Shuru
Apke Nagar Ki App…
গোলেনাওহাটিতে বয়স্ক ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণ, বাড়ছে অংশগ্রহণ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। জানা যায়, যেসব ভোটার শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, বিশেষ করে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই হোম ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ করছেন।
SLK News সংবাদ মাধ্যম
গোলেনাওহাটিতে বয়স্ক ভোটারদের জন্য বাড়ি বাড়ি ভোট গ্রহণ, বাড়ছে অংশগ্রহণ আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বয়স্ক ও অসুস্থ ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। জানা যায়, যেসব ভোটার শারীরিক অসুবিধার কারণে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, বিশেষ করে ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিক এবং অসুস্থ ব্যক্তিদের জন্য এই হোম ভোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া মেনে নির্বাচন কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তাদের ভোট গ্রহণ করছেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- সিতাই ৬ নং বিধানসভায় প্রতিবন্ধী ভোটারদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, যেসব ভোটার শারীরিকভাবে ভোটকেন্দ্রে যেতে অক্ষম, তাঁদের বাড়িতে গিয়েই ভোট গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। নির্বাচনী আধিকারিকরা নির্দিষ্ট নিয়ম মেনে, নিরাপত্তা ও গোপনীয়তা বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে ভোট নিচ্ছেন। এতে করে সকল ভোটার সমানভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই উদ্যোগের ফলে অনেকেই স্বস্তি পেয়েছেন এবং ভোট দিতে আগ্রহী হচ্ছেন, যারা আগে শারীরিক অসুবিধার কারণে ভোট দিতে পারতেন না।1
- গাজনের শেষে শীতলকুচি ব্লকের পূর্ব ভোগডাবড়িতে চড়ক মেলা1
- কোচবিহারে প্রচারের মাঝে হিপ্পির সাথে কানে কানে কথা অভিষেকের1
- দিনহাটা বিধানসভা কেন্দ্রের ৭/১৫০ নং বুথে তৃনমূল ছেড়ে ৪০টি পরিবার বিজেপিতে যোগদান করলেন। বিজেপি প্রার্থী অজয় রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা।2
- চিলাখানা ধানআটি চরক পূজা মেলা আমরা তুলে ধরলাম1
- ‘আমার বুথ সবচেয়ে মজবুত’ কর্মসূচিতে অংশ নিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়। মঙ্গলবার বিকেলে মেখলিগঞ্জের রানীরহাট অঞ্চলের ৮ নম্বর বুথের কার্যকর্তাদের নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন তিনি। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ মণ্ডল ১-এর সভাপতি সঞ্জীব চন্দ্র রায়-সহ দলের অন্যান্য নেতৃত্ব। বুথস্তরে সংগঠন আরও মজবুত করা, কর্মীদের উৎসাহ বাড়ানো এবং আসন্ন নির্বাচনে জয়ের লক্ষ্যেই এই কর্মসূচি বলে বিজেপি সূত্রের দাবি। কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ দেখা যায়।1
- মাথাভাঙ্গা শহরের ৫ নং ওয়ার্ডের মালিবাগান এলাকায় শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অভিযোগ, গত ১২ তারিখ সন্ধ্যায় প্রচার কর্মসূচি শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে। ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপি সূত্রে দাবি, ঘটনায় একজন সমর্থক আহত হন। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পরে গাড়িটি থানার সুরক্ষায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। আজ শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন এবং কোচবিহার জেলা বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন মাথাভাঙ্গা থানায় উপস্থিত হয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রার্থীর নিরাপত্তা এবং গতকালের ঘটনার তদন্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।1
- কোচবিহার: দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়ের নির্বাচনী প্রচারের ছায়া সঙ্গীর আগ্নেয়াস্ত্র সহ দিনহাটা নিষিদ্ধ পল্লীতে তাণ্ডব। থানায় অভিযোগ দায়ের স্থানীয় মহিলাদের। মহিলাদের অভিযোগ গতকাল রাতে প্রথমে একদল যুবক সেই এলাকায় আসে এবং তাদের সঙ্গে স্থানীয় মহিলাদের বচসা বাঁধে। পরবর্তীতে সেই যুবকেরা তাদেরকে হুমকি দিয়ে যায় গভীর রাতে তারা হিসাব বুঝে নেবে। কথামতো গভীর রাতে পাঁচটি বাইকে করে বেশ কয়েকজন যুবক দিনহাটা নিষিদ্ধপল্লীতে আসে এবং স্থানীয় মহিলা থেকে শুরু করে সকলকে এলোপাতাড়ি মারতে থাকে। যুবকদের অত্যাচার থেকে বাদ যায়নি শিশুরাও। এমনকি একপর্যায়ে হাতে আগ্নেয়াস্ত্র উচিয়ে তাদেরকে শাসাতে থাকে। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজ সহ সেই মহিলাদের সাথে নিয়ে বিনাটা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। মহিলাদের অভিযোগ দায়ের এর পর উদয়ন গুহ বলেন গতকাল রাতে যে দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে এবং আগ্নেয়াস্ত্রসহ জেলা টা নিষিদ্ধ পল্লীতে তাদের দেখা গিয়েছে। তারা সকলেই বিজেপি প্রার্থী অজয়ের রায়ের ছায়া সঙ্গী। পাশাপাশি তৃণমূল প্রার্থী আরও অভিযোগ করেন যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের পুলিশ স্থানীয় সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের তল্লাশির নামে হেনস্থা করছে সেখানে এত গভীর রাতে পাঁচটি বাইকে করে আগ্নেয়াস্ত্র সহ হেলমেট বিহীন ওই যুবকেরা নিষিদ্ধ পল্লীতে গেল কি করে। গোটা ঘটনায় পুলিশ যে ঠিকমতো ভূমিকা পালন করছে না, সে ব্যাপারে অভিযোগ তোলেন তৃণমূল প্রার্থী। অপরদিকে স্থানীয় মহিলাদের অভিযোগ এভাবে গভীর রাতে দুষ্কৃতীদের হামলায় তারা আতঙ্কগ্রস্থ এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছে।2
- Post by News Reporter সাংবাদিক1