Shuru
Apke Nagar Ki App…
জঙ্গল পথে বন বস্তি এলকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। জঙ্গল পথে বন বস্তি এলকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।জঙ্গলের মাঝে বনবস্তিতে শোনা গেল বুটের আওয়াজ। ধূপগুড়ি বিধানসভার সোনাখালী বনবস্তিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। সেজন্য ভোট ঘোষণার আগেই তৎপর প্রশাসন। অশান্তি এড়াতে ভোটারদের অভয় দিতে ধূপগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে জঙ্গল ঘেরা সোনাখালী বনবস্তিতে। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখে খুশি এলাকার ভোটাররা। গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছিল, তবে তারা আশাবাদী এবার ভোট শান্তিপূর্ণভাবেই হবে।
Public Tv Bangla
জঙ্গল পথে বন বস্তি এলকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। জঙ্গল পথে বন বস্তি এলকাতেও চলছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি।জঙ্গলের মাঝে বনবস্তিতে শোনা গেল বুটের আওয়াজ। ধূপগুড়ি বিধানসভার সোনাখালী বনবস্তিতে চলছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে অশান্তির ঘটনা ঘটেছিল। সেজন্য ভোট ঘোষণার আগেই তৎপর প্রশাসন। অশান্তি এড়াতে ভোটারদের অভয় দিতে ধূপগুড়ি থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে জঙ্গল ঘেরা সোনাখালী বনবস্তিতে। ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারি দেখে খুশি এলাকার ভোটাররা। গত পঞ্চায়েত নির্বাচনে অশান্তি হয়েছিল, তবে তারা আশাবাদী এবার ভোট শান্তিপূর্ণভাবেই হবে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- ভোটারদের অভয় দিলেন প্রশাসন, অবাধ ও সুষ্ঠুভাবে ভোট করাতে ময়দানে প্রশাসন ময়নাগুড়ি: আগামী ২৩ এপ্রিল বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। আর সেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে তৎপর প্রশাসন ও পুলিশ। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ময়নাগুড়ি বিধানসভা এলাকার বিভিন্ন অঞ্চলের পাশাপাশি সাপটি বাড়ি ২ নম্বর অঞ্চলের একাধিক বুথে পৌঁছে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন জেলার শীর্ষ পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক কর্মকর্তাগণ। এদিন উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা শাসক সন্দীপ ঘোষ ,পুলিশ সুপার অমরনাথ কে, ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ এবং কেন্দ্রীয় বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা। এদিন তারা সাপটি বাড়ি গ্রাম পঞ্চায়েতের সুস্থির হাট বাজার , কাশীর ডাঙ্গা বুথ এলাকা, ছোট দোমোহনি বাজার সহ বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের সুবিধা-অসুবিধার কথা এবং ভোটকে ঘিরে কোনো আশঙ্কা বা সমস্যার মুখোমুখি হচ্ছেন কি না, তা খতিয়ে দেখেন। ভোটারদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আধিকারিকরা আশ্বস্ত করেন যে, নির্ভয়ে ভোটদান নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত।1
- Post by Utpal Roy MNG1
- জাতীয় ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষ্যে হলদিবাড়ি গ্রামীন হাসপাতালে বিশেষ প্রশিক্ষণ শিবির। Khabar Haldibari - খবর হলদিবাড়ি1
- শুক্রবার পুরনো নেতাদের ছাড়া এই লড়াই অসম্পূর্ণ—এই বিশ্বাস বুকে নিয়েই শীতলকুচি বিধানসভা জাতীয় কংগ্রেসের প্রার্থী সুকমল বর্মন বাড়ি বাড়ি গিয়ে পুরনো নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আসন্ন নির্বাচনের উত্তাপের মাঝেও যেন এক অন্যরকম আবেগের ছবি ধরা পড়ল শীতলকুচিতে। রাজনীতির কঠিন লড়াইয়ের ভিড়েও পুরনো সম্পর্ক, বিশ্বাস আর আশীর্বাদের টানেই পথে নামলেন জাতীয় কংগ্রেস প্রার্থী সুকমল বর্মন।1
- "আসাম ও পশ্চিমবঙ্গ, দু রাজ্যের চা বাগানের মালিকদের সাথে কথা বলে চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়তে দিচ্ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়," কালচিনি ব্লকের মালঙ্গিতে সভা করতে এসে বিস্ফোরক অভিযোগ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি অভিযোগ করেন, দু রাজ্যের চা শ্রমিকদের দৈনিক মজুরি বাড়ানোর জন্য আমি অনেক সময় ধরে আবেদন করছিলাম।তবে মমতা বন্দ্যোপাধ্যায় দুই রাজ্যের চা মালিকদের সাথে কথা বলে তা বাড়তে দিচ্ছিলেন।কিন্তু আমি এবারের আসামের নির্বাচনের আগে চা শ্রমিকদের মজুরি ২৮০ টাকা করেছি।নির্বাচনে জয়ী হলে তা ৪৫০ থেকে ৫০০ হবে।"1
- রাজগঞ্জে যুবক খু*নে গ্রেপ্তার বাবা ও ভাই, ফরেনসিক তদন্তে চাঞ্চল্য #রাজগঞ্জ #জলপাইগুড়ি #খুন #গ্রেপ্তার #পারিবারিক_বিবাদ #ফরেনসিক_তদন্ত #ব্রেকিং_নিউজ #ক্রাইম_নিউজ #WestBengalNews #CrimeUpdate1
- সুপ্রিম রায়ে উচ্ছ্বসিত মমতা বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বসিত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন তিনি। বলেছেন, 'সকলকে অভিনন্দন। দিনহাটা থেকে হেলিকপ্টারে উঠেই আমি সুখবরটা পেলাম। প্রথম থেকে বলে আসছিলাম, সকলে ধৈর্য ধরুন। আমি খুব খুশি। বিচারব্যবস্থার জন্য গর্বিত। আমিই মামলা করেছিলাম। তাই আজ আমার চেয়ে খুশি কেউ নয়।'1
- নির্বাচন কমিশনের বিশেষ উদ্যোগে বাড়িতেই ভোট দিলেন পদ্মশ্রী সম্মান প্রাপক মঙ্গলা কান্ত রায়। বছরের শুরুর দিনেই ভোট কর্মী ও কেন্দ্রীয় বাহিনী তার বাড়িতে পৌঁছে ভোট গ্রহণ করেন। ময়নাগুড়ি ব্লকে আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়ি গ্রামের বাসিন্দা পদ্মশ্রী মঙ্গলাকান্ত রায়। বয়স প্রায় ১০৪ বছর। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী বয়স্ক ব্যক্তিদের পোস্টাল ভোট গ্রহণ শুরু হয়েছে। সেই অনুযায়ী বুধবার পদ্মশ্রী মঙ্গলকান্ত রায়ের বাড়িতে এসে ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা।1
- বৃহস্পতিবার ছোট শালবাড়ি এলাকায় মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করলেন হরিহর দাস এর সমর্থনে1