logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

এই মুহূর্তে সবচাইতে বড় বিস্ফোরক খবর কড়া ভাষায় আক্রমণ বিজেপি ও তৃণমূল কে নদিয়ার কালীগঞ্জে তীব্র উত্তেজনা! হুমায়ুন কবীর বলেছেন, বাবরি মসজিদের এক কিলোমিটারের মধ্যে যে কোনো বিজেপি বা তৃণমূল কংগ্রেস নেতাকে এলে, তাদেরকে জেসিপি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে—এই বিস্ফোরক মন্তব্য। চলুন বিস্তারিত তার মুখ থেকে

6 hrs ago
user_Uttarbanganewslive Facebook
Uttarbanganewslive Facebook
Photographer English Bazar, Maldah•
6 hrs ago

এই মুহূর্তে সবচাইতে বড় বিস্ফোরক খবর কড়া ভাষায় আক্রমণ বিজেপি ও তৃণমূল কে নদিয়ার কালীগঞ্জে তীব্র উত্তেজনা! হুমায়ুন কবীর বলেছেন, বাবরি মসজিদের এক কিলোমিটারের মধ্যে যে কোনো বিজেপি বা তৃণমূল কংগ্রেস নেতাকে এলে, তাদেরকে জেসিপি দিয়ে মাটিতে পুঁতে ফেলা হবে—এই বিস্ফোরক মন্তব্য। চলুন বিস্তারিত তার মুখ থেকে

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
  • সোমবার নির্বাচনী প্রচারে মালদায় এলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী সভা করলেন মানিকচকের ভূতনীতে। সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। সোমবার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভূতনীর শংকরটোলা মাঠে। সভায় হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতানেত্রী। তাদের সকলকে নিয়ে ভূতনীতে নির্বাচনী সভা করে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। একই সাথে তিনি বিজেপির একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আবেদন জানান।
    1
    সোমবার নির্বাচনী প্রচারে মালদায় এলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নির্বাচনী সভা করলেন মানিকচকের ভূতনীতে। সভা মঞ্চ থেকে বিভিন্ন ইস্যুতে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে রাজ্যে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানালেন তিনি। সোমবার মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয় ভূতনীর শংকরটোলা মাঠে। সভায় হাজির ছিলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, মানিকচকের বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্য বিজেপি নেতানেত্রী। তাদের সকলকে নিয়ে ভূতনীতে নির্বাচনী সভা করে বিভিন্ন ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান শুভেন্দু অধিকারী। একই সাথে তিনি বিজেপির একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে মানিকচকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করা সহ রাজ্যে বিজেপির সরকার গঠনের আবেদন জানান।
    user_MALDA SABAR NEWS  Shuru App
    MALDA SABAR NEWS Shuru App
    মালদহ (ওল্ড), মালদা, পশ্চিমবঙ্গ•
    23 hrs ago
  • Post by Tafik
    1
    Post by Tafik
    user_Tafik
    Tafik
    হরিশ্চন্দ্রপুর ২, মালদা, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • AIMIM এর জাতীয় সভাপতি জনাব আসাদউদ্দিন ওয়াইসি সাহেব সর্বদা রঘুনাথগঞ্জের মানুষের সাথে মানুষের পাশে।🪁🪁 #reelschallenge #AIMIM #TeamOwaisi #aimimindia #Raghunathganj #BengalPolitics #VoiceOfPeople #BengalPolitics #reelsfacebook #AsaduddinOwaisi #ImranSolanki #Raghunathganj
    1
    AIMIM এর জাতীয় সভাপতি জনাব আসাদউদ্দিন ওয়াইসি সাহেব সর্বদা রঘুনাথগঞ্জের মানুষের সাথে মানুষের পাশে।🪁🪁
#reelschallenge #AIMIM #TeamOwaisi #aimimindia #Raghunathganj #BengalPolitics #VoiceOfPeople #BengalPolitics #reelsfacebook #AsaduddinOwaisi #ImranSolanki #Raghunathganj
    user_বুলবুল হাসান
    বুলবুল হাসান
    Welder রঘুনাথগঞ্জ 2, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ•
    18 hrs ago
  • নলহাটিতে দেরিতে আসাদউদ্দিন ওয়াইসির সভা, কম ভিড় নিয়ে প্রশ্ন—মঞ্চ থেকে মমতা ও মোদীকে একসাথে আক্রমণ। বীরভূমের নলহাটিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্ধারিত জনসভা ঘিরে দিনভর অনিশ্চয়তার পর শেষমেশ বিকেল প্রায় ৪টা নাগাদ তাঁর আগমন ঘটে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টায় সভা শুরু হওয়ার কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষার ফলে সভাস্থলে উপস্থিত জনতার একটি বড় অংশ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেন। প্রথমদিকে কিছুটা উৎসাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠে ভিড় কমতে থাকে। স্থানীয় সূত্রে অনুমান, সভায় উপস্থিতির সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০-এর মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় সভার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, উপস্থিত অনেকেই মূলত হেলিকপ্টার দেখতে বা কৌতূহলবশত সভাস্থলে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, এত বড় নেতার উপস্থিতিতেও যদি মাঠ পূর্ণ না হয়, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে। তৃণমূল কংগ্রেসের নলহাটি ১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “নলহাটিতে এআইএমআইএম-এর কোনও বাস্তব ভিত্তি নেই। এত বড় নেতা আসার পরও যদি জনসমাগম সীমিত থাকে, তাহলে তা স্পষ্ট বার্তা দেয়। এখানে মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-কেই ভরসা করে।” তিনি আরও দাবি করেন, “অনেকেই শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়।” পাশাপাশি এআইএমআইএম-কে কটাক্ষ করে তিনি একে “বিজেপির বি-টিম” বলেও অভিযোগ তোলেন। এদিকে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী। ওয়াইসি অভিযোগ করেন, “মোদী বলছেন মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদেরই শক্তিশালী করেছেন।” তিনি আরও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই—দুজনেই এক।” পাশাপাশি অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সিদ্ধান্তগুলিও প্রশ্নের মুখে তোলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের “সাপকে ভরসা করা যায়, কিন্তু বিজেপিকে নয়” মন্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, “বিজেপিকে যদি দুধ খাওয়ানো হয়ে থাকে, তা আপনার হাতেই হয়েছে।” তবে এই পরিস্থিতি নিয়ে এআইএমআইএম-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেরিতে আগমন ও তুলনামূলক কম ভিড়—এই দুই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। সব মিলিয়ে, নলহাটির এই সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
    1
    নলহাটিতে দেরিতে আসাদউদ্দিন ওয়াইসির সভা, কম ভিড় নিয়ে প্রশ্ন—মঞ্চ থেকে মমতা ও মোদীকে একসাথে আক্রমণ।
বীরভূমের নলহাটিতে এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসির নির্ধারিত জনসভা ঘিরে দিনভর অনিশ্চয়তার পর শেষমেশ বিকেল প্রায় ৪টা নাগাদ তাঁর আগমন ঘটে। যদিও পূর্বঘোষণা অনুযায়ী দুপুর ১টায় সভা শুরু হওয়ার কথা ছিল, দীর্ঘ প্রতীক্ষার ফলে সভাস্থলে উপস্থিত জনতার একটি বড় অংশ ধীরে ধীরে ফিরে যেতে শুরু করেন।
প্রথমদিকে কিছুটা উৎসাহ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে মাঠে ভিড় কমতে থাকে। স্থানীয় সূত্রে অনুমান, সভায় উপস্থিতির সংখ্যা প্রায় ১৫০০ থেকে ২০০০-এর মধ্যে ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, প্রত্যাশিত জনসমাগম না হওয়ায় সভার প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।
অন্যদিকে বিরোধী রাজনৈতিক শিবিরের দাবি, উপস্থিত অনেকেই মূলত হেলিকপ্টার দেখতে বা কৌতূহলবশত সভাস্থলে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়। যদিও এই দাবির স্বপক্ষে কোনও নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আসেনি।
এ প্রসঙ্গে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সাংগঠনিক শক্তি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের বক্তব্য, এত বড় নেতার উপস্থিতিতেও যদি মাঠ পূর্ণ না হয়, তবে তা ভবিষ্যৎ নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।
তৃণমূল কংগ্রেসের নলহাটি ১ নম্বর ব্লক সভাপতি অশোক ঘোষ বলেন, “নলহাটিতে এআইএমআইএম-এর কোনও বাস্তব ভিত্তি নেই। এত বড় নেতা আসার পরও যদি জনসমাগম সীমিত থাকে, তাহলে তা স্পষ্ট বার্তা দেয়। এখানে মানুষ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-কেই ভরসা করে।”
তিনি আরও দাবি করেন, “অনেকেই শুধুমাত্র হেলিকপ্টার দেখতে এসেছিলেন, রাজনৈতিক সমর্থনের জন্য নয়।” পাশাপাশি এআইএমআইএম-কে কটাক্ষ করে তিনি একে “বিজেপির বি-টিম” বলেও অভিযোগ তোলেন।
এদিকে সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীকে। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই দায়ী।
ওয়াইসি অভিযোগ করেন, “মোদী বলছেন মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে কথা বললেও বাস্তবে তাদেরই শক্তিশালী করেছেন।”
তিনি আরও কটাক্ষ করে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনও পার্থক্য নেই—দুজনেই এক।” পাশাপাশি অতীতের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, বহু বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন এবং সেই সময়ের সিদ্ধান্তগুলিও প্রশ্নের মুখে তোলেন।
মমতা বন্দ্যোপাধ্যায়ের “সাপকে ভরসা করা যায়, কিন্তু বিজেপিকে নয়” মন্তব্যের পাল্টা জবাবে ওয়াইসি বলেন, “বিজেপিকে যদি দুধ খাওয়ানো হয়ে থাকে, তা আপনার হাতেই হয়েছে।”
তবে এই পরিস্থিতি নিয়ে এআইএমআইএম-এর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দেরিতে আগমন ও তুলনামূলক কম ভিড়—এই দুই বিষয়কে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।
সব মিলিয়ে, নলহাটির এই সভা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি আগামী দিনে এলাকার রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার।
    user_NEWS TIME 24x7
    NEWS TIME 24x7
    Local News Reporter নলহাটি 1, বীরভূম, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে রোড় শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পয়ন্ত রোড শোয়ের আযোজন করা বিজেপির পক্ষ থেকে। এদিন প্রথমে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সুকান্ত মোড়ে রোড শোয়ে যোগদেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ প্রমূখ।
    1
    উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে রোড় শো করলেন  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার  সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ  মোড় পয়ন্ত রোড শোয়ের আযোজন করা বিজেপির পক্ষ থেকে। এদিন প্রথমে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সুকান্ত মোড়ে রোড শোয়ে যোগদেন কেন্দ্রীয়  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ প্রমূখ।
    user_KALIYAGANJ NEWS
    KALIYAGANJ NEWS
    +1917001695472 কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • বালুরঘাটে প্রশাসনের কড়া বার্তা: ভয়মুক্ত ভোটে জোর, ছাপ্পা-বুথ দখলে শূন্য সহনশীলতা
    1
    বালুরঘাটে প্রশাসনের কড়া বার্তা: ভয়মুক্ত ভোটে জোর, ছাপ্পা-বুথ দখলে শূন্য সহনশীলতা
    user_Hili News Bangla
    Hili News Bangla
    Hilli, Dinajpur Dakshin•
    1 hr ago
  • নিতাই মন্ডলের গ্রাম্য প্রচারে দুর্নীতির থিম! মালদায় ভোটের মঞ্চে চাঞ্চল্যকর অভিযোগ! মালদার গ্রামাঞ্চলে মঙ্গলবার নিঃশর্ত প্রচারে নামলেন নির্দল প্রার্থী নিতাই মন্ডল। তিনি গ্রামবাসীর কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শুনেছেন এবং বর্তমান সরকারের দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। তিনি বলেছেন, গোপাল চন্দ্র সাহার ৯৭ কোটির ঘাপলা এবং লিপিকা বর্মন ঘোষের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি জনগণের সমর্থন চান। প্রচারের শেষে তিনি মানুষকে নিজেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
    1
    নিতাই মন্ডলের গ্রাম্য প্রচারে দুর্নীতির থিম! 
মালদায় ভোটের মঞ্চে চাঞ্চল্যকর অভিযোগ!
মালদার গ্রামাঞ্চলে মঙ্গলবার নিঃশর্ত প্রচারে নামলেন নির্দল প্রার্থী নিতাই মন্ডল। তিনি গ্রামবাসীর কাছে পৌঁছে তাদের সমস্যার কথা শুনেছেন এবং বর্তমান সরকারের দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, গোপাল চন্দ্র সাহার ৯৭ কোটির ঘাপলা এবং লিপিকা বর্মন ঘোষের বিরুদ্ধেও অভিযোগ তুলে তিনি জনগণের সমর্থন চান।
প্রচারের শেষে তিনি মানুষকে নিজেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান, যেন তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।
    user_Uttarbanganewslive Facebook
    Uttarbanganewslive Facebook
    Photographer English Bazar, Maldah•
    3 hrs ago
  • Post by Tafik
    1
    Post by Tafik
    user_Tafik
    Tafik
    হরিশ্চন্দ্রপুর ২, মালদা, পশ্চিমবঙ্গ•
    7 hrs ago
  • প্রায় ৯ শত বছরের প্রাচীন বিকট কালীপুজোয় ভক্তদের ঢল, ধর্মীয় আবহে চাঙ্গা অর্থনীতি ও রাজনৈতিক জনসংযোগ। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilightseveryonefollowers #BalurghatNews #বুনিয়াদপুর #hilinewsbangla #HiliNews #balurghat_city #ত্রিমোহিনী #হরিরামপুর #হিলি
    1
    প্রায় ৯ শত বছরের প্রাচীন বিকট কালীপুজোয় ভক্তদের ঢল, ধর্মীয় আবহে চাঙ্গা অর্থনীতি ও রাজনৈতিক জনসংযোগ।
#হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilightseveryonefollowers #BalurghatNews #বুনিয়াদপুর #hilinewsbangla #HiliNews #balurghat_city #ত্রিমোহিনী #হরিরামপুর #হিলি
    user_Hili News Bangla
    Hili News Bangla
    Hilli, Dinajpur Dakshin•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.