Shuru
Apke Nagar Ki App…
নির্বাচনের আগে সাকাতিরহাটে তৃণমূলের কর্মীসভা, জনসমাগমে উচ্ছ্বাস। নির্বাচন আর মাত্র তিন দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে বৈরাগীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সাকাতিরহাটে অনুষ্ঠিত হলো কর্মীসভা। আসন্ন বিধানসভা নির্বাচনে ৫ নং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে আয়োজিত এই সভায় ব্যাপক লোকসমাগম চোখে পড়ে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী হরিহর দাস, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে তৃণমূল নেতৃত্ব নির্বাচনে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের আগে এই কর্মীসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।
SLK News সংবাদ মাধ্যম

More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- শীতলকুচি পুনরুদ্ধারের লক্ষ্যে লাগাতার নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে বামপন্থীরা। মিছিল, মিটিং, জনসংযোগ ও পথসভার মাধ্যমে বিভিন্ন এলাকায় জোরদার প্রচারে নেমেছেন বাম নেতৃত্ব। রবিবার খলিসামারি অঞ্চলের সরকারের হাট বাজারে গোসাইরহাট এরিয়া কমিটির উদ্যোগে একটি মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য নারায়ণ বর্মন, এরিয়া কমিটির সদস্য চন্দন বর্মন, বিশ্বনাথ প্রামানিক, বীরের বর্মন, মদন দাস, রবীন্দ্র বর্মন সহ অন্যান্যরা। এক সময় শীতলকুচি বামেদের শক্ত ঘাঁটি ছিল। সেই পুরনো জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই ভোটের শেষ মুহূর্তে জোরদার প্রচার চালাচ্ছে বাম শিবির। এখন প্রশ্ন, শেষ পর্যন্ত কি শীতলকুচিতে লাল ঘাঁটি পুনরুদ্ধার সম্ভব হবে? তার উত্তর মিলবে ৪ঠা মে। সেদিকেই তাকিয়ে গোটা শীতলকুচিবাসী।1
- সিতাই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে সিতাই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা কেশরীবাড়ি এলাকায় ভোট প্রচার করতে গিয়ে এক বাড়ির এক যুবক অসুস্থ হয়ে পড়েন। এরপর ছাত্র পরিষদের সদস্যরা তড়িঘড়ি অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে পৌঁছে দেন।1
- নাগুর হাটের শালবাড়ী এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারায় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের, গুরুতরভাবে আহত হয়েছেন আরেকজন। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুপুরের দিকে দুই যুবক একটি মোটরসাইকেলে করে দ্রুতগতিতে শালবাড়ী রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার ধারে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যজন গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত যুবককে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মৃত যুবকের পরিচয় এখনও পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি বলে খবর। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোই এই মর্মান্তিক দুর্ঘটনার মূল কারণ। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেপরোয়া গতিতে যান চলাচলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন।1
- সাইকেল চোরের গ্রেপ্তারে পুলিশ গ্রেপ্তার করলেন সাইকেল চোরকে দশ হাজার সাজা দিবেন সাইকেল চুর গ্রেফতার1
- বুড়িরহাটের পথসভা থেকে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি প্রার্থী অজয় রায়1
- 📍শীতলখুচি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হরিহর দাসের সমর্থনে শাকাতির হাটে কর্মীসভা তৃণমূল কংগ্রেসের1
- Post by News Reporter সাংবাদিক1
- নির্বাচন আর মাত্র তিন দিন বাকি। তার আগেই জোরকদমে প্রচারে নেমেছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে বৈরাগীরহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে সাকাতিরহাটে অনুষ্ঠিত হলো কর্মীসভা। আসন্ন বিধানসভা নির্বাচনে ৫ নং শীতলকুচি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী হরিহর দাস-এর সমর্থনে আয়োজিত এই সভায় ব্যাপক লোকসমাগম চোখে পড়ে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী হরিহর দাস, প্রাক্তন বিধায়ক হিতেন বর্মন, মাথাভাঙ্গা ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহেন্দ্র বর্মন সহ অন্যান্য নেতৃত্ব। সভা থেকে তৃণমূল নেতৃত্ব নির্বাচনে জোড়া ফুল প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান। নির্বাচনের আগে এই কর্মীসভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।1