Shuru
Apke Nagar Ki App…
যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী
Rtv Tripura
যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী
More news from ত্রিপুরা and nearby areas
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা! ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে শোভাযাত্রা টিলাবাজারের উদ্দেশ্যে রওনা!1
- যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা প্রতিক্রিয়া ব্যক্ত করলেন জিতেন্দ্র চৌধুরী2
- *যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা, কর্মীদের সঙ্গে বৈঠক* নিজস্ব প্রতিনিধি।। আগরতলা, ২৬ আগস্ট: যোগেন্দ্রনগর এলাকায় রাজনৈতিক উত্তেজনার আবহে স্থানীয় পার্টি অফিস পরিদর্শন করলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে গিয়ে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন তিনি এবং দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন।পরিদর্শনকালে পার্টি অফিসের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন বিরোধী দলনেতা। দলের কার্যালয় ও কর্মীদের নিরাপত্তা এবং রাজনৈতিক পরিবেশ নিয়েও আলোচনা হয়।উল্লেখ্য, ২৫ আগস্ট যোগেন্দ্রনগর এলাকায় একটি রাজনৈতিক মিছিলকে কেন্দ্র করে সিপিআই(এম)-এর স্থানীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ ওঠে। সিপিআই(এম) অভিযোগ করে, মিছিলের সঙ্গে যুক্ত কিছু সমর্থক তাদের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে, বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে তাদের কর্মীদের ওপর হামলা করা হয়েছিল।এদিনের পরিদর্শনে জিতেন্দ্র চৌধুরী দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন। ঘটনাটি নিয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও উঠে আসে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।4
- অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্য পার্লার ব্যবসার আড়ালে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, ঘটনাস্থলে পুলিশ অবৈধ প্রেমের অভিযোগকে কেন্দ্র করে ধর্মনগরের অফিসটিলা–পদ্মপুর রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, পার্লার ব্যবসার আড়ালে ওই প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, এক যুবককে পার্লারের মালিক ভাগ্যশ্রী সিনহার সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান সত্যজিৎ গোস্বামীর স্ত্রী। এরপর ঘটনাকে কেন্দ্র করে পার্লার চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে আরও অভিযোগ, উত্তেজনার মধ্যে পার্লারে ভাঙচুরের ঘটনাও ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় ওঠা অভিযোগগুলোর সত্যতা এবং পার্লার মালিকের বিরুদ্ধে আনা অভিযোগ কতটা সঠিক, তা তদন্তের পরই স্পষ্ট হবে। সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে তুলে ধরা হবে।1
- ধর্মনগর জেলা হাসপাতালে শিশুরোগ বিশেষজ্ঞ সংকট, চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগে অভিভাবকরা দীর্ঘদিন ধরে ধর্মনগর জেলা হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন শিশু রোগী ও তাঁদের পরিবারের সদস্যরা। অভিযোগ, বর্তমানে একজন পিজি চিকিৎসকের মাধ্যমে শিশুদের চিকিৎসা পরিষেবা চালানো হচ্ছে। গুরুতর অসুস্থ শিশুদের ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করার প্রয়োজন হলেও চিকিৎসক সংকটের কারণে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার এমনই এক পরিস্থিতির মুখোমুখি হন এক শিশুর পরিবারের সদস্যরা। অসুস্থ শিশুকে নিয়ে ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এসে তাঁরা শিশুরোগ বিশেষজ্ঞের খোঁজ করেন। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তাঁদের জানানো হয়, সংশ্লিষ্ট চিকিৎসক আগরতলায় রেফার হয়ে গিয়েছেন এবং বর্তমানে ছুটিতে রয়েছেন। এর ফলে ধর্মনগর জেলা হাসপাতালে শিশুদের চিকিৎসা পরিষেবা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। অনেক অভিভাবকের অভিযোগ, পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় তাঁরা গুরুতর অসুস্থ শিশুদের নিয়ে এই হাসপাতালে আসতেও আতঙ্কিত বোধ করছেন। এর প্রভাব পড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডেও। অভিযোগ অনুযায়ী, রোগীর সংখ্যা কমে যাওয়ায় শিশু ওয়ার্ড কার্যত রোগীশূন্য হয়ে পড়ছে। অভিভাবক ও রোগীর পরিবারের সদস্যদের দাবি, ধর্মনগর জেলা হাসপাতালে দ্রুত পূর্ণসময়ের পর্যাপ্ত সংখ্যক শিশুরোগ বিশেষজ্ঞ নিয়োগ করে শিশু চিকিৎসা পরিষেবা স্বাভাবিক করা হোক। পাশাপাশি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে স্বাস্থ্য দপ্তরের দ্রুত হস্তক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা।4
- কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে। কাঞ্চনপুর মহকুমার লালজুড়িতে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সহ মদ বোঝাই আটক গাড়ি পুলিশের হাতে।1
- 🚨 খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে। খোয়াই হাসপাতাল রোডে ৫ সন্দেহভাজন বাংলাদেশি সাদা পোশাকের পুলিশের হাতে খোয়াই হাসপাতাল রোড এলাকায় ৫ জন সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। বর্তমানে তাদের সুভাষ পার্ক আউট পোস্টে রাখা হয়েছে বলে জানা গেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, আটক ব্যক্তিদের সঙ্গে একটি বড়সড় চক্র বা গ্যাংয়ের যোগসূত্র থাকতে পারে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আটক ব্যক্তিদের পরিচয়, ভারতে প্রবেশের পথ এবং তাদের সঙ্গে কারা জড়িত—এসব বিষয়েই চলছে জিজ্ঞাসাবাদ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি। তদন্তের অগ্রগতির দিকে নজর রয়েছে।1
- CPI(M)-এর যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী! CPI(M)-এর যোগেন্দ্রনগর পার্টি অফিস পরিদর্শনে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী!1