Shuru
Apke Nagar Ki App…
ধুপগুড়ি বিধানসভায় পরিবর্তন রথ কে ঘিরে ব্যাপক জনজয়ার, নেপথ্যে কে ? বিজেপির পরিবর্তন রথকে ঘিরে ধুপগুড়ি বিধানসভা জুড়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ধুপগুড়ি থেকে শুরু করে পুরো বিধানসভা এলাকাজুড়ে একাধিক জায়গায় পথসভা কার্যত জনসভায় পরিণত হতে দেখা যায়। দলের কর্মী-সমর্থকদের মতে, এই বিপুল জনসমাগমের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিজেপি নেতা ঈশ্বরচন্দ্র রায়ের। তবে এই কৃতিত্ব নিজের নামে নিতে চান না তিনি। বরং এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি দলের কর্মী ও সমর্থকদেরই দিতে পছন্দ করেন।
India TV বাংলা
ধুপগুড়ি বিধানসভায় পরিবর্তন রথ কে ঘিরে ব্যাপক জনজয়ার, নেপথ্যে কে ? বিজেপির পরিবর্তন রথকে ঘিরে ধুপগুড়ি বিধানসভা জুড়ে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। ধুপগুড়ি থেকে শুরু করে পুরো বিধানসভা এলাকাজুড়ে একাধিক জায়গায় পথসভা কার্যত জনসভায় পরিণত হতে দেখা যায়। দলের কর্মী-সমর্থকদের মতে, এই বিপুল জনসমাগমের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিজেপি নেতা ঈশ্বরচন্দ্র রায়ের। তবে এই কৃতিত্ব নিজের নামে নিতে চান না তিনি। বরং এর সম্পূর্ণ কৃতিত্ব তিনি দলের কর্মী ও সমর্থকদেরই দিতে পছন্দ করেন।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- জলপাইগুড়ি সদর বিধানসভার অন্তর্গত দক্ষিণ বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা গেল। ওই এলাকার ২২টি পরিবারের প্রায় ৭০ জন বিজেপি কর্মী ও সমর্থক দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। বুধবার জলপাইগুড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলা এসসি/ওবিসি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা জলপাইগুড়ি সদর, রাজগঞ্জ ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের কো-অর্ডিনেটর কৃষ্ণ দাসের হাত ধরে তারা আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কৃষ্ণ দাস জানান, রাজ্যের উন্নয়ন ও মুখ্যমন্ত্রীর জনমুখী কাজের উপর আস্থা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তিনি সকলকে নিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তাও দেন। নতুন যোগদানকারীরাও জানান, এলাকার উন্নয়নের স্বার্থে এবং মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।1
- জঙ্গল পথে বন বস্তি এলকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।জঙ্গলের মাঝে বনবস্তিতে শোনা গেল বুটের আওয়াজ। ধূপগুড়ি বিধানসভার সোনাখালী বনবস্তিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। সেজন্য ভোট ঘোষণার আগেই তৎপর প্রশাসন। অশান্তি এড়াতে ভোটারদের অভয় দিতে ধূপগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে জঙ্গল ঘেরা সোনাখালী বনবস্তিতে। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখে খুশি এলাকার ভোটাররা। গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছিল, তবে তারা আশাবাদী এবার ভোট শান্তিপূর্ণভাবেই হবে।1
- ধুপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা। একটি লরি ডিজেল ভর্তি গাড়িতে সরাসরি আঘাত করে। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে ডিজেল পড়তে শুরু করে। সেই ডিজেল স্থানীয় নেবার জন্য হুড়োহুড়ি লেগে যায়। ঘটনাস্থলে পৌঁছায় ধুপগুড়ি থানার পুলিশ1
- Post by বাংলা খবর1
- হুশিয়ারি দিলেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন।1
- আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কেএলও প্রধান জীবন সিংহের সঙ্গে শান্তি চুক্তি সাক্ষরিত না হলে নির্বাচনে বিজেপিকে জবাব দেওয়া হবে। এমনই হুশিয়ারি দিলেন কামতাপুর ন্যাশনাল ট্রেড ইউনিয়ন ও শ্রমিক সংগঠন। বুধবার ময়নাগুড়ি শহরের দুর্গাবাড়ি এলাকা থেকে সাংবাদিক সম্মেলন করা হয়। যেখানে স্পষ্ট ভাষায় কেন্দ্র সরকার তথা বিজেপিকে তীব্র ভাষায় আক্রমন করেন সংগঠনের নেতৃত্বরা। তারা জানান, যদি বিধানসভা নির্বাচনের আগে শান্তি চুক্তি সাক্ষরিত না হয় তাহলে তারা বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে বিজেপিকে ধরাশায়ী করে দেবেন। সাংবাদিক বৈঠকে আর কি কি জানালেন তারা শুনে নেওয়া যাক1
- মেখলিগঞ্জ টাউন মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি তথা জলপাইগুড়ি জেলা কমিটির সদস্য রাজীব সিংহ সরকার গতকাল রাতে পরলোকগমন করেন আজকে মেখলিগঞ্জ দলীয় কার্যালয়ে তাকে চোখের জলে বিদায় জানালেন জলপাইগুড়ি জেলা বিজেপির সাধারণ সম্পাদক দধিরাম রায় মহাশয়, বিজেপি নেতা আশেকার রহমান,ছোট্ট মন্ডল, সত্যজিৎ রায়, অভিজিৎ কুন্ডু, শ্যামল চন্দ্র বর্মন,বিমল রায় সহ বিজেপির মেখলিগঞ্জ বিধানসভার সকল স্তরের নেতৃত্ব রা1
- রান্নার গ্যাস নিয়ে বড় সিদ্ধান্ত মমতার পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস নিয়ে হাহাকারের মধ্যে রাজ্যের ডিলার্সদের সঙ্গে বৈঠকে এস ও পি তৈরির সিদ্ধান্ত নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, এলপিজি র পরিবর্ত হিসেবে বাজারে কেরোসিন তেল সরবরাহ বৃদ্ধি করুন। কেরোসিন যাতে পাওয়া যায়, তার ব্যবস্থা করতে হবে। মিড ডে মিল, হাসপাতালে যাতে কোনও অসুবিধা না হয়। এ রাজ্যের গ্যাস ও জ্বালানি যেন বাইরে না যায়, সেদিকে নজর রাখুন। সমস্যা মিটে গেলে আবার সেটা করতে পারেন। পাশাপাশি এদিন সকাল থেকেই জলপাইগুড়ি জেলায় রান্নার গ্যাস নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় বহু মানুষ কে।1