logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

বিজেপি বিধায়ক বরেন বর্মনের গ্রামে তার সভাস্থল গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তৃণমূল বিজেপি বিধায়ক বারেন বর্মন-এর গ্রামে নির্বাচনী উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর সভাস্থলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা শেষে ওই স্থানকে “অশুদ্ধ” দাবি করে তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা সেখানে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের নিজস্ব প্রতীকী প্রতিবাদ।

2 hrs ago
user_Sazzad Hossain Ahmed
Sazzad Hossain Ahmed
সাংবাদিক Sitalkuchi, Coochbehar•
2 hrs ago

বিজেপি বিধায়ক বরেন বর্মনের গ্রামে তার সভাস্থল গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন তৃণমূল বিজেপি বিধায়ক বারেন বর্মন-এর গ্রামে নির্বাচনী উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর সভাস্থলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা শেষে ওই স্থানকে “অশুদ্ধ” দাবি করে তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা সেখানে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের নিজস্ব প্রতীকী প্রতিবাদ।

More news from Coochbehar and nearby areas
  • বিজেপি বিধায়ক বারেন বর্মন-এর গ্রামে নির্বাচনী উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর সভাস্থলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা শেষে ওই স্থানকে “অশুদ্ধ” দাবি করে তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা সেখানে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের নিজস্ব প্রতীকী প্রতিবাদ।
    1
    বিজেপি বিধায়ক বারেন বর্মন-এর গ্রামে নির্বাচনী উত্তেজনা চরমে উঠেছে। বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন-এর সভাস্থলকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, সভা শেষে ওই স্থানকে “অশুদ্ধ” দাবি করে তৃণমূল কংগ্রেস-এর কর্মীরা সেখানে গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করেন।
এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কটাক্ষ করে বলা হয়েছে, এটি রাজনৈতিক অসহিষ্ণুতার উদাহরণ। অন্যদিকে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, এটি ছিল তাদের নিজস্ব প্রতীকী প্রতিবাদ।
    user_Sazzad Hossain Ahmed
    Sazzad Hossain Ahmed
    সাংবাদিক Sitalkuchi, Coochbehar•
    2 hrs ago
  • মিছিলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা
    1
    মিছিলে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা
    user_Jiya Multimedia
    Jiya Multimedia
    Local News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    10 hrs ago
  • শীতলকুচি পুনরুদ্ধারের লক্ষ্যে লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। মিছিল, মিটিং, জনসংযোগ ও পথসভার মাধ্যমে বিভিন্ন এলাকায় জোরদার প্রচারে নেমেছেন বাম নেতৃত্ব। রবিবার খলিসামারি অঞ্চলের সরকারের হাট বাজারে গোসাইরহাট এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য নারায়ণ বর্মন, এরিয়া কমিটির সদস্য চন্দন বর্মন, বিশ্বনাথ প্রামানিক, বীরের বর্মন, মদন দাস, রবীন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এক সময় শীতলকুচি বামেদের শক্ত ঘাঁটি ছিল। সেই পুরনো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই ভোটের শেষ মুহূর্তে জোরদার প্রচার চালাচ্ছে বাম শিবির। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি শীতলকুচিতে লাল ঘাঁটি পুনরুদ্ধার সম্ভব হবে? তার উত্তর মিলবে ৪ঠা মে। সেদিকেই তাকিয়ে গোটা শীতলকুচিবাসী।
    1
    শীতলকুচি পুনরুদ্ধারের লক্ষ্যে লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। মিছিল, মিটিং, জনসংযোগ ও পথসভার মাধ্যমে বিভিন্ন এলাকায় জোরদার প্রচারে নেমেছেন বাম নেতৃত্ব।
রবিবার খলিসামারি অঞ্চলের সরকারের হাট বাজারে গোসাইরহাট এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য নারায়ণ বর্মন, এরিয়া কমিটির সদস্য  চন্দন বর্মন, বিশ্বনাথ প্রামানিক, বীরের বর্মন, মদন দাস, রবীন্দ্র বর্মন সহ অন্যান্যরা।
এক সময় শীতলকুচি বামেদের শক্ত ঘাঁটি ছিল। সেই পুরনো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই ভোটের শেষ মুহূর্তে জোরদার প্রচার চালাচ্ছে বাম শিবির।
এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি শীতলকুচিতে লাল ঘাঁটি পুনরুদ্ধার সম্ভব হবে? তার উত্তর মিলবে ৪ঠা মে। সেদিকেই তাকিয়ে গোটা শীতলকুচিবাসী।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    21 hrs ago
  • গত সাত আট বছরে প্রায় সব নির্বাচনের ঠিক মুখে কিছু মানুষ ধর্মনিরপেক্ষতার পোষাক পড়ে বিষ ছড়াতে শুরু করে। এরা দিনে পোষ্টার মেরে, লিফলেট ছড়িয়ে রাতে তৃনমূলের প্রার্থীর বাড়ি পৌঁছে পরবর্তী পরিকল্পনা করতে যান, এই কথা এখন বাজারে ঘাটে শোনা যাচ্ছে । একজন নাট্য দলের সঙ্গে যুক্ত এবং একজন কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক এই কাজের নেতৃত্ব দিচ্ছেন । এরা হরগোবিন্দ দাস , চন্দন দাসকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের সমর্থনকারীদের কে সাথে নিয়ে , সংখ্যাগুরু মৌলবাদের বিপদের গল্প শোনায়। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে, এরা বৈদেশিক ব্যাপার বলে চুপ করে থাকে।ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত এবং কর্মক্ষেত্রে নিজ গুনে পরিচিত এই সমস্ত মানুষের দ্বিচারিতা বেদনাদায়ক। সম্মানীয় এই ব্যক্তিদের মধ্যস্বত্ব ভোগী বলবার ধৃষ্টতা আমার নেই । তৃণমূল কংগ্রেসের নরকের রাজত্বকে* টিকিয়ে রাখবার জন্য ,এই বাম নেতাদের প্রচেষ্টা আলোচনার দাবি রাখে বিশেষত এখনও যারা বামেদেরকে সমর্থন করেন তাদের কাছেও। সাধারন মানুষ এদের পরিচয় জেনে গেছে। সাধারন মানুষ এর আলোচনা পথ তৈরি করতে এই কথা বলা। প্রাক্তন বাম আন্দোলনের কর্মী হিসেবে এই কথাগুলো তুলে ধরলাম এই কারণে, বামেদের নেতৃত্বের একাংশ তৃণমূলের পক্ষ নিয়ে এই রাজ্যে তারা কাজ করছেন এবং এই রাজ্যকে রসাতলে পাঠানোর পেছনে তৃণমূলের সঙ্গী বামনেতারাও সমানভাবে দায়ী।
    1
    গত সাত আট বছরে প্রায় সব নির্বাচনের ঠিক মুখে কিছু মানুষ ধর্মনিরপেক্ষতার পোষাক পড়ে  বিষ ছড়াতে শুরু করে।
এরা দিনে পোষ্টার মেরে, লিফলেট ছড়িয়ে রাতে তৃনমূলের প্রার্থীর বাড়ি পৌঁছে পরবর্তী পরিকল্পনা করতে যান,  এই কথা এখন বাজারে ঘাটে শোনা যাচ্ছে ।
একজন নাট্য দলের সঙ্গে যুক্ত এবং একজন কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক এই কাজের নেতৃত্ব দিচ্ছেন ।
এরা হরগোবিন্দ দাস ,  চন্দন দাসকে যারা কুপিয়ে হত্যা করেছে তাদের সমর্থনকারীদের কে সাথে নিয়ে , সংখ্যাগুরু মৌলবাদের বিপদের গল্প শোনায়। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারে, এরা বৈদেশিক ব্যাপার বলে চুপ করে থাকে।ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত এবং কর্মক্ষেত্রে নিজ গুনে পরিচিত এই সমস্ত মানুষের দ্বিচারিতা  বেদনাদায়ক।
সম্মানীয় এই ব্যক্তিদের মধ্যস্বত্ব ভোগী বলবার ধৃষ্টতা আমার নেই ।
তৃণমূল কংগ্রেসের নরকের রাজত্বকে* টিকিয়ে রাখবার জন্য ,এই বাম নেতাদের প্রচেষ্টা  আলোচনার দাবি রাখে বিশেষত এখনও যারা বামেদেরকে সমর্থন করেন তাদের কাছেও।
সাধারন মানুষ এদের পরিচয় জেনে গেছে। সাধারন মানুষ এর আলোচনা পথ তৈরি করতে এই কথা বলা।
প্রাক্তন বাম আন্দোলনের কর্মী হিসেবে এই কথাগুলো তুলে ধরলাম এই কারণে,  বামেদের নেতৃত্বের একাংশ তৃণমূলের পক্ষ নিয়ে এই রাজ্যে তারা কাজ করছেন এবং এই রাজ্যকে রসাতলে পাঠানোর পেছনে তৃণমূলের সঙ্গী বামনেতারাও সমানভাবে দায়ী।
    user_কোচবিহার নিউজ
    কোচবিহার নিউজ
    Local News Reporter কোচবিহার ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    1 hr ago
  • Post by News Reporter সাংবাদিক
    1
    Post by News Reporter সাংবাদিক
    user_News Reporter সাংবাদিক
    News Reporter সাংবাদিক
    সাংবাদিক কোচবিহার ২, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • Post by Jakir Islam
    1
    Post by Jakir Islam
    user_Jakir Islam
    Jakir Islam
    দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    2 hrs ago
  • কুর্শাহাটে বিজেপি প্রার্থীর প্রচারে 'জয় শ্রী রাম' স্লোগান পাল্টা তৃণমূল কর্মীদের 'জয় বাংলা' স্লোগান!
    1
    কুর্শাহাটে বিজেপি প্রার্থীর প্রচারে 'জয় শ্রী রাম' স্লোগান পাল্টা তৃণমূল কর্মীদের 'জয় বাংলা' স্লোগান!
    user_Uttorer Hawa উত্তরের হাওয়া
    Uttorer Hawa উত্তরের হাওয়া
    Local News Reporter দিনহাটা ১, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    3 hrs ago
  • নির্বাচন আর মাত্র তিন দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে বৈরাগীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সাকাতিরহাটে অনুষ্ঠিত হলো কর্মীসভা। আসন্ন বিধানসভা নির্বাচনে ৫ নং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে আয়োজিত এই সভায় ব্যাপক লোকসমাগম চোখে পড়ে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী হরিহর দাস, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে তৃণমূল নেতৃত্ব নির্বাচনে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের আগে এই কর্মীসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
    1
    নির্বাচন আর মাত্র তিন দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে বৈরাগীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সাকাতিরহাটে অনুষ্ঠিত হলো কর্মীসভা।
আসন্ন বিধানসভা নির্বাচনে ৫ নং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী  হরিহর দাস-এর সমর্থনে আয়োজিত এই সভায় ব্যাপক লোকসমাগম চোখে পড়ে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া।
সভায় উপস্থিত ছিলেন প্রার্থী হরিহর দাস, প্রাক্তন বিধায়ক  হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  মহেন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ব।
সভা থেকে তৃণমূল নেতৃত্ব নির্বাচনে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের আগে এই কর্মীসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
    user_SLK News সংবাদ মাধ্যম
    SLK News সংবাদ মাধ্যম
    News Reporter সিতাইকুচি, কোচবিহার, পশ্চিমবঙ্গ•
    22 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.