logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

ধর্মনগরে আট দফা দাবিতে রাজপথ কাঁপাল ক্ষেতমজুর ইউনিয়ন! জেলা শাসকের কাছে স্মারকলিপি। উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জ্বলন্ত সমস্যা নিরসনের দাবিতে সরব হলো ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার জেলা জুড়ে সাধারণ মানুষের দাবি আদায়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সংগঠন। এদিন বেলা একটা নাগাদ সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে এক সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তার দ্বারস্থ হন এবং আট দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দুর্গেশ রায়, রাজ্য কমিটির সদস্য প্রীতি বালা নাথ, জেলা কমিটির সদস্য নিরঞ্জন চক্রবর্তী, পানিসাগর মহকুমা সম্পাদক অবনী দে এবং ধর্মনগর মহকুমা সম্পাদক অনুকূল দাস।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গরিব মানুষের জন্য আবাসন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের জন্য অবিলম্বে অসম্পূর্ণ জিও ট্যাগিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গ্রামীণ শ্রমজীবীদের সুরক্ষায় এমজিএনরেগার আওতায় বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি নিশ্চিত করা এবং শহরের টুয়েপ শ্রমিকদের কাজের দিন ও মজুরি বৃদ্ধির জন্য প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। মাসের পর মাস বকেয়া মজুরি আটকে থাকা এবং সরকারি নির্ধারিত হারের চেয়ে কম মজুরি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।পাশাপাশি বিদ্যুতের অতিরিক্ত মাশুল ও স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার, গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ ও শহরের চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাঘাটের জরুরি সংস্কার এবং ভূমিহীন গ্রামীণ গরিবদের জমির বন্দোবস্ত দেওয়ার দাবিও স্মারকলিপিতে জোরালোভাবে তোলা হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধে রেশন ও ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে মাথাপিছু ১২ কেজি চাল সহ ডাল, চিনি, সরষের তেল, লবণ ও সাবান ভর্তুকি মূল্যে সরবরাহের আর্জি জানানো হয়। এছাড়া জেলার গ্রাম ও শহরে তীব্র পানীয় জলের সংকট মেটাতে বিকল হয়ে পড়ে থাকা আয়রন রিমুভাল প্ল্যান্টগুলির দ্রুত সংস্কার এবং প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদানের পাশাপাশি ভাতার পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ৫০০০ টাকা করার দাবি জানিয়েছে ইউনিয়ন।প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপির প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য অনুরোধ জানান।

48 min ago
user_Amlan Das
Amlan Das
Photographer Dharmanagar, North Tripura•
48 min ago

ধর্মনগরে আট দফা দাবিতে রাজপথ কাঁপাল ক্ষেতমজুর ইউনিয়ন! জেলা শাসকের কাছে স্মারকলিপি। উত্তর ত্রিপুরা জেলার খেটে খাওয়া মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও জ্বলন্ত সমস্যা নিরসনের দাবিতে সরব হলো ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। বৃহস্পতিবার জেলা জুড়ে সাধারণ মানুষের দাবি আদায়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে ধর্মনগরে মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করে সংগঠন। এদিন বেলা একটা নাগাদ সিপিআইএম ধর্মনগর মহকুমা দপ্তরের সামনে থেকে এক সুসজ্জিত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় মহকুমা দপ্তরের সামনে এসে শেষ হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে পাঁচ সদস্যের

এক প্রতিনিধি দল উত্তর ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তার দ্বারস্থ হন এবং আট দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি তুলে দেন।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক দুর্গেশ রায়, রাজ্য কমিটির সদস্য প্রীতি বালা নাথ, জেলা কমিটির সদস্য নিরঞ্জন চক্রবর্তী, পানিসাগর মহকুমা সম্পাদক অবনী দে এবং ধর্মনগর মহকুমা সম্পাদক অনুকূল দাস।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গরিব মানুষের জন্য আবাসন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিতদের জন্য অবিলম্বে অসম্পূর্ণ জিও ট্যাগিং প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। গ্রামীণ শ্রমজীবীদের সুরক্ষায় এমজিএনরেগার আওতায় বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০

টাকা মজুরি নিশ্চিত করা এবং শহরের টুয়েপ শ্রমিকদের কাজের দিন ও মজুরি বৃদ্ধির জন্য প্রশাসনকে কার্যকরী উদ্যোগ নিতে হবে। মাসের পর মাস বকেয়া মজুরি আটকে থাকা এবং সরকারি নির্ধারিত হারের চেয়ে কম মজুরি প্রদানের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত হস্তক্ষেপের দাবি জানানো হয়েছে।পাশাপাশি বিদ্যুতের অতিরিক্ত মাশুল ও স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার, গ্রাম পঞ্চায়েত, এডিসি ভিলেজ ও শহরের চলাচলের অযোগ্য হয়ে পড়া রাস্তাঘাটের জরুরি সংস্কার এবং ভূমিহীন গ্রামীণ গরিবদের জমির বন্দোবস্ত দেওয়ার দাবিও স্মারকলিপিতে জোরালোভাবে তোলা হয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি রোধে

রেশন ও ন্যায্যমূল্যের দোকানের মাধ্যমে মাথাপিছু ১২ কেজি চাল সহ ডাল, চিনি, সরষের তেল, লবণ ও সাবান ভর্তুকি মূল্যে সরবরাহের আর্জি জানানো হয়। এছাড়া জেলার গ্রাম ও শহরে তীব্র পানীয় জলের সংকট মেটাতে বিকল হয়ে পড়ে থাকা আয়রন রিমুভাল প্ল্যান্টগুলির দ্রুত সংস্কার এবং প্রতি মাসে নিয়মিত সামাজিক ভাতা প্রদানের পাশাপাশি ভাতার পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন ৫০০০ টাকা করার দাবি জানিয়েছে ইউনিয়ন।প্রতিনিধি দল জেলা শাসকের কাছে স্মারকলিপির প্রতিটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য অনুরোধ জানান।

More news from ত্রিপুরা and nearby areas
  • মোবাইল ফোনকে কেন্দ্র করে কুলুবাড়িতে জনজাতি যুবক আক্রান্তের অভিযোগ, দুষ্কৃতীর বিরুদ্ধে হুমকিরও অভিযোগ নিজস্ব প্রতিনিধি, কুলুবাড়ি: কুলুবাড়ি এলাকার সেকর নামে এক যুবকের বিরুদ্ধে জনজাতি যুবক বিশু দেববর্মাকে মারধরের অভিযোগ উঠেছে। মোবাইল ফোন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা বলে অভিযোগ আহত বিশু দেববর্মার। অভিযোগ, মোবাইল ফোনের সমস্যা নিয়ে একসময় এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু এরপরও সেকর নামে ওই যুবক বিভিন্ন অজুহাতে বিশু দেববর্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। বিশু দেববর্মার দাবি, গতকাল রাতে তাকে একা পেয়ে অভিযুক্ত যুবক তার উপর হামলা চালায়। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনি আহত হন বলেও অভিযোগ করেছেন বিশু। শুধু মারধর নয়, অভিযুক্ত যুবক তাকে বারবার পুলিশের ভয় দেখানোর পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ আহত যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশু দেববর্মা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেকরের বক্তব্য এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।
    2
    মোবাইল ফোনকে কেন্দ্র করে কুলুবাড়িতে জনজাতি যুবক আক্রান্তের অভিযোগ, দুষ্কৃতীর বিরুদ্ধে হুমকিরও অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, কুলুবাড়ি:
কুলুবাড়ি এলাকার সেকর নামে এক যুবকের বিরুদ্ধে জনজাতি যুবক বিশু দেববর্মাকে মারধরের অভিযোগ উঠেছে। মোবাইল ফোন সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে এই ঘটনা বলে অভিযোগ আহত বিশু দেববর্মার।

অভিযোগ, মোবাইল ফোনের সমস্যা নিয়ে একসময় এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দার মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু এরপরও সেকর নামে ওই যুবক বিভিন্ন অজুহাতে বিশু দেববর্মার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন বলে অভিযোগ।

বিশু দেববর্মার দাবি, গতকাল রাতে তাকে একা পেয়ে অভিযুক্ত যুবক তার উপর হামলা চালায়। দুজনের মধ্যে হাতাহাতির ঘটনায় তিনি আহত হন বলেও অভিযোগ করেছেন বিশু।

শুধু মারধর নয়, অভিযুক্ত যুবক তাকে বারবার পুলিশের ভয় দেখানোর পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ আহত যুবকের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিশু দেববর্মা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য  আবেদন জানিয়েছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত সেকরের বক্তব্য এখনও জানা যায়নি। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে প্রশাসনের তদন্তের দিকেই তাকিয়ে এলাকাবাসী।
    user_Rtv Tripura
    Rtv Tripura
    Ayurvedic Practitioner কৈলাশহর, উনাকোটি, ত্রিপুরা•
    2 hrs ago
  • সম্পূর্ণ বন্দে মাতরম্ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি!
    1
    সম্পূর্ণ বন্দে মাতরম্ ও জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশনের প্রথম দিনের কর্মসূচি!
    user_পরিবর্তন
    পরিবর্তন
    Local News Reporter Ambassa, Dhalai•
    8 hrs ago
  • ⭕ আগরতলায় চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দামি সাইকেল উদ্ধার, গ্রেফতার দুই চোর ✍️ রাজধানী আগরতলায় পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একদিকে সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে’র বাড়ি থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, অন্যদিকে বনমালীপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল উদ্ধার করে এক সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর দুটি ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।
    1
    ⭕ আগরতলায় চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দামি সাইকেল উদ্ধার, গ্রেফতার দুই চোর
✍️ রাজধানী আগরতলায় পৃথক দুটি চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। একদিকে সংবাদপত্র সম্পাদক সুবল কুমার দে’র বাড়ি থেকে চুরি যাওয়া পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের স্বর্ণের চেইন উদ্ধার হয়েছে, অন্যদিকে বনমালীপুর এলাকা থেকে চুরি যাওয়া দুটি দামি বাইসাইকেল উদ্ধার করে এক সাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। পরপর দুটি ঘটনায় পুলিশের তৎপরতায় চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট মহলে।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    1 hr ago
  • রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    1
    রাখি বন্ধন উৎসব উপলক্ষে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো রাখি বন্ধন উৎসব। এদিন সংগঠনের কর্মীরা প্রেস ক্লাবে উপস্থিত সাংবাদিকদের হাতে রাখি পরিয়ে দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের বার্তা তুলে ধরা হয়।
    user_PRABIR CRIME
    PRABIR CRIME
    মান্দাই, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    4 hrs ago
  • *আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে বাসে পুলিশের তল্লাশি**
    1
    *আগরতলা থেকে যতনবাড়ি যাওয়ার পথে বাসে পুলিশের তল্লাশি**
    user_News On Tiprasa
    News On Tiprasa
    Content Creator (YouTuber) জাম্পুইজলা, সিপাহীজলা, ত্রিপুরা•
    10 min ago
  • মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে। আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    1
    মহারাজা বীরবিক্রমের ১১৮তম জন্মদিন উপলক্ষে ফুটবল l মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের ১১৮তম জন্মদিন উপলক্ষে গোমতী ট্রাস্টের উদ্যোগে রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। 
টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করছে।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফি সহ ১ লক্ষ টাকা এবং রানার্স-আপ দলকে ট্রফি সহ ৭০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়াও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২ হাজার ৫০০ টাকা করে পুরস্কৃত করা হবে।
আগামী ৩১ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক প্রসেনজিৎ দেববর্মা, মঙ্গল দেববর্মা সহ গোমতী ট্রাস্টের কর্মকর্তারা। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনকে কেন্দ্র করে এই ফুটবল আয়োজনকে ঘিরে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়।
    user_ত্রিপুরা প্রত্যয়
    ত্রিপুরা প্রত্যয়
    উদয়পুর, গোমতী, ত্রিপুরা•
    2 hrs ago
  • *পদ্মপুর রাধাপুর সার্বজনীন ঝুলন পূজায় মানবিকতার মেলবন্ধন* নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৭ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পদ্মপুর রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় এবার পঞ্চম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন ঝুলন পূজা। পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক কর্মসূচির মাধ্যমে বিশেষ তাৎপর্য পেয়েছে এবারের আয়োজন।
    1
    *পদ্মপুর রাধাপুর সার্বজনীন ঝুলন পূজায় মানবিকতার মেলবন্ধন*
নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর, ২৭ আগস্ট: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সামাজিক দায়বদ্ধতার বার্তা নিয়ে পদ্মপুর রাধাপুর মধুবাড়ি লিংক রোড এলাকায় এবার পঞ্চম বর্ষে অনুষ্ঠিত হচ্ছে সার্বজনীন ঝুলন পূজা। পূজাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আয়োজনের পাশাপাশি মানবিক কর্মসূচির মাধ্যমে বিশেষ তাৎপর্য পেয়েছে এবারের আয়োজন।
    user_Press Reporter
    Press Reporter
    Newsagent ধর্মনগর, উত্তর ত্রিপুরা, ত্রিপুরা•
    11 hrs ago
  • রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া: ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়। যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন। এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
    2
    রাম ঠাকুর বেকারির কেক নিয়ে ফের বিতর্ক, সামাজিক মাধ্যমে যুবকের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া:

ফের বিতর্কে সোনামুড়ার রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরি। এবার সামাজিক মাধ্যমে এক যুবকের অভিযোগকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, রাম ঠাকুর বেকারির একটি কেকের প্যাকেটে সাত দিনের মেয়াদ উল্লেখ থাকলেও মাত্র দুই দিনের মধ্যেই সেটি নষ্ট হয়ে যায়।

যুবকের দাবি, প্যাকেটের গায়ে নির্দিষ্ট মেয়াদ থাকা সত্ত্বেও এত দ্রুত কেক নষ্ট হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠছে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগেও রাম ঠাকুর বেকারি ফ্যাক্টরিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, স্থানীয় কয়েকজন দুষ্কৃতীর হাতে ওই সাংবাদিক আক্রান্ত হন।

এরপর ফ্যাক্টরির পরিবেশ ও খাদ্য তৈরির পদ্ধতি নিয়েও বিভিন্ন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগের পাশাপাশি শ্রমিকদের যথাযথ সুরক্ষা পোশাক, মাথার টুপি ও গ্লাভস ছাড়াই খাদ্য প্রস্তুত করার দৃশ্য নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনায় গোটা ত্রিপুরায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

এবার ফের কেক নষ্ট হওয়ার অভিযোগ সামনে আসায় রাম ঠাকুর বেকারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। 

খাদ্যপণ্যের গুণমান, উৎপাদন প্রক্রিয়া ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে প্রশাসন ও খাদ্য সুরক্ষা দপ্তর যথাযথভাবে বিষয়টি খতিয়ে দেখবে কি না, এখন সেটাই দেখার বিষয়।
    user_Rtv Tripura
    Rtv Tripura
    Ayurvedic Practitioner কৈলাশহর, উনাকোটি, ত্রিপুরা•
    2 hrs ago
  • ⭕ ত্রিপুরায় পর্যটকের ঢল, এক বছরে বৃদ্ধি ৩.১৫ শতাংশ, জানলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ✍️ ত্রিপুরায় ক্রমশই বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমনও অব্যাহত রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে পর্যটক আগমনের সামগ্রিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.১৫ শতাংশ। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকারের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
    1
    ⭕ ত্রিপুরায় পর্যটকের ঢল, এক বছরে বৃদ্ধি ৩.১৫ শতাংশ, জানলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী 
✍️ ত্রিপুরায় ক্রমশই বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেশীয় পর্যটকদের পাশাপাশি বিদেশি পর্যটকদের আগমনও অব্যাহত রয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের তুলনায় ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্যে পর্যটক আগমনের সামগ্রিক বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.১৫ শতাংশ। বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিজেপি বিধায়িকা অন্তরা দেব সরকারের উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত উত্তরে এই তথ্য জানান রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
    user_KALER ALO
    KALER ALO
    Newspaper publisher হেজামারা, পশ্চিম ত্রিপুরা, ত্রিপুরা•
    2 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.