logo
Shuru
Apke Nagar Ki App…
  • Latest News
  • News
  • Politics
  • Elections
  • Viral
  • Astrology
  • Horoscope in Hindi
  • Horoscope in English
  • Latest Political News
logo
Shuru
Apke Nagar Ki App…

নন্দনপুরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, মিষ্টি ও গোলাপ দিয়ে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের মেজিয়া: টানা দুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী, বাঁকদহ-সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার নন্দনপুর সাব-স্টেশনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তবে বিক্ষোভের ধরন ছিল অভিনব—কর্মরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও গোলাপ ফুল। বিক্ষোভকারীদের বক্তব্য, গত ৪৮ ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় কার্যত কোনো বিদ্যুৎ খরচই হয়নি। সেই কারণেই প্রতীকীভাবে “সঞ্চয়ের” জন্য বিদ্যুৎ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, গত দুই দিনে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হলেও বিদ্যুৎ পরিকাঠামোর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। তবুও পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। বিক্ষোভ চলাকালীন কিছু সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দফতর, প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয়। আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। অন্যদিকে, এই বিষয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসীদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধার করা হবে।

10 hrs ago
user_Sk tousif
Sk tousif
Local News Reporter Indus, Bankura•
10 hrs ago

নন্দনপুরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত, মিষ্টি ও গোলাপ দিয়ে অভিনব প্রতিবাদ গ্রামবাসীদের মেজিয়া: টানা দুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী, বাঁকদহ-সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার নন্দনপুর সাব-স্টেশনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তবে বিক্ষোভের ধরন ছিল অভিনব—কর্মরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও গোলাপ ফুল। বিক্ষোভকারীদের বক্তব্য, গত ৪৮ ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় কার্যত কোনো বিদ্যুৎ খরচই হয়নি। সেই কারণেই প্রতীকীভাবে “সঞ্চয়ের” জন্য বিদ্যুৎ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, গত দুই দিনে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হলেও বিদ্যুৎ পরিকাঠামোর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। তবুও পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। বিক্ষোভ চলাকালীন কিছু সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দফতর, প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয়। আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। অন্যদিকে, এই বিষয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসীদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধার করা হবে।

More news from Bankura and nearby areas
  • মেজিয়া: টানা দুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী, বাঁকদহ-সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার নন্দনপুর সাব-স্টেশনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তবে বিক্ষোভের ধরন ছিল অভিনব—কর্মরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও গোলাপ ফুল। বিক্ষোভকারীদের বক্তব্য, গত ৪৮ ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় কার্যত কোনো বিদ্যুৎ খরচই হয়নি। সেই কারণেই প্রতীকীভাবে “সঞ্চয়ের” জন্য বিদ্যুৎ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, গত দুই দিনে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হলেও বিদ্যুৎ পরিকাঠামোর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। তবুও পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে। বিক্ষোভ চলাকালীন কিছু সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দফতর, প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয়। আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। অন্যদিকে, এই বিষয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসীদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধার করা হবে।
    1
    মেজিয়া:
টানা দুদিন ধরে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ায় চরম সমস্যার মুখে পড়েছেন গঙ্গাজলঘাটি ব্লকের জামগাড়ী, বাঁকদহ-সহ একাধিক গ্রামের বাসিন্দারা। এই পরিস্থিতির প্রতিবাদে শুক্রবার নন্দনপুর সাব-স্টেশনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। তবে বিক্ষোভের ধরন ছিল অভিনব—কর্মরত বিদ্যুৎ বিভাগের কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয় মিষ্টির প্যাকেট ও গোলাপ ফুল।
বিক্ষোভকারীদের বক্তব্য, গত ৪৮ ঘণ্টা ধরে এলাকায় বিদ্যুৎ না থাকায় কার্যত কোনো বিদ্যুৎ খরচই হয়নি। সেই কারণেই প্রতীকীভাবে “সঞ্চয়ের” জন্য বিদ্যুৎ কর্মীদের ধন্যবাদ জানিয়ে তাদের হাতে মিষ্টি ও ফুল তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি তারা অভিযোগ করেন, গত দুই দিনে বিকেলের দিকে ঝড়-বৃষ্টি হলেও বিদ্যুৎ পরিকাঠামোর তেমন কোনো বড় ক্ষতি হয়নি। তবুও পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকায় নিত্যদিনের কাজকর্মে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ চলাকালীন কিছু সময় পরে ঘটনাস্থলে পৌঁছয় মেজিয়া থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে বিদ্যুৎ দফতর, প্রশাসন ও গ্রামবাসীদের মধ্যে ত্রিপাক্ষিক আলোচনা হয়। আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়।
অন্যদিকে, এই বিষয়ে বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসীদের আশা, দ্রুত সমস্যার সমাধান করে স্বাভাবিক পরিষেবা পুনরুদ্ধার করা হবে।
    user_Sk tousif
    Sk tousif
    Local News Reporter Indus, Bankura•
    10 hrs ago
  • Post by Tv20 বাংলা
    1
    Post by Tv20 বাংলা
    user_Tv20 বাংলা
    Tv20 বাংলা
    সাংবাদিক সিন্ধু, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    12 hrs ago
  • Post by মুখার্জী নিউজ
    1
    Post by মুখার্জী নিউজ
    user_মুখার্জী নিউজ
    মুখার্জী নিউজ
    Credit reporting agency কোতুলপুর, বাঁকুড়া, পশ্চিমবঙ্গ•
    4 hrs ago
  • মে দিবসের সকালে সাজু সাজো রদ প্রতিটা আঙিনা থেকেই মানুষজন বেরিয়ে তাদের আবির ও রঙের ছোঁয়াতে মে দিবসের সকলকে রাঙিয়ে তুলতে এবং স্মরণীয় করে রাখতে যৌনপল্লীর কর্মীরা নম্বরে মে দিবস পালন করল।
    1
    মে দিবসের সকালে সাজু সাজো রদ প্রতিটা আঙিনা থেকেই মানুষজন বেরিয়ে তাদের আবির ও রঙের ছোঁয়াতে মে দিবসের সকলকে রাঙিয়ে তুলতে এবং স্মরণীয় করে রাখতে যৌনপল্লীর কর্মীরা নম্বরে মে দিবস পালন করল।
    user_Chinmoy Pal
    Chinmoy Pal
    Local News Reporter গোগাট ২, হুগলি, পশ্চিমবঙ্গ•
    19 hrs ago
  • Post by News Arambagh Town
    1
    Post by News Arambagh Town
    user_News Arambagh Town
    News Arambagh Town
    সাংবাদিক আরামবাগ, হুগলি, পশ্চিমবঙ্গ•
    59 min ago
  • Post by Madhusudan Bhattacharya
    1
    Post by Madhusudan Bhattacharya
    user_Madhusudan Bhattacharya
    Madhusudan Bhattacharya
    চন্দ্রকোনা 2, পশ্চিম মেদিনীপুর, পশ্চিমবঙ্গ•
    8 hrs ago
  • Post by Memari Update News
    1
    Post by Memari Update News
    user_Memari Update News
    Memari Update News
    Photographer Memari - I, Purba Bardhaman•
    18 hrs ago
  • *বাজারে গেরুয়া আবির এর কদর বেশী* EVM বন্দি জনমত। ইভিএম সিল হয়ে গেছে স্ট্রং রুমে। কিন্তু ময়দানের লড়াই শেষ হতেই শুরু হয়ে গেছে অন্য লড়াই — আবিরের বাজারে। গণনার দিন বিজয় উৎসবের প্রস্তুতিতে জেলাজুড়ে এখন হু হু করে বিক্রি হচ্ছে লাল, সবুজ, গেরুয়া আবির। মঙ্গলবার দ্বিতীয় দফার মাধ্যমে রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া শহরের রাসতলা পাইকারি দোকানগুলিতে ভিড় জমতে শুরু করে। 'শেষ হাসি হাসবেন তাঁরাই' ধরে নিয়ে সব দলের কর্মীরা বস্তা বস্তা আবির তুলছেন। বাঁকুড়া শহরের পাইকারি ব্যবসায়ী রাজু কুণ্ডু বলেন, এবার আবিরের চাহিদা বেশ ভালো। আপাতত গেরুয়া ৭০০ ও সবুজ আবির ৪০০ বস্তা এনেছিলাম। তবে গেরুয়া আবিরের চাহাদাই সব থেকে বেশী। আর এক ব্যবসায়ী বাপি দাস বলেন, লাল, সবুজ, গেরুয়া সব রঙের আবিরই রেখেছি। ব্যবসায়ী হিসেবে রাখতেই হবে। তবে ৪ তারিখে বোঝা যাবে। কিন্তু বাঁকুড়ায় বিজেপির জয়জয়কার হবে বলেই তিনি আশাপ্রকাশ করেন।
    3
    *বাজারে গেরুয়া আবির এর কদর বেশী*
EVM বন্দি জনমত। ইভিএম সিল হয়ে গেছে স্ট্রং রুমে। কিন্তু ময়দানের লড়াই শেষ হতেই শুরু হয়ে গেছে অন্য লড়াই — আবিরের বাজারে। গণনার দিন বিজয় উৎসবের প্রস্তুতিতে জেলাজুড়ে এখন হু হু করে বিক্রি হচ্ছে লাল, সবুজ, গেরুয়া আবির। 
মঙ্গলবার দ্বিতীয় দফার মাধ্যমে রাজ্যে ভোটগ্রহণ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া শহরের রাসতলা পাইকারি দোকানগুলিতে ভিড় জমতে শুরু করে। 'শেষ হাসি হাসবেন তাঁরাই' ধরে নিয়ে সব দলের কর্মীরা বস্তা বস্তা আবির তুলছেন। 
বাঁকুড়া শহরের পাইকারি ব্যবসায়ী রাজু কুণ্ডু বলেন, এবার আবিরের চাহিদা বেশ ভালো। আপাতত গেরুয়া ৭০০ ও সবুজ আবির ৪০০ বস্তা এনেছিলাম। তবে গেরুয়া আবিরের চাহাদাই সব থেকে বেশী। 
আর এক ব্যবসায়ী বাপি দাস বলেন, লাল, সবুজ, গেরুয়া সব রঙের আবিরই রেখেছি। ব্যবসায়ী হিসেবে রাখতেই হবে। তবে ৪ তারিখে বোঝা যাবে। কিন্তু বাঁকুড়ায় বিজেপির জয়জয়কার হবে বলেই তিনি আশাপ্রকাশ করেন।
    user_Sk tousif
    Sk tousif
    Local News Reporter Indus, Bankura•
    10 hrs ago
View latest news on Shuru App
Download_Android
  • Terms & Conditions
  • Career
  • Privacy Policy
  • Blogs
Shuru, a product of Close App Private Limited.