Shuru
Apke Nagar Ki App…
নির্বাচনের কারণে জোরপাকরি হাই স্কুলে এসেছেন কেন্দ্রীয় বাহিনী। আর সেখানেই চমকে উঠলেন তারা। স্কুলের মধ্যে দেখা গেল গোখরো সাপ। সাপ দেখেই সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী। সাপ উদ্ধারে ডাক পড়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। সংগঠনের সম্পাদক নন্দু রায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন সাপটি। হাফ ছেড়ে বাঁচেন জওয়ানরা। সাপ উদ্ধারের পাশাপাশি এলাকায় সাপ সম্পর্কে সচেতন করেন নন্দু বাবু। পরবর্তীতে সাপটিকে লোকালয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ময়নাগুড়ি নিউজ
নির্বাচনের কারণে জোরপাকরি হাই স্কুলে এসেছেন কেন্দ্রীয় বাহিনী। আর সেখানেই চমকে উঠলেন তারা। স্কুলের মধ্যে দেখা গেল গোখরো সাপ। সাপ দেখেই সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী। সাপ উদ্ধারে ডাক পড়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। সংগঠনের সম্পাদক নন্দু রায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন সাপটি। হাফ ছেড়ে বাঁচেন জওয়ানরা। সাপ উদ্ধারের পাশাপাশি এলাকায় সাপ সম্পর্কে সচেতন করেন নন্দু বাবু। পরবর্তীতে সাপটিকে লোকালয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
More news from পশ্চিমবঙ্গ and nearby areas
- Post by Utpal Roy MNG1
- নির্বাচনের কারণে জোরপাকরি হাই স্কুলে এসেছেন কেন্দ্রীয় বাহিনী। আর সেখানেই চমকে উঠলেন তারা। স্কুলের মধ্যে দেখা গেল গোখরো সাপ। সাপ দেখেই সাময়িক আতঙ্কিত হয়ে পড়েন কেন্দ্রীয় বাহিনী। সাপ উদ্ধারে ডাক পড়ে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যদের। সংগঠনের সম্পাদক নন্দু রায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন সাপটি। হাফ ছেড়ে বাঁচেন জওয়ানরা। সাপ উদ্ধারের পাশাপাশি এলাকায় সাপ সম্পর্কে সচেতন করেন নন্দু বাবু। পরবর্তীতে সাপটিকে লোকালয়ে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।1
- ## বিয়ের মণ্ডপ এখন শোকাস্তুর: মেয়ের বিয়ের দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবার মৃত্যু **ধূপগুড়ি:** আনন্দ উৎসবের প্রস্তুতি নিমেষেই বদলে গেল বিষাদে। মেয়ের বিয়ের মাত্র দুদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো বাবার। রবিবার সকালে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার মাগুরমারি ১ নং গ্রাম পঞ্চায়েতের কালিরহাট সংলগ্ন বসের ডাঙ্গা এলাকায়। মৃত ব্যক্তির নাম প্রদীপ রায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, আগামী মঙ্গলবার প্রদীপবাবুর মেয়ে প্রিয়াঙ্কা রায়ের বিয়ের দিন ধার্য ছিল। গধেয়ারকুঠি চড়চড়াবাড়ি এলাকায় বিয়ের যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। নিমন্ত্রণ থেকে প্যান্ডেল— সব কাজই ছিল শেষের পথে। আজ সকালে পরিবারের সকলে যখন বড়কালী মন্দিরে পুজো দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে এই বিপত্তি। বাড়িতে জলের মোটর ঠিক করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন প্রদীপবাবু। দীর্ঘক্ষণ সেখানে তিনি পড়ে থাকলেও শুরুতে কারোর নজরে আসেনি। পরে বাড়ির লোকজন তাঁকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। বিয়ের সানাই বাজার বদলে এখন শ্মশানের নিস্তব্ধতা বসদের ডাঙ্গা এলাকায়। একদিকে মেয়ের বিয়ে, অন্যদিকে প্রিয়জনের মৃত্যু— এই চরম সংকটে দিশেহারা গোটা পরিবার। এই মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।1
- এদিন প্রধানমন্ত্রীর এমন কাণ্ড দেখে অবাক সকলে। মুহূর্তের মধ্যে এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে থাকে অনেকেই বলছেন দেশের প্রধানমন্ত্রীর সৌজন্যবোধ প্রশংসা করার মতো। #NarendraModi #BJP #BengalElection20261
- আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের ৬২ নম্বর বুথে ৬টি পরিবার বামফ্রন্ট ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী পরেশ চন্দ্র অধিকারীর হাত ধরে তারা দলে সামিল হন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান ইলিয়াস রহমান, ধীরেন রায়, জসিরুদ্দিন মহম্মদ, বিপ্লব রায় পাখাধরা, আনিসুর রহমান ও মেখলিগঞ্জ ব্লক আইএনটিটিইউসি সভাপতি হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। প্রধান ইলিয়াস রহমান বলেন, এলাকার মানুষ উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছেন। যোগদানকারীরা জানান, মানুষের জন্য কাজ করা ও এলাকার উন্নয়নের লক্ষ্যেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।1
- 📌 ফেসবুক পোস্টে ভাইরাল মুহূর্ত, নির্বাচনী সভা সেরে ঝাল মুড়ি চাখলেন মোদি! Jhargram Modi AssemblyElection1
- মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ময়দানে, নির্দল প্রার্থী হিরন্ময় দেবসিংহ ভোটের মুখে মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে প্রচারে নেমেছেন হলদিবাড়ির যুবক হিরন্ময় দেবসিংহ। তার প্রতীক ‘অটোরিকশা’, আর সেই প্রতীককেই সামনে রেখে তিনি মানুষের কাছে পৌঁছে মানুষে সহযোগিতা ও মেখলিগঞ্জ বিধানসভা কে উন্নয়নের লক্ষ্যে সবাইকে সাথে থাকার আহ্বান করেন । আজ মেখলিগঞ্জ হাসপাতাল সংলগ্ন এলাকায় হাতে ব্যালট পেপার বিলির মাধ্যমে সাধারণ মানুষের আশীর্বাদ চান যাতে আগামী দিনে উন্নয়নের কাজ করার সুযোগ পান । হিরন্ময় দেবসিংহ পেশায় টোটো চালক মানুষের অভাব অভিযোগ তিনি কাছ থেকে দেখেছেন বলে তিনি জানান তাই এই বছর বিধানসভা ভোটে তিনি প্রার্থী হয়েছেন। তিনি আরো জানান প্রতিদিনের কাজের মধ্য দিয়েই মানুষের নানা সমস্যা ও কষ্ট তিনি কাছ থেকে দেখেছেন। সেই অভিজ্ঞতা থেকেই মানুষের পাশে থাকার লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তার কথায়, এলাকার উন্নয়ন ও প্রয়োজনীয় পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই তার মূল লক্ষ্য। তাই বড় প্রচারের বদলে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তিনি।1
- ময়নাগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন টাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সেন। রবিবার দলীয় ইন্দিরা ভবনে এই বৈঠক করেন তিনি। এদিন জানান, নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে এই লড়াই। কি জানালেন শুনুন1