Shuru
Apke Nagar Ki App…
নিজতরফের ৯১ নম্বর বুথে বাম শিবিরে ধাক্কা, ৭ পরিবার যোগ দিল তৃণমূলে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে শুক্রবার রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। ওই বুথের ৭টি পরিবার সিপিআইএম ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র হাত ধরে তাঁরা শাসক দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত নেতারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও এলাকার অগ্রগতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি নেতৃত্বের।
Tapas Roy
নিজতরফের ৯১ নম্বর বুথে বাম শিবিরে ধাক্কা, ৭ পরিবার যোগ দিল তৃণমূলে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নিজতরফ অঞ্চলের ৯১ নম্বর বুথে শুক্রবার রাজনৈতিক পালাবদলের ছবি দেখা গেল। ওই বুথের ৭টি পরিবার সিপিআইএম ও বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। দলীয় প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র হাত ধরে তাঁরা শাসক দলে সামিল হন। নবাগতদের দলীয় পতাকা তুলে স্বাগত জানান তৃণমূল নেতৃত্ব। উপস্থিত নেতারা জানান, রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজ ও এলাকার অগ্রগতিতে অনুপ্রাণিত হয়েই ওই পরিবারগুলি তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদানে এলাকায় তৃণমূল কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি নেতৃত্বের।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Kinkar roy Journalist4
- মেখলিগঞ্জের বোর্ডিং মাঠে তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারী-র সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান বক্তা ছিলেন উদয়ন গুহ। কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে তিনি অভিযোগ করেন, ভোটের দিন গোলমালের আশঙ্কায় কিছু তৃণমূল নেতার বিরুদ্ধে চক্রান্ত চলছে। তাঁর দাবি, একটি ইংরেজি পত্রিকায় তাঁর ও পরেশ অধিকারীর নাম উল্লেখ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাঁদের আটকে রাখতে পারে। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, তাঁদের চিন্তা না করে বিজেপির চক্রান্ত রুখতে তৃণমূলকে ভোট দিতে হবে। এদিকে পরেশ অধিকারী বলেন, ভয় দেখানোর চেষ্টা চলছে, কিন্তু তৃণমূল ভয় পায় না। জনসভায় প্রায় ৩০ হাজার কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন বলেও দাবি করেন তিনি।1
- Post by UNNEWS1
- ময়নাগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকাল দশটায় জনসভা করবেন বিখ্যাত বলিউড অভিনেত্রী হেমা মালিনী। তার প্রস্তুতি চলছে জোর কদমে। এই বিষয়ে কর্যকর্তারা কি জানালেন শুনে নেওয়া যাক1
- সোমবার একটি নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ক্ষমতায় আসার আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছেন সবার একাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কেউ দশ হাজার টাকা পেল না। বিজেপি দলটাই একটি ঝুমলাবাজি দল এরা মানুষকে ভাওতা দিয়ে ক্ষমতায় টিকিয়ে থাকতে চায়।1
- ধুপগুড়ির বিভিন্ন জায়গায় প্রচার সারছেন বিএসপি পার্টি । এবার ভোটের অংক কিছুটা বাড়বে বলেই আশাবাদী দল। ধুপগুড়ি মরঙ্গা চৌপতি , কদমতলা, ডাউকিমার, দুরামারি সহ বিভিন্ন জায়গায় পথ সভা করছেন। বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন ধুপগুড়ির খয়ের বাড়ি এলাকার জীবন মিত্র। জীবন মিত্র জানিয়েছে, বিভিন্ন জায়গায় প্রচারে যাচ্ছি, পিছিয়ে পড়া সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এ বছর আমরা জয়ী হবো।1
- বিজেপি বিধায়ক বারেন বর্মন-এর গ্রামে নির্বাচনী উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর সভাস্থলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা শেষে ওই স্থানকে “অশুদ্ধ” দাবি করে তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা সেখানে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের নিজস্ব প্রতীকী প্রতিবাদ।1
- মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দধিরাম রায়-এর সমর্থনে সোমবার হলদিবাড়ি শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সরকারি বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া এই শোভাযাত্রা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। শোভাযাত্রায় বিপুল সংখ্যক বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দলীয় পতাকা, স্লোগান ও প্রচারে মুখরিত হয়ে ওঠে শহর। ব্যাপক জনসমাগম হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাঁদের দাবি, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আসন্ন বিধানসভা নির্বাচনে বড় প্রভাব ফেলবে এবং মেখলিগঞ্জ কেন্দ্রে বিজেপির জয়ের পথ আরও সুগম করবে।1