Shuru
Apke Nagar Ki App…
হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল করে মনোনয়নপত্র জমা করলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ি শহরের নেতাজী সুভাষ রোডের একটি বেসরকারি ভবনের সামনে জড়ো হন কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে মিছিলটি গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ে আসে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, " প্রথম বলেই খেলা শেষ। মিছিলে লোকজন দেখেই বোঝা যাচ্ছে।"
West Bengal Update
হাজার হাজার কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল করে মনোনয়নপত্র জমা করলেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। এদিন ধূপগুড়ি শহরের নেতাজী সুভাষ রোডের একটি বেসরকারি ভবনের সামনে জড়ো হন কর্মী সমর্থকরা। এরপর সেখান থেকে মিছিলটি গোটা শহর পরিক্রমা করে ধূপগুড়ি মহকুমাশাসকের কার্যালয়ে আসে। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় বলেন, " প্রথম বলেই খেলা শেষ। মিছিলে লোকজন দেখেই বোঝা যাচ্ছে।"
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ অঞ্চলের ১৫৮ নম্বর বুথে অনুষ্ঠিত সমর্থনী সভায় বিজেপি ছেড়ে ১৭টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে এই যোগদান সম্পন্ন হয়। সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি মানস রায় বসুনিয়া, অঞ্চল সভাপতি বিশ্বনাথ রায়, চেয়ারম্যান নুর আলম সরকার (বাম্পার) সহ অন্যান্য নেতৃত্ব। পরেশ চন্দ্র অধিকারী বলেন, মানুষের আস্থা ও উন্নয়নের উপর ভরসা রেখেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও বহু মানুষ উন্নয়নের স্বার্থে এই দলে শামিল হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।1
- নদীপথে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা ভাই-বোনের, অবশেষে ঠাই হলো শ্রীঘরে। Khabar Haldibari - খবর হলদিবাড়ি Jalpaiguri viral Haldibari1
- শিশুর ছোঁয়াতেই উঠে যাচ্ছে রাস্তা! নিম্নমানের কাজে ক্ষোভে গ্রাম, ভোট বয়কটের হুঁশিয়ারি1
- শ্বাশুড়িকে নির্মমভাবে খুন করে তাঁর কাটা মাথা ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল জামাই। চাঞ্চল্যকর এই ঘটনার পাঁচ দিনের মাথায় অবশেষে উদ্ধার হল সেই কাটা মুণ্ডু ও খুনে ব্যবহৃত অস্ত্র। ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। গত শনিবার জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বনিজ্যের হাট এলাকায় সমিজা খাতুন নামে এক বৃদ্ধার মুণ্ডুহীন দেহ উদ্ধার হয়। এই নৃশংস ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে পুলিশ। প্রাথমিক তদন্তে সন্দেহের তির ঘুরে যায় পরিবারের দিকেই। ঘটনার তিন দিনের মাথায় বৃদ্ধার জামাই আলামিন হককে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দীর্ঘ জেরার মুখে অবশেষে ভেঙে পড়ে অভিযুক্ত। সে খুনের কথা স্বীকার করার পাশাপাশি জানায়, খুনের পর বৃদ্ধার কাটা মাথা একটি ঝোপের আড়ালে লুকিয়ে রেখেছিল এবং অস্ত্রটিও আলাদা করে গোপন করে রেখেছিল। অভিযুক্তকে সঙ্গে নিয়ে নির্দিষ্ট স্থানে তল্লাশি চালায় পুলিশ। তারই দেখানো মতে উদ্ধার করা হয় বৃদ্ধার কাটা মুণ্ডু এবং খুনে ব্যবহৃত অস্ত্র। এই উদ্ধার অভিযানের পর মামলার তদন্ত আরও একধাপ এগোল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এই খুনের পিছনে পারিবারিক অশান্তি ও ব্যক্তিগত বিরোধই মূল কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে এবং পুলিশ আরও বিস্তারিত তথ্য জানার জন্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। এই নৃশংস ঘটনায় এখনও আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।1
- মনোনয়নপত্র জমার পরেই প্রচার তুঙ্গে বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডার! শহর থেকে গ্রাম সর্বত্রই বেজে উঠেছে বিধানসভা নির্বাচনের ডংকা। শুক্রবার মাল বিধানসভার বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডা দিনভর ক্রান্তি ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ ও প্রচার করলেন । এদিন তার এই প্রচার কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ করা যায় । প্রার্থী নিজের মুখেই সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা কথা শোনেন । এই জনসংযোগ সভায় উপস্থিত ছিলেন মাল মণ্ডল ৫-এর সভাপতি দীপক ওড়াও, অনুপ রায় সহ একাধিক দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।1
- Post by DTD News Bangla1
- ময়নাগুড়িতে বিজেপির প্রার্থী কে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। বিদায়ী বিধায়ক কৌশিক রায় নাকি ডালিম রায়? প্রচারে নেমেছেন দুজনেই। তাহলে কে বিজেপির আসল প্রার্থী?চরম জল্পনা বিজেপির অন্দরেরই। কৌশিক দাবি করছেন তিনিই বিজেপির প্রার্থী। আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে মনোনয়ন জমা করবেন। অন্যদিকে, ডালিম রায় জানিয়েছেন, দল তাকে প্রার্থী করেছেন ফলে তিনি প্রচার চালাচ্ছেন। জেলা নেতৃত্ব অবশ্য পাশে রয়েছেন ডালিমের। জেলা সভাপতি শ্যামল বলেন, " আমাদের দলের প্রার্থী ডালিম রায়। তাকে দল সিম্বল দিয়েছে। ৪ এপ্রিল ঐতিহাসিক মিছিল করে মনোনয়ন জমা করবেন ডালিম রায়। তবে যে কৌশিক রায় দাবি করছেন তিনিই বিজেপির প্রার্থী? ইতিমধ্যেই ডালিম রায় যেমন বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছেন, ঠিক একই ভাবে কলকাতা থেকে বাড়ি ফিরেই প্রচারে নেমেছেন কৌশিক রায়ও। তিনি সামাজিক মাধ্যমে প্রচার চালাচ্ছেন তিনি বিজেপির মনোনীত প্রার্থী। আর যে নিয়ে বিজেপির কর্মীদের মধ্যেও এক প্রকার ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে এখন দেখার বিষয় আগামী ৪ এপ্রিল কেন্দ্রীয় নেতৃত্ব কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা করেন। সেদিকেই তাকিয়ে সাধারণ কর্মী সমর্থকেরা।1
- বুথে বুথে বিজেপির প্রচার, জনগণের ভিড় উপচে পড়ছে, জয় নিশ্চিত জানালেন রাজগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী1
- জলপাইগুড়ির রাজনৈতিক সমীকরণে বড়সড় রদবদল। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ফরোয়ার্ড ব্লকে ধস নামিয়ে তৃণমূলে যোগ দিলেন এক বিশাল অংশ। জলপাইগুড়ি সদর ১ নং ব্লকের দক্ষিণ বেরুবাড়ী অঞ্চলের ৩৬টি পরিবারের প্রায় ১৬৬ জন সদস্য বাম শিবির ত্যাগ করে নাম লেখালেন ঘাসফুল শিবিরে।1