Shuru
Apke Nagar Ki App…
ঈদ মোবারক সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
Sk Nayan
ঈদ মোবারক সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Sk Nayan1
- ২০ লক্ষ টাকার টিকিট! তপন চট্টোপাধ্যায়ের অভিযোগ খারিজ।তৃণমূল জেলা সভাপতি বলেন টিকিট না পেয়ে আবেগের মন্তব্য। অভিযোগ ভিত্তিহীন -দলের দাবি।1
- Post by Ankita Chouhan1
- *অবিরাম তৌসিফ আহম্মেদ বাঁকুড়া* ৩০ দিন পবিত্র রমজান মাসের রোজা পালনের পর আজ খুশির ঈদ উদযাপনে মেতে উঠলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। এই বিশেষ দিনে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের ডেওগরিয়া ঈদগাহে সকাল থেকেই ছিল উৎসবের আবহ। নতুন পোশাকে সেজে, ছোট থেকে বড়—সবাই ভিড় জমিয়েছিলেন ঈদগাহ ময়দানে। সকালে নির্ধারিত সময়ে ইমামের নেতৃত্বে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে একে অপরকে আলিঙ্গন করে ‘ঈদ মোবারক’ শুভেচ্ছা বিনিময় করেন উপস্থিত মানুষজন। দেশ-বিদেশের শান্তি, সমৃদ্ধি ও সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়। ঈদগাহ প্রাঙ্গণে ছিল উৎসবের আনন্দঘন পরিবেশ। শিশুদের উচ্ছ্বাস, যুবকদের মিলনমেলা এবং প্রবীণদের আন্তরিক শুভেচ্ছা—সব মিলিয়ে এক অন্যরকম আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। অনেকেই পরিবারের সঙ্গে সময় কাটাতে ও আত্মীয়-স্বজনদের বাড়ি যেতে ব্যস্ত হয়ে পড়েন নামাজের পরপরই। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকেও নিরাপত্তার কড়া ব্যবস্থা নেওয়া হয়েছিল, যাতে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়। সব মিলিয়ে, ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে ডেওগরিয়া ঈদগাহে খুশির ঈদ উদযাপন সম্পূর্ণ হলো আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে।2
- *মহাপ্রভুর দায়িত্ব কাঁধে!” নবদ্বীপে মন্দির পরিক্রমা দিয়ে বিজেপি প্রার্থী শ্রুতি শেখরের প্রচার শুরু, উচ্ছ্বাসে কর্মীসমর্থকরা।* নবদ্বীপে নির্বাচনী লড়াইয়ে ধর্মীয় আবহে চমকপ্রদ সূচনা করলেন বিজেপি মনোনীত প্রার্থী শ্রুতি শেখর গোস্বামী। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবারের বিগ্রহ মহাপ্রভু মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে নিজের প্রচার অভিযান শুরু করেন তিনি। দলীয় পতাকা, কর্মী-সমর্থকদের বিশাল উপস্থিতি এবং ‘মহাপ্রভুর বাণী’কে সামনে রেখে শুরু হয় এই কর্মসূচি। এরপর তিনি নবদ্বীপের একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থানে পরিক্রমা করেন—যার মধ্যে ছিল সেবাসন মন্দির, মহাপ্রভুর জন্মস্থান আশ্রমসহ অন্যান্য মন্দির। প্রতিটি স্থানেই তিনি পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। প্রচার শুরুর আগে শ্রুতি শেখর গোস্বামী জানান, “মহাপ্রভু নিজেই আমাকে নবদ্বীপবাসীর সার্বিক ও আধ্যাত্মিক উন্নতির দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়েই আমি আজ প্রচার শুরু করলাম।” মন্দির পরিক্রমার পরেই তিনি নিজে হাতে দেওয়াল লিখন করে প্রচারের বার্তা ছড়িয়ে দেন, যা কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উদ্দীপনা তৈরি করে। উল্লেখ্য, এ বছরের নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। একাধিক নাম সামনে এলেও অবশেষে দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় শ্রুতি শেখর গোস্বামীর নাম ঘোষণা হতেই এলাকায় উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। দলীয় সূত্রে খবর, প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই কর্মী-সমর্থকদের মধ্যে ঐক্য আরও মজবুত হয়েছে এবং তাঁকে ঘিরে ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু হয়েছে নবদ্বীপ জুড়ে।1
- ভরতপুরে একযোগে ঈদের নামাজ আদায় করলেন প্রায় ১২ থেকে ১৪ হাজার ধর্মপ্রাণ মানুষ। সম্প্রীতির আবহে ভরতপুরে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো খুশির ইদ। শনিবার সকাল ৮টায় ভরতপুরের কেন্দ্রীয় ইদগাহ ময়দান এক অভূতপূর্ব জনসমুদ্রে পরিণত হয়। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, প্রায় ১২ থেকে ১৪ হাজার ধর্মপ্রাণ মানুষ এখানে একত্রিত হয়ে ইদের নামাজ আদায় করেন। নামাজ পরিচালনা করেন ভরতপুর বড় মসজিদের ইমাম মহম্মদ নাইমুদ্দিন জামালী। নামাজ শেষে উপস্থিত সকলে দুই হাত তুলে বিশ্বশান্তি, সমৃদ্ধি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করেন। এরপরই শুরু হয় একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইমাম মহম্মদ নাইমুদ্দিন জামালী দাবি করেন, ভরতপুরের প্রায় ১৪টি মসজিদ এলাকার ১২ থেকে ১৪ হাজার মানুষ আজ এখানে একত্রে নামাজ আদায় করেছেন। তিনি আরও বলেন, ঈদ মানেই আনন্দ ভাগ করে নেওয়া। আজ আমরা যেমন কাঁধে কাঁধ মিলিয়ে প্রার্থনা করেছি, সারা বছর যেন এভাবেই হিংসা-বিদ্বেষ ভুলে সকলে মিলেমিশে থাকতে পারি।1
- Post by রিপোর্টারAbhijit Santra1
- হঠাৎ ঝড়-বৃষ্টি এবং শিলাবৃষ্টির কারণে নদীয়া জেলার বিভিন্ন অংশে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বাগিচা ফসলের, এমনটাই জানা গেছে কৃষি দপ্তর সূত্রে। আজ শনিবার রাজ্যের বিভিন্ন অংশে বিশেষ করে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে।1