শিশু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা হোক। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা।4
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা! ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা!1
- যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী2
- কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে। কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে।1
- 🚨 খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।1
- *ধর্মনগরের রাস্তা ও উন্নয়নমূলক কাজের গতি বাড়াতে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিধায়কের বৈঠক* নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৫ আগস্ট: ধর্মনগর শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি, রাস্তার সমস্যা এবং দ্রুত মেরামত ও পুনরুদ্ধার নিয়ে মঙ্গলবার ধর্মনগর পূর্ত দপ্তর অফিসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী উপস্থিত থেকে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এদিনের বৈঠকে পূর্ত দপ্তরের প্রধান নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, সহকারী প্রকৌশলী-সহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন। ধর্মনগর শহর ও সংলগ্ন এলাকার বিভিন্ন রাস্তার বর্তমান পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং যেসব এলাকায় রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি হচ্ছে, সেসব বিষয় বৈঠকে গুরুত্ব সহকারে উঠে আসে।বিশেষ করে গুরুত্বপূর্ণ রাস্তাগুলির দ্রুত মেরামত, ক্ষতিগ্রস্ত অংশ পুনরুদ্ধার এবং চলমান নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কাজের গুণগত মান বজায় রাখার পাশাপাশি দীর্ঘমেয়াদি স্থায়িত্ব নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়।বিধায়ক জহর চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাস্তার সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং চলমান কাজগুলির গতি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।বৈঠক থেকে ধর্মনগরের বিভিন্ন রাস্তা ও উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক দের সঙ্গে সমন্বয় আরও জোরদার করার বার্তা উঠে আসে।4