Shuru
Apke Nagar Ki App…
বালুরঘাটে প্রশাসনের কড়া বার্তা: ভয়মুক্ত ভোটে জোর, ছাপ্পা-বুথ দখলে শূন্য সহনশীলতা
Hili News Bangla
বালুরঘাটে প্রশাসনের কড়া বার্তা: ভয়মুক্ত ভোটে জোর, ছাপ্পা-বুথ দখলে শূন্য সহনশীলতা
More news from Dinajpur Dakshin and nearby areas
- কুশমন্ডি বিধানসভায় অবৈধভাবে বালি তোলার অভিযোগ তুললেন কুশমন্ডি বিধানসভার বিজেপি প্রার্থী তপস চন্দ্র রায়। তিনি ফেসবুকের মাধ্যমে ভিডিও পোস্ট করে প্রতিবাদ জানান। #হিলিনিউজবাংলা #followerseveryonehighlights #hilinewsbangla #hilightseveryonefollowers #HiliNews #বুনিয়াদপুর #balurghat_city #BalurghatNews #হরিরামপুর #ত্রিমোহিনী1
- উত্তর দিনাজপুর জেলা কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী উৎপল মহারাজের সমর্থনে রোড় শো করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার সুকান্ত মোড় থেকে বিবেকানন্দ মোড় পয়ন্ত রোড শোয়ের আযোজন করা বিজেপির পক্ষ থেকে। এদিন প্রথমে কালিয়াগঞ্জ শহরের রানিং বুলেট ময়দানে হেলিকপ্টার থেকে নেমে সুকান্ত মোড়ে রোড শোয়ে যোগদেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী উৎপল মহারাজ, সাংসদ কার্তিক চন্দ্র পাল, জেলা সভাপতি নিমাই কবিরাজ সহ প্রমূখ।1
- প্রতি বছরের মতো এবছরও হবিবপুর ব্লকের বুলবুলচন্ডীর ডুবাপাড়ায় চৈত্র পূজা উপলক্ষে জমে উঠল ঐতিহ্যবাহী অনুষ্ঠান। ডুবাপাড়া চড়ক ময়দানে মঙ্গলবার ভোর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত চৈত্র পূজা কমিটির উদ্যোগে আয়োজিত হয় এক বর্ণাঢ্য রঙ্গিল হাজরা নাচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা বিভিন্ন দেবদেবীর রূপে সেজে নিজেদের নৃত্য ও অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেন। ভোররাত থেকেই ময়দানে ভিড় জমায় এলাকার অসংখ্য মানুষ। ঢাক-ঢোলের তালে তালে রঙিন পরিবেশে জমে ওঠে গোটা অনুষ্ঠান। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভার বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। তিনি ময়দানে এসে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও জনসংযোগ করেন এবং সকলকে শুভেচ্ছা জানান।1
- কোচবিহার জেলার সিতাই ব্লকের গোসানামারি এলাকায় প্রতিবছরের মতো এবারও চড়ক মেলা উৎসবের আয়োজন হয়েছে। চৈত্র মাসের শেষ দিকে অনুষ্ঠিত এই ঐতিহ্যবাহী মেলায় স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও ভিড় লক্ষ্য করা যাচ্ছে। চড়ক পূজাকে কেন্দ্র করে মেলায় বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। ভক্তরা মানত পূরণ করতে শিবের পূজা, হুকঝুলা (চড়ক ঘোরা) সহ নানা আচার পালন করছেন। পাশাপাশি মেলায় বসেছে বিভিন্ন দোকানপাট, খেলনা ও খাবারের স্টল, যা ছোট-বড় সবার কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।1
- মঙ্গলবার মালদার চাঁচলে হয়ে গেল হাই ভোল্টেজ নির্বাচনী সভা। উত্তর মালদার চার-চারজন কংগ্রেস প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভা করলেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। সভামঞ্চ থেকে তিনি রাজ্যের তৃণমূল সরকারের যেমন সমালোচনা করেন, তেমনই কড়া ভাষায় আক্রমণ শানান কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে।আগামী ২৩শে এপ্রিল মালদায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। তাই আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে মালদায় কংগ্রেসের পুরনো ঘাঁটি পুনরুদ্ধারে মঙ্গলবার মালদায় নির্বাচনী প্রচারে আসেন কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী। তিনি চাঁচলের কলমবাগান মাঠে সভা করেন। চাঁচলের কংগ্রেস প্রার্থী আসিফ মেহেবুব, মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসম নূর, রতুয়ার কংগ্রেস প্রার্থী মোত্তাকিন আলম এবং হরিশ্চন্দ্রপুরের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের সমর্থনে আয়োজিত এই সভায় কংগ্রেস নেতাকর্মী সহ সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। রাহুল গান্ধী বেলা ১টা নাগাদ হেলিকপ্টারে চেপে সভাস্থলে পৌঁছান। তিনি হেলিকপ্টার থেকে নেমে সভামঞ্চে পৌঁছানো মাত্রই কংগ্রেস, নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উন্মাদনার ছবি নজরে আসে। ভিড়ে ঠাসা সভায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী প্রথমেই বিজেপির বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান। একহাত নেন তৃণমূলকেও। পাশাপাশি আসন্ন নির্বাচনে কংগ্রেসের পাঁচ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরে কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করা সহ রাজ্যে কংগ্রেস সরকার গঠনের আবেদন জানান।1
- সোমবার, উত্তর দিনাজপুরে টলিউড অভিনেতা দেব তৃণমূলের রোড শো-তে অংশ নেন। গোয়ালপোখর, কালিয়াগঞ্জ ও ইটাহারে তৃণমূল প্রার্থীদের সমর্থনে দেবের রোড শো হয়। জনতার ঢল, নিরাপত্তার ব্যবস্থা, এবং রোড শো বন্ধের ঘটনাও ঘটেছে। তৃণমূল আশা করছে, এই প্রচার দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।1
- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। জানা যায়, যেসব ভোটার শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, বিশেষ করে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই হোম ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ করছেন।1
- বালুরঘাটে প্রশাসনের কড়া বার্তা: ভয়মুক্ত ভোটে জোর, ছাপ্পা-বুথ দখলে শূন্য সহনশীলতা1